স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগীয় বইমেলার সংবাদ ও কার্যক্রম নিয়ে পত্রিকায় অধিকসংখ্যক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ দৈনিক আমাদের সময়ের সাংবাদিক সৈয়দ হুমায়ন কবির রানাকে পুরস্কৃত করেছে বিভাগীয় প্রশাসন।
বইমেলার প্রচার-প্রচারণা এবং পাঠকসমাজের কাছে মেলার বিভিন্ন আয়োজন তুলে ধরতে সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখায় তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ স্বীকৃতিতে সাংবাদিক সৈয়দ হুমায়ন কবির রানা সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বইমেলার মতো জ্ঞান ও সৃজনশীলতাভিত্তিক আয়োজনের সংবাদ তুলে ধরা একজন সাংবাদিক হিসেবে তাঁর দায়িত্ব। ভবিষ্যতেও পাঠক, লেখক ও প্রকাশকদের কার্যক্রম এবং বইমেলার ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে তুলে ধরতে কাজ করবেন তিনি।











































