Home আঞ্চলিক রূপসায় তালাকপ্রাপ্ত স্বামীর হামলায় স্ত্রী সন্তানসহ আহত ৩

রূপসায় তালাকপ্রাপ্ত স্বামীর হামলায় স্ত্রী সন্তানসহ আহত ৩

9


রূপসা প্রতিনিধি ।।


রূপসায় তালাকপ্রাপ্ত স্বামীসহ সংঘবদ্ধদলের হামলায় স্ত্রী-সন্তানসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন শিউলি বেগম (৩৮), ঝর্ণা খাতুন (২২) ও মনি খাতুন (১৯)। রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় রূপসা থানাধীন কদমতলা মাঠের সন্নিকটে এঘটনা ঘটেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিউলি বেগম ও প্রতিবেশীরা জানায়, উপজেলার বাগমারা গ্রামে বসবাসরত আব্দুল জলিলের সাথে প্রায় ২২ বছর দাম্পত্য জীবনে শিউলির দুই কণ্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এদিকে দিত্বীয় বিয়ে করে জলিল নতুন সংসার পেতে প্রথম পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলার পাশাপাশি স্ত্রী সন্তানদের নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে শিউলিকে তালাক দিয়ে সে বাগমারা গ্রামে আরো একটা বিয়ে করে। প্রথম স্ত্রীকে তালাক দিলেও সে ঘরে থাকা তিন সন্তানের ভরন-পোষন প্রদানে শুরু হয় নানা তালবাহানা। রোববার সকালে শিউলির বাসার সামনে থেকে যাওয়ার পথে জলিলকে পেয়ে সন্তানদের ভরপোষনের জন্য টাকা দাবি করে শিউলি। এতে জলিল ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে তার ভাই-বোন ও ভাগ্নিসহ লোকজন জড়ো করে বেধড়ক মারপিট করে তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলি, কণ্য ঝর্ণা ও মনির উপর। শিউলি ও তার সন্তানদের ডাকচিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে জলিল তার লোকজন নিয়ে স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পূর্ব রূপসা বাজারের একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় থানায় মামলা বা অভিযোগ করা হয়নি।