Home আঞ্চলিক খুলনা জেলা বিএনপির ৬৫ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন

খুলনা জেলা বিএনপির ৬৫ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন

11

স্টাফ রিপোর্টার ।।

আমীর এজাজ খানকে আহবায়ক ও এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব রেখেই খুলনা জেলা বিএনপি’র ৬৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ শনিবার (৫ মার্চ) বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে ১৬ জন যুগ্ম-আহবায়ক হলেন শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, আশরাফুল আলম খান নান্নু, সামসুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল।

আহবায়ক কমিটিতে সদস্য করা হয়েছে- মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, ডাঃ গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদ ইমরান, এ্যাড. আব্দুস সাত্তার, অসীত কুমার সাহা, সাকিবল আহম্মেদ দিলু, এ্যাড. একেএম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আসগর আলী, মোল্লা এনামুল কবির, ওহিদুজ্জামান রানা, মোঃ হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুর সাকির পিন্টু, মোঃ ইকবাল শরীফ, এ্যাড. চৌধুরী আব্দুস সবুর, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, সেলিম সর্দার, রবিউল হোসেন, সরওয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, মল্লিক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার টিটু ভূঞা, হাবিবুর রহমান রিটু, শেখ আবুল বাশার, নূরুল আমিন বাবুল, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আব্দুল হালিম, দিদারুল হোসেন দিদার, হেলাল উদ্দিন হেলাল, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারি পান্না ও মাহমুদ জাহিদ আল কাদির।