Home আঞ্চলিক খুলনায় ইউপি সদস্য হত্যা মামলার দু’আসমীর যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় ইউপি সদস্য হত্যা মামলার দু’আসমীর যাবজ্জীবন কারাদণ্ড

7

স্টাফ রিপোর্টার।।

খানজাহান আলী থানার ১নং আটরা গিলাতলা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মনজেল শিকদার (৩৫) হত্যা মামলার দু’আসামীর প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অতিরিক্ত মহানগর দাযয়া জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেছেন। মামলার অপর ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দু’আসামী হলেন খানজাহান আলী থানার গিলেতলা ফকিরপাড়ার হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম তালুক ও একই এলাকার মান্নান মোল্লার ছেলে সাব্বির আল খালিদ মিলু।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১৩ মে বিকেল ৪টার দিকে মনজেল মোটরসাইকেলে  করে বাড়ি থেকে বের হয়ে যান। ওইদিন রাত ১০টার দিকে তার বাড়ির পাশের শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলেন। পরে তিনি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। মাঠ থেকে মাত্র ১৫/২০ গজ দূরে যেতেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যান। গুলি তার বুকে লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা হাডের শিকদার অজ্ঞাত আসামিদের নামে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। এরমধ্যে শহিদুল ইসলাম তালুক ও সাব্বির আল খালিদ মিলু নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। নিহত মনজেল আলিম জুট মিলের সিবিএ নির্বাচনে হাবিবুর রহমানের রহমানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সিআইডির পুলিশ পরিদর্শক ২০১৪ সালের ১৭ নভেম্বর ৯জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকালে মোট ১৫ জন আদালতে সাক্ষ্য দেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট কাজী সাব্বির আহম্মেদ।