Home আঞ্চলিক কালীগঞ্জে গরুসহ ৩ চোর আটক ॥ পিকআপ জব্দ

কালীগঞ্জে গরুসহ ৩ চোর আটক ॥ পিকআপ জব্দ

8

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে একটি চোরাই গরুসহ চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ। রবিবার সকাল ৮ টার দিকে যশোর – ঝিনাইদহ মহাসড়কের ফুলবাড়ি নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে চোরসহ চুরি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাটের নওয়াপাড়া গ্রামের মৃত,আনোয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৪),খুলনার তেরখাদা থানার মধুপুর গ্রামের হাসমত গাজির ছেলে রাব্বি গাজি (২১)  ও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে রাবিব (২২)।

হাইওয়ে থানার এস আই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে হাইওয়ে পুলিশের একটি দল বারোবাজারের নিকটবর্তী ফুলবাড়ীগেটে গাড়ি তল্লাশী করে। এ সময় বুলু রংয়ের ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭ নম্বরের একটি পিকআপ একটি গরুসহ চোরচক্রের ৩ যুবককে আটক করা হয়।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় পুলিশ সদস্যরা ফুলবাড়ি গেট থেকে চোরচক্রের ৩ যুবকসহ গরুর পিকআপটি আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) মতলেবুর রহমান ও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে এ এলাকায় গরুচোর সিন্ডিকেট মাথাচাড়া দিয়েছে। লাগাতরভাবে চোরেরা   অনেক কৃষকের গোয়াল খালি করলেও তারা ছিল ধরা ছোয়ার বাইরে। আটক চোরেদের জিজ্ঞাসাবাদে  গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।