দিঘলিয়া প্রতিনিধি।।
খুলনা জেলার বেস্ট ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী । খুলনা জেলা পুলিশের মার্চ /২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্য়ালোচনা করে আইনশৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য খুলনা জেলার বেস্ট ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন দিঘলিয়া থানা পুলিশের এই সদস্য। এর আগে তিনি গত বছরের ডিসেম্বর মাসেও বেষ্ট অফিসার নির্বাচিত হয়েছিলেন।
খুলনা জেলার বেস্ট ওসি নির্বাচিত হওয়ায় আহসান উল্লাহ চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেন দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খান নজরুল ইসলাম, উপদেষ্টা ও খুলনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুন রেজা, পৃষ্টপোষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন, সহ সকল সাংবাদিক বৃন্দ।











































