Home আঞ্চলিক খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

25

খবর বিজ্ঞপ্তি।।

আজ ৩০ চৈত্র/১৩ এপ্রিল (বুধবার) বিকেল ৪টায় চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ঘুড়ি উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. রুবেল আনছারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। এই উৎসবে চিল, বাটারফ্লাই, সাপ, ঈগল, মাছ প্রভৃতি ধরণের ঘুড়ি ছিলো। এসময় দর্শণার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে উঠে।

বাংলা নববর্ষে কর্মসূচি:

আগামীকাল পহেলা বৈশাখ ১৪২৯ (১৪ এপ্রিল) বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- পহেলা বৈশাখ সকাল ৭.৪৫ মিনিটে বর্ষ আবাহন, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা এবং সকাল ৯.৪৫ মিনিট থেকে লাঠিখেলা, ম্যাজিক শো, বানরখেলা ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুবির ৫টি আবাসিক হলে একইদিনে ইফতার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে একইদিনে ইফতার অনুষ্ঠিত হয়। প্রত্যেক হলে পৃথকভাবে ইফতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইফতারিতে শরীক হন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্রবিষয়ক পরিচালক, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক, সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দের সাথে ইফতার করেন। উক্ত হলসমূহের প্রথা অনুযায়ী প্রত্যেক হলের প্রাক্তন প্রভোস্টবৃন্দও এসময় উপস্থিত ছিলেন। ইফতারপূর্বে দোয়া করা হয়।

খুবি উপাচার্যের সাথে নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের দ্য ইনস্টিটিউট ফর হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএইচএস) তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ ১৩ এপ্রিল (বুধবার) দুপুর সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন আইএইচএস এন্ড আরবান হাউজিং ইক্যুয়ালিটি এন্ড সোশ্যাল জাস্টিস স্পেশালাইজেশনের সিনিয়র শিক্ষক ড. মার্টজে ভ্যান ইর্ড (উৎ. গধধৎঃলব ঠধহ ঊবৎফ), সিনিয়র শিক্ষক ড. অ্যালোনসো আয়ালা (উৎ. অষড়হংড় অুধষধ), রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডেভিড (উধারফ)।

উপাচার্য তাঁদেরকে স্বাগত জানিয়ে বলেন, সুন্দরবন সন্নিহিত এলাকাসহ খুলনা উপকূলীয় অঞ্চলের মানুষ নানা দুর্যোগ-দুর্বিপাকে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে তাদের বসতি, পানীয় ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের এ জীবনধারা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ এলাকায় বাঁধ, বসতি ও বিশেষ করে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সাবজেক্ট রয়েছে। তিনি এ লক্ষ্যে আইএইচএস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণায় এমওইউ স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। যাতে করে শিক্ষক-গবেষক এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা প্রকল্প নিতে পারে। এছাড়া এক্সেঞ্জ প্রোগ্রামের আওতায় তারা নেদারল্যান্ডসের এ ইনস্টিটিউটে কাজ করতে পারে। উপাচার্য এসময় প্রতিনিধি দলের সদস্যদের সুন্দরবনের ওপর রচিত তাঁর একটি গ্রন্থ উপহার হিসেবে প্রদান করেন।

এসময় প্রতিনিধি দলের সদস্যরা বিষয়টিতে গুরুত্বারোপ করে যথাসম্ভব শীঘ্র একটি এমওইউ স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সহকারী অধ্যাপক ইমরান হোসেন ফয়সাল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

এদিকে ‘জলবায়ু পরিবর্তনজনিত স্থানচ্যুতি নারী অভিবাসীদের এশীয় শহরগুলিতে জীবিকা অন্বেষা প্রভাবিত করে: শহুরে আপগ্রেডিং এবং পুনর্বাসনে খাদ্য ও জল নিরাপত্তার উন্নতি’ শীর্ষক এক প্রশিক্ষণ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উক্ত ইনস্টিটিউটের আগত ৩ জন প্রতিনিধি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন। বাংলাদেশের (খুলনা বিশ্ববিদ্যালয়) ৫ জনসহ ভারত, নেপাল, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার ১৭ জন অ্যালামনাই এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

খুবিতে আউটকাম বেইজড এডুকেশন ভিত্তিক কারিকুলা টেমপ্লেট তৈরির ওপর ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন সমাপ্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আউটকাম বেইজড এডুকেশন (ঙইঊ) ভিত্তিক কারিকুলা টেমপ্লেট তৈরির বিষয় নিয়ে ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন আজ ১৩ এপ্রিল (বুধবার) সমাপ্ত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (ইঘছঋ) ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ইঅঈ) শর্তপূরণের অভিলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলা তৈরির ক্ষেত্রে বৈশ্বিকমানের সাথে সঙ্গতি রেখে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনসহ শিক্ষাকে আরও প্রয়োজনমুখী, যুগোপযোগী করা ও শিক্ষার্থীদের জ্ঞানার্জনের অভিলক্ষ্যে সৃজনশীলতা, উদ্ভাবন ও মানবিক দিকগুলো অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের কারিকুলা যাতে ওবিই ভিত্তিক হয় সে বিষয়ে অন্তর্ভুক্তির জন্য এ সভার আয়োজন করা হয়।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার সংশ্লিষ্ট বিষয় নিয়ে পাওয়ার পয়েন্টে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ দিনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলের অধীন ৭টি ডিসিপ্লিনের শিক্ষকগণ এ সভায় অংশ নেন।

এ সময় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক যথাক্রমে প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার এবং সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ওরিয়েন্টেশনের চারদিনে ২৯টি ডিসিপ্লিনের মোট ৮৭ জন শিক্ষক অংশ নেন।