Home আঞ্চলিক দিঘলিয়ায় স্কুল শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিদ্যালয়ের প্রহরী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

দিঘলিয়ায় স্কুল শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিদ্যালয়ের প্রহরী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

8

 

আসাদ, দিঘলিয়াঃ
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজিরহা্ট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বামোনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী (৭) কে শারিরিক নির্যাতনের ঘটনায় স্কুলের নৈশ প্রহরী সাজ্জাদুল ইসলাম ওরফে আকিদুলকে বরখাস্ত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা শুনার পরই আমি গত ০৫ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়ায় আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করে আসি। পরবর্তিতে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। আমরা ১১ এপ্রিল সোমবার সকালে বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় ম্যানিজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক সাক্ষাৎকার গ্রহন করি। আগামী দুই এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান। তদন্ত কমিটি স্কুলে আসছে শুনে বিদ্যালয়ে অনেক অভিভাবক ভীড় করে অভিযুক্ত সাজ্জাদূল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের একাধিক অভিযোগ তদন্ত কমিটির কাছে তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মেহেদী হাসান সোহেল বলেন স্কুলের সকল ছাত্র-ছাত্রী সাজ্জাদুল ইসলাম ওরফে আকিফুরের ভয়ে বিদ্যালয়ে আসতে চায়না। আকিফুল মানে তাদের কাছে একটি আতঙ্কের নাম বলে ঐ অভিভাবক অভিহত করেন।

এ দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত নৈশ প্রহরী সাজ্জাদুল ইসলামকে বাচাতে দোড়ঝাপ শুরু করেছেন বলে একাধিক অভিভাবকেরা জানিয়েছেন।