কাটাখালী হাইওয়ে পুলিশের বিভিন্ন যানবাহনে অভিযান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী হাইওয়ে থানা পুলিশ করোনা প্রতিরোধে সরকারের দেওয়া ঘরে থাকা নিদ্দেশ অমান্য করায় বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করছেন। গতকাল দুপুরে তারা খুলনা মংলা মহাসড়েকর কাটাখালী খাজুরা শ্যামবাগাত পিলজংগ টাউন নওয়াপাড়া মোড় সহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরির্দশক এসআই মোঃ শাহালোম, এএসআই মোঃ ওয়াহিদুজ্জামান সহ সঙ্গীয় র্ফোস। এছাড়াও তারা ট্রাক পিকাপ মাইক্রো সহ বিভিন্ন যানবাহনে যাত্রী না উঠানোর জন্য চালকদের নিদ্দেশ প্রদান করেন।
পিলজংগ ইউপি চেয়ারম্যান পলাশ গুরুত্বর অসুস্থ্য
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ গুরুত্বর অসুস্থ্য হয়ে ঢাকাস্থ একটি বেসরকারী কিনিকে ভর্তি হয়েছেন। গতপরশু তিনি বুকের ব্যাথা অনুভাব করলে তাকে খুলনাস্থ্য একটি বেসরকারী কিনিকে ভর্তি করা হয়। সেখানের ডাক্তাররা তাকে উন্নত চিকিংসার জন্য ঢাকায় রেফার করেন। তার অসুস্থ্যতার খবর শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন সহ বিপুল সংখ্যাক দলীয় নেতা কর্মি তার বাড়িতে ছুটে যান।
ফকিরহাটে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে বাজার মনিটরিং
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নজরদারী অব্যাহত রেখেছেন। রবিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় পরির্দশন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, মূলগর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার প্রমূখ। এসময় নির্দারিত সময়ে দোকান বন্দ না করার অভিযোগে বেশকিছু দোকান মালিককে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অপরদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ফকিরহাটে আজ ৬এপ্রিল (সোমবার) বিকাল ৫টা থেকে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দোকান, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্দ থাকার নির্দেশ দেযা হয়েছে। শুধুমাত্র ঔষুধের দোকান খোলা থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন ও ব্যবসায়িক মালিক সমিতি।
কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে মাস্ক, সাবান, ও জিবানুনাশক স্প্রে প্রদান
স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ
কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান, ও জিবানুনাশক স্প্রে প্রদান করা হয়েছে । সোমবার বিকেলে মানিকতলা বাজার, কপিলমুনি বাজার, প্রতাপকাটী গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, নাবা গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, কাজিমুছা বাজারসহ ইউনিয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে জীবানুনাশক ছিটানো ও কৃষক লীগের নেতা কর্মীদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, ইউনিয়ন কৃষকলীগের সাঃ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান, বিভিন্ন ওয়ার্ডে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিএম আজিরুদ্দিন, ফারুক হোসেন, ইলিয়াস হোসেন, প্রদীপ মন্ডল, ইসমাইল হোসেন, বজলু মোড়ল, আনারুল ইসলাম, আবূ সাইদ সরদার, মোবারক মোড়ল, প্রবীর দাশ, হাসান শেখ, শামীম গাজী, জসিম গাজী, আছির গাজী, শাহজান সরদার,সিরাজুল গোলদার, প্রমুখ ।
ফুলতলায় সামাজিক সংগঠন মানবিক ফুলতলার আত্মপ্রকাশ
ফুলতলা প্রতিনিধি
করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে মানবিক ফুলতলা নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে সোমবার রাত সাড়ে ৭টায় ফুলতলা আসাদ রফি গ্রন্থাগার চত্বরে এক মতবিনিময় সভা খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনছার আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আাকরাম হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন রবিউল ইসলাম বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, খুলনা জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, তরুন শিল্পপতি জহির উদ্দিন রাজীব, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, বিএনপি নেতা হাসনাত রেজভী মার্শাল, বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহসভাপতি রবিন বসু, এস কে মিজানুর রহমান, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, ওহিদুজ্জামান নান্না, আশরাফুল আলম কচি, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মোল্যা হেদায়েত হোসেন লিটু, হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, শহিদুল্লাহ প্রিন্স, উজ্জ্বল দাস প্রমুখ। সভায় দিনমজুর, কৃষক, শ্রমিকদের সহযোগিতার জন্য ফুলতলার বিত্তশালীদের এগিয়ে আসার অহবান জানানো হয়।
কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ী-সহ ৬ জনকে জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ী-সহ ৬ জনকে ৫ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান উক্ত অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলা প্রশাসন প্রতিদিনের ন্যায় সোমবার করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধের বিভিন্ন দিক নির্দেশনা ও বিধি নিষেধ না মানায় কেশবপুর শহরের গাজীর মোড়ের চা বিক্রেতা আব্দুল ওহাবকে ২ হাজার টাকা, মিলন হার্ডওয়ারের দীলিপ সাহাকে ২ হাজার টাকা, কলাগাছি বাজারের মুদির দোকান বাসুদেব পালকে ১ হাজার টাকা, হৃদ বাজারের ব্যবসায়ী শহিদুলকে ২শত টাকা এবং মটরসাইকেল চালক পবিত্র মিত্রকে ২ শত টাকা ও বাবুর আলী খা ২শত টাকা জরিমানা করেন।
কেশবপুরে করোনা ভাইরাস সন্দেহে আরও একজনের নমুনা সংগ্রহ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত তরিকুল ইসলাম (২০) নামে এক যুবকের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া তরিকুল ইসলামের করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তার শরীর থেকে সোমবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপজেলার টিটা বাজিতপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে তরিকুল ইসলামকে রোববার উপজেলা স্বাস্থ্য কমপেকে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, তরিকুল ইসলাম নামে এক রোগীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
এছাড়া এর আগে একই পরিবারের মিলন সিংহ, তার স্ত্রী শিখা সিংহ, ছেলে চন্দন সিংহকে হাসপাতালে ভর্তি করা হলে করোনা সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তারা কেউ করোরা ভাইরাসে আক্রান্ত না বলে জানা গেছে।
শ্রমিক দল নেতা জাফরুল ইসলামের ইন্তেকালে বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র চেয়ারপারসোনের উপদেষ্টা, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিস (বিলস) এর নির্বাহী পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা জাফরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
প্রখ্যাত শ্রমিক নেতা জাফরুল ইসলাম ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পাবিরাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।
যশোরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
যশোর অফিস
যশোরে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক সাথী বেগম যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলার ফজলুর রহমানের স্ত্রী।
র্যাব জানিয়েছে,সোমবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ফজলুর রহমানের টিনশেড বিল্ডিং এর মধ্যে ১০৭ পুরিয়াসহ ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় সাথী বেগমকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে মা-ছেলেকে জখমের অভিযোগ
যশোর অফিস
শার্শার শ্যামলগাছী গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে। এসময় তার মাকে মারপিট করে দুই হাত ভেঙ্গে দিয়েছে। তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তার তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেছেন। আহতরা হলো, শ্যামলাগাছী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে যশোর সরকারি এম এম কলেজের ছাত্র শাহরিয়ার তানজির (২০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪৯)।
আহত তানজির জানান, তাদের পূর্বপুরুষের ৫ বিঘার একটি পুকুর আছে। সেই পুকুরটি তার পিতার কাছে চাচা লিয়াকত আলী ও জিন্নাত আলী বিক্রি করে। সেই থেকে তারা ওই পুকুর ভোগদখল করে আসছিল। মাঝে মধ্যে তার চাচারা ও চাচত ভাইয়েরা ওই পুকুর থেকে মাছ ধরে।
রোববার সকালে সে পুকুরে মাছ মারতে যায়। এসময় চাচা লিয়াকত আলী, জিন্নাত আলী ও চাচাত ভাই রাজু, তরিকুল, সাকিবসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে তাকে মারপিট করতে থাকে। এসময় তার মা শাহনাজ বেগম ঠেকাতে গেলে তার দুই হাত ভেঙ্গে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। তার মার অবস্থা আশংকাজনক হলে ডাক্তার আশরাফুল তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
সোমবার দুপুরে শাহনাজ বেগমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, শাহনাজ পারভীনকে দুই হাত ফোলা জখম অবস্থায় ভর্তি করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।
হাসপাতাল কিনিক মালিক সমিতির সভা অনুষ্ঠিত: দুই একদিনের মধ্যেই যশোরের ডাক্তারগণ রুগী দেখবেন
যশোর অফিস
যশোরে বেসরকারি হাসপাতাল ও কিনিকে দুই একদিনের মধ্যে ডাক্তাররা রোগী দেখবেন বলে জানা গেছে। যশোর সিভিল সার্জনের অফিসে হাসপাতাল কিনিক মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তবে কিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ বলেছেন, কিনিক খোলা থাকলেও ডাক্তাররা কিনিকে আসছেন না। আর ডাক্তাররা বলেছেন, কিনিকের জায়গা না থাকায় তারা করোনা আতংকে রোগী দেখতে পারছেন না।
জানা গেছে, ২৪ মার্চ থেকে করোনা আতংকে যশোরে বেসরকারি হাসপাতাল ও কিনিকে আসেন না এবং রোগী দেখছেন না। এ অবস্থায় যশোরসহ অন্যান্য জায়গায় একই অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা নিরসনে যশোর সিভিল সার্জন অফিসে রোববার বিকেলে যশোর জেলার হাসপাতাল কিনিক মালিক সমিতির সদস্যদের হাতে জরুরী বৈঠক করেন। এসময় যশোরবাসীর পাশে দাঁড়ানোর জন্য কিনিক মালিকদের সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন শেখ আবু শাহীন অনুরোধ জানান। সেখানে কিনিক সমিতির নেতৃবৃন্দ কিনিক খোলা আছে বরং ডাক্তারা কিনিকে আসছেন না বলে জানান।
কিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দড়াটানা হাসপাতালের পরিচালক জয়ন্ত কুমার বিশ^াস জানান, সিভিল সার্জনের কার্যালয়ে আমি উপস্থিত ছিলাম। সিভিল সার্জনকে জানানো হয়েছে, যশোরে কিনিক মালিক সমিতির সদস্য ৮০ হলে জেলায় প্রায় ১৩৮টি বেসরকারি হাসপাতাল, কিনিক ও ডায়গনেস্টিক সেন্টার রয়েছে। যা সবই খোলা আছে কিন্তু ডাক্তারা আসছেন না এবং রোগী দেখছেন না। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আমরা ডাক্তারদেরকে অনুরোধ করেছি।
যশোর ডাক্তারের সংগঠন বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) সভাপতি, কিংস হসপিটাল এন্ড কিনিকের পরিচালক কামরুল ইসলাম বেনু জানান, তার কিংস হসপিটাল খোলা আছে। সেখানে অনেক ডাক্তার রোগী দেখছেন। তারপর যশোরের অধিকাংশ ডাক্তারদের সাথে তিনি কথা বলেছেন। তারা জেলায় সবচেয়ে বড় হাসপাতাল যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী দেখছেন। কিনিকের জায়গা স্বল্পতার কারণে ডাক্তাররা রোগী দেখতে পারছেন না। সবাই আতংকের মধ্যে রয়েছেন। তবে দুই একদিনের মধ্যে প্রত্যেক ডাক্তার হাসপাতাল ছাড়াও কিনিকে ১০ থেকে ১২জন রোগী দেখবেন বলে ডাক্তাররা তাকে জানিয়েছেন।
তিনি আরো জানান, যদি কোন রোগীকে ডাক্তার না দেখেন তাহলে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি/সম্পাদক এবং সর্বোশেষ যশোরের সিভিল সার্জনকে ফোন দিলে চিকিৎসা করানোর ব্যবস্থা নেয়া হবে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে বেসরকারি কিনিক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক হয়েছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলা হয়েছে। তারা দুই একদিনের মধ্যে হাসপাতালের পাশাপাশি কিনিকে রোগী দেখবেন বলে তারা আশ^াস দিয়েছেন।
যশোরে মাদকসহ আটক দু’যুবকের বিরুদ্ধে মামলা
যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে একশ’ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।আসামীরা হচ্ছে,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া খান পাড়া গ্রামের দিপু আলী খানের ছেলে ইব্রাহিম হোসেন খান ওরফে সাকিব ও যশোর সদর উপজেলার বড় হৈবতপুর উত্তর পাড়া গ্রামের জাকিরের ছেলে রাসেল।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে,শনিবার ৪ এপ্রিল রাত পৌনে ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র একটি টিম সদর উপজেলার সমসপুর গ্রামস্থ কানাগেট রেল লাইনের পশ্চিম পার্শ্বে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সাকিব ও রাসেল দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে সাকিবের প্যান্টের পকেটে থাকা ১শ’ গ্রাম হেরোইন ও রাসেলের দখলে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে রোববার বিকেলে আদালতে সোপর্দ করে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
যশোরে তিন ডাকাত আটকের ঘটনায় মামলা
যশোর অফিস
গভীর রাতে ডাকাতি প্রস্তুতির অভিযোগে পুলিশ ডাকাত গ্রুপের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে একটি চাপাতি দু’টি হাসুয়া উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের পুর্ব বারান্দীপাড়া কবরস্থান রোডের শামীম শেখ এর ছেলে শরীফ শেখ,বারান্দী মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড়ের খলিল শিকদারের ছেলে মেহেদী হাসান সজিব ও পূর্ব বারান্দীপাড়া কবরস্থান রোড বাসা নং ৭৮৬ এর শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাবু। এসময় তাদের সহযোগী পূর্ব বারান্দীপাড়ার আব্দুল্লাহর ছেলে রাশেদুল,বারান্দীপাড়া ফুলতলার আহম্মদ আলী বিশ্বাসের ছেলে রিপন হোসেন,সদর উপজেলার রাজার হাট কচুয়ার সিরাজুল ইসলামের ছেলে রনি হোসেন, শহরের বকচরের আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিজ,চাঁচড়ার কাশেমের ছেলে শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪/৫জন ডাকাত সদস্য পালিয়ে যায়।
যশোর সদর পুলিশ ফাঁড়ির এএসআই মহসিন আলী বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় রোববার ভোর রাতে দায়েরকৃত এজাহারে বলেছেন,তিনি ওই দিন রাতে মাদক ওয়ারেন্ট তামিলের জন্য ডিউটি করাকালিন সময় গোপন সূত্রে খবর পান শহরের নাজির শংকরপুর জনৈক বাবু মিয়ার বাড়ির দক্ষিণে রতন মিয়ার মেহগুনি বাগানের মধ্যে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি গ্রহনের জন্য সমাবেত হয়েছে।উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটে উক্ত মেহগুনি বাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় শরীফ শেখকে একটি চাপাতি,মেহেদী হাসান সজিবকে একটি হাসুয়া ও মেহেদী হাসান বাবুকে একটি হাসুয়াসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মাধ্যমে পলাতক আসামীদের নাম সংগ্রহ করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
যশোরের বোলপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় মামলা
যশোর অফিস
ছাগলে চাল ও ডাল খেয়ে নষ্ট করায় প্রতিবাদ জানানোর ফলে প্রতিবেশী সন্ত্রাসীরা এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়েছে। এসময় মুক্তিযোদ্ধা সহধর্মিনী শেফালী বেগম ও তার বড় ছেলে এবং ছেলে বউকে মারপিট করে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এঘটনায় চিকিৎসা গ্রহন পূর্বক কোতয়ালি মডেল থানায় নারীসহ ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার বোলপুর মধ্যপাড়া ২ নং ওয়ার্ড এলাকার মৃত মুনসুর মোল্যার ছেলে মনিরুজ্জামান মিন্টু,মৃত মোসলেম মোল্যার ছেলে জলিল,মৃত রমজান আলী মোল্যার ছেলে মজিদ মোল্যা ও মজনু,মনিরুজ্জামান মিন্টুর স্ত্রী নিলুফা,মনিরুজ্জামান মিন্টুর মেয়ে মিতু খাতুন ও মৃত বাবুল হোসেনের ছেলে মারুফসহ অজ্ঞাতনামা ২/৩জন।
ওই গ্রামের মৃত মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের বৃদ্ধা সহধর্মিনী মোছাঃ শেফালী বেগম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,আসামীদের ছাগল প্রায় সময় মুক্তিযোদ্ধার বাড়ির গাছ পালা বিনষ্ট করে ও খায়। তাছাড়া ১ এপ্রিল দুপুরে উক্ত ছাগল শেফালী বেগমের বাড়িতে এসে চাল ও ডাল খায় এবং নষ্ট করে। এতে শেফালী বেগম ছাগল বাধার কথা বললে উক্ত প্রতিবেশী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারপিট পূর্বক শেফালী বেগম ও তার ছেলে বদরুজ্জামান ও ছেলের বউ মৌসুমীকে মারপিট র্পূবক কুপিয়ে জখম ও রড দিয়ে হাড়ভাঙ্গা জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বদরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করে। বাকী দু’জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে থানা কর্তা মামলা হিসেবে নথিভূক্ত করে।
৩৩নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে কর্মহীন ৩’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নোভেল করোনাভাইরাস সংক্রামন রোধে ঘোষিত‘‘ ঘরে থাকুন নিরাপদে থাকুন’’ সামাজিক দুরত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমুজুর, শ্রমিক সহ দরিদ্রদের সাহায্যে খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র পক্ষ থেকে ৩৩নং ওয়ার্ডের (যোগিপোল ইউনিয়ন) প্রথম পর্যায়ে ৩ শতাধিক পরিবারকে চাল. ডাল. আটা. তেল. পিয়াজ. আলু. সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। একই সাথে ওয়ার্ডের ৪’শ ব্যক্তিকে ৫কেজি করে চাউল বিতরণ কার্যক্রম শুরু করেছে ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল থেকে ওয়ার্ডের ৯টি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, গোলাম রসুল, মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, সাবেক মেম্বর সরদার শহিদুল ইসলাম, মো. শফিউদ্দিন শফি, জাহাঙ্গীর হাবিব টাইফুন, খানাবাড়ী যুব সংঘের সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান লিটন, আ’লীগ নেতা নুরুল ইসলাম ঢালী, স্বপন, আমজিয়ার রহমান খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুরে দফায় দফায় সংঘর্ষ:পুলিশসহ আহত ২২, ১৯ বাড়ি, ১৬ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর
ফরিদপুর প্রতিনিধি
সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্র্ষে পুলিশসহ ২২ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষকারীরা একে অপরের ১৯টি বসতঘর ও ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রাম ও বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ওসির গাড়িসহ পুলিশের তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, মাঝারদিয়া ইউনিয়নের কাগদি বাজার ও গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছারউদ্দিনের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের দুই সমর্থকের মধ্যে কাগদি বাজারে মুরগি কেনাকে কেন্দ্র করে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে কয়েকটি সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের সমর্থকরা আবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এ সময় সংঘর্ষকারীরা একে অপরের প্রায় ১৯টি বসতবাড়ি এবং ১৬টির বেশি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। পরে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ঠেকাতে গিয়ে ১২ পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় পুলিশের তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করেছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাগদি বাজারের ব্যবসায়ী রেজাউল এন্টারপ্রাইজের মালিক রেজাউল হোসেনের ১০ টাকা কেজি দরে গোডাউনজাত চাল ও একই বাজারের সাহাদাতের সারের দোকানও লুটপাট হয়। এছাড়া কাগদি বাজারের আওয়ামী লীগ অফিসও ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে কাগদি গ্রামের মধ্যে হেমায়েত হোসেনের বাড়িসহ ১৮টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছারউদ্দিন মাতুব্বরের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, মুরগি কেনাবেচা নিয়ে গিয়াসউদ্দিনের সমর্থক খায়ের মোল্লার সঙ্গে আমাদের সমর্থক রকি মাতুব্বরের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাতেই গিয়াসউদ্দিনের সমর্থক ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি তার লোকজন নিয়ে তাদের লোকের ৪/৫ টি দোকান ভাংচুর চালিয়ে লুটপাট করে নিয়ে যায়।
নাটোরে আহত তিন: অভ্যন্তরীণ বিরোধের জের ধরে যুবলীগের তিন যুবকের মধ্যে সংঘর্ষে রকি, বাপ্পী ও উল্লাস নামে তিনজন আহত হয়। এরা একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে রকি ও বাপ্পীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উল্লাসকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, রকি, বাপ্পী ও উল্লাস তিন বন্ধু। তারা যুবলীগের কর্মী। একইসঙ্গে চলাফেরা করে। নিজেদের মধ্যে কোন বিষয় মতানৈক্য সৃষ্টি হওয়ায় রবিবার রাতে বিরোধ বাধে। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিষয়টি নিজেরাই সমঝোতা করে নেয়। কিন্তু সোমবার দুপুরে কানাইখালী ফায়ার স্টেশন অফিসের পিছনে ওই তিনজনের মধ্যে পূর্বের ঘটনা নিয়ে বিরোধ বাধলে একে অপরের ওপর ধারালো অন্ত্র নিয়ে চড়াও হয়। এ সময় তিনজনই আহত হয়।
চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যার চেষ্টা
যশোর অফিস
চৌগাছায় এক কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে মুসা ব্যাপারী নামের এক গরু ব্যবসায়ী। বর্তমানে ওই ছাত্রী চৌগাছা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। সে চৌগাছার একটি কলেজের ১ম বর্ষের ছাত্রী। মাস খানেক আগেও একবার মুসা ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। সে সময় মুসার বড় ভাই ওই ছাত্রীর বাবা-মা’র হাতে-পায়ে ধরে আইনের আশ্রয় নেয়া থেকে বিরত রাখে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমরা গরিব মানুষ। ঘর-বাড়িও ঠিকমতো নেই। রবিবার রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরের কাঁচা বাথরুমে গেলে মুসা ব্যাপারী তাকে পেছন থেকে জাপটে ধরে। গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। আমার মেয়ে বাধা দিলে এক পর্যায়ে তাকে একটি টাইগারের বোতলে থাকা কীটনাশক জোর করে মুখে ঢেলে দেয়। মেয়ের ডাক-চিৎকারে আমরা দৌড়ে আসলে মুসা পালিয়ে যায়। এ সময় একটু দূরে মুখে গামছা বাঁধা আরও দুজন দাঁড়িয়ে ছিল। আমরা তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চৌগাছা হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে রবিবার রাতেই চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। মেয়েটির মা আরও বলেন, প্রতিবেশী মুসা ব্যাপারী দীর্ঘদিন ধরেই আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় এক মাস আগে আমার মেয়ে প্রাকৃতিক কাজে সাড়া দিতে গেলে মুসা তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়ের ডাক-চিৎকারে আমরা বেরিয়ে আসলে সে পালিয়ে যায়। সে সময় তার বড় ভাই আয়ূব হোসেনসহ অন্যরা আমাদের হাতে-পায়ে ধরে ভবিষ্যতে আর এরকম কিছু হবে না বলে এ বিষয়ে মামলা না করতে অনুরোধ করে। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার ডাক্তার ফাতেমা খাতুনের উদ্ধৃতি দিয়ে বলেন, রাতে এরকম একটি মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওয়াশ করার পর বর্তমানে কিছুটা সুস্থ আছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
কলারোয়ায় র্যাবের অভিযানে ৯৭৫পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতীরা জেলার কলারোয়া থানার মাদরা সরদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯৭৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন মাদরা সরদার পাড়া গ্রামের মো. আইজ উদ্দিনের ছেলে মো. শাহিনুর রহমান (২৮)।
র্যাব-৬ জানায়, রবিবার সাতীরা জেলার কলারোয়া থানার মাদরা সরদার পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ৯৭৫পিস ইয়াবাসহ শাহিনুর রহমানকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে গাঁজা ইয়াবাসহ এক নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকায় অভিযান চালিয়ে ২৫০গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকার মো. ফজলুর রহমানের স্ত্রী সাথী বেগম (৩৫)।
র্যাব-৬ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ২৫০গ্রাম গাঁজাসহ সাথী বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা মৎস্যজীবী লীগ নেতা বাপ্পীর খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন স্বল্প আয়ের ব্যবসায়ী ও অসহায় গরীব দুঃখীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কর্ণজিৎ রায় বাপ্পী’র উদ্যোগে ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা মিজানুর রহমান বাবু উক্ত খাদ্যদ্রব্যাদি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শেখ রাসেল কবির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় অভি, মহানগর তাঁতীলীগের সদস্য মাধুবী মল্লিক, মৎস্যজীবী লীগ নেতা শেখ ওবায়দুল রহমান, সঞ্চিতা রায়, বুলু রানী মন্ডল, মো. শাকিল, তাপস সাহা, লিটন সার্না, জাফর, মন্টু প্রমুখ।
ঝাউডাঙ্গা মহাশশ্বানের উদ্যোগে খাদ্রসামগ্রী বিতারন
ঝাউডাঙ্গা প্রতিনিধি
সাতীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মহাশশ্বানের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ানে বিভিন্ন গ্রামে এ খাদ্রসামগ্রী বিতারন করা হয়।
ঝাউডাঙ্গা মহাশশ্বান মন্দির কমিটির সভাপতি বাবু নির্মল ঘোষ বলেন, মন্দির উন্নয়ের জন্য সঞ্চায় করা টাকা দিয়ে ১৪০ পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতারনের উদ্যোগ গ্রহন করা হয়। প্রতোক পরিবারের জন্য ৪কেজি চাল, এক কেজি আটা, এক কেজি আলু বিতারন করা হয়েছে।
মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবু জয়দেব ঘোষ বলেন, শারিরীক দুরত্ব বজায় রাখার জন্য খাদ্রসামগ্রী মন্দির কমিটির সদস্যদের বিভিন্ন ইউনিটে ভাগ করে বাড়ীতে পৌছে দেওয়া হয়।
ছাত্র ঐক্য পরিষদেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু ঘোষ করোনা ভাইরাস সর্ম্পকে বলেন, ২০সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে। ভিটামিন যুক্ত ফল বেশি খাবেন, পর্যাপ্ত পরিমান পানি পান করুন, বাড়িতে থাকুন, হাঁচি দেওয়ার সময় নাক ঢাকুন, অন্য মানুষের স্পর্শ সম্পূর্ন এড়িয়ে চলুন।
এ সময় উপস্তিত ছিলেন শংকার ঘোষ, অরবিন্দু সরকার, গোপাল ষোষ, স্বাধন দাস, মিন্টু ষোষ. বিজন সরকার, দেবাশিষ রানা, চিরনজিৎ ষোষ প্রমুখ। বর্তমান মন্দির কমিটির উপদেষ্টাসহ সকল সদস্যদের সহযোগিতায় কার্যক্রম পরিচলনা করা হয়। সার্বিক তত্ববধানে ছিলেন ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রাজু ঘোষ।
জমিজমা সংক্রান্ত বিরোধ
শরণখোলায় সংখ্যালঘুর উপর হামলা, আহত ২
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামের এক সংখ্যালঘু পরিবারের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। হামলার পরে আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা, টাকা ছিনতাইসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে তারা। পরে পালিয়ে এসে আহত বিমল মিস্ত্রির ছেলে বিপুল মিস্ত্রি (২২) ও বাবুরাম মিস্ত্রির ছেলে শ্যামলাল মিস্ত্রি (৪৫) শরণখোলা হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শরণখোলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের দিপু মিস্ত্রী জানায়, তার পৈত্রিক সূত্রে পাওয়া এক একর ২৫ শতক জমির মধ্যে একই গ্রামের লালমিয়া মুন্সির ছেলে রাজ্জাক মুন্সি জাল দলিল করে ওই জমি দখলের চেষ্টা করে আসছে। ঘটনার সময় রাজ্জাক মুন্সি, চুন্নু মুন্সি, পিঞ্জু মুন্সিসহ ১০-১২জন লোক রামদা, লাঠিসোটা নিয়ে জোরপূবর্ক তার জমির মাটি কেটে দখলে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে তাদের হামলায় বিপুল মিস্ত্রি ও শ্যাম লাল মিস্ত্রি গুরুতর আহত হয়। পরে আহতদের শরণখোলা হাসপাতালে ভর্তি করাতে গেলে সেখানেও রাসেল মুন্সির নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা। রাতে তারা আবার বাড়ির হাঁস মুরগি ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারটি চরম আতঙ্কে রয়েছেন বলে তিনি জানান। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, ঘটনাটি তিনি জেনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া হচ্ছে।
বাগেরহাটে করোনা সন্দেহে দুই পুলিশ সদস্যসহ তিনজনের শরীরে ভাইরাসের সংক্রমণ মেলেনি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া দুই পুলিশ সদস্যসহ তিনজনের শরীরে ভাইরাসের উপস্থিতি মেলেনি। সোমবার দুপুরে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগের হাতে ওই তিনজনের পরীক্ষার প্রতিবেদন পৌছেছে। বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির দুপুরে এই প্রতিবেদককে বলেন, জ¦র ও কাশি উপসর্গ নিয়ে বাগেরহাট ও কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া দুই পুলিশ সদস্য ও এক নারীর শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নির্ণয় কেন্দ্রে (আইইডিসিআর) পাঠানো হয়। সোমবার তাদের পাঠানো স্যাম্পল পরীক্ষার প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই বলে আইইডিসিআর জানিয়েছে। তারা তিনজনই এখন পুরোপুরি সুস্থ আছেন। আগামীকাল মঙ্গলবার তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।
জ¦র ও কাশি উপসর্গ নিয়ে গত শুক্রবার বাগেরহাট পুলিশ লাইনের ২২ বছর বয়সী এক পুলিশ সদস্য এবং শনিবার সদর উপজেলার খালিশপুর এলাকার ৪২ বছর বয়সী এক নারী বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে এবং ৩০ বছর বয়সী আরেক পুলিশ সদস্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করে স্বাস্থ্য বিভাগ। এরআগে বাগেরহাট সদর ও শরণখোলায় করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ভর্তি হওয়া ওই পাঁচজনের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। তারা সবাই সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যান বলে জানান সিভিল সার্জন।
সাতক্ষীরায় বিদেশ ফেরত যুবক আইসোলেশনে, হোম কোয়ারেন্টাইনে মোট ৩ হাজার ৩২ জন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিদেশ ফেরত সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে মালয়েশিয়া ফেরত কামরুজ্জামান (২৬) নামের এক যুবক দুপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আরো নতুন ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ৩ হাজার ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড় পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ৩০ জনকে।
এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে অবশেষে আজ সোমবার সকাল থেকে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। এতে সাতক্ষীরার সাধারন মানুষের মধ্যে কিছুটা হলেও করোনা আতংক কমবে বলে জানা গেছে। এ ব্যাপারে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনাক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে আপাতত আজ থেকে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। তবে, যারা ভারতে গিয়ে আটকে আছেন তারা শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন বলে এই বিজিবি কর্মকর্তা আরো জানান। তিনি আরো জানান, কেউ যাতে অবৈধ পথেও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে।
সংসদ সদস্য এ্যাড.মিলন
মোড়েলগঞ্জে নিশানবাড়িয়ায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিরোধে সচেতনতায় বাগেরহাটের মোরেলগঞ্জে কর্মহীন দুস্থ্য অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে বাগেরহাট-৪, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন বলেছেন, করোনা প্রতিরোধে সচেতনতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩১ দফা মেনে সকলে নিজ নিজ গৃহে অবস্থান করি। প্রয়োজনীয় কাজে সামাজিক দুরাত্ব বজায় রেখে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকলে নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করি।
সোমবার সকাল ১১টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে করোনায় কর্মহীন দুস্থ্য-অসহায় ২৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
সংসদ সদস্য অ্যাড. মিলন আরো বলেন, শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। করোনা প্রতিরোধে সকলে ঘরে থাকুন। খাবার পৌছে দেওয়া হবে। পর্যায়ক্রমে মোড়েলগঞ্জ-শরণখোলার ২০ টি ইউনিয়নের ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলেও এমপি জানান।
মোড়েলগঞ্জে ২৬শ’ জেলে পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফ’র চাল
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা সময়ে নিষিদ্ধ জাটকা আহরণকারি ২৬শ’ ১৪ জেলে পরিবার পাচ্ছেন ২শ’ ৯.১২০ মেট্রিকটন বিশেষ ভিজিএফ’র চাল। এ উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় এক সপ্তাহ ধরে চাল বিতরনের কার্যক্রম চলছে।
সোমবার খাউলিয়া ইউনিয়নে সকাল থেকে ৪২৫ পরিবারে মাঝে ২ মাসের জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, মিলন মীর ও নাসির হাওলাদার। একই দিনে জিউধরা ইউনিয়নে ১০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন মাসুম, সচিব ঢালী মাহবুবুর রহমান, মৎস্যজীবি সমিতির সভাপতি মোশারেফ হোসেন খান, ইউপি সদস্য আব্দুল হাকিম মৃধা, শিমুল কান্তি মিস্ত্রী প্রমুখ। এ ছাড়াও ইতোমধ্যে রামচন্দ্রপুর, হোগলাপাশা, বনগ্রাম, বহরবুনিয়া এ জাটকা চাল বিতরণ করা হয়।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, সরকারের চলমান সামাজিক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এবারেও জেলে পরিবারের জন্য এ চালের বরাদ্ধ এসেছে। তবে অন্য বছরের চেয়ে ৭শ’ পরিবার বৃদ্ধি করা হয়েছে। চাল বিতরণে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। #
জেলা বিএনপি শিপনের পক্ষে ত্রাণ বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রাণঘাতী করোনা প্রতিরোধে কর্মহীন শ্রমজীবি, অসচ্ছল পরিবারের মাঝে বাগেরহাট জেলা বিএনপির সদস্য কেকে গ্রুপের চেয়ারম্যান কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে সোমবার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, শেখপাড়া বাজারে মামুন মোল্লা, নিহাজুর রহমান মোল্লা, মহাসিন হাওলাদার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসন থেকে কাজী শিপন এমপি প্রার্থী ছিলেন। তিনি বলেন, মোরেলগঞ্জ-শরণখোলায় ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
মহানগর ও সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণকালে মঞ্জু
কারো একার পক্ষে এ মহামারি থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়
খবর বিজ্ঞপ্তি
জনগনের সর্বাত্তক সহযোগিতা ছাড়া কারো একার পক্ষে এ মহামারি থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। যতই কষ্টই হোক আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য্য ধারণ করতে হবে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের এই সংকট মোকাবেলায় সক্ষম হবো বলে আশা রাখি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব জনগনকে মহান আল্লাহ্তায়ালার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে। আশা করি আল্লাহ্তায়ালা আমাদের এ বিপদ থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ্।
গতকাল সোমবার বিকেলে মহানগর ও সোনাডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৭নং ওয়ার্ড এলাকার খোড়া বস্তিতে কর্মহীন শ্রমজীবী নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, ইকবাল হোসেন, ইউসুফ মোল্যা, নুরুল ইসলাম লিটন, সাকিল আহমেদ, ওহাব শরীফ, ডা. ফারুক হোসেন, আবু তালেব, শাহাবুদ্দিন শেখ, এম এম হাসান, এ আর রহমান, মনিরুজ্জামান মন্টু, আবুল খায়ের শিকদার, শহিদুল ইসলাম, জয় প্রমুখ।
চৌগাছায় বুক জোড়া লাগানো যমজ শিশুর জন্ম
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় বুক জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) যশোর শহরের অসীম ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে এই যুগল শিশুর জন্ম হয়। তাদের মাথা, হাত, পা আলাদা থাকলেও বুক একটাই। শিশুদ্বয়ের বাবা উজ্জ্বল হোসেন এ তথ্য জানান।
যমজ শিশুর জন্ম দিয়েছেন খুরশিদা বেগম (২৮) নামে এক মা। তিনি উপজেলার তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। মা ও শিশুদ্বয় সুস্থ আছেন। এ ব্যাপারে জানতে চাইলে যশোর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, ‘বাচ্চা দুটির একটি ফুসফুস। এমন শিশুদের আলাদা করার ব্যবস্থা বাংলাদেশে নেই। পৃথিবীর অন্য দেশেও রেয়ার। শুনেছি, একটি শিশু মাযের বুকের দুধ খাচ্ছে। আমি তাকে সপ্তাহখানেক পর এসে দেখা করতে বলেছি।’ উজ্জ্বল হোসেন আরও জানান, তাদের দশ বছরের আরও একটি মেয়ে আছে। মেয়ের মা বাবার বাড়ি উপজেলার মশিয়ুরনগর গ্রামে অবস্থান করছেন।











































