খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু জেল-জুলুম নির্যাতন সহ্য করে বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চে তাঁর ঐতিহাসিক ভাষণে মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তার নির্দেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠিত হয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জীবন বাজী রেখে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার ভিষণ বাস্তবায়ন করছেন। এই উদ্যোগ সফল করতে দলমত নির্বিশেষ সকলকে তাঁর পাশে দাড়াতে হবে।
সিটি মেয়র আজ শুক্রবার সকালে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে মিলনায়তনে গণহত্যার স্মৃতি চারণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে কলেজের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: তৌহিদুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। দোয়া পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যক্ষ মো: ওসমান গণি এবং উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক নাসিমা আক্তার। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











































