Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

7

স্টাফ রিপোর্টার ।।

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন নগরীর পশ্চিম টুটপাড়া শেখবাড়ীর  মো. আকরাম শেখের ছেলে মো আল আমিন শেখ (৩০) ও  দৌলতপুর মধ্য দেয়ানা আজিজুল সড়কের মৃত. মোদাচ্ছের হোসেনের ছেলে শেখ শাহিনুর রহমান ওরফে শাহিন (৫৩)। 

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  মো. কামরুজ্জামান পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।