Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

28
আমাদের জাতীয় ফল কাঁঠাল। এই সময় মুছিতে ভরে যায় কাঁঠাল বাগান। আর ওই মুছি রুপান্তরিত হয় কাঁঠালে। গাছে গাছে দেখা যাচ্ছে মুছি ও কাঠাল। ছবিটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা : পিবিএ

স্বাধীনতা দিবসে নাগরিক ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিক ঐক্যের খুলনা নগর শাখার উদ্যোগে গতকাল কেসিসি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে মানুষের ভাত-কাপড়, ওষুধ সামগ্রি কেনার সরকারি সুবিধদানের ওপর গুরুত্বারোপ করা হয়। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বাড়ানোর সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ড. মো. জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নগর শাখার সদস্য শেখ জামিরুল ইসলাম, সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া, সদস্য সচিব সেলিম রেজা বকুল ও খালিশপুর থানা শাখার সদস্য সচিব খোন্দকার ওয়াহিদুজ্জামান সোহাগ।
সভায় স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মাহুতি, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ডুমুরিয়ার ইলিয়াস হোসেনের শ^শুর আব্দুল আজিজ মোড়ল ও ড. জাকির হোসেনের ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় আগামী ২০ মে বিকেল ৪টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্নার উপস্থিতিতে কর্মী সভা সফল করার আহবান জানানো হয়।

শিক্ষার্থীদের সুস্থ সবল দেহ গঠনে খেলাধুলার গুরুত্ব অনেক : মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের সুস্থ সবল দেহ গঠনে খেলাধুলার গুরুত্ব অনেক। সে কারণে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অভ্যস্ত করতে হবে। তিনি বলেন, আদর্শ মানুষ হিসেবে জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য শুধু পুথিগত বিদ্যার ওপর নির্ভরশীল থাকা উচিত নয়। জীবনে সফলতা অর্জনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ানুশীলন ও সাংস্কৃতিক চর্চাসহ সকল বিষয়ে জ্ঞান থাকা দরকার। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদানের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

সিটি মেয়র বুধবার সকাল ৮ টায় নগরীর জিলা স্কুল মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনা মহামারী শিথিল হয়ে পড়েছে বটে কিন্তু এখনো নির্মূল হয়নি। এ জন্য প্রত্যেককে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিৎ। ক্রীড়া চর্চার জন্য খুলনা মহানগরীতে পর্যাপ্ত খেলার মাঠ না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি এ সংকট নিরসনে মাঠ তৈরীর জন্য খাস জমি বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

খুলনার জেলা প্রশাসক ও জিলা স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞাঁ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ ও উপপরিচালক এ.এস.এম আব্দুল খালেক। স্বাগত বক্তৃতা করেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সরকারের দুর্নীতি ও সিন্ডিকেটের লুটপাটে পণ্যমূল্য বেড়েছে: জেলা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিএনপি আয়োজিত প্রতিকী গণ অনশন কর্মসূচিতে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, অবৈধ অনির্বাচিত রাতের ভোটের সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বকালের রেকর্ড ভেঙ্গে উচ্চ সীমায় পৌঁছেছে। সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে নাভিশ^াস সৃষ্টি হলেও ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কার্যত কোন পদক্ষেপ নেই। কারণ এই সিন্ডিকেট শাসক দলের ছত্রছায়ায় লালিত। বক্তারা বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই তারা জনদূর্ভোগ লাঘবে আন্তরিক নয়। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার মনে করেছে গত দুই বারের মতো আগামী সংসদ নির্বাচনও তারা এক তরফা ভাবে করে নেবে। এ জন্য অনুগত নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয় কর্মী হতে বাধ্য করেছে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। ভোট হবে ইভিএম’এ নয়, ব্যালটে। এরপরও কেউ চক্রান্ত বাস্তবায়ন করতে চাইলে তাদেরকে রাজপথেই মোকাবেলা করা হবে।
চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (৩০ মার্চ) খুলনায় জেলা বিএনপি এই প্রতিকী গণ অনশন কর্মসূচি পালন করে। সকাল ১০ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি শুরু হয়। চৈত্রের প্রখর রোদ ও খরতাপ উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসুচিতে অংশ নেন। জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে একের পর এক মিছিল আসতে থাকে। চলতে থাকে ধারাবাহিক বক্তৃতা পর্ব। বিকেল ৩টায় জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানকে পানি পান করিয়ে অনশন ভাঙ্গান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ সভাপতি মো: রাশিদুল ইসলাম এবং সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর অনশন ভাঙ্গান বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: গাজী আব্দুল হক।
জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় কর্মসূচি চলকালে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, শেখ আবু হোসেন বাবু, সাইফুর রহমান মিন্টু, সৈয়দা রেহানা ঈসা, মোল্লা খাইরুল ইসলাম, রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাবলু, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়েবুর রহমান, বদরুল আনাম খান, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, মাসুদ পারভেজ বাবু, এনামুল হক সজল, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, কামরুজ্জামান টুকু, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, চৌধুরী কাওছার আলী, এ্যড. মোমরেজুল ইসলাম , ডাঃ আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, শাকিল আহম্মেদ দিলু, এ্যড.এ কে এম শহিদুল আলম, ইলিয়াস মল্লিক, হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, জি এম রফিকুল ইসলাম, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, এহতেশামুল হক শাওন, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুর সাকির পিন্টু, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, আফসার উদ্দিন মাস্টার, সরওয়ার হোসেন, এ্যড.মাসুম আল রশিদ, তানভিরুল আজম রুম্মান, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, ইঞ্জিনিয়ার টিটু ভূইয়া, শেখ আবুল বাশার, নুরুল আমিন বাবুল, শাহাদাৎ হোসেন ডাবলু, গাজী আব্দুল হালিম, শামসুল বারীক পান্না।
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, আতাউর রহমান রুনু, খান ইসমাঈল হোসেন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, মোঃ শহিদুল ইসলাম, আজাদ আমিন, নিঘাত সীমা, সাহানাজ সরোয়ার।
থানা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা সাইফুর রহমান সাঈফ, শেখ দিদারুল হোসেন, মোঃ এনামুল হক, আব্দুল মান্নান খান, এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, মোঃ কোহিনূর ইসলাম, এ্যাড. জাহাঙ্গীর আলম, শাহানাজ ইসলাম, সাইফুল মোড়োল, এ্যড.মারুফ হোসেন, এ্যড.সেতারা সুলতানা, মিসেস মনি, হারুন গাজী।

রুপসা, তেরখাদা ও দিঘলিয়ায় বাস্তবায়ন হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম
আসাদ, দিঘলিয়াঃ
সুস্থ দেহ, সুন্দর মন রক্ষার্থে খেলাধুলার প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য প্রয়োজন খেলার মাঠ। কিন্তু দিন দিন কমে যাচ্ছে সেই খেলার মাঠ। খুলনা জেলার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা ফুটবল খেলার জন্য একটি ঐতিহ্য বাহী উপজেলা। এই উপজেলার খেলোয়ারগন ইতিপূর্বে জেলা ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছে। এই উপজেলায় কয়েকটি বড় খেলার মাঠ থাকলেও জেলা পর্যায়ের খেলার ভেন্যু এখানে পড়েনা তার একটায় কারন এখানে কোনো মাঠেই দর্শক সমাগম করার জায়গা নেই। ফলে এলাকার জনগন ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতী ফুটবলার খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর কাছে স্টেডিয়ামের প্রয়োজনীয়তা তুলে ধরে।

এর পরিপ্রেক্ষিতে সালাম মূর্শেদী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাধ্যমে একনেকে উত্থাপন করা হয়। যার ফলে গত ১৫ ই জুন একনেক সভায় তিন উপজেলার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর অনুমোদন হয়।

তারই ধারাবাহিকতায় তিন উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর জায়গা নির্ধারনসহ টেন্ডার সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্মাণ কাজ শুরু হবে।

স্বাধীনতা দিবসে নাগরিক ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিক ঐক্যের খুলনা নগর শাখার উদ্যোগে গতকাল কেসিসি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে মানুষের ভাত-কাপড়, ওষুধ সামগ্রি কেনার সরকারি সুবিধদানের ওপর গুরুত্বারোপ করা হয়। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বাড়ানোর সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ড. মো. জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নগর শাখার সদস্য শেখ জামিরুল ইসলাম, সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া, সদস্য সচিব সেলিম রেজা বকুল ও খালিশপুর থানা শাখার সদস্য সচিব খোন্দকার ওয়াহিদুজ্জামান সোহাগ।
সভায় স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মাহুতি, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ডুমুরিয়ার ইলিয়াস হোসেনের শ^শুর আব্দুল আজিজ মোড়ল ও ড. জাকির হোসেনের ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় আগামী ২০ মে বিকেল ৪টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্নার উপস্থিতিতে কর্মী সভা সফল করার আহবান জানানো হয়।

সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
“বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। একটি বে-সরকারি সংগঠনের (গবেষণা প্রতিষ্ঠান বারসিক) আয়োজনে বুধবার সাতক্ষীরা পৌর শহরের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া ফুটবল মাঠে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
ক্যাম্পেইনে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে ও বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি আসাদ, স্থানীয় অভিভাবক লাভলু রহমান, শিক্ষার্থী ফারজানা, মনিরা ও শিলা।
ক্যাম্পেইনে বাল্য বিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে বলা হয়, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে এবং ২০ বছরের আগে সন্তান নেওয়া থেকে বিরত থাকতে হবে। মেয়েরা পরিবারের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে হবে। তাহলেই বাল্য বিবাহের ঝুঁকি কমবে। এসময় কিশোরীদের লাল কার্ড প্রদান করে বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এর পর সেখানে কিশোরীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

ভুমি দস্যুদের কবলে দিঘলিয়ার নদীর চরের মাটি
দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনা জেলার দিঘলিয়া একটি দ্বীপ উপজেলা। ভৈরব, আতাই ও মজুদখালী নদী দ্বারা বেষ্টিত। দিঘলিয়া উপজেলা ৬ ইউনিয়ন নিয়ে গঠিত যার ৩ ইউনিয়ন দ্বীপ এর বাহিরে অবস্থিত। সেনহাটী, দিঘলিয়া, বারাকপুর এই দ্বীপের মধ্যে এবং গাজীরহাট, যোগীপোল, আড়ংঘাটা দ্বীপের বাহিরে অবস্থিত।

নদী বেষ্টিত এই দ্বীপের অধিকাংশ মানুষেই কৃষি ও মৎস চাষের সাথে জড়িত। এজন্য এই নদী সংলগ্ন সকল খালের সাথে স্লুইস গেট তৈরি করা হয়েছে, এর ফলে নদীর লোনা পানী হতে ধান, সবজি ও মিষ্টি পানির মাছ রক্ষা করা হয় ও সময় মত নদীর মিষ্টি পানি খালে প্রবেশ করানো হয়, ফলে কৃষকরা ধান, সবজি ও মাছ চাষ করে পারিবারিক চাহিদা পূরন করার পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে। বিগত বছর গুলোতে এই জনপদে উল্লেখযোগ্য ভাবে নদী ভাংঙ্গনের মুখে পরে শত শত একর জমির কৃষি ফসল ও মৎস ঘের ক্ষতি গ্রস্থ হয়েছে, কৃষকরা চরম ভাবে ক্ষতির মুখে পড়েছে।

নদী ভাঙ্গন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও স্হানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এ বছর বেশ কিছু অস্হায়ী বাধ নির্মান করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এরই মধ্যে এক শ্রেণির ভুমি খাদকরা রাজনৈতিক প্রভার খাটিয়ে বারাকপুর এর মজুত খালী অংশের নদীর চর থেকে প্রতি দিন ১৫-২০ ট্রলার মাটি নন্দনপ্রতাপ ও অভয়নগর এর মানুষ এসে স্হানীয় দের সহায়তায় মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং নদী পাড়ের পান বরজের মালিকরা প্রতিনিয়ত চরের মাটি কেটে নিয়ে বরজ উচু করার কাজ করে। এলাকাবাসীর সূত্রে জানা যায় বারাকপুর ইউনিয়ন এর ইউপি সদস্য নিত্ব্য এর সহোযোগিতায় এই কাজ হচ্ছে কয়েক বছর ধরে। তিনি নিজে নদীর তীর হতে ওয়াব্দার রাস্তা পর্যন্ত রাস্তার কাজ নদীর চরের মাটি কেটে করেছেন বলেও জানা যায়।
উল্লেখ্য প্রতিবছর এভাবে অবৈধ ভাবে নদীর চর থেকে মাটিকাটার ফলে বর্ষার মৌসুমে প্রচন্ড পানির চাপে নদী ভাংঙ্গনের মুখে পতিত হয়। ফলে পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েও ভাংঙ্গন রোধ করতে পারছেনা।
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ প্রতিবেদককে জানান মাটি কাটার বিষয়টি আমি জানতাম না, বিষয়টি তদন্ত করে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনার কথা জানান।

মহা বারুণীতে ডাঙ্গা মশিয়াহাটিতে বারুণী স্নান ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা পালনসহ ঈশ^র প্রাপ্তির প্রত্যাশায় গতকাল বুধবার প্রত্যুষে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গা মশিয়াহাটি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দির হাজরাতলায় মহা বারুণী স্নান অনুষ্ঠিত হয়। এলাকার শিশু, কিশোর, পুরুষ-মহিলা এই স্নানোৎসবে যোগ দেয়। স্নান উদ্যাপন পর্ষদের সভাপতি নিরঞ্জন কুমার পাঁড়ের সভাপতিত্বে বিকেলে মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী হরিচাঁদ ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবনি, মানব কল্যান সাধনে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা সম্পর্কে আলোচনা ও ঠাকুরের লীলা কীর্তন পরিবেশিত হয়। এসয় সভায় উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, ইউনিয়ন আ’লীগের সভাপতি অধীর কুমার পাঁড়ে, সহকারী অধ্যাপক তিমির বরণ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ পাঁড়ে, ইঞ্জিনিয়র নিত্যানন্দ বিশ্বাস, সহকারী শিক্ষক তাপস বিশ্বাস প্রমূখ। গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনায় ও অর্জুন কিশর পাঁড়ের পরিচালনায় মহা বারুণী স্নান অনুষ্ঠানে আগত শতশত ভক্ত মহাপ্রসাদ গ্রহন করেন।

বেনাপোল বন্দর অচল করে দেয়ার হুমকি !
বেনাপোল প্রতিনিধি
অর্ধশতাধিক বোমা হামলা করে বেনাপোল বন্দর দখলের চেস্টা কারীদের গডফাদার রাশেদ আলীকে আটকের দাবিতে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলণ করেছেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন, বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ও জাহাংগীর আলম।
সংবাদ সম্মেলনে রাশেদ আলীকে দ্রুত আটক করা না হলে বেনাপোল বন্দরে অচল করে দেয়ার হুমকী দিয়েছে বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা। আজ দুপুরের পরপরই্ কয়েক হাজার শ্রমিক বেনাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান ও রাজু আহমেদ। বোমা হামলার পরপরই শ্রমিক নেতা রাজু আহমেদে সন্ত্রাসী রাশেদ আলী সহ ৩৬ জনকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য গতকাল দুপুরে রাশেদের নেতৃত্বে একদর বহিরাগত সন্ত্রাসী বন্দর দখল করতে অর্ধ শতাধিক বোমা হামলা করে বন্দর এলাকায়। বোমা হামলায় ২০ জন শ্রমিক আহত হন। পরে পুলিশের এসআই সাসুম বাদি হয়ে ২ টি মামলা ও শ্রমিক নেতা রাজু আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়েল করেন। মামলায় ৩৬ জনকে আসামী করা হয়। পুরিশ গতরাতেই ৮ জন কে আটক করেছে। আজ তাদের জেল হাজতে প্রেরন করা হয়।

রামপালে ব্রাকের সম্প্রীতি মেলা গণ নাটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলার বাশতলী ইউনিয়ন পরিষদে সম্প্রীতি মেলা ও গণনাটক প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ সম্প্রীতি মেলা ও গণনাটক প্রদর্শন হয়। মেলায় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য রওশন আরা বেগম, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির। মেলার কার্যক্রম পরিচালনা করেন মোহাম্মদ ইসমাইল হোসেন ও জেসমিন আখতার। মোলায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন

বটিয়াঘাটায় লোকজ’র উদ্যোগে ব্যতিক্রমী গ্রামীণ বীজমেলা
খবর বিজ্ঞপ্তি
হারিয়ে যওয়া দেশীয় জাতের বীজ বিনিময়, প্রদর্শণী ও বিপননের জন্য ৩০ মার্চ বটিয়াটার গঙ্গরামপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হলো গ্রামীণ বীজমেলা ২০২২। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ আয়োজিত এই মেলায় এলাকার অর্ধশতাধীক নারী কৃষক তাদের সংরক্ষিত বীজ নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও অংশগ্রহণ করেন। ব্যতিক্রমধর্মী এই মেলার প্রত্যেকটি স্টলে কমপক্ষে ২৫ থেকে ১১০ জাত ও প্রজাতির ফলজ, বনজ ও সবজি বীজ প্রদর্শীত হয়। বীজ মেলায় কৃষকরা হাইব্রিড নয়; বীজ রাখা যায়, সার-কীটনাষক কম লাগে এমন উচ্চ ফলনশীল ইনব্রিড জাত উদ্ভাবনের দাবী।
উন্নয়ন সহযোগি মিজরিওর জার্মানীর সহযোগিতায় ৩০টি কৃষক সংগঠন মেলাটির আয়োজক সহযোগি হিশাবে দায়িত্ব পালন করে। লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে মেলা শেষে এক আলোচনা সভায় অতিথি হিসাবে উপজেলা কৃষি অফিসার মো: রবিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শামীম আরা নিপা ও গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসলাম হালদার, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ^াস, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ডেইলি স্টার খুলনার স্টাফ রিপোটার দিপংকর রায়, প্রথম আলোর স্টাফ রিপোটার শেখ আল এহসান, ইউপি সদস্য শেখ মো: মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মিয়া, ডা. শৈলেন্দ্রনাথ মল্লিক, শিক্ষক প্রভাষ চন্দ্র রায়, কৃষক ফেডারেশন সাধারণ সম্পাদক বিভাস মণ্ডল প্রমুখ।
বীজ মেলায় প্রদর্শিত কৃষকদের বীজের স্টলগুলো থেকে বীজের সংখ্যা, বীজের বৈচিত্র্যময়তা, বীজের মান এবং বীজ উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী নারী কৃষকদের মধ্যে লক্ষী রাণী ঢালী প্রথম, দিশা সরকার দ্বিতীয় এবং শংকরী সরকারকে তৃতীয় নির্বাচিত করে পুরষ্কার প্রদানসহ মেলায় অংশগ্রহণকারী সকল নারী কৃৃষকদের পুরষ্কৃত করা হয়েছে। মেলায় স্থানীয় ১৭টি গ্রামের নারী কৃষকরা ব্যতিক্রমধর্মী এই বীজ মেলায় তাদের সংগৃহীত ও সংরক্ষিত বীজ প্রদর্শন, বিনিময় এবং বিপনন করছেন।

কালীগঞ্জে জানালা ভেঙ্গে রাজস্বের টাকা চুরি
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের পৌর ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙ্গে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ভিতরে প্রবেশ করে রাজস্ব আদায়ের প্রায় লক্ষাধিক নগদ টাকা নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের শিবনগর কাচারী রোডের ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, সহকারী কমিশনার (ভূমি) ও কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ পৌর ভূমি অফিসের নায়েব জাকির হোসেন জানান, বুধবার সকাল ১০ টায় পিয়ন অফিস খুলে দেখেন পেছনের জানালা ও গ্রীল ভাঙ্গা। অফিস রুমের ভিতরে প্রবেশ করে দেখেন আলমারীসহ তিনটি টেবিলের ড্রয়ার খুলে এলোমেলো অবস্থায় রাখা রয়েছে।
তিনি আরও জানান, চোরেরা অফিসের ড্রয়ারে রক্ষিত সরকারী রাজস্ব আদায়কৃত নগদ ৯৪ হাজার ৯৬৬ টাকা নিয়ে গেছে। তবে, অফিসের অন্যান্য কাগজপত্র বা মালামাল খোয়া গেছে কি না তা তাৎক্ষনিকভাবে বলতে পারেননি।
তিনি আরও জানান, চুরি হওয়া রুমের ভেতরে ও পেছনের দেওয়ালে ২ টি সিসি ক্যামেরা ছিল। চোরেরা পেছনের ক্যামেরাটি দুমড়ে মুচড়ে রেখে গেছে। ফলে নষ্ট ক্যামেরায় চুরির ফুটেজও পাওয়া যাচ্ছে না। বিষয়টি তিনি তাৎক্ষনিকভাবে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবকে জানানোর পর তারই পরামর্শে কালীগঞ্জ থানাকেও মৌখিকভাবে অবহিত করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতলেবুর রহমান জানান, চুরির ঘটনা জানতে পেরে তিনি বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

রামপালে সমিতির নামে টাকা আত্মসাৎ ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে একটি সমিতির পরিচালক ও তার কর্মীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকাল সাড়ে ৫ টায় রামপাল সদরে অস্থায়ী প্রেসক্লাবে ভুক্তভোগী এস,এম রুহুল আমীন লিখিত বক্তব্যে জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের নূর আলীর পুত্র নাজমুল হাসান সোহাগ স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি করেন। ওই সমিতির পরিচালক নাজমুল হাসান সোহাগ ও তার কর্মী বিপ্লব অধিকারী এবং এনামুল শেখ কিস্তির মাধ্যমে ৭ লক্ষ ১১ হাজার টাকা আত্মসাৎ করেন। প্রায় ৪ বছর ধরে টাকা নিলেও মূল টাকাসহ লভ্যাংশও আত্মসাৎ করেন। টাকা চাইলে ওই নাজমুল সোহাগ আমাদের ভয়ভীতি দেখায়। তিনি প্রশাসনের মাধ্যমে টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে তার সাথে বেশ কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে নাজমুল হাসান সোহাগের ০১৭১৬-১৪৩১৮৮ নম্বরে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

বেলার আয়োজনে ‘যশোর উপশহর পার্ক : স্থানীয় জনগোষ্ঠীদের নিয়ে মামলা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা’
খবর বিজ্ঞপ্তি
৩০ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে উপশহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যশোর উপশহর পার্ক ঃ স্থানীয় জনগোষ্ঠীদের নিয়ে মামলা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু’র সভাপতিত্বে উক্ত পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান জহির এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বেলা, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সভায় বক্তারা বলেন, উপশহর পার্ক এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পার্ক। কিন্তু কতিপয় ব্যক্তি স্বীয় স্বার্থ হাসিলের নিমিত্তে গত ২০০৮/২০০৯ এই পার্ক দখলের অপপ্রয়াস করে। পরবর্তীতে পার্কটি দখলমুক্ত করতে বেলা মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করে। প্রাথমিক শুনানী শেষে হাইকোর্ট পার্ক দখলমুক্তকরণের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতেপার্কটির সীমানা নির্ধারণ করে পাকা দেওয়াল দেয়াতে পার্কটি দখলের হাত থেকে মুক্তি পেয়েছে। বক্তারা তাদের আলোচনায় দখলমুক্ত এই পার্কটির সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, পার্কের ভেতরের সকল স্থাপনার বেহাল দশা। শহীদ মিনারটি অবহেলায় অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। বক্তারা জরুরীভাবে এই পার্কটি সংস্কার করে সকল স্থাপনা পুণর্নির্মাণ করে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি এবং মানুষের অবসর বিনোদনের সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর শাপলা শিকদার, পারভীন আক্তার, আহসান হাবিব, উজ্জ্বল মজুমদার, মোঃ মোস্তফা মহসীন, মোঃ এহসানউল্লাহ, মোঃ জসীম উদ্দীন, এম শামসুদ্দীন জ্যোতি প্রমূখ।

রূপসায় কোডেকের আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি এর আওতায় পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সম্প্রসারণে উদ্যোক্তা,প্রকৌশলী, রাজমিস্ত্রীদের নিয়ে পরিবেশ চর্চার সক্ষমতা বৃদ্ধিমূলক ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী আজ ৩০ মার্চ দুপুরে কাজদিয়া আরশাদ রোহান কনক্রিট ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আওরঙ্গজেব স্বর্ণ। কোডেকের টেকনিক্যাল অফিসার মোঃ আল আমীনের পরিচালনায় বক্তৃতা করেন কোডেকের পরিবেশ কর্মকর্তা সৈয়দ হাসিব আলী,উদ্যোক্তা হামীম কবীর রুবেল,খান জাহিদ হাসান,মোঃ মাসুম বিল্লাহ,সেলিম মাহমুদ,নিতিশ সরকার,রাজু আহম্মেদ,মাহাদী হাসান, জামাল খান,ইমদাদ শেখ,মাহাদী হাসান, মেগরাজ শেখ প্রমূখ।

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে এক গৃহবধু আহত
দেবহাটা প্রতিনিধি
দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে এক গৃহবধু আহত হয়েছে। তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আহত গৃহবধু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পরবর্তী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। অভিযোগ মতে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের হাল সাং- বদরতলা, থানা- আশাশুনির নন্দ লাল রায়ের স্ত্রী অনিমা রায়ের সাথে দেবহাটা উপজেলার জগন্নাথপুর (বড়) মৌজার ১৩১২ ও ৭২২ নং খতিয়ানের ৫৭৪৮ নং দাগে ৩.৫৩/০.৮৮ এবং ২.৭১/০.৫১ (একর) জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত ২৯ মার্চ, ২২ ইং তারিখে সকাল ১১ টার দিকে বাদী তার জমিতে গেলে তার প্রতিপক্ষ দেবহাটা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত সুধীর রায়ের ৩ ছেলে যথাক্রমে তপন রায়, মতিলাল রায় ও হিরু লাল রায় এবং হিরু লাল রায়ের ছেলে রাজু একত্রে মিলে বাদীর মেয়ে রিপা রায় (১৯) কে মারপিট করে। এসময় বাদীনি ঠেকাতে গেলে তাকেও প্রতিপক্ষরা মারপিট করে। এতে অনিমা আহত হলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত গৃহবধু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে ডুমুরিয়া সদরে ২দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ২দিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। আয়োজিত মেলা সূচীতে রয়েছে বিনামূল্যে মা ও শিশুদের চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, শিশুদের বিনোদনের জন্য ট্রেন ভ্রমণ, নাগরদোলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা যায়, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুর অর্থায়নে,ডুমুরিয়া টাইগার স্পোর্টিং ক্লাব ও খলশি বন্ধু সংঘের সহযোগিতায় গত মঙ্গল ও বুধবার ২দিন ব্যাপি এ বহুমুখী মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে ১০টায় কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু। শতাধিক দোকান পাট,ট্রেন ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করতে শত শত সেবা প্রত্যাশী ও দর্শনার্থীদের উপ¯ি’তিতে প্রানবন্ত হয়ে উঠে গোটা মেলাঙ্গন। গতকাল বুধবার মেলার শেষ দিনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা,বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

শরণখোলায় বনরক্ষীদের হাতে হরিণের মাংসসহ একজন আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
শরণখোলায় বুধবার (৩০ মার্চ) দুপুরে বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় হরিণের মাংস বহনকারী একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতকে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা এলাকায় ওৎপেতে থাকে। এসময় উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে মোরেলগঞ্জগামী একটি মোটর সাইকেলকে থামায় এবং মোটর সাইকেলের সাথে বাধা একটি ব্যাগে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায়। বনরক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটর সাইকেল চালক ও হারিণের মাংস ব্যবসায়ী জুবায়ের হোসেন (৩০) কে আটক করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে যায়। আটক জুবায়ের খুলনার পাইকগাছার নাসিরপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র। সে দীর্ঘদিন যাবৎ একটি কোম্পানীর চাকুরীর আড়ালে হরিণের মাংসের ব্যবসা করে আসছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামান জানান, ধৃত জুবায়ের একজন হরিণ শিকারী ও মাংস বিক্রেতা। মোটরসাইকেলসহ হরিণের মাংস আটকের ঘটনায় একটি বন মামলা রেকর্ড করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে বুধবার বিকেলে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

মোংলা বন্দরের জন্য কৌশলগত মাস্টার প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
মোংলা বন্দরের জন্য ‘কৌশলগত মাস্টার প্লান’ শীর্ষক কর্মশালা বুধবার খুলনা হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দরের চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্ব রয়েছে। কৌশলগত মাস্টার প্লান দক্ষ বন্দর ব্যবস্থাপনা ও এর সক্ষমতা বিকাশের রোডম্যাপ। মাস্টার প্লানে যে গাইডলাইন রয়েছে তা এককভাবে বাস্তবায়ন সম্ভব নয়। মোংলা বন্দরের উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের পরামর্শ মাস্টার প্লান বান্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, মোংলা বন্দরের মাস্টার প্লানের মূল লক্ষ্য হলো জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সংগতি রেখে কৌশলগত উন্নয়ন অর্জন। এই লক্ষ্যে ২১০০ সালে ডেল্টা প্ল্যান অর্জন, যাতে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মোংলা বন্দর কর্তৃপক্ষের (ইঞ্জিন ও উন্নয়ন) এর সদস্য মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত জানান মাস্টার প্লানের প্রকল্প পরিচালক প্রকৌশলী রাবেয়া রউফ। কর্মশালায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী হামিদুর বারী। অনুষ্ঠানে বক্তৃতা করেন মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী এসকে শওকত আলী ও জার্মানির কনসালট্যান্ট ইনরোস ল্যাকনার এসই। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বন্দরের কর্মকর্তা, সিবিএ, বন্দর ব্যবহারকারী ও সাংবাদিকরা অংশ নেন।

কয়রায় সংখ্যালঘুর বাড়ী দখল করতে প্রতিমা ভাংচুর করায় মানববন্ধন
কয়রা প্রতিনিধি ।।
কয়রায় এক সংখ্যালঘুর বাড়ীঘর দখল করে মারপিটসহ ঘরের আসবাব পত্র ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বুধবার মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু ঐক্য পরিষদ। এঘটনায় সংখ্যালঘুর পরিবারের দু’ ভাই বোন মারাক্তক আহত হওয়ায় দু’জনই খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহতরা হলেন, শ্যামলী সরকার (৩৮) ও সেীরভ (১৮) এর মধ্যে সৌরভের মাথায় একাধিক লাঠির আঘাত করায় তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। ঘটনাটি উপজেলা সদরের ১ নং কয়রা গ্রামের বিবেকানন্দ সরকারের বাড়ীতে এবং পুলিশ ক্ষতিগ্রস্থ বাড়ীঘর তদন্ত করেছেন। এ বিষয় ক্ষতিগ্রস্থ পরিবারে মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় , ২৮ মার্চ সোমবার দুপুর ১২ টায় পাশ^বর্তী মদিনাবাদ গ্রামের মাষ্টার জাহিদুজ্জামান বাবুলের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় বাবুলে স্ত্রী তহমিনা, চাচা আঃ সামাদ, ভগ্নিপতি হাসান ও বোন ঝর্ণাসহ ৮/৯ জন দা, হাতুড়ি ও লাঠি সহ বিবেকানন্দের বাড়ী দখলের উদ্যেশ্যে ঘরে ঢুকে ঘরে থাকা প্রতিমাসহ আসবাব পত্র বের বাইরে করে ফেলে দেয়। এসময় বিবেকানন্দ বাড়ী না থাকায় তার স্ত্রী জয়ন্তী রাণী, পুত্র সেীরভ ও কন্যা শ্যামলী বাঁধা দিলে হাতুড়ী ও লাঠি দিয়ে দু’ ভাই বোনকে ব্যাপক মারপিট করে। অতঃপর ভাই বোন আহত হয়ে মাটিতে পড়ে গেলে বাবুল ও তার চাচা সামাদ ঘর থেকে প্রতিমা বের করে উঠানে ফেলে দেয়। এদিকে মারপিট সহ প্রতিমা ভাংচুর ও দা, লাঠি, হাতুড়ী হাতে থাকা ভিডিওতে ধারণকৃত দৃশ্যটি এলাকায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। এ বিষয় বিবেকানন্দের স্ত্রী জয়ন্তী রানী জানায়, তার ২ সন্তান খুলনায় চিকিৎসাধীন, সুস্থ হলে
মামলা করবেন। তবে কয়রা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং যে কোন সময় মামলা হতে পারে বলে পুলিশ জানিয়েছেন। অন্যদিকে হামলাকারি বাবুলের মামা মাষ্টার শামছুর জানায়, তার ভাগনে বাবুল আহত হয়ে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য বাপ দাদার পৈত্রিক ভিটায় বিবেকানন্দ বসবাস করেন কিন্তু প্রতিপক্ষ বাবুল কবলা সুত্রে দাবী করলেও উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট আদালতে ২৭/১৮ নং মামলায় প্রমানিত হয়নি।

খুলনায় ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ শীর্ষক সেমিনার
তথ্য বিবরণী
খুলনায় ‘ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ’ শীর্ষক সেমিনার বুধবার দুপুরে বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দা লুৎফুন নাহার। বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্ডেন ওনার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সেক্রেটারি মিনা অছিকুর রহমান দোলন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে নারী ও কন্যাশিশুদের যুক্ত করতে হবে। শিশুদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরিতে পিতা-মাতা এবং শিক্ষকদের ভূমিকা রয়েছে। নারী অধিকার সংশ্লিষ্ট আইন নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ আইনের প্রয়োগ না হলে তা কাগুজে বাঘই রয়ে যায়। শিশুরা নির্যাতনের কথা গোপন রাখে, তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। সেই সাথে অনেক নির্যাতনের কোনো সাক্ষী থাকে না। নারী ও শিশু নির্যাতনের মতো পৈশাচিক ঘটনার সঙ্গে যেসব অপরাধী জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান বক্তারা। সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মোংলায় ফুসলিয়ে স্ত্রীকে ভাগিয়ে নেয়ায় বন্ধুকে খুন, গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ফুসলিয়ে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার কারণেই বন্ধু শাহিনকে খুন করেছেন মারুফ। গ্রেফতারের পর পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন মারুফ। স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ক্ষোভেই মারুফ সোমবার সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় শাহিনকে ছুরিকাঘাত করে খুন করেন মারুফ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম। এরপর বুধবার সন্ধ্যায় খুলনার কয়রা থেকে মারুফকে আটক করে পুলিশ। এ ঘটনায় বুধবার বেলা সাড়ে ১১টায় হত্যা মামলার প্রধান আসামী মারুফকে হাজির রেখে থানায় সংবাদ সম্মেলন করেন পুলিশ। বাগেরহাটের মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, মারুফ ও শাহিন দুই বন্ধু ছিলেন। বন্ধুত্বের সুযোগে মারুফের স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বন্ধু শাহিন। মারুফ সেই কারণেই ক্ষোভে শাহিনকে খুন করেন।
এদিকে দুপুরেই মারুফকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত থেকে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ

কুয়েটে ড. এম. এ. রশীদ হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম. এ. রশীদ হলের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বুধবার সন্ধ্যায় ড. এম. এ. রশীদ হলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে ড. এম. এ. রশীদ হলের সহকারী প্রভোস্ট মোঃ হামিদুল ইসলাম, সুনন্দ দাস সহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও সংশ্লিষ্ট হলের ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে খুলনা সোসাইটির সভা ও সম্মাননা প্রদান
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে খুলনা সোসাইটির পক্ষ থেকে গুনীজনদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ‘মুক্তিযুদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গুনীজন সম্মাননা স্মারক দেওয়া হয়।
খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও স্বাধীনতা সম্মাননা-২০২২ প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান নয়ন পাল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মো: আজিজুল হাসান দুলু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহিলা কলেজের সাবেক জিএস, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার শামসুন্নাহার শিমুল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহ-রেজিস্ট্রার স্বাচিপ নেতা ডা: উপানন্দ রায়।
সংগঠনের মহাসচিব এস এম শফিকুল আলম বিপ্লব এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা খয়বার’র পরিবারের সদস্য দিঘলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান। এসময় আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন এনটিভির ব্যুরো চিফ মো: আবু তৈয়ব মুন্সী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আরবিনা শিকদার, মেহেজাবিন খান, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, মো: তারেক হাসান, মিশকাত হোসেন, মানছুরা তুলি, রুবেল ইসলাম, আপু রায়হান আকাশ, মিথিলা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে চেয়ারম্যানপত্নী শিক্ষা কর্মকর্তা মিসেস শেফালী খানমকে ও দপ্তর সম্পাদকের পত্নী মিসেস জয়নাল ফরাজীকে বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়।

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন: খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেন যারা
খবর বিজ্ঞপ্তি
দীর্ঘ ১৭ বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার ৩০ মার্চ বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পাসের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
১৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন- প্রফেসর ড. তরুণ কান্তি বোস, প্রফেসর ড. লস্কার এরশাদ আলী, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. মো. ইকবাল আহম্মেদ, প্রফেসর ড. মো. নাসিফ আহসান, প্রফেসর মো. সানাউল ইসলাম, প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, প্রফেসর ড. আবু রাশেদ মো. মোস্তাফিজার রহমান, প্রফেসর ড. সেখ মো. এনায়েতুল বাবর, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল, প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, প্রফেসর ড. মো. জাকির হোসেন এবং প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা যায়। দীর্ঘদিন পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ায় শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিলো। ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্র ও আশপাশের পরিবেশ ছিলো উৎসবমুখর।
এদিকে বেলা ১২টা ১৫ মিনিটে ভোট প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে। শিক্ষকরা অত্যন্ত আনন্দ সহকারে নির্বাচনের অংশগ্রহণ করেছেন এবং ভোট দিচ্ছেন। তিনি আরও বলেন, সিনেট কার্যকরের মাধ্যমে গভর্নেন্সের জায়গাটা পরিস্কার হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সিনেট আরও বেশি কার্যকর হবে।
এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে ভোট প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও রিটার্নিং অফিসার প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, বিশ্ববিদ্যালয় গভর্নেন্সের সিনেট বডিকে কার্যকরের উদ্যোগ নিয়েছেন বর্তমান প্রশাসন। এখন থেকে প্রতিবছর যাতে সিনেট অধিবেশন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় বিধি-বিধান তৈরি করা এবং শিক্ষা, গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার অভীষ্টে এগিয়ে নিতে চান কর্তৃপক্ষ। সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর খুব শীঘ্রই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ১৬টি ক্যাটাগরিতে ৫৬ জন সদস্য থাকার বিধান রয়েছে। এছাড়া আরও একটি ক্যাটগরিতে প্রাক্তন ভাইস-চ্যান্সেলরবৃন্দও সিনেটের সদস্য হিসেবে থাকবেন। সিনেটে মনোনীত বা নির্বাচিত সদস্যদের মেয়াদ ৩ বছর। তবে মেয়াদ শেষ হলেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত সদস্যগণ পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম
নড়াইল প্রতিনিধি ।।
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির বেহাল দশা অবস্থায় পড়ে আছে। ভবনটির দেয়াল ও পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এছাড়া খসে পড়ছে ছাদের পলেস্তরা। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল সংশ্লিষ্ট ও সেবাগ্রহীতারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৮ সালে ৩১ শয্যার বিশিষ্ট হাসপাতালটি স্থাপিত হয় ৫ একর জমির উপর। প্রতিষ্ঠাকালে নির্মিত হয় দ্বিতল মূল ভবনটি। পরবর্তীতে ২০০৯ একটিকে ৫০ শয্যায় রূপান্তরিত করা হয়েছে। পুরাতন এই ভবনটি মেরামতও করা হয়েছে কয়েকবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রায় ২-৩ বছর আগে ভবনের নিচ তলায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতর যশোরের প্রকৌশলীরা পরিদর্শন করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির মূল ভবনের নিচ তলার বিভিন্ন স্থানের কয়েকটি পিলার ও দেয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। কয়েক জায়গায় ছাদের পলেস্তারার অংশ খসে পড়ে বেরিয়ে পড়েছে রড। ফাটলগুলো সম্প্রতি বড় আকার ধারণ করেছে। বর্তমানে আরও নতুন ফাটল ধরতে শুরু করেছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অপরদিকে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সজুড়েই দেওয়ালের পলেস্তারা খসে পড়ে রোগীর ওয়ার্ডগুলোকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর করে তুলছে।

হুমায়ুন মোল্যা নামে এক রোগীর স্বজন বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও জীবন বাঁচাতে এক প্রকার দায় পড়েই জীবনের ঝুঁকি নিতে হচ্ছে গ্রামের ভুক্তভোগী মানুষকে। সমস্যাটির দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ চাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, হাসপাতালের ভবনটি দীর্ঘদিন আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারিরাসহ রোগীদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য নিতে নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যশোরের নির্বাহী প্রকৌশলী আশুতোশ কর্মকার বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে লোহার ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ।।
ঝিনাইদহের কালীগঞ্জে বালুবোঝাই একটি ট্রাক লোহার ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চাপরাইল বাজার এলাকায় চিত্রা নদীর উপর একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এরপাশে যাতায়াতের জন্য একটি লোহার ব্রিজ তৈরি করা হয়। এ ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকা সত্ত্বেও বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিত্রা নদীর উপর নির্মিত লোহার ব্রিজ দিয়ে একটি বালুবোঝাই ট্রাক পার হচ্ছিল। এ সময় ব্রিজের একটি অংশ ধ্বসে পড়ে। মুহূর্তের মধ্যে বালুবোঝাই ট্রাকটি উল্টে পড়ে যায় নদীতে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর বলেন, বালুবোঝাই একটি ট্রাক ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় আশেপাশের প্রায় ১০ গ্রামের মানুষের যাতায়াতের খুব অসুবিধা হবে। দ্রুত ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।

পুলিশ-ইজিবাইকচালকদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পুলিশ ও ইজিবাইকচালকদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সড়কে ব্যারিকেট দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হাইওয়ে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আহতদের মধ্যে হাইওয়ে পুলিশের একজন এএসআইসহ তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের টহল দল স্থানীয় পোড়াহাটি গ্রামের শিমুল নামে এক ইজিবাইকের চালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এ সময় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

ধীরে ধীরে লোক জোড় হতে থাকে এবং হাইওয়ে পুলিশের সঙ্গে ইজিবাইকচালক ও স্থানীয় জনতার ধাওয়া-পাল্টাধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে সড়কে ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। হাইওয়ে পুলিশ সদস্যদের ইজিবাইক চালকরা ঘিরে ইটপাটকেল মারতে থাকে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

ঝিনাইদহ সদর থানাপুলিশ হাইওয়ে পুলিশের সহযোগিতায় সেখানে আসে। তারা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইজিবাইকচালকদের বেশ কয়েকজন আহত হন।

তাদের মধ্যে শিমুল ও তুষার নামের দুজনের অবস্থা গুরুতর বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।

ইজিবাইকচালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ প্রতিদিন চালকদের নাজেহাল করে থাকে। তারা জোরপূর্বক অর্থ আদায় করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিয়মিত টহলের সময় একটি অবৈধ ইজিবাইক আটক করা হয়। এতে করে সড়কের চলাচলকারী ইজিবাইকচালকসহ জনতা জোটবদ্ধ হয়ে ইটপাটকেল নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। জনতার ইটপাটকেলে একজন এএসআইসহ অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন।

আহতদের মধ্যে এএসআই রুহুল গাজী, কনস্টেবল নাসিম ও হান্নানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদাবাজি নয় অবৈধ ইজিবাইক ও থ্রিহুইলার চালকদের কাছ থেকে ২৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয় বলে দাবি করেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

এদিকে সদর থানার ওসি সোহেল রানা খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা থেকে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহত হাইওয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়ক থেকে ব্যারিকেট তুলে দেওয়া হয়েছে। থানায় রাত ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ
নড়াইল প্রতিনিধি।।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নড়াইল জেলার জেলা পরিষদের চেয়াম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে পদ থেকে অপসারণ করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি প্রতিরোধ আইনে দায়েরকৃত মামলায় সোহরাব হোসেন বিশ্বাসকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা পরিষদ আইন ২০০০ এ ধারা এর ধারা ১০ এর উপধারা ১ (গ) তে বলা হয়েছে, চেয়ারম্যান বা কোনো সদস্য তার স্বীয় পদ হতে অপসারিত হবেন, যদি তিনি দুর্নীতি বা অসদাচরণ বা নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন।

তাই জেলা পরিষদ আইন ২০০০ এ ধারা এর ধারা ১০ এর উপধারা ১ (গ) অনুযায়ী সোহরাব হোসেন বিশ্বাসকে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে অপসারণ করা হল।

এসআই পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা খেলো ‘চোর’
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

বিয়ের জন্য পাত্রী দেখতে চুয়াডাঙ্গায় এসে ধরা পড়লো পুলিশের ভুয়া এসআই (উপপরিদর্শক) সোহেল রানা। মঙ্গলবার রাতে জেলা শহরের শেখপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক ও নগদ টাকা। এছাড়াও উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় কৌশলে চুরি করা মোটরসাইকেল। এর আগে পুলিশ পরিচয়ে ওই পাত্রীরই এক আত্মীয়ের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয় সোহেল রানা।

পুলিশি জিজ্ঞাসাবাদে এসব অপরাধ স্বীকার করেছে পুলিশের উপপরিদর্শক পরিচয়দানকারী প্রতারক সোহেল রানা ওরফে হিমেল। এ ঘটনায় তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের মেয়েকে পুলিশের এসআই পরিচয় দিয়ে দেখতে যায় সোহেল রানা। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। কনের বাড়ির ভাড়াটিয়া আলমডাঙ্গা থানায় কর্মরত এসআই আব্দুল গাফফার জিজ্ঞাসা করলে সোহেল রানা যশোর মনিরামপুর থানায় কর্মরত বলে জানায়। নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সেখানে সোহেল রানা নামের কোনো এসআই নেই। এরপর খবর দেওয়া হয় চুয়াডাঙ্গা সদর থানায়।

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সোহেল রানা পুলিশ নয় বলে স্বীকার করে। তার কাছে থাকা পালসার ব্র্যান্ডের মোটরসাইকেলটিও চুরি করা বলে জানায় সে। এরপর তার স্বীকারোক্তিতে শহরের হোটেল ভিআইপি’র বরাদ্দ নেওয়া একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক ও নগদ সাড়ে আট হাজার টাকা। মঙ্গলবার পুলিশ পরিচয় দিয়ে এক আসামির জামিন পাইয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেয় নগদ ১২ হাজার টাকা। যার মধ্যে উদ্ধার হয় ৮ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই প্রতারক সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঝিনাইদহ থেকে চুরি করা মোটরসাইকেলের মালিক তারেক হোসেন চুয়াডাঙ্গা থানায় হাজির হন। এ সময় তিনি বলেন, গত ১৫ মার্চ পুলিশের পোশাক পরহিত অবস্থায় ট্রায়াল দেওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন সোহেল রানা।

এর আগে আদালতের নথি জাল করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয় সোহেল রানা। পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) পরিচয় দেওয়া সোহেল রানাকে সে সময় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তারপর জামিনে মুক্তি পেয়ে আবারও প্রতারণা করতে থাকেন।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হলেন যুবক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক পথচারী যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম পুরাতন দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর বাজারের অদূরে দুই যুবক দাঁড়িয়ে ছিল। হঠাৎ দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান আশরাফুলকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আশরাফুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে একই জায়গায় দু’জন নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা কারও কাম্য নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

উদ্যোগ: যশোরে স্বেচ্ছায় ঠকতে ‘লস প্রজেক্ট’
যশোর অফিস।।
‘মানব কল্যাণে আমরা ঠকতে চাই’ স্লোগান নিয়ে যশোর শহরের খড়কি এলাকার আইডিয়া পিঠাপার্কে লোকসানে পণ্য বিক্রির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘লস প্রজেক্ট’ –

২৫ টাকা কেজি চাল, ১৫ টাকায় পেঁয়াজ, ১০ টাকায় আলু আর সয়াবিন তেলের লিটার ১২০ টাকা! ভুল না, ঠিকঠাকই পড়েছেন। ইচ্ছা করেই ব্যবসায় ঠকতে থরেথরে নিত্যপণ্যের পসরা নিয়ে বসেছে যশোরের ‘আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা’। তাদের এই আয়োজনের নাম ‘আইডিয়া লস প্রজেক্ট’। রমজান সামনে রেখে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে নিত্যপণ্য সরবরাহ শুরু করেছে সংগঠনটি। ‘মানব কল্যাণে আমরা ঠকতে চাই’ স্লোগান দিয়ে যশোর শহরের খড়কি এলাকার আইডিয়া পিঠাপার্কে গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

আয়োজকরা জানান, পুরো রমজানে এই প্রজেক্টের আওতায় প্রায় ৫০০ পরিবারের কাছে লোকসানে পণ্য বিক্রি করা হবে। পরিবারপ্রতি ৫০ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় পাঁচ কেজি, ১৬৮ টাকা লিটারের সয়াবিন তেল ১২০ টাকায়, ১৫০ টাকার খেজুর ৮০ টাকায়, ৪০ টাকা দামের ২ কেজি আলু ২০ টাকায়, ৫০ টাকার চিড়া ৩৫ টাকায়, ৮০ টাকা কেজির ছোলা ৫০ টাকায়, ৮০ টাকা কেজি দরের চিনি ৫০ টাকায়, ৯০ টাকা কেজি দরের মসুর ডাল ৬০ টাকায় এবং ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ ১৫ টাকায় দেওয়া হচ্ছে। পুরো প্যাকেজের দাম পড়বে ৫৫৫ টাকা। বাজার থেকে সমপরিমাণ পণ্য কিনতে গেলে গুনতে হবে অন্তত ৯৪০ টাকা। প্রতি পরিবার সপ্তাহে একবার করে চার সপ্তাহে চারবার এই পণ্য কেনার সুযোগ পাবেন। কেউ চাইলে সব একসঙ্গে না কিনে প্রয়োজনীয় পণ্য আলাদা করে নিতে পারবেন।

আইডিয়া লস প্রজেক্টের কো-অর্ডিনেটর সংস্থার সাবেক সভাপতি হারুন অর রশিদ জানান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা শিক্ষার্থীদের পরিচালিত সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান উপলক্ষে শিক্ষার্থীরা ‘লস’ করার মানসিকতা নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা করছেন। সহজ কথায়, তারা বেশি দামে জিনিস কিনে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মাঝে কম দামে বিক্রি করছেন। এভাবে পুরো রমজানজুড়ে এলাকার নির্দিষ্ট নিম্ন ও মধ্যবিত্তের মাঝে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে করতে ঈদের আগের সপ্তাহে তাদের মূলধন শেষ হয়ে যাবে।

আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই রমজান এলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে, বাংলাদেশে বাড়ে। রমজানে সংযম ও আত্মশুদ্ধির সব শিক্ষাকে ভুলে কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির মাধ্যমে সীমাহীন লাভের লোভই এর জন্য দায়ী। এ সংকটের শিকার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা। নিম্নবিত্ত মানুষ সরকারি ও বেসরকারি বিভিন্ন ত্রাণ সুবিধার জন্য মানুষের কাছে হাত পাততে পারলেও চক্ষুলজ্জায় মধ্যবিত্তরা তাদের হাহাকার বুকে পুষে রাখেন। ‘আইডিয়া লস প্রজেক্ট’ পরোক্ষভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে দাম সমাজের মধ্যবিত্ত শ্রেণির সহনশীলতার মধ্যে নিয়ে আসার একটি প্রকল্প।

সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন আরও বলেন, শিক্ষার্থীরা ‘লস’ করবে সমাজের লাভের জন্য। আর সমাজটা আমাদের সবার। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি, যারা কারও কাছেই হাত পাততে পারে না, আবার কারও অনুদানও নিতে লজ্জাবোধ করে, তাদের সসম্মানে ক্রয়ক্ষমতা ফিরিয়ে দিয়ে শিক্ষার্থীরা তাদের ‘লস’কে সাদকাহ হিসেবে বিবেচনা করবেন।

গতকাল বিকেলে ‘আইডিয়া লস প্রজেক্ট’ থেকে পণ্য কিনতে আসা শহরের খড়কি এলাকায় নিম্নআয়ের ইলিয়াস হোসেন ও গোলাম মোস্তফা বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। এখানে অনেক কম দামে কিনতে পারছি। পুরো রমজান এই দামে জিনিস কিনে শান্তিতে থাকতে পারব।’

সন্দীপণ স্কুল এলাকার বাসিন্দা শাহনাজ খাতুন বলেন, ‘টানাটানির সংসারে রমজান কীভাবে পার করব ভেবে পাচ্ছিলাম না। সেই সময় এই সংস্থা কম দামে জিনিস কেনার সুযোগ দিল।’

বিষাক্ত ইনজেকশন পুশে ছেলে হত্যা, বাবা আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন পুশ করে আড়াই মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে বাবা ইখলাছকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে শহরের মাঝের পাড়ার পলাশ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর মা মিতালী খাতুন বলেন, চার বছর আগে ইখলাছের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি আমাকে সন্দেহ করতে থাকেন। পরে আমার কোলজুড়ে ইকবাল নামে একটি ছেলে সন্তান আছে। ওই ছেলে তার নয় বলে জানায় ইলিয়াছ।

সকালে বাড়ির কাজ করার ফাঁকে ইখলাছ ছেলেকে কোলে নেন। পরে সে কেঁদে উঠলে সেখানে গিয়ে দেখি তার বাম পা দিয়ে রক্ত বের হচ্ছে। টিকা দেওয়ার স্থান থেকে রক্ত বের হচ্ছে বলে ইখলাছ জানায়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে টিকার স্থান নয় অন্য স্থান দিয়ে রক্ত বের হচ্ছে এবং সেখানে ইনজেকশন পুশ করার চিহ্ন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাহবুবুর রহমান মিলন জানান, দুপুরে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তখন শিশুটির খিঁচুনি হচ্ছিল। তার মা বিষাক্ত ইনজেকশন পুশ করার অভিযোগ করেছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

৮৪ বছরের ইতিহাসে সর্বনিম্ন উৎপাদন কেরু চিনিকলে
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চলতি মৌসুমে সর্বনিম্ন আখ মাড়াই করেছে। শুধু আখ মাড়াইয়ের ক্ষেত্রেই নয়, চিনি আহরণের হার ও উৎপাদন সব ক্ষেত্রেই ছিল সর্বনিম্ন রেকর্ড। গত ১২ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে চলতি মাড়াই মৌসুম শেষ হয়েছে।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত চিনিকলটির ৮৪ বছরের ইতিহাসে ২০২১-২২ মাড়াই মৌসুমে উৎপাদন সর্বনিম্ন রেকর্ড। চলতি মৌসুমে জেলার মাত্র চার হাজার ৬২৭ একর জমিতে আখ চাষ হয়েছিল। এর মধ্যে চিনিকলের ১০টি কৃষি ও পরীক্ষামূলক খামারে ৯৮৯ একর জমিতে আখ চাষ হয়। বাকি মিলজোন এলাকার চাষিরা রোপণ করেছিলেন তিন হাজার ৬৩৮ একর।

এর আগে ২০২০-২১ মৌসুমে আট হাজার ৫৩২ একর জমিতে আখ রোপণ করেছিল চিনিকল কর্তৃপক্ষ ও মিলজোন এলাকার চাষিরা, যা চলতি মৌসুমের চেয়ে তিন হাজার ৯০৪ দশমিক ৫০ একর বেশি। স্বাধীনতার ৫০ বছর পর এবং কেরু কোম্পানির ৮৪ বছরের ইতিহাসে এবারই প্রথম আখচাষ কম হয়েছে। সময় মতো মিল থেকে চাষিদের সার বীজ সরবরাহ না করা, বর্তমান বাজারদরের চেয়ে আখের দাম কম, উন্নত জাতের আখ না দিয়ে পুরোনো একই জাতের আখ সরবরাহ, অন্যদিকে ধান, পাট, ভুট্টার ভালো দাম পাওয়ায় চাষিরা আখ চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে চলতি মাড়াই মৌসুমে মিলটি চরম আখ সংকটে পড়ে।
২০২০-২১ অর্থবছরে আখ মাড়াই মৌসুমে মিলটির চিনি বিভাগে সাড়ে ৬৯ কোটি টাকা লোকসান হয়েছিল। তবে এবারের লোকসানের পরিমাণ ৭০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।

আখ চাষিদের দাবি, চলতি মৌসুমের আগে আখ রোপণের সময় নিবন্ধিত আখচাষিদের সার, কীটনাশক ও সেচের জন্য ঋণ দেওয়া হয়নি। চিনিকলের সহায়তা না পাওয়া, ধান, পাট, সবজিসহ বিভিন্ন ফসল চাষে লাভ বেশি হওয়ায় আখ চাষে মুখ ফিরিয়ে নিয়েছেন চাষিরা। সেই সঙ্গে চিনিকল থেকে আখ চাষের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ সংগ্রহ করতে হলে প্রায় ১১ শতাংশ সুদ দিতে হয়।

চিনিকলের দৈনিক মাড়াই ক্ষমতা নির্দিষ্ট হওয়ায় কোন চাষির কাছ থেকে কবে আখ কেনা হবে তার একটা পারমিট দেওয়া হয় চাষিকে। এ পারমিট সময়মতো পাওয়া নিয়ে ঝামেলায় পড়তে হয় কৃষককে। জমিতে আখ পরিপক্ব হওয়ার পরও সময়মতো পারমিট পাওয়া যায় না। পারমিট পাওয়ার পর ক্ষেত থেকে আখ চিনিকলে বা চিনিকলের ক্রয়কেন্দ্রে পরিবহন করতেও ভোগান্তিতে পড়তে হয়। সময়মতো ট্রাক বা ট্রাক্টর ভাড়া পাওয়া যায় না।
এসব কারণে আখচাষ কম হয়েছে। ফলে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আওতায় ৮৪ বছরের মধ্যে সর্বনিম্ন আখ চাষ হয়েছে চলতি মৌসুমে। বর্তমান পরিস্থিতি সমাধানের উদ্যোগ না নিলে একদিন আখের অভাবে বন্ধ হয়ে যেতে পারে চিনি কলটি।

সর্বনিম্ন আখ চাষের ব্যাপারে কেরু অ্যান্ড কোম্পানির দাবি, দেশের ছয়টি চিনি কারখানা বন্ধ হওয়ায় কেরু চিনিশিল্প নিয়ে চাষিদের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছিল। এ কারণে অনেক চাষি আখ রোপণ করেননি। এছাড়া ধান, পাট, ডালসহ বিভিন্ন সবজির দাম ভালো পাওয়া, দীর্ঘমেয়াদি চাষ এবং বছর শেষে লভ্যাংশ কম হওয়ায় অনেক চাষি আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় চিনিশিল্প, ডিস্টিলারি ও বাণিজ্যিক খামারের সমন্বয়ে এ বৃহৎ শিল্প কারখানাটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা-পরবর্তী ১৯৭৩ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। তখন থেকে অদ্যাবধি এটি কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড নামে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে। দর্শনা কেরু চিনিকলের সঙ্গে সরাসরি ১ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান জড়িত। এছাড়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার লোক জড়িত।

সেই সঙ্গে কৃষিভিত্তিক চিনিশিল্পকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ প্রতিষ্ঠানে কৃষি খামারের আওতায় জমি রয়েছে তিন হাজার ৩৩৫ দশমিক ৫৬ একর। যার মধ্যে চাষযোগ্য বাণিজ্যিক খামারের জমির পরিমাণ তিন হাজার ৫৫ দশমিক ৮৪ একর। প্রতি মৌসুমে চিনিকল কর্তৃপক্ষ গড়ে প্রায় এক হাজার পাঁচশ একর জমিতে আখ রোপণ করে।

কেরু চিনিকল সূত্রে জানা গেছে, ২০২০-২১ মৌসুমে চিনিকলের আওতায় আখ চাষ ছিল আট হাজার ৫৩২ একর। চলতি (২০২১-২২) রোপণ মৌসুমে আখ চাষ হয়েছে মাত্র চার হাজার ৬২৭ একর জমিতে, যা গত বছরের তুলনায় অর্ধেক। এ আখ দিয়ে চলতি মৌসুমে মাত্র ৫১ দিন মিলটি চালু রাখা সম্ভব হয়েছে। চলতি মৌসুমে ৪৬২৭ একর জমির ৫৩ হাজার ৬৯৩ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৩ মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে। চিনি আহরণের গড় হার ছিল ৫ দশমিক ৬২ ভাগ।

চলতি মৌসুমে কত টাকা লোকসান হয়েছে মিল কর্তপক্ষ সেটা এখনও জানাতে পারেনি। এর আগে ২০২০-২১ মৌসুমে মিলটি ৮৫৩২ একর জমির ১ লাখ ১১ হাজার ৮৬০ দশমিক ৭৮০ মেট্রিক টন আখ মাড়াই করে ৫৮৮৩ মেট্রিক টন চিনি উৎপাদন করে। চিনি আহরণের গড় হার ছিল ৫ দশমিক ২৫ ভাগ। ওই মৌসুমে মিলটির চিনি শিল্পে লোকসান হয় ৬৯ কোটি ৫০ লাখ ৬২ হাজার টাকা। ২০১৯-২০ মৌসুমে মিলটি ৭৩৭৫ একর জমির ১ লাখ ৩০৩৮ দশমিক ১৩ মেট্রিক টন আখ মাড়াই করে ৫১৪২ মেট্রিক টন চিনি উৎপাদন করে। ওই মৌসুমে মিলটির চিনি শিল্পে লোকসান হয় ৭০ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা।

কৃষকদের দাবি, ১০-১২ বছর আগে চিনিকলের অব্যবস্থাপনার কারণেই কৃষকরা আখ চাষে আগ্রহ হারিয়েছেন।
বেগমপুর গ্রামের আখতার হোসেন নামে এক আখচাষি বলেন, আগে তিন-চার বিঘা জমিতে আখ চাষ করতাম। এক সময় ধান আর আখ ছিল আয়ের প্রধান উৎস। এখন আখ চাষ করি না। ২০১১-১২ সালে সর্বশেষ দুই বিঘা জমিতে আখ চাষ করেছিলাম। ওই সময় মিলের অব্যবস্থাপনার জন্য ভোগান্তিতে পড়তে হয়েছে। এজন্যই মূলত আখ চাষে আগ্রহ হারিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক মনোহরপুর গ্রামের এক আখ চাষি জানান, ভালো আখ উৎপাদন করায় দর্শনা চিনিকল থেকে পুরস্কার পেয়েছি। তখন আখ চাষে আগ্রহ ছিল মানুষের। এরপর সুগারমিল সঠিক সময়ে আখ কিনতো না। আখ দিলে মিল নিতো না। একশ্রেণির দালালের সঙ্গে কর্মকর্তারা জড়িত ছিল। কৃষকের আখ ওজনে কম দেখানো হতো। এরপর কৃষকরা আখ চাষে মুখ ফিরিয়ে নেন।

সর্বোচ্চ পরিমাণ আখ লাগিয়ে মিল থেকে পুস্কারপ্রাপ্ত কৃষক উথলী গ্রামের আবজালুর রহমান ধীরু জানান, যেখানে বছরের পর বছর দেশে চিনির ব্যবহার বাড়ছে, সেখানে চিনিকলের আধুনিকায়নের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লোকসান কমাতে উন্নত জাতের আখ, নতুন যন্ত্রপাতি নিয়ে যেখানে ভাবার কথা, সেখানে প্রাচীন ব্যবস্থাকেই আঁকড়ে ধরে রাখা হয়েছে। মিলের আধুনিকায়ন এবং চিনিকলের দুর্বলতা চিহ্নিত করা জরুরি। এর মাধ্যমে সবার আগে উৎপাদন খরচ কমিয়ে আনা দরকার।

আখচাষি আব্দুল মান্নান পিল্টু বলেন, এখানে আখ থেকে তৈরি চিনির প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রাচীন পদ্ধতিতে ক্ষেত থেকে আখ সংগ্রহ করা এবং মাড়াইয়ে এখনো প্রায় শতভাগ ক্ষেত্রেই শারীরিক শ্রমের ওপর নির্ভর করছে মিলটি। এতে সময় এবং জনবল লাগে বেশি। সে তুলনায় উৎপাদন কম। ফলে প্রতিনিয়ত কেজিপ্রতি বাড়ছে চিনির উৎপাদন খরচ।

আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল বারী জানান, আখ দেড় বছরের ফসল। সে হিসেবে দেড় বছরে দুবার পাট, তিনবার ধান ও ভুট্টাসহ অন্যান্য সবজি চাষ করে চাষিরা বেশি লাভবান হচ্ছেন। এজন্য আখ চাষ থেকে চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

আখচাষ কমে যাওয়ার কারণ সম্পর্কে কেরু চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান, বর্তমানে আখের মূল্য কেরুজ মিলগেটে প্রতি মণ ১৪০ টাকা ও আখ ক্রয় কেন্দ্রে ১৩৬ টাকা ৩৭ পয়সা। প্রতি মণ আখের মূল্য ৩০০ টাকা না করলে আখচাষ সম্ভব নয়। তাছাড়া গত রোপণ মৌসুমে চাষিরা সময় মতো সার না পাওয়ায় আখ রোপণ অর্ধেকে নেমেছে। স্বাধীনতার ৫০ বছর পর কেরুতে এবারই প্রথম আখচাষ কম হয়েছে।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিন বলেন, ছয়টি চিনিকল বন্ধের কারণে এলাকার আখচাষিরা দ্বিধায় পড়েছেন। সেই সঙ্গে আখচাষিদের ঋণ হিসেবে প্রণোদনা দেওয়াও সম্ভব হয়নি। তবে চাষিদের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে করপোরেশন উদ্যোগ নিয়েছে। আশা করছি চাষিরা চিনিকলকে ভালোবেসে আবার আখচাষে ফিরবেন। প্রতিষ্ঠানের স্বার্থে চাষিরা যেন আবার আখ চাষে ফিরে আসেন সেজন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন জানান, মিলের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। চিনিকলসহ যে ইউনিটে লোকসান আছে তা কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। আগামী মৌসুমে চিনি কারখানাকে লাভজনক অবস্থায় নেওয়া সম্ভব না হলেও বড় ধরনের লোকসান কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আখচাষিদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, কৃষকদের সঙ্গে সভা-সমাবেশ ও উঠান বৈঠক চলমান। এলাকার আখচাষিদের বেশি বেশি আখ চাষ করে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি মূল্যবান সম্পদ কেরু চিনিকলটি রক্ষার আহ্বান জানান তিনি।

খুলনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছার কালুয়া গ্রামের আলোচিত গৃহবধূেক সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতি মামলার অন্যতম প্রধান আসািম মো. জুয়েল সানােক (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত সাহবুদ্দিন সানার ছেলে। এ নিয়ে ওই মামলার ৬ আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ।
সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় আমাদি পুলিশ ক্যাম্পের সহায়তায় কয়রা উপজেলার আমাদি বাজার থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। ওই দিন তাকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (চৌকি) আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে, ওই মামলায় গ্রেফতার আসামি শেখ অহিদুল ইসলাম অহিদ (২৮), শেখ মোনায়েম হোসেন (২৪), মো. রফিকুল ইসলাম ওরফে ওরাকা (২৮) ও মো. ফেরদাউস ঢালী (৫১) ১৬৪ ধারায় আদালতে তাদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছর ২৮ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলার কালুয়া গ্রামের জনৈকা গৃহবধূ তার শিশু পুত্রকে নিয়ে নিজ বসত ঘরে ঘুমাচ্ছিল। এরপর রাত ২টার দিকে একদল ডাকাত তার ঘরের টিনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু পুত্রকে জিম্মি করে সোনার গহনা, টাকা পয়সা ও মোবাইল ফোন ও প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজারসহ মালামাল লুট করে।

এ সময় ডাকাত দলের তিন সদস্য ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ঘটনার পরদিন ২৯ সেপ্টেম্বর পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এর আগেও আসামি জুয়েল সানার বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় অস্ত্রসহ কয়রা ও পাইকগাছা থানায় একাধিক মামলা রয়েছে।

সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় সাংবাদিক বনি স্ত্রীসহ জেলহাজতে
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুরে শাহারবানু সমাজ কল্যান সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠান খুলে গ্রাহকের ৩ কোটি ৯লাখ ৩৯ হাজার ১৫০ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার সাংবাদিক এস এম শরিফুল ইসলাম বনি (৫৪) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৯) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার (৩০ মার্চ) বিকেল মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুল হায়দার আসামিদের আদালতে হাজির করেন। এসময় আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। বনি দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার মৃত. এস এম ইউসুফ আলীর ছেলে এবং সালমা আক্তার এস এম শরিফুল ইসলাম বনি’র স্ত্রী ও আজাহার উদ্দিন আহমেদ এর মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর দৌলতপুর মহসিন মোড়স্থ মিনা ম্যানসনের দ্বিতীয় তলায় শাহারবানু সমাজ কল্যান সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠানের এস এম শরিফুল ইসলাম বনি’র নিকট ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এক কোটি চৌদ্দ লাখ তিরাশি হাজার টাকা জমা করেন দৌলতপুর দেয়ানা দক্ষিণ পাড়ার আবু বকর শেখের ছেলে এস এম আজাহারুল ইসলাম। এছাড়া টুটুল বন্দের কাছ থেকে ৩০ লাখ, মেহেরুন নেছার কাছ থেকে ৭০ লাখ ৭৫ হাজার, আব্দুল্লাহ এর কাছ থেকে ৪০ লাখ ৫৬ হাজার, সাইফুল আলমের কাছ থেকে ১৪ লাখ, মুন্নি বেগমের কাছ থেকে এক লাখ, কামাল চৌধুরীর কাছ থেকে ১৯ লাখ, হারুন অর রশিদের কাছ থেকে ৭ লাখ, কামাল হোসেনের কাছ থেকে এক লাখ, নজরুল ইসলাম নজুর কাছ থেকে ৭ লাখ ও খায়রুল আলমের কাছ থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকাসহ মোট ৩ কোটি ৯লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জমির প্লট ও সমিতির লভ্যাংশ দেয়ার কথা বলে আত্মসাৎ করেন আসামিরা। আসামিরা তাদের বসত বাড়ী বিক্রি করে অন্যের টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে পাসপোর্টও বানিয়েছেন। এঘটনায় আজাহারুল ইসলাম বাদী হয়ে এস এম শরিফুল ইসলাম বনি ও তার স্ত্রী সালমা আক্তারকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং- ১১।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, আসামিরা একটি নামধারী প্রতিষ্ঠান খুলে বিভিন্ন জনকে প্রলোভন দিয়ে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন ১০জন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে এস এম আজাহারুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে তিনিসহ ৯জনের পক্ষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৫নং মাছঘাট গ্রীনল্যান্ড আবাসনের হায়দার আলীর ছেলে মো. আলী হোসেন (২২) ও সোহেল শেখের ছেলে মো. আকাশ হাওলাদার (২১) এবং গিলাতলা দক্ষিণ পাড়ার মো. আনিসুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম কাগজী (২০)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে র্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার সদর থানাধীন ৩নং পানির ট্যাংকি পাড়ার হামদহ এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি মো. শিমুল (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৯ মার্চ রাত সাড়ে ০টার দিকে রাঙামাটি জেলার লংগদু থানাধীন কালাপাকুজ্জা ইউনিয়নের গহীন পাহাড়ি বনাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিমুল ঝিনাইদহ জেলা সদরের ৩নং পানির ট্যাংকি পাড়ার কালামের ছেলে।
র্যাব-৬ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমের ভাড়া বাসায় আসামীরা প্রবেশ করে ভিকটিমের স্বামীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ভিকটিমের ব্যবহুত স্বর্ণের অলংকার ছিনিয়ে নেয়। ঐ সময় ভিকটিম আসামীদেরকে বাধা প্রধান করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের স্বামীকে আটক রেখে ভিকটিমকে তাদের ভাড়া বাসার বিল্ডিং এর তৃতীয় তলার ছাদে ফাকা জায়গায় নিয়ে আসামী শিমুল ও তার সহযোগী আসামীরা ভিকটিমকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ভিকটিমের স্বামী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ ও চাঁদাবাজি মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় শিমুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামী শিমুলের দেওয়া তথ্য মতে শিমুলের সহযোগী অন্য আসামী একই এলাকার আকামত এর ছেলে আকাশ (৩০) কে হাটগোপালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।