Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

118
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত কৃষক আমীর আলী বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে পেয়েছেন সফলতা

শেখ হাসিনা মানবতার কল্যানে কাজ করে আজ এক অনন্য উচ্চতায়: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন। যাদের মাথাগোজার ঠাঁই নেই তাদের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছেন, যাদের জায়গা জমি নেই তাদের চাষাবাদের জন্য জায়গার ব্যবস্থা করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রচন্ড শীতে কাঁপছে দেশ ও অসহায় দুস্থ মানুষ। শীতবস্ত্র নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার হিসেবে ইতিমধ্যে প্রমানিত হয়েছে। দেশের সবজেলার শীতার্ত সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা মানবতার কল্যানে কাজ করে আজ এক অনন্য উচ্চতায়। আপোসহীনভাবে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার। তারই নির্দেশনায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবার খুলনার শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।

গতকাল বুধবার সন্ধ্যায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি‘র পক্ষে শেখ জালালউদ্দিন রুবেলের ব্যবস্থাপনায় নগরীর ২৭নং ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রজব আলী সরদার, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা

সুজিত কুমার সাহা, মো. হায়দার আলী, মেহেদী হাসান, মিজানুর রহমান, তাপস দে, মো. সাইজুদ্দিন, মহানগর কৃষক লীগ নেতা মো. আলমগীর মল্লিক, মো. শহীদুল হাসান, যুবলীগ নেতা আবুল হোসেন, ইব্রাহিম খলিল তপু, জিহাদুর রহমান জিহাদ, মজুমদার সাগর, ছাত্রলীগ নেতা বরকত উল্লাহ, মো. রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২১নং ওয়ার্ড শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

নগরীর ২১নং ওয়ার্ড শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন শ্রমিক লীগ নেতা আলহাজ¦ মো. বাবলু খলিফা। শ্রমিক লীগ নেতা তৈয়ব আলী হাওলাদারের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব মিয়া, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু, কৃষক লীগ নেতা মো. আলমগীর মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তেরখাদায় ক্ষতিগ্রস্ত আশ্রয়ন প্রকল্পের দ্রুত পুণঃনির্মাণের আশ্বাস দিলেন সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

তেরখাদা উপজেলা সদর ইউনিয়নের আটলিয়া এলাকার আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।

খবর পেয়ে খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী তার প্রতিষ্ঠিত ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র প্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থলে পাঠান এবং ঘটনার পর থেকে এমপি প্রতিটি মুহুর্ত প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর রাখেন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে আব্দুস সালাম মূর্শেদী এমপি’র নির্দেশে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যরা খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ভিডিও কনফারেন্সে মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন। এ সময় অগ্নিদগ্ধ আশ্রয়ন প্রকল্পের ঘর দ্রুত পুনঃনির্মাণ সহ  ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মানুষেরা ঘুরে দাড়ানোর পূর্বমুহুর্ত পর্যন্ত খাদ্য সহায়তার আশ্বাস প্রদান করেন।

খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচী, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, আ’লীগ নেতা আব্বাস মোল্যা, যুবলীগ নেতা শেখ শামীম হাসান,  স্বেচ্চাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, শেখ আনিছুল হক, খান ফরাদুজ্জামান সুমন, মহিলা আ’লীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, ইউপি সদস্য কামরান, আনিস, জাহাঙ্গীর মুন্সী, আব্দুল হক,  ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, আনারুল ইসলাম, রমিজ শেখ প্রমুখ।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ

তেরখাদা উপজেলার আটলিয়া গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে গতকাল সন্ধ্যায় খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে  কথা বলেন এবং তাদের সান্তনা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও তেরখাদা উপজেলা চেয়ারম্যান শেখ  শহিদুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, খুলনা জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, এফ এম মফিজুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা বিধান চন্দ্র রায়, শেখ শামীম হাসান, শেখ কামরান মেম্বর, জেলা ছাত্রলীগ নেতা চিশতি নাজমুল বাসার সম্রাট, আলিনুর রহমান, মোঃ হুসাইন আহমেদ, ইসমাইল মৃধা ইমন, ইউপি মেম্বর ইকরাদুল, আনিস (সাবেক মেম্বর), আনিস, রমিজ ভূইয়া প্রমুখ।

জেলা যুবলীগ সদস্য পল্লব দাস বাচ্চুর মৃত্যুতে জেলা যুবলীগ নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তিঃ

খুলনা জেলা যুবলীগের সদস্য পল্লব দাস বাচ্চু গত ২৫/০১/২০২২ ইং তারিখে মৃত্যুবরণ  করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। তার মৃত্যুর সংবাদ শুনে শামসুর রহমান রোডস্থ বাসভবনে ছুটে যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহামুদ ডন, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ, জেলা আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, মোঃ জামিল খান, সাবেক ছাত্রনেতা সমীর কৃষ্ণ হীরা, শেখর দেবনাথ, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, উজ্জল দাস, বিধান চন্দ্র রায়, চিশতি নাজমুল বাসার সম্রাট প্রমুখ।

নগরীতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

নগরীর সাতরাস্তা মোড়, পিটিআই মোড়, রূপসা শ্রম অধিদপ্তরের সামনে, রূপসা ট্রাফিক মোড়, সার্কিট হাউজ মোড়, জেলা আইনজীবী সমিতির সামনে, জেলখানা ঘাট, সোসাইটি সিনেমা হলের সামনে, সদর হাসপাতালের সামনে, ডাকবাংলো বেবীস্ট্যান্ড, পাওয়ার হাউজ মোড়, শিববাড়ি মোড়, নিউ মার্কেট, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, গল্লামারী মোড়, নিরনালা মোড় ও রায়পাড়া মোড়ে অসহায়, ছিন্নমুল, ভাসমান, ভবঘুরে ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ১১টা হতে ২টা পর্যন্ত ডাকবাংলো মোড়স্থ এম সিকিউরিটিজ লিমিটেড এর এমডি নুরুল আলম চৌধুরীর সহযোগিতায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেন, পরিবেশ সম্পাদক মীর কাওসার আহমেদ মিজু, সদস্য শেখ শহিদুল ইসলাম, মোহাম্মদ হোসেন ও আবুল হোসেন প্রমুখ।

সাংবাদিক আহমদ আলী খানের সুস্থতা কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি

দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক আহমদ আলী খান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন, মো. ওমর ফারুক কচি ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল ও আজাদুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, কওসারী জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ফিরোজ আহমেদ, মো. সবুজুল ইসলাম, মো. মাকসুদ, মো. আশিকুর রহমান মিরাজ, শেখ শহিদুল ইসলাম, মো. সাকিব হোসেন  প্রমুখ।

রূপসায় ইট ভাটার ভাসমান সুবিধাবন্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রূপসা প্রতিনিধিঃ

উপজেলা প্রশাসনের সহায়তায় নৈহাটী ইউনিয়নের নেহালপুর গ্রামে প্রতিষ্ঠিত “অনুশীলন উপানুষ্ঠানিক সহায়ক শিক্ষা কার্যক্রমের উদ্যোগে  ২৬ জানুয়ারী বিকাল ৩ টায় ইটভাটার ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মমো. রাজ্জাক শেখ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অলোক চন্দ্র দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আশাবুর রহমান, তারেক আহমেদ টিপু, সেলিম শেখ, মহোর আলী, মো. বক্কার শেখ প্রমূখ। উল্লেখ্য “অনুশীলন উপানুষ্ঠানিক সহায়ক শিক্ষা কার্যক্রম” জীবীকার জন্য আসা এ অঞ্চলের ভাসমান শ্রমজীবী মানুষের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় ঝরে পড়া রোধ করতে ও শিশু শ্রম প্রতিরোধ করতে ২০২০ সাল থেকে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে কেউ গৃহহীন থাকবে না: এ্যাড. সুজিত অধিকারী

খবর বিজ্ঞপ্তি

তেরখাদা উপজেলায় আটলিয়া আশ্রায়ন প্রকল্পে আগুনে পুড়ে যাওয়া আশ্রায়ন বাসিন্দাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

২৬ জানুয়ারী বুধবার বেলা ৩ টায় ক্ষতিগ্রস্তদের পুড়ে যাওয়া বাড়িঘর সরজমিনে তিনি ঘুরে দেখেন। এবং ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এ্যাড. সুজিত অধিকারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেশের কোন নাগরিক  গৃহহীন থাকবে না, যাদের জমি নেই তাদের জমি সহ ঘর তৈরী করে দিচ্ছেন, যাদের জমি আছে ঘর নেই, তাদেরকে ঘর তৈরী করে দিচ্ছেন। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। আওয়ামী লীগের আমলে কেউ গৃহহীন থাকবে না। যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আপনাদের সমস্যার কথা সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে, অতি দ্রুত আপনাদের ঘর পুননির্মাণ করা হবে।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের সাথে  এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, শ্রম সম্পাদক মোজাফফর মোল্লা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, রুপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, তেরখাদা  আওয়ামী লীগ নেতা, সাবু মোল্লা, ওহিদুজ্জামান ফরিদ, আরিফুজ্জামান অরুন, তরিকুল ইসলাম ঝিলু মুন্সি, জেলা ছাত্রলীগ নেতা খায়রুল বাশার, আতাউর রহমান চৌহদ্দি,  নীল মনি বিশ্বাস, আনিসুজ্জামান, মোল্লা জাহিদুর রহমান, মোল্যা হামিম,  আতিকুজ্জামান অলিদ প্রমূখ।

আশাশুনিতে ভ্যেকু মেশিনের ব্যাটারিসহ চোর আটক

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির আনুলিয়ায় ভ্যেকু মেশিনের চোরাই ব্যাটারিসহ একচোরকে আটক করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে ইউনিয়নের চেউটিয়া গ্রাম থেকে চোরকে আটক করা হয়। চোরকে পুলিশে সোপর্ধ করা হয়েছে। স্থানীয় ও থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে খোলপেটুয়া নদীর ওয়াপদা বাঁধে মাটি দেওয়ার কাজে ব্যবহৃত ভ্যেকু মেশিনের তালা ভেঙ্গে চোর দু’টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে খোঁজাখুজির একপর্যায়ে এলাকার চিহ্নিত চোর চেউটিয়া গ্রামের খোকন সরদারের ছেলে তৈবুর ইসলাম (২৫) এর বাড়িতে গ্রাম পুলিশ সাথে নিয়ে তল্লাশি চালায় এলাকাবাসী। তল্লাশির সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা তৈবুরের লেপের মধ্যে থেকে চোরাই ব্যাটারি দু’টি পাওয়া যায়।

স্থানীয়রা তৈবুরকে আটক করে থানার এসআই নূরনবী হাতে তুলে দেয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কলারোয়া উপজেলা এডভোকেসি কমিটি গঠন

কলারোয়া সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার সময় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির উপস্থিতিতে এই এডভোকেসি সভা ও উপজেলার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। সভায় সকলের সম্মতিতে এড.কামাল রেজাকে সভাপতি ও মাষ্টার শেখ শাহজাহান আলী শাহিনকে সাধারন সম্পাদক করে কলারোয়া উপজেলা কমিটি গঠন করা হয়। এই কমিটির কাজ হলো উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বিভিন্ন সহযোগীতা করে তাদেরকেও সমাজের বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত করা। সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন ইউ,পি চেয়ারম্যান এম,এ কালাম, এ্যাডঃ শেখ কামাল রেজার সভাপতিত্ত্বে কলারোয়া উপজেলা এ্যাডভোকেসি কমিটি গঠন করা হয়। এ্যাডঃ শেখ কামাল রেজা কে সভাপতি ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সহ সভাপতি নির্বাচিত হন বিমল ও লতিফা আক্তার। এ সভায় উপস্থিত কাউন্সিলর দিথি খাতুন, চেয়ারম্যান আঃ কালাম,বেনজির হোসেন হেলাল, প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন লিলি, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক মোঃ আরিফুল হক চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সোহাগ হোসেন, মুফতি মতিউর রহমান, মাওলানা ইকরাম সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন এর বিভাগীয় ফ্যাসালিটর মোঃ জহির উদ্দীন। নব নির্বাচিত সভাপতি এড.কামাল রেজা, সাধারন সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহীন, কলারোয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক এস.এম জাকির হোসেন, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, মহিলা কাউন্সিলর দিতি খাতুন, প্রধান শিক্ষিকা তহমিনা খাতুন লিলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় ফ্যাসিলিটর জহির উদ্দিন।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দেশ ও জাতির কল্যাণে সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন। এই অর্থ কাজে লাগিয়ে খুলনাকে সুন্দর ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। টেকসই উন্নয়নের জন্য কাজের গুনগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সিটি মেয়র বুধবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র বাজেট কাম একাউন্টস অফিসার এম এম হাফিজুর রহমান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উল্লেখ্য, এম এম হাফিজুর রহমান বিগত ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখ প্রেষণে কেসিসি’র বাজেট কাম একাউন্টস অফিসার পদে যোগদান করেন। সম্প্রতি পদোন্নতি পাওয়ায় তাকে ঢাকাস্থ কম্পট্রলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের ১৭ জানুয়ারি ২০২২ তারিখের পত্রের আলোকে [পত্র সংখ্যা- ৪৬.০০.০০০০.০৭১.১৯.০০৩.১৩ (অংশ-১).৩৪/১(১০)] মো: মনিরুজ্জামান কেসিসি’র নবাগত বাজেট কাম একাউন্টস অফিসার হিসেবে আজ বুধবার যোগদান করেছেন।

কেসিসি’র সচিব মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জমান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজিবুল আলম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ, বাজার সুপার এম এ মাজেদ, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

নিজ নিজ অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন বিদায়ী বাজেট কাম একাউন্টস অফিসার এম এম হাফিজুর রহমান ও নবাগত বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সিটি মেয়র বিদায়ী বাজেট কাম একাউন্টস অফিসারের হাতে স্মারক উপহার তুলে দেন এবং নবাগত বাজেট কাম একাউন্টস অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান।

মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় সংরক্ষিত আসন-২ এর কাউন্সিলর সাহিদা বেগমের নেতৃত্বাধীন ‘ইছামতি’ দল এবং সংরক্ষিত আসন-৯ এর কাউন্সিলর মাজেদা খাতুনের নেতৃত্বাধীন ‘কপোতাক্ষ’ দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

অর্থঅভাবে প্লাটিনাম জুবিলী জুট মিলের মজুরি বিভাগের বিভাগীয় প্রধানের মৃত্যু

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলের মজুরি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শফিকুল আলম ২৬ জানুয়ারি বুধবার সকালে খালিশপুর হাউজিং স্টেটে এর বাসায় হার্ড অ্যাটাক করেন । এসময় স্বজনরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  হাসপাতালে ভর্তির পর ডাক্তাররা তাকে আইসিসিতে নেয়ার কথা জানান কিন্তু টাকার অভাবে সেখানে নিতে পারেনি তার স্বজনরা । দুপুর  সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । বুধবার এসাবাদ খালিশপুর বাইতুল ফালাহ জামে মসজিদে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য তার বড় ছেলে ইজি বাইক চালিয়ে সংসার চালায় অথচ মিলে প্রায় ৩৫ লক্ষ টাকা পাওনা রয়েছে তার। মোঃ শফিকুল আলম এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্টায়ত্ব পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব এসএম জাকির হোসেন, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব, আবু জাফর, মোঃ আঃ মতিন হাওলাদার , শেখ আব্দুল জব্বার, মোঃ গোলাম মোস্তফা , মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তি, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শ্রী শ্রী কর্তামাতা মন্দির কমিটি গঠন নিয়ে ২৪ জানুয়ারি দৈনিক পূর্বাঞ্চল, দৃষ্টিপাত, দৈনিক রাজপথের দাবী, দেশ সংযোগ সহ একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উক্ত মন্দির কমিটির সভাপতি তনু মন্ডল ও সেক্রেটারি ভবতোষ কুমার মন্ডল। প্রকাশিত সংবাদে যে নতুন কমিটি ঘোষণা দিয়েছেন তা ভিত্তিহীন ও মনগড়া। এছাড়া উক্ত মন্দিরের সম্পত্তি নিয়ে দুটি দেওয়ানী মামলা চলমান, ফলে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

                                                                                   –ভবতোষ কুমার মন্ডল

                                                                                   

দিঘলিয়ায় গৃহবধূ সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

আসাদ, দিঘলিয়া

গতকাল রাত আনুমানিক দুইটার দিকে দিঘলিয়া সদর ইউনিয়নের খানপাড়ার ইব্রাহিম খান এর স্ত্রী  সোনিয়া খাতুন (২৬) এর ঝুলন্ত লাশ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে থানা পুলিশের হাতে হস্তান্তর করেন এলাকাবাসী। দিঘলিয়া থানা পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে দিঘলিয়া সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের সলেমান বিশ্বাস এর কন্যা সোনিয়া বেগম(২৬) এর সাথে প্রায় আট বছর আগে দিঘলিয়ার খানপাড়ার ইসলাম খান এর ছেলে ইব্রাহিম খান এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়।তাদের ঘরে সাত বছরের একটি মেয়ে ও তিন বছরের একটি ছেলে রয়েছে।

গতকাল রাত আনুমানিক ১.৩০ টার সময় নিহতের স্বামীর চিৎকারে এলাকাবাসী ও পরিবারের অন্য লোকজন আসলে, ইব্রাহিম খান জানান তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে ঝুলে রয়েছে। এলকাবাসী পরিবারের লোক তাৎক্ষণিকভাবে রশিকেটে নিচে নামালে সোনিয়াকে মৃত অবস্থায় পায়। পরে এলাকাবাসীর মারফৎ জানতে পেরে দিঘলিয়া থানার ওসি তদন্ত রিপন কুমার সরকার ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সোনিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে, নিহতের স্বামীর অসংলগ্ন কথাবার্তা শুনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসেন।নিহতের পিতা দাবিকরেন তার কন্যাকে হত্যা করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন ঘটনাটি হত্যা না আত্মহত্যা এবিষয়ে তদন্ত চলছে, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়ার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এঘটনার খবর পেয়ে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল) মোঃ রাজু আহম্মেদ ঘটনা স্থান পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

ফকিরহাটের লখপুরে স্থানীয় সরকারকে শক্তিশালি করতে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকারকে শক্তিশালি ও ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্টা করার লক্ষে সকল জনগনের অংশ গ্রহনে জবাবদিহিতা মুলক উন্মুক্ত ওয়ার্ড সভা বুধবার বিকাল ৪টায় ৮নং ওয়ার্ডের ভবনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালি ও কার্যকর ইউনিয়ন পরিষদ গড়তে হলে প্রতিটি উন্নয়নে সকল জনগনের অংশগ্রহন করা একান্ত প্রয়োজন। শুধু তাই নয়, স্ট্যাডিং কমিটি গুলিও সক্রিয় করা জরুরী। তিনি আরো বলেন, আমাদেরকে এসডিজি বাস্তবায়ন করতে হলে সমাজ থেকে মাদক ও বাল্য বিবাহ পুরোপুরি নির্মূল করতে হবে। আর সেটি করতে না পারলে এসডিজি বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। 

উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা। সহকারী শিক্ষক সুধাশু কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ ও সংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা মাহাম্মুদা বেগম। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অরুপ কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, ইউপি সদস্য মোঃ সেলিম শেখ, শেখ আহম্মদ আলী, কবির মোড়ল, মোঃ শাহীন ফারাজী, আসপিয়ার হোসেন মোড়ল ও মোঃ হারুন অর রশিদ প্রমুখ। সভায় দু’শতাধিক নারী ও পুরুষ এলাকার সার্বিক চাহিদার কথা তুলে ধরেন। যা ইউপি সচিব প্রসুন কুমার দাশ খসড়া আকারের রেজুলেশন করেন। এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা প্রদান ও তাদের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জিয়া পরিষদের মহাসচিব করোনায় আক্রান্ত, সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মোঃ ইমতাজ হোসেন করেনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনের চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন

জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কলেজের সাবেক ভিপি মোঃ হুমাউন কবীর, জেলা সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, মহানগর সভাপতি মোল্লা মসিউর রহমান নান্নু, জেলা সম্পাদক মোঃ সফিকুর রহমান, এস,এম মোহাম্মদ আলী, অধ্যাপক মুন্সি শফিকুল আলম, অধ্যাপক শেখ মুনিবুর রহমান, অধ্যাপক রবিউল ইসলাম, মোঃ মিশকাত হোসেন, অধ্যাপক জাকির হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ হাবিবুর রহমান, মোঃ মনজুর রহমান, অধ্যাপক শফিকুর রহমান, এ্যাডঃ মহসীন মোল্যা, এ্যাডঃ আব্দুস সোবাহান, মোঃ জাহিদুর রহমান রাজু, এমএম এ বাসার, মোঃ নাসির উদ্দিন, মোঃ খোরশেদ আলম, মোঃ রবিউল ইসলাম মোঃ সাইফুল ইসলাম শামীম, শেখ আবু সাঈদ, মুকুল হোসেন মোল্যা, রবিউল ইসলাম রবি, মলি¬ক আলমগীর সিদ্দিকী, মোঃ জায়েদ আলম, মোঃ আলী মোর্ত্তজা, প্রমুখ।

এছাড়া জেলা জিয়া পরিষদের উদ্যোগে বুধবার বাদ যোহর নগরীর বইতুল মামুর জামে মসজিদে এক দোয়া মাহফিল হয়। উক্ত দোয়া মাহফিলে জিয়া পরিষদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

সাতক্ষীরায় দেবহাটা রিপোটার্স ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় দেবহাটা রিপোটার্স ক্লাবের নতুন কমিটির অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্টানের প্রথম সেশনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিপোটার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান  আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও দেবহাটা থানার এসআই নুর মোহাম্মদ মোস্তফা। সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবী আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় উক্ত পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, পারুলিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক ও জেলা কম্পিউটার সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কাদের মহিউদ্দীন, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক মনজুর কাদির, সাংবাদিক ওমর ফারুক মুকুল, রিপোটার্স ক্লাবের কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম প্রমুখ । এসময় রিপোটার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় সাংবাদিকদেরকে সমাজের দর্পন হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের উন্নয়নে এবং অন্যায় দূর্নীতি দুর করতে সাংবাদিকদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের উন্নয়নে কাজ করার জন্য বক্তারা সাংবাদিকদেকে কাজ করার আহবান জানান।

ডুমুরিয়ায় রঘুনাথপুর ইউপিতে চেয়ারম্যান’র মনোনীত না হওয়ায় বাদ পড়লেন দু’উদ্যোক্তা!

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা সহজিকরণ ও ই-নথির কার্যক্রম বৃদ্ধির লক্ষে নিয়োগকৃত পুরুষ উদ্যোক্তা ভৃগু সরকার ও নারী উদ্যোক্তা শেফালী খাতুন কে বাদ দিয়ে নুতন উদ্যোক্তা নিয়োগের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মনোজিত কুমার বালা তার মনোনীত দু’জনকে অলিখিত ভাবে নিয়োগ দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে নিয়োগকৃত ওই দু’উদ্যোক্তা কর্মক্ষেত্রে যোগদান করতে না পেরে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে। অপর দিকে অভিজ্ঞ সম্পন্ন লোক না থাকায় স্থানীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন এলাকার অনেকেই। তবে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে নিয়োগ প্রাপ্ত ভৃগু সরকার ও শেফালী খাতুনের স্থানীয় সরকারের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগ ও তাদের সাথে কথা বলে জানা যায়, পুরুষ উদ্যোক্তা হিসেবে ২০১২ সাল থেকে ভৃগু সরকার রঘুনাথপুর ইউনিয়নে তৎকালিন ইউপি চেয়ারম্যান গাজী তফসির আহম্মেদ স্বাক্ষরিত চুক্তিপত্র অনুযায়ী উদ্যোক্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে সুনামের সাথে নাগরিক সেবা দিয়ে আসছেন। নারী উদ্যোক্তা শেফালী খাতুন বলেন, ২০১৬ সালে ১২ মে ইউপি চেয়ারম্যান খান সাকুর উদ্দিন স্বাক্ষরিত চুক্তিপত্রে নিয়োগ প্রাপ্ত হইয়া সুনামের সাথে নারী উদ্যোক্ত হয়ে কাজ করে আসছি। এমতবস্থায় ২ জানুয়ারী আমাকে পরিষদ থেকে বের করে দেন চেয়ারম্যান। সচিব হেকমত আলী আমার কাছে থাকা ল্যাপটপসহ অন্যান্য উপকরন নিয়ে নেন। তিনি আরও জানান গত ২৫ জানুয়ারী ব্যক্তিগত কাজ নিয়ে ইউপিতে গেলে চেয়ারম্যান মনোজিত বালা ও সচিব হেকমত আলী যৌথভাবে আমাকে বলেন, আপনি আর কখনও পরিষদে আসবেন না।সম্প্রতি ২০২১ সালে ১১ নভেম্বর ২য় ধাপের নির্বাচনে স্থানীয় মনোজিত কুমার বালা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২৯ ডিসেম্বর শপথ গ্রহনের পর দায়িত্ব ভার গ্রহন করেন। তিনি দায়িত্ব গ্রহনের পরপরই উভয় উদ্যোক্তাকে ডেকে মৌখিক ভাবে তাদের কার্যক্রম থেকে বিরত থাকতে বলেন। এখন কর্মহারা হয়ে মানবতার জীবন যাপন করছে তারা। অপর দিকে তার মনোনীত দু’জনকে দায়িত্ব ভার অর্পণ করেছেন। এ নিয়ে চেয়ারম্যানের কাছে গেলে উদ্যোক্তা নিয়োগের বিষয়টি একান্ত তার ব্যক্তিগত বলে তাদেরকে সাফ জানিয়ে দেন। এ প্রসঙ্গে কথা হয় ইউপি সচিব মোঃ হেকমত আলীর সাথে তিনি উদ্যোক্তা নিয়োগের দায়িত্ব কার এটি তিনি জানেন না বলে জানান। কেন পুরাতন উদ্যোক্তাদের বাদ দিয়ে অনভিজ্ঞ দু’উদ্যোক্তাকে দায়িত্ব দেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান মনোজিত বালা বলেন, কাকে নিব কাকে নিব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিয়োগের বিষয়টি একান্ত চেয়ারম্যানের তাই অন্য দু’জনকে বসিয়ে কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, পুরাতন উদ্যোক্তাদের বাদ দিয়ে চেয়ারম্যান যে কাজটি করেছেন তা এখতিয়ার বর্হিভূত। চেয়ারম্যানকে রেজুলেশন দেখাতে বলা হয়েছে, এরপর পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। 

গিলাতলায় খান কিসমত আলী জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

ফুলবাড়ীগেট সংবাদদাতা

খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা বাজার খেয়াঘাট (পুলিশ ফাঁড়ি) সংলগ্ন খান কিসমত আলী কে.কে,এ জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তরের উদ্ভোধনী অনুষ্ঠান ২৬ শে জানুয়ারী বুধবার সকাল  ১১ টায় অনুষ্ঠিত হয় । কে কে এ জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ খুরশীদ আলম এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তরের শুভ উদ্ভোধন করেন  প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান খান কিসমত আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস। ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা । সাবেক ইউপি  চেয়ারম্যান এস এ রহমান বাবুল। সরোয়ার ফারাজী। খান এ কামাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ¦ মোড়ল আঃ সোবহান, হাবিবুর রহমান, সরদার আলী আহম্মেদ, খান আঃ হালিম ,  এ্যাডভোকেট শফিকুল ইসলাম মাসুদ , ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, মোঃ আঃ আলীম খান, গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের সাধারন সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা, ইফতেখারুল ইসলাম মিঠু, সংরক্ষিত ইউপি সদস্য শাহানাজ বেগম,শিখর সরদার  মোঃ শাহিন ,মোঃ মামুন হোসেন, জুলফিকার আলী, রাজু আহম্মেদ, আরিফুর রহমান, হাসমত আলী, রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন প্রমুখ । অনুষ্টানে দোয়া পরিচালনা করেন শিক্ষক মোঃ আবু জাফর হোসেন ।

বাগেরেহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সপ্তাহব্যাপি মাইকিং

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের বিস্তাররোধে জনসচেতনা সৃষ্টিতে মাইকিং শুরু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা প্রশসাকের কার্যালয় চত্বর থেকে এই সচেতনতামূলক কার্য্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল ইসলাম, রূপান্তরের ক্রেইন প্রকল্পের সমন্ময়কারী খালেদা হেসেন মুন, এ্যাডভোকেসি সমন্ময়কারী তসলিম আহম্মেদ টংকর, প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার মোঃআল-ইমরান মুন্না,  শিল্পি রানী ডাকুয়া প্রমুখ।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন  উদ্যোগ’ নামক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট পৌরসভা, মোংলা উপজেলা, মোংলা পৌরসভা এবংশরনখোলা উপজেলায় প্রচার প্রচারণা চালানো হবে। সপ্তাহব্যাপি চলবে এই সচেতনতামূলক মাইকিং। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নাধিন এই প্রকল্পটি করোনায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি, বিদ্যমান পরিস্থিতির সাথে খাপখাওয়ানো ও জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের নুর মসজিদ এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, আঞ্জুমান মুফিদুল ইসলাম, বাগেরহাট জেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন, সাধারন সম্পদাক খন্দকার আঃ সালাম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কয়রায় যুবদলের শরিফুল আহবায়ক ও মোতাসিম সদস্য সচিব

কয়রা(খুলনা)প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কয়রা উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত রবিবার খুলনা জেলা যুদলের সভাপতি এস এম শামীম কবির ও সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৭ সদস্য বিশিষ্ঠ কয়রা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করেন। এতে আহবায়ক করা হয়েছে শরিফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে মোতাসিম বিল্লাহকে। এছাড়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ইহসানুর রহমন ইসান, যুগ্ম আহবায়ক মোঃ আকবার হোসেন, সরদার মসুদুর রহমান, আসাদুল ইসলাম, হাফিজুর রহমান, ইউনুছ আলী, আনোয়ার হোসেন ডাবলু, আকরাম হোসেন, কালাম আজাদ শেখ, দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, আওছাফুর রহমান, ইমরান গাজী,ওয়ালিদ আহমেদ, সদস্য আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, মহরম হোসেন, জিএম নুরুল্লাহ, রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান, মফিজুল ইসলাম, কামাল হোসেন মন্টু, আল আমিন মোড়ল, সেলিম রেজা, আমিরুল ইসলাম, লিটন কুমার, মোস্তাফিজুর রহমান খোকন, একরামিন হোসেন, নজরুল শিকারী, জুয়েল পারভেজ, মুকুল হোসেন, মাসুম বিল্লাহ ও আব্দুর রহিম। নব গঠিত যুবদলের সকল নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

কুয়েট ও কেসিএমসিএইচ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের (কেসিএমসিএইচ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকতর স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে ২৬ জানুয়ারি বুধবার দুপুরে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের প্রেক্ষিতে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসাসেবা ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তফা কামাল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, দপ্তর/শাখা প্রধান এবং শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইলে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আবু তাহের, নড়াইল

২৬ জানুয়ারি (বুধবার) নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে সকাল ১১টাই গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক ওসি ডিবি শিমুল কুমার দাস এর তত্ত্বাবধানে এস আই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ফোর্স এ এস আই মোঃ সেলিম মুন্সী, এ এস আই মোঃ সোহরাব হোসেন, কনস্টেবল আশরাফুজ্জামান, ও তারেক সহ ভওয়াখালী বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান ছোট্ট (৫০), পিতা- মৃত হোসেন মোল্লা, সাং-ডুমুরতলা (পৌরসভা), থানা ও জেলা- নড়াইলকে গ্রেফতার করে এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৫০০ (পাচঁশত) গ্রাম গাঁজা উদ্ধার করে।মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু চলমান। নড়াইল জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

‘সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিকীকরণের বিকল্প নেই’

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)- আয়োজনে সুশাসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সচেতনা ও সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা ২৬ জানুয়ারি ২০২২ হোটেল টাইগার গার্ডেন ইন্টান্যাশনাল, খুলনায় অনুষ্ঠিত হয়। বিইআই-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পের প্রধান অংশীজন নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের দ্বারা পরিচালিত জরিপের তথ্য উপাত্ত উপস্থাপন করেন শরিফুল ইসলাম সেলিম, কৌশিক দে, এইচ এম আলাউদ্দীন, শিরিন পারভীন, আকবর হোসেন, দিপংকর রায় ও নিপা মোনালিসা।

করনাকালীন স্বাস্থ্যসেবা-অংশীজনের ধারণা বিষয়ক গবেষণা/জরিপ কার্যক্রমের তথ্য উপাত্ত উপস্থাপন ও শিখন বিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ দত্ত, সাংবাদিক গবেষক গৌরাঙ্গ নন্দী, খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর আলী টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর মো: হাফিজুর রহমান মনি, কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, খুলনা মহিলা চেম্বার অব কমার্স-এর সভাপতি অ্যাড. শামীমা সুলতানা শিলু, সম্প্রীতি ফোরাম খুলনার চেয়াম্যান সিলভি হারুন, মনোরঞ্জন মণ্ডল, অ্যাড. মমিনুল ইসলাম, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু, শামীম আশরাফ শেলী, আউয়াল শেখ, ধ্রুব’র প্রধান সমন্বয়কারী উত্তম দাস, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, গাজী মনিরুজ্জামান, সহ-তথ্য অফিসার তরুন কুমার মণ্ডল, এস এম সোহেল ইসহাক প্রমুখ।

উল্লেখ্য যে, গত এপ্রিল-মে মাসে খুলনার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও নির্বাচিত জনপ্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, গণমাধ্যম কর্মী, সাধারণ জনগণ, ভিন্নভাবে সক্ষম, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমোট ১০৮ জনের উপর মতামত জরিপটি পরিচালিত হয়। জরিপের তথ্য যাচাই-বাছাই, তথ্য বিশ্লেষণের পর আজ একটি অভিজ্ঞতা বিনিময় সভার মাধ্যমে প্রতিবেদনটি উপস্থাপিত হয়। তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় শুদ্ধাচার কৌশল, বার্যিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পর্কে সম্যক ধারণা মূল্যায়ণের মাধ্যমে সরকার, নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ে এই গবেষণা কার্যক্রমটি পরিচালিত হয়েছে।

করোনার সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহে লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মনিরা বেগম জানায়, জেলায় করোনার সংক্রমন রোধে মানুষকে সচেতন করার জন্য শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫ টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মাস্ক না পড়া, স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৪৮৭ টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে বিচারক। সেসময় বিতরণ করা হয় মাস্কও। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিস্টরা। অভিযানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন উপস্থিত ছিলেন।

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

তথ্য বিবরনী

‘তথ্য-সংস্কৃতি বিকাশ এবং তথ্য-ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমের সম্প্রসারণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে খুলনা-মোংলা আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার খুলনার হোটেল সিটি ইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, একসময় বাংলাদেশের বাজেট ছিলো বিদেশী সাহায্য নির্ভর। বিগত ৩০ বছরে বাজেটের আকার ১০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিদেশী সাহায্য নির্ভরতা কমিয়ে এখন আমাদের বাজেটের ৯৫ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়। এর মূলে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি। এজন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান। মোংলা বন্দর প্রসঙ্গে সিটি মেয়র বলেন, মৃতপ্রায় বন্দরকে আওয়ামী লীগ সরকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই বন্দরকে ঘিরে চারপাশে বহু কলকারখানাসহ মোংলা ইপিজেড গড়ে উঠেছে, সেখানে প্রায় পাঁচ হাজার নারী শ্রমিক কাজ করে স্বাবলম্বী হচ্ছে। বন্দরে বিদেশেী জাহাজ আসার পরিমাণ বাড়ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ২০২১ সালে করোনার মধ্যেও বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি পণ্যবাহী জাহাজ খালাস হয়েছে। পদ্মাসেতু চালু হলে এই বন্দরে জাহাজ আসার পরিমান বহুগুণ বৃদ্ধি পাবে, সেজন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে এখনই প্রস্তুতি নেওয়ার আহবান জানান। নিয়মিত নদীখনন করে নাব্যতা বজায় রাখা এবং বন্দর সংলগ্ন রাস্তাগুলো ৬ লেনে উন্নীতকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, বাগেরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ লিয়াকত হোসেন ও মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন (সিএন্ডএফ) এর সভাপতি মোঃ সুলতান হোসেন খান। কী-নোট পেপার উপস্থাপন করেন মোংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোঃ মাহফুজ আহমেদ। স্বাগত জানান মোংলা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোঃ মেহবুব হক।

দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও নানামুখী উদ্ভাবনা জোরদারে উপাচার্যের নির্দেশনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির মাসিক সভা  ২৬ জানুয়ারি (বুধবার) বেলা ১১টায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় জুম অ্যাপের যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করতে হবে। একই সাথে নতুন নতুন উদ্ভাবনামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। উপাচার্য শুদ্ধাচার পুরস্কার কমিটি পুনর্গঠনসহ কয়েকটি দিক নিয়ে আলোকপাত করেন এবং দিক-নির্দেশনা দেন।

সভায় এপিএর বিভিন্ন কমিটির সদস্য ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, আইসিটি সেল এর পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, প্রফেসর ড. মোঃ আহসানুল কবির, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মাহমুদ উজ জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপংকর কুমার সাহা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার ড. মোঃ হাসানুজ্জামান, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অর্চিষ্মান দেবনাথ, সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রাম (আইটি) সায়রা তাসনিম রাবিতা, সেকশন অফিসার (আইটি) অতীশ দীপঙ্কর বিশ্বাস প্রমুখ সংযুক্ত ছিলেন। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

সভায় শুদ্ধাচার পুরস্কার কমিটি পুনর্গঠন, অভিযোগ নিষ্পত্তি ও আপিল কর্মকর্তা নিয়োগ, ই-গর্ভন্যান্স ও উদ্ভাবনীর ওপর ট্রেনিং প্রোগ্রাম আয়োজন, তথ্য অধিকার আইন নিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন, সেবা প্রদান, সিটিজেন চার্টারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইন্দুরকানীতে খাল দখল করে চলছে ভবন নির্মান কাজ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীতে খাল দখল করে চলছে ভবন নির্মানের কাজ। সরে জমিনে গেলে দেখা যায়, উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন ইন্দুরকানী-সন্নাসী এলজিইডি রাস্তার পাশের্^ বলেশ^র খাল দখল করে ভবন নির্মান করা হচ্ছে। জানা যায়, উপজেলার কালাইয়া গ্রামের সূর্য্য কান্তি বৈদ্য এর ছেলে দুলাল বৈদ্য রাস্তার পাশের্^র লম্বা-লম্বি ভাবে ১শতাংশ জমি ক্রায় করেন। পরবর্তীতে সেখানে অবৈধভাবে খাল ভরাট করে নির্মান করতেছেন ভবন। স্থানীয়রা জানান, খালটি উপজেলা সদরে হওয়ায় এটি ব্যবহার করে বিভিন্ন নৌ-যান চলাচল করে। এ খাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ক্রায়-বিক্রয়ের বিভিন্ন মালামাল ও নির্মান সামগ্রি বহনের জন্য ট্রলার, কার্গোর মত ভারী নৌ-যান চলাচল করে। খাল ভরাট করে ভবন নির্মান করায় খালের পরিধি ছোট হয়ে যাচ্ছে। যার ফলে জোয়ার-ভাটার স্রোত কমে খাল ভরাট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও ভবন সংলগ্ন এলডিইডি রাস্তাটি ভবনের কাজ করায় মধ্যখান থেকে ফাটল দেখা দেয়। ভবনটি রাস্তা সংলগ্ন হওয়ায় রাস্তা থেকে যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে দাড়ায়। যে কোন সময় হতে পারে দুর্ঘটনা।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদুল হক দুলাল জানান, অবৈধভাবে খাল দখল করে এবং জমি জালিয়াতি করে ১শতাংশ জমি ক্রয় করে ২শতাংশ দখল করে ভবন নির্মান করেন। এ ব্যাপারে উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হলেও তেমন কোন ভুমিকা নেওয়া হয় নাই।

জমি বিক্রেতার আতাফ হোসেন জানায়, ৩/০২/২০১১ তারিখে দুলাল বৈদ্য এর কাছে ১ শতাংশ জমি বিক্রি করি। সে আরও সোয়া শতাংশ আমার ও সরকারী জমি অবৈধভাবে দখল করে এবং রাস্তা ঘিষে ভন নির্মান করতেছে।

অভিযুক্ত দুলাল বৈদ্য এর সাথে যোগাযোগের জন্য বারবার মুঠোফোনে যোগাযোগ করিলে সে ফোন রিসিভ করে নাই।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এলজিইডি ও ভ’মি অফিসকে তাৎক্ষনিক তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ শিক্ষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে মহিদুল ইসলাম (৫৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১ টার দিকে কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের মাধবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যান বিভাগের প্রভাষক ছিলেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বুধবার দুপুরে মোটর সাইকেলযোগে মহিদুল ইসলাম ওই এলাকার চুলকানির বাজার থেকে গান্না বাজারের দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে মাধববপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা (ঝিনাইদহ ট-১১-১০২৯) নং ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশের হাসপাতাল জিতে নিল বিশ্বসেরার স্বীকৃতি

সাতক্ষীরা প্রতিনিধি

জলবায়ু ঝুঁকি মোকাবেলা করে মনোরম পরিবেশে স্থাপত্য শৈলী এবং নান্দনিকতার জন্য যুক্তরাজ্যের রয়্যাল ইন্সটিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) পুরস্কার জিতে নিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল।

বুধবার ২৬ জানুয়ারি, শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালকে ২০২১ সালের রিবা অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করে আন্তর্জাতিক এ স্থাপত্য সংস্থাটি। ২০২১ সালেও রিবা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিল ফ্রেন্ডশিপ হাসপাতাল।

বিশ্বের ১১টি দেশের ১৬টি ব্যতিক্রমী নতুন স্থাপনা থেকে বাছাই করে তিনটি স্থাপনার সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করে রিবা আন্তর্জাতিক পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড। এর মধ্য থেকে সেরার খেতাব ছিনিয়ে নেয় ফ্রেন্ডশিপ হাসপাতাল।

দৃষ্টিনন্দন এই হাসপাতালটির নকশা করেছেন বিশিষ্ট স্থপতি কাশেফ চৌধুরী। তার প্রতিষ্ঠান আরবানা’র অধীনে তৈরি নকশা অনুসারে নির্মিত হয়েছে ফ্রেন্ডশিপ হাসপাতাল।

কাশেফ মাহবুব চৌধুরী ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেন, এই এলাকার সর্বত্রই পানি। কিন্তু সেগুলো সব সময় ব্যবহার উপযোগী নয়।  প্রতিবেদনে বলা হয়েছে , জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এর ফলে ওই এলাকার ফসলি জমিতে পানি জমে রূপান্তরিত হয়েছে চিংড়ির ঘেরে। আর ভূপৃষ্ঠ পানীয় এত লবণাক্ত হয়ে উঠেছে যে পান করাসহ বেশিরভাগ কাজেই সেটি ব্যবহার করা যায় না। তাই বর্ষাকালে বিশুদ্ধ পানির প্রতিটি ফোঁটাও সংরক্ষণের চেষ্টা করেন স্থানীয়রা।

সেখানকার ভৌগলিক ও পারিপার্শ্বিক পরিস্থিতির বিষয় মাথায় রেখে কাশেফ মাহবুব চৌধুরী এমন একটি ভবনের নকশা করেছেন যেটি বৃষ্টির পানি ধরে রাখার মেশিনে পরিণত হবে। হাসপাতালের প্রতিটি ভবনের ছাদ থেকে এবং চারপাশের আঙিনার সঙ্গে নালার মাধ্যমে খালের সংযোগ করেছেন। বৃষ্টির সময় ছাদ থেকে পড়া পানি সেখানে জমা হতে থাকবে।

পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় কাশেফ মাহবুব চৌধুরী বলেন, মানবতা ও প্রকৃতির বিষয়টি মাথায় রেখে কোনো স্থাপনার নকশার ক্ষেত্রে এটা আমাদের অনেককে অনুপ্রাণিত করবে এ ব্যাপারে আমি আশাবাদী।

এদিকে, উপকূলীয় দূর্যোগ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা সাতক্ষীরার মানুষের কাছে চিকিৎসা সেবায় আশীর্বাদ হয়ে এসেছে শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল।

উপজেলা সদরের কাছে সোয়ালিয়া গ্রামে প্রতিষ্ঠিত এ হাসপাতালে পাওয়া যাচ্ছে সরকারি মেডিকেল কলেজের সমান স্বাস্থ্যসেবা।

এই হাসপাতালের নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। আর নির্মাণকাজ শেষে হাসপাতালটির কার্যক্রম শুরু ২০১৮ সালের ২২ জুলাই। শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল রিবা অ্যাওয়ার্ড  জেতায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান।

তিনি বলেন, “সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জলবায়ু পরিবর্তন প্রভাবিত লবনাক্ত এলাকায় অবস্থিত এ হাসপাতাল নির্মাণ করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ‘ফ্রেন্ডশিপ’।  ২০ বছর ধরে জলবায়ু পরিবর্তনে প্রভাবিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কাজ করে দেখেছি। এতে আমার বিশ্বাস হয়েছে যে, নিজেদের ছোট ছোট সমস্যা সমাধানেও দরিদ্র মানুষকে বেগ পেতে হয়। তিনি আরও বলেন, কাশেফ চৌধুরীর সঙ্গে কাজ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি  স্থানীয় উপকরণ ব্যবহার করে দক্ষতার প্রমাণ দিয়েছেন। গুনগত মান নিশ্চিত করেছেন এবং ফ্রেন্ডশিপের মান-সম্মানকে আরও বাড়িয়েছেন। পর্যাপ্ত আলো, বাতাস, মাটি, পানির সমন্বিত পরিবেশে শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌন্দর্য হয়ে উঠেছে আরও জীবন্ত। জলবায়ু প্রভাবিত কিছু মানুষের জন্য এই ধরণিতে নতুন করে এবং ভালভাবে বাঁচার আশা নিয়ে এসেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল।

৬ জন চিকিৎসক,  ১২জন নার্স এবং অন্যান্য সহকারীর সমন্বয়ে ৮০ শয্যার হাসপাতালটিতে রয়েছে ৪টি ওয়ার্ড। ৩টি অপারেশন থিয়েটারের মাধ্যমে বেশিরভাগ অস্ত্রোপচার করা হচ্ছে এখানে।  প্রত্যন্ত এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ এবং অ্যাম্বুলেন্স সুবিধায় হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে।

এছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।  দন্ত, চোখের ছানি, জরায়ু ক্যান্সার, হৃদরোগ, তালুকাটা, বার্ন, ফিজিওথেরাপি, স্ত্রীরোগ এবং শিশুরোগ নিয়ে বছরে ১২ থেকে ১৫টি বিশেষ ক্যাম্প পরিচালিত হয় ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে। শুধু হাসপাতাল কমপ্লেক্স নয়, শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে শিক্ষার্থী ও গৃহবধূদের নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন ক্যাম্পেইন।

নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরের পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ফুলতলার উত্তরডিহী গ্রাম থেকে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে ফুলতলা থানার পুলিশ। এছাড়া ফুলতলার যোগীনিপাশা গ্রামে বিলের পাশ থেকে বুধবার সকালে মেহেদী হাসান তুহিন নামে হানিফ পরিবহণের এক সুপারভাইজারের মরদেহ উদ্ধার করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই নারীর গলা গেটে মাথাবিহীন অবস্থায় তার মরদেহটি ওই স্থানে রেখে গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া যোগীনিপাশা গ্রামের বাসিন্দা কাজী রবিউল ইসলাম জানান, ওই গ্রামের মোহাম্মদ আলী মোল্ল্যার ছেলে মেহেদী হাসান তুহিনের মরদেহ একটি বিলের পাশ থেকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে তুহিন বিলের পাশে নিজের জমিতে পানি দিয়ে গিয়ে আর ফিরে আসেনি। পরে বুধবার সকালে তার মরদেহ বিলের পাশে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে তার মরদেহ মর্গে পাঠায়।

ফেল করা এক প্রতিষ্ঠানের ৪১ শিক্ষার্থীর সবাই পাশ

 কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ।।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের ৪১ জন শিক্ষার্থীর এসএসসির পুনঃনিরীক্ষণ ফল প্রকাশে শতভাগ উত্তীর্ণ হয়েছে।

পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের পর অভিভাবকমহল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগান্তরের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদ উদ্দিন জানান, ভোকেশনাল শাখার বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের প্রাকটিক্যাল নাম্বার মেইল করে কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হলেও যে কোনো জটিলতায় হয়তো তাদের কাছে পৌঁছেনি। তবে তারা প্রাকটিক্যালের হার্ড কপি জমা দিয়েছিলেন। কিন্তু ৩০ ডিসেম্বর এসএসসির ফল প্রকাশে তাদের বিদ্যালয়ের তিনটি ট্রেডের মধ্যে দুটি ট্রেডের রেজাল্ট আসলেও, বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের ৪১ জন শিক্ষার্থীর কারোর রেজাল্ট না আসায় ভোকেশনালের শিক্ষক হারুন অর রশিদকে বোর্ডে পাঠান এবং সেখান থেকে আশ্বাস দেয়া হয় বিবেচনা করার।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর এসএসসির ফল প্রকাশের পর অভিভাবক আজিমুল বাকী, আব্দুস ছাত্তার, আজাদ মৃধাসহ একাধিক ব্যক্তি জানতে পারেন আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের মোট ৪১ জন শিক্ষার্থীর সবার অকৃতকার্য হওয়ার বিষয়টি। প্রথমে তারা বিষয়টি বুঝে উঠতে না পারলেও পরে খোঁজ নিয়ে জানতে পারেন বিদ্যালয়ের ভোকেশনাল শাখার অন্য দুটি ট্রেডের রেজাল্ট ভালো শুধু একটি ট্রেডের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

দুই ছেলেকে বাঁচাতে ৩৬ ব্যাগ রক্তদান বাবার

ঝিনাইদহ প্রতিনিধি।।

জহুরুল (২১) ও আমিরুল (১৭) দুই ভাই। দু’জনেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসেই তাদের শরীরে রক্ত দিতে হয়। রক্ত সংগ্রহ করতে না পারলে বাধ্য হয়ে বাবা লাল মিয়া রক্ত দিয়ে থাকেন। এ পর্যন্ত নিজের শরীর থেকে ৩৬ ব্যাগ রক্ত দিয়েছেন তিনি। রক্ত দিতে দিতে তার শরীরও দুর্বল হয়ে পড়েছে। এভাবেই চলছে ২১ বছর ধরে। লাল মিয়ার বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।

জহুরুলদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের মেঝেতে দু’ভাই শুয়ে আছে। তাদের মা ঘরের সামনে বসে কাঁথা সেলাই করছেন। বাবা লাল মিয়া বাড়ির সামনে রাইস মিলে কাজ করছেন।

মা মোমেনা বেগম জানান, বসতভিটার ছয় শতক জমিই তাদের সম্বল। ছেলেদের বয়স যখন তিন থেকে চার বছর, তখন থেকেই দুই ছেলেরই প্রায়ই জ্বর হতো। সঙ্গে সঙ্গে তাদের শরীরে রক্তের স্বল্পতাও দেখা দেয়।

পরীক্ষা-নিরীক্ষা করে জানা জায়, দু’ছেলেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তখন থেকে তাদের চিকিৎসা করতে করতে প্রায় সব শেষ করে ফেলেছেন। জহুরুল শাহপুর ছোট ঘিঘাটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় শরীর বেশি খারাপ হওয়াতে লেখাপড়া বন্ধ হয়ে যায়। তার মতো আমিরুলও পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় লেখাপড়া বন্ধ হয়ে যায়।

লাল মিয়া বলেন, তার কোনো জমি নেই। সারা বছর অভাবের মধ্যে থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটে তাদের। এদিকে পরিবারের সদস্যদের খাবারের জোগান দিতে নিজের অসুস্থশরীরে রাইস মিলে কঠোর পরিশ্রম করেন।

২০১১ সালে ছোট ছেলে আমিরুলের অবস্থা সংকটাপন্ন হলে তাকে খুলনার ইসলামিয়া হাসপাতালে অপারেশন করা হয়। ধারদেনা আর মানুষের দেওয়া প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ছোট ছেলের অপারেশন করা হয়েছিল। তিনি আরও জানান, বর্তমানে বড় ছেলে জহুরুলকে যশোর আধুনিক হাসপাতালের ডা. এসএম শহিদুল হক রাহাত চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেছেন, জহুরুলকে জরুরিভাবে অপারেশন করা প্রয়োজন। এ জন্য প্রায় দুই লাখ টাকা লাগবে। অপারেশন না করা পর্যন্ত প্রতি মাসেই রক্ত দিয়ে ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু তাদের কাছে একটি টাকাও নেই। কোথায় পাবেন এত টাকা। তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, মানুষ ভবিষ্যতে ভালো কিছুর আশা থাকে। কিন্তু আমার ভবিষ্যৎ কী?

কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আব্দুস ছাত্তার জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। যা নিরাময়যোগ্য নয়।

নিবন্ধন ছাড়াই যশোরে ২ দিনের গণটিকা শুরু

যশোর অফিস।।

যশোরে বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী গণটিকা কার্যক্রম। সকাল ৯টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুই দিনে ১০ হাজার জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অতিরিক্ত লোক এলেও দেওয়া হবে। এখানে টিকা নেওয়ার জন্য লাগবে না অনলাইন রেজিস্ট্রেশন। যশোরে বসবাস করেন এমন সনদ থাকলেই টিকা নিতে পারছেন সবাই।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোরের বাসিন্দা যারা পূর্বে টিকা নেননি তাদেরকে টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন অবশ্যক নয়। জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান বা কাউন্সিলার কর্তৃক সনদ ও নাগরিক সনদপত্র দেখিয়ে টিকা নিতে পারছেন যে কেউ। গণটিকা কার্যক্রম সহজ করে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, আমাদের লক্ষ্য যশোরে শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। যারা টিকা নিতে চাইবে সবাইকে টিকা দেওয়া হবে। এই দুই দিনে ১০ হাজার লক্ষ্যমাত্রা থাকলেও এর বেশি যারা আসবে সবাইকে টিকা দেওয়া হবে।

যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে দেওয়া হচ্ছে টিকা। যার জন্য সেখানে পাঁচটি বুথ করা হয়েছে। প্রতিটি বুথে ৫ জন করে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দুইজন নার্স ও তিনজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

সিভিল সার্জন অফিস জানায়, যশোরে এ পর্যন্ত ৩২ লাখ ২২ হাজার ৬১২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ১৯ লাখ ৪৯ হাজার ৫০৯ জন, দ্বিতীয় ডেজ ১২ লাখ ৪৪ হাজার ৯৯ জন ও তৃতীয় ডোজ নিয়েছেন ২৯ হাজার চারজন।

খুলনায় ছাত্রাবাস থেকে পিস্তল-গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার ।।

খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা বণিকপাড়া মৌচাক টাওয়ারের পাশের সূর্য ছাত্রাবাসের কক্ষ থেকে একটি পিস্তল ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে যায় এবং তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, বোমা সাদৃশ্য বস্তু ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়ায় র‌্যাব-৬ বোমা ডিজপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’ ডা. জয়ন্ত কুমার বলেন, ‘জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ‘

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় র‌্যাপিড অ্যান্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৩৮ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৮৩ শতাংশ।

এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৭৮৩ জন মারা গেছেন।

প্রেমিকাকে ভিডিওকল দিয়ে প্রেমিকের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট শহরের দশানী চালিতাতলা এলাকায় সুমন শেখ (২৫) নামের এক যুবক ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রেমিকার মোবাইলে ভিডিও কল দিয়ে দেখিয়ে নিজের চাচার বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

সুমন শেখ সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের আবু বক্কার শেখের ছেলে। তিনি শহরতলীর দশানী চালিতাতলা এলাকায় চাচার বাড়িতে থাকতেন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করতেন।

জানা গেছে, প্রেমিকার সঙ্গে বিরোধের জের ধরে প্রেমিকার মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে দেখিয়ে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয় সুমন শেখ। এ সময় তার প্রেমিকা সুমনের চাচির ম্যাসেঞ্জারে কল দিয়ে বিষয়টি তাকে জানায়। চাচি তার স্বামীকে জানালে সে এক লোককে তার বাড়িতে পাঠায়। পরে তারা ঘরের ভেতর সুমনকে ঝুলন্ত অবস্থায় পায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে প্রেমিকার নাম-পরিচয় আপতত গোপন রাখা হয়েছে।

ন্যায্য দামে মিলছে না সার, দিশেহারা কৃষক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।

যশোরের মনিরামপুরে বোরো মৌসুম এখনো পুরোপুরি চালু হয়নি। এরমধ্যে সার নিয়ে লঙ্কাকাণ্ড শুরু হয়েছে। এ অঞ্চলে কোন প্রকার সারের দামে নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা সরকারি দামের তোয়াক্কা না করে সারের সংকট দেখিয়ে ইচ্ছেমত দাম নিচ্ছেন। মৌসুম শুরু না হতে বিভিন্ন প্রকার সারের দাম বাড়িয়ে কেজি প্রতি ৪ থেকে ১০ টাকা আদায় করছেন তারা। গেল দুই সপ্তাহ ধরে সারের দাম বেড়েই চলেছে। ন্যায্য দামে সার পাচ্ছেন না কৃষক। কৃষি অফিসের সঠিক তদারকি না থাকায় এমনি ঘটছে বলে অভিযোগ কৃষকদের।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, প্রতি কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ২২ টাকা, ইউরিয়া ১৬ টাকা ও মিউরেট অব পটাশ (এমওপি) ১৫ টাকা কেজি দর নির্ধারণ করা।

সরেজমিন উপজেলার কালিবাড়ি, গোপালপুর, রাজগঞ্জ, খেদাপাড়া ও রোহিতাসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি ইউরিয়া ১৮-২২ টাকা, টিএসপি ৩০-৩২ টাকা, পটাশ ১৯-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকানে সরকারি মূল্য তালিকা ঝুলানো থাকলেও তা কাজে আসছে না।

এছাড়া সরকার নির্ধারণ না করে দিলেও আমন মৌসুমে ২৬ টাকায় বিক্রি হওয়া সালফার এবার বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যদিও কৃষি অফিসের দাবি, সারের দাম বাড়েনি। আমরা তদারকি চালাচ্ছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলার মোবারকপুর গ্রামের কৃষক মশিয়ার রহমান বলেন, দেড় বিঘা ইরি ধান লাগাইছি। ইউরিয়ার কেজি ১৭ টাকা, টিএসপি ৩০ টাকা ও পটাশ ২০ টাকা দরে কিনিছি।

মাহমুদকাটি গ্রামের কৃষক নূর ইসলাম বলেন, সাড়ে ৫ বিঘা বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছি। মনিরামপুর বাজার থেকে ১ হাজার ৫০০ টাকা করে টিএসপি ও ৮২০ টাকা করে ইউরিয়ার ৫০ কেজির বস্তা কিনে আনিছি। এবার সারের দাম খুব।

কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের যারা দায়িত্বে আছেন তারা সঠিকমত বাজার তদারকি করেন না। তারা আমাদের খবর নেননা কোন সময়।

সোমবার সরেজমিন দেখা গেছে সারের এক সাব ডিলারের ঘরে সরকারি মূল্য তালিকা ঝুলছে। ওই দোকানি টিএসপির কেজি ৩০, ইউরিয়া ১৭ টাকা, পটাশ ২০ টাকা ও সালফার ৪০ টাকা কেজি বিক্রি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এ ডিলার বলেন, আমি একজন সাব ডিলার হয়েও ন্যায্য দামে সার কিনতে পারছি না। সরকারি রেটে বেচব কি করে।

তিনি বলেন, ৫০ কেজি ইউরিয়ার বস্তা আমার প্রতিষ্ঠান পর্যন্ত ৭৭৫ টাকায় পৌঁছানোর কথা। কিন্তু ইউরিয়ার বস্তা আমাকে ৮২০ টাকায় কিনতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, মনিরামপুরে ২২ হাজার ৫০০ হেক্টর জমিতে এ মৌসুমে বোরো ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে। বোরো চাষের হিসেব ধরে সারের চাহিদাপত্র পাঠানো হয়। প্রতিবারই চাহিদার তুলনায় বরাদ্দ আসে অর্ধেকেরও কম।

সূত্রটি বলছে চলতি মাসে টিএসপির বরাদ্দ এসেছে ৪২৫ মেট্রিকটন, ইউরিয়া ২ হাজার ২০০ মেট্রিকটন ও পটাশ ৫৫৩ মেট্রিকটন। সূত্রটি বলছেন, কৃষকরা জমিতে যে পরিমাণ সার ব্যবহার করেন তা কৃষি গবেষণা ইনস্টিটিউটের হিসেবে অনেক বেশি। এ জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায়না।

উপজেলার বাসুদেবপুর বাজারের সাব ডিলার জামাল হোসেন বলেন, এ মৌসুমে আমার ৪০০ বস্তা টিএসপির চাহিদা। পাইছি মাত্র ৭০ বস্তা। ইউরিয়ার বরাদ্দ ঠিক আছে। পটাশের কোন বরাদ্দ পাইনি।

তিনি আরো বলেন, মরক্কোর টিএসপির চাহিদা কম। এ সার ২৫ টাকা কেজি বেচতে হচ্ছে। তিউনিশিয়ার টিএসপির চাহিদা বেশি। এ সার আমাদের ১ হাজার ৫০০ টাকায় বস্তা কেনা পড়ছে। ৩২ টাকার নিচে কেজি বিক্রি করা যাচ্ছে না। ইউরিয়া ১৭ টাকা আর পটাশ ১৮ টাকা কেজি বিক্রি করছি।

রোহিতা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সার ডিলার জাহাঙ্গীর আলম বলেন, আমরা মাল উত্তোলন করে সঠিক দামে বিক্রি করছি। তবে আমদানিকারকদের কারসাজির কারণে সারের দাম বাড়তি। তারা বেশি দামে বাইরে সার বিক্রি করছেন।

খেদাপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, এক সপ্তাহ আগে ডিলারের কাছে খোঁজ নিয়েছি। সারের দাম ঠিক আছে।তিনি বলেন, আমরা যখন ডিলারের ঘরে বসে থাকি তখন বেশি দামে বেচতে দেখি না।

মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, সারের দাম বাড়েনি। আমরা তদারকি করছি। ত্রুটি পেলে জরিমানা করা হচ্ছে। সম্প্রতি রাজগঞ্জ বাজারে দুই জন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।