Home আঞ্চলিক খুলনার খালিশপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০জন ৫দিনের রিমাণ্ডে

খুলনার খালিশপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০জন ৫দিনের রিমাণ্ডে

13

স্টাফ রিপোর্টার  ।।

নগরীর খালিশপুর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০ জনের প্রত্যেককে  ৫ দিন করে রিমাণ্ড  মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২২ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইয়ারব হোসেন রিমাণ্ডের আদেশ প্রদান করেছেন।  

আসামিরা হলেন, আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন, সোহেল রানা, আমিনুল, কামরুল ইসলাম, রিফাত রহমান, আব্দুর রউফ, মো: শেখ ফরিদ, আব্দুল আলীম, মো: রফিকুল ইসলাম ও তালহা ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র জানান, ১৮ মার্চ রাতে খালিশপুর বিআইডিসি রোডের কাশিপুর এলাকার আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব ঐ ১০ জনকে আটক করে। পরে র‌্যাব বাদী হয়ে খালিশপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। মামলাটির অধিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পরের দিন সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে প্রেরণ করলে আদালত তাদের ১০ জনকে ৫দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।