Home খেলাধুলা লিটন স্মৃতি সংসদের ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লিটন স্মৃতি সংসদের ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

6

ক্রীড়া প্রতিবেদক।।

লিটন স্মৃতি সংসদের আন্তঃকক্ষ ক্যারাম প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর রায়পাড়া রোডস্থ সংসদের নিজস্ব ভবনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক চৌধুরী মো. মনিরুজ্জামান বাবু।

পুরস্কারপ্রাপ্ত সদস্যরা হলেন কেরাম দ্বৈত চ্যাম্পিয়ন জাকির-অলোক জুটি। প্রথম রানারআপ কাকন-শংকর জুটি ও দ্বিতীয় রানারআপ মুকুল-আশরাফুল জুটি। বিশেষ পুরস্কার লাভ করেন টুলু। টুর্ণামেন্ট পরিচালনা করেন ক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম এ্যাপোলো।

ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির ওসমানীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, কার্ত্তিক চন্দ্র দে, বিকাশ চন্দ্র রায়, কিংকর দে, এম এ জলিল, সাধান চক্রবর্তী, রাজা, জাকির, মুকুলসহ ক্লাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।