স্টাফ রিপোর্টার।।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র হরিণটানা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫ হাজার ৪শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ ৭এপ্রিল (বৃহস্পতিবার) কেএমপি’র সুত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কেএমপি’র সুত্র জানান, ৬এপ্রিল রাতে হরিণটানা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে জিরোপয়েন্ট মোড়স্থ কাশেমের চায়ের দোকানের সামনে থেকে আকাশ হোসেন(২০) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে দিনাজপুর জেলার কানাহারডাঙ্গা দোলাবাড়ী এলাকার মৃত: ইসহাক আলীর ছেলে। এসময় তার সাথে অপর একজন কিশোর মোঃ জিসান (১৬) আটক হয়।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, এঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের হয়েছে নং-২। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।











































