Home জাতীয় পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, আটক ১

পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, আটক ১

8

খুলনাঞ্চল রিপোর্ট।।

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে র‍্যাব। কারখানা থেকে পাঁচটি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

গ্রেপ্তার দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে পাঁচটি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।