Home আঞ্চলিক খুলনায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও দু’আসামি জেলহাজতে

খুলনায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও দু’আসামি জেলহাজতে

12

স্টাফ রিপোর্টার  ।।

নগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের ইজিবাইক গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ  দিয়েছে আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহরিয়ার হাসান আসামিদের আদালতে হাজির করে ৭দিনের রিমাণ্ডের আবেদন করেন। এসময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।  দু’আসামি হলেন নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি পুর্বপাড়ার আফজাল মল্লিক এর দু’ছেলে সুমন (২৭) ও  মো. আল আমিন মল্লিক (২২)। এর আগে ২১ মার্চ দিবাগত রাত ৩টার দিকে তাদের বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে র‌্যাব-৬ গ্রেপ্তার করে।  

মামলার বিবরণে জানা যায়, ১৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। এ সময় ৫ থেকে ৫জন জোর করে তাদের তুলে গ্যারেজের ভেতরে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম বাদী হয়ে ৪জনের নামে মামলা দায়ের করেছেন যার নং- ৬। আসামিরা হলেন খানজাহান আলী থানার শিরোমণি ৭নং ওয়ার্ডের পূর্বপাড়ার আফজাল মল্লিকের দু’ছেলে মো. সুমন (২৭) ও  মো. আলামিন মল্লিক (২২), আব্দুল মালেকের ছেলে মো. কামরুল ইসলাম (২৪) ও মো. জামাল উদ্দিনের ছেলে মো. সজীব ওরফে জীবন (২২)।