স্টাফ রিপোর্টার ।।
প্রতারণা মামলায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মুনসুর আহমেদ আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইয়ারব হোসেন এ আদেশ প্রদান করেছেন। গত ১৬ নভেম্বর একই আদালত তাকে ৩ বছরের কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বাসিন্দা সামিউল আলম লাসকির কাছ থেকে বিবাদী কাজী মনসুর আহমেদ একটি মার্কেট বিক্রির নামে এক কোটি টাকা গগ্রণ করেন। পরে মার্কেট এবং টাকা কিছুই না দিয়ে প্রতারণার আশ্রয় নিলে সামিউল আলম লাসকি আদালতে মামলা দায়ের করেন।











































