Home খেলাধুলা বাংলাদেশের স্বপ্নভঙ্গ, এশিয়া কাপের ফাইনালে ভারত

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, এশিয়া কাপের ফাইনালে ভারত

1

স্পোর্টস ডেস্ক।।

পাত্তাই পেল না বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর লিগ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

এ জয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। আজ (১৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতের জয়ের নায়ক অলরাউন্ড সুনীল রমেশ। ব্যাটে-বলে পারফরম্যান্স করে ৪০ বল হাতে রেখে ভারতকে জয় এনে দেন তিনি। ১২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নকুল বদনায়কের উইকেট হারায় ভারত।

শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে জয়ের কাজ সহজ করে দেন সুনীল ও সঞ্জয় কুমার।
সঞ্জয় ৩২ রান আউট হলে জয়ের বাকি কাজ সুকুরাম মাঝিকে নিয়ে সারেন সুনীল। ২০ রানে অপরাজিত থাকা মাঝির বিপরীতে ৬৩ রান করেন সুনীল। ওপেনিংয়ে নেমে ৪১ বলের ইনিংসটি সাজান ৭ চারে।

এর আগে বল হাতে ১ উইকেট নিয়েছেন। পুরস্কার হিসেবে ম্যাচসেরার স্বীকৃতি জুটেছে তার কপালে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ তাহাফিজ। সমান ১৯ রান করেছেন দুই ওপেনার সালমান-আরিফ। আনভীর ক্রিকেট স্টেডিয়ামেই আগামী শুক্রবার ভারত-পাকিস্তান ফাইনাল।