খবর বিজ্ঞপ্তি।।
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর শোকাহত পরিবারকে দেখতে রবিবার (৯ জানুয়ারি) দুপুরে তার বাড়িতে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুম সরদার শাহাবুদ্দিন জিপ্পীর কবর জিয়ারত করেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, দামোদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইসমাইল হোসেন বাবলু, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি এস,কে আলী ইয়াসিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মোল্লা, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূইয়া শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ইদ্রিস আলী, যুবলীগ নেতা রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের উপ-ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক মনি শংকর মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,কে সাদ্দাম হোসেন, ফুলতলা এম এম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আক্তার, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম টিটু, ইউপি সদস্য নূর ইসলাম, ইয়াসমিন সাথী প্রমুখ।









































