জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে রাজপথ অবরোধ কর্মসূচি সফলে মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন , জুট স্পিনার্স সহ সকল মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবীতে আজ (৯ জানুয়ারী) সকাল ১১ টায় শিরোমণি খুলনা যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচী সফল করার লক্ষে এক বিক্ষোভ মিছিল সন্ধা ৬ টায় রেলিগেটে অনুষ্টিত হয় । মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভা বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন শ্রমিকরে দাবি আদায়ে আমরা পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি রাজপথ অবরোধ কর্মসূচি শান্তিপুর্নভাবে পালন করতে চায় । এজন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কমনা করেন শ্রমিক নেতারা । এসময় বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, শাহ্ মনিরুল ইসলাম, মোঃ কেসমত আলী, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, নিজামউদ্দিন , আমির মুন্সি, আবুল হোসেন, আবু তালেব, মোঃ আলাউদ্দিন, সবুর, কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বড়দলে নব নির্বাচিত চেয়ারম্যানের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বড়দল ইউপি নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার পক্ষে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত আনন্দ শোভাযাত্রা শেষে মাদিয়া ষষ্ঠ পল্লী বাসন্তী পূজা মন্দির চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বহু মোটর সাইকেল ও ভ্যানযোগে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানাকে নিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা ইউনিয়নের সকল ওয়ার্ড ঘুরে বাসন্তী পূজা মন্দির চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। শিক্ষক নিমাই চন্দ্রের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত মহিলা সদস্য রেহেনা পারভিন, শ্রাবন্তি রানী বৈরাগী ও হাফিজা খাতুন তমা, নবনির্বাচিত মেম্বার জি এম আঃ রশিদ, হাসান, সত্যরঞ্জন বৈরাগী, আবজাল হোসেন সানা, ফারুক হোসেন আঙ্গুর, জুলফিকর আলী ভুট্ট, রকিবুজ্জামান, চন্দ্র কান্ত মন্ডল এবং অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমীরণ সরকার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসিন আলী লিটন, সাবেক মেম্বার নীলকণ্ঠ গাইন, আল মাহমুদ টিক্কা, শরিফুজ্জামান শরীফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আঃ জলিল মোল্যা ও গীতা থেকে পাঠ করেন দেবদাস ব্যানার্জী। প্রধান অতিথি চেয়ারম্যান জগদীশ বলেন, ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেই কাজ শুরু করবো। ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে। ১০ কেজি চাউল সকল ওয়ার্ডে মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদকে কেবল পরিষদ নয় বরং সেবা কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। যে শফত করে ভোট পেয়েছি সে শফত বাস্তবায়ন করতে চাই। কোন দুর্নীতি ও অনিয়ম করা হবেনা। দালাল পরিষদের আশ্রয় পাবেনা। আমি জনগণের, কোন ধর্ম বা দলের নই। প্রয়াত ইউপি চেয়ারম্যান কার্ত্তিক স্মৃতি স্তম্ভ নির্মান করা হবে। আমার প্রতীক ঘোড়া, আমি ঘোড়ার মত জনগনের বোঝা বহন করতে প্রস্তুত। কাজল নগর মুক্তিযোদ্ধা ক্যাম্পকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে স্মৃতি স্তম্ভ হিসাবে গড়ে তোলার চিন্তা মাথায় রয়েছে। বড়দল ইউনিয়ন আ’লীগকে শক্তিশালী করা হবে। মরহুম ইফনুস সানার নামে ইউনিয়ন আওয়ামীলীগের জন্য স্থায়ী অফিস করতে চাই। আমরা প্রমান করে দেব আমরা আওয়ামীলীগের, বঙ্গবন্ধু ও মমতাময়ী মা শেখ হাসিনার। তিনি সকল নবনির্বাচিত সদস্য ও নেতাকর্মী-সমর্থকদের সততার সাথে তাদের দায়িত্ব পালনে সহযোগিতার আহবান জানান।
আনুলিয়ায় ইউনিয়ন আ’লীগ সভাপতিকে বহিস্কারের দাবীতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির আনুলিয়ায় নৌকায় ভোট দেওয়ায় ১০ পরিবারকে প্রাণ নাশের হুমকী ও বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদে এবং আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা সহ-সভাপতি আলমগীর আলম লিটনকে বহিস্কারের দাবীদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকালে ইউনিয়নের হাজী মার্কেটের সামনে প্রধান সড়কে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এলাকার বহু আ’লীগ নেতাকর্মী, সমর্থক, ভুক্তভোগি পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন সানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ সানা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শরিফুল ইসলাম, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাজীসহ ছাত্রলীগ-যুবলীগ নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন মধ্যম এশসরার দবির শিকারী, হারুন শিকারী, আছাফুর, নাসির হালদার, রবিউল গাজী, বিল্লাল শিকারী, দাউদ গাজী, মইজদ্দিন গাজী, শাহাদাৎ কারিগর, কোবাত ও উল্টর একসরা গ্রামের আঃ ছাত্তার পরিবারকে নৌকায় ভোট দেওয়ায় জীবন নাশেল হুমকী দেওয়া হয়েছে। ফলে কেউ কেই বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছেনা, কেউ পালিয়ে গেছে, কেউ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী চেয়ারম্যান আলমগীর আলম লিটন নামধারী আ’লীগার তা এখন প্রমানিত হয়েছে। তিনি নৌকার বিরোধীতা করে বিএনপি’র উপজেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছের আনারস প্রতীকের পক্ষে নির্বাচন করেছেন। তিনি নাটকীয়ভাবে ২০১২ সালে আ’লীগে যোগদান করেন। তার আসল রুপ জনগণ ধরে ফেলেছে। তিনি ও তার দোসররা বিছট কেন্দ্রে নৌকার এজেন্ড ঢুকতে দেয়নি। তার নির্দেশে নৌকার ভোটারদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রুহুল কুদ্দুছ নির্বাচিত হয়েছেন তাতে আমার ক্ষোভ নেই, তিনি শান্তিপূর্ণভাবে পরিষদ চালান তাতে আমার বিরোধীতা থাকবেনা। কিন্তু মানুষকে হুমকী ধামকী, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুলের মৎস্য ঘের জবর দখল করার ঘটনা আমরা বরদাস্ত করবো। চেয়ারম্যান হিসাবে শফত নেওয়ার পর কোন নৌকা কর্মী এলাকায় থাকবেনা এমন হুমকীর তীব্র নিন্দা জ্ঞাপন করে তিনি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসহ আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। সাথে সাথে আলমগীর আলম লিটনকে অবিলম্বে সভাপতি পদ থেকে বহিস্কার করার জোর দাবী জানান হয়।
রূপসায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি ঃ
শনিবার (৮ জানুযারী) বিকালে রূপসার টিএসবি ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ,দপ্তর সম্পাদক আকতার ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক
স ম জাহাঙ্গীর, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, আজিজুল হক কাজল, রাসেল কবির। ইউনিয়ন যুলীগের আহবায়ক আ: মজিদ শেখের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন এবং রতন মন্ডল এর পরিচালনায় বক্তৃতা করেন টিএসবি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গির শেখ, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, ব্রজেন দাস,প্রদিপ বিশ্বাস, নাসির হোসেন সজল, নোমান ওসমানী রিচি, সামসুল আলম বাবু, বাসুদেব রায় চৌধুরী, সাইদুর রহমান সগীর, শামীম হোসেন লিটন, শাহনেওয়াজ কবীর টিংকু, কামরুজ্জামান সোহেল, শাহারিয়ার হোসেন মানিক, তারেক আজিজ, রবিউল ইসলাম, ছাত্রনেতা খায়রূজ্জামান সজল প্রমূখ।
সম্মেলনে মো: রবিউল ইসলামকে সভাপতি ও খায়রুজ্জামান সজলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি:বাবু এমপি
কয়রা প্রতিনিধি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, নারীরা পরিবর্তনের শক্তিশালী ও কার্যকর প্রতিনিধি। নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি। বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকলেও নেতৃত্বের দিক থেকে পিছিয়ে রয়েছে, যা দুঃখজনক। স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে সেবাদানকারী হিসেবে নারীদের ভূমিকা অগ্রগণ্য হলেও নেতৃত্বের জায়গায় তারা মাত্র ২৫ শতাংশ। এই দৃশ্যপট পরিবর্তনে নারী নেতৃত্বের এই অগ্রগায়নে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নারীদের এগিয়ে আশার পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। খুলনা জেলা যুব মহিলা লীগের সম্মেলন উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ কয়রা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা মিলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, সম্মানিত অতিথি ছিলেন এমপি পত্নী শারমিন আক্তার পপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, গনেশ চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ আব্দুস সামাদ গাজী, দেবদাস মন্ডল, সাধারণ সম্পাদক এম এম খায়রুল আলম, খুলনা জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সবুজ, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা-তুজ-জোহরা রুপা, কয়রা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান কাজল, জিএম আকতারুল ইসলাম সৌরভ, জেড এম হুমায়ুন কবির নিউটন, যুব মহিলা লীগ নেত্রী প্রভাষক লাবনী আক্তার, মরিয়ম আক্তার, আছিয়া খাতুন, নাসিমা শাহিন, অর্চনা সাহা, ছন্দা রানী, জয়ন্তী রানী মন্ডল, লাভলী আক্তার লাবনী, নুরজাহান আক্তার, কৌশিনা আক্তার মিতা, রেহানা রোশনী, ফাতিমা কামাল, মাহফুজা খাতুন, তানিয়া খাতুন, নাজমা খাতুন প্রমুখ।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সা,সম্পাদক-এর মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ ফুলতলা উপজেলা শাখার সাধারন সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জনাব সরদার শাহাবুদ্দিন জিপ্পী শুক্রবার দিনগত রাত ১টা ৩০ মিনিটে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সরদার সাহাবুদ্দিন জিপ্পি ও তার পরিবার সংগঠনের জন্য দুর্দিনে সাহসি ভূমিকা রেখেছেন। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারার স্বামী ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম কচির পিতা।
অকুতোভয় এই রাজপথের পরিক্ষিত সৈনিকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী সহ সকল নেতৃবৃন্দ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি নিয়ে দাকোপে বিএনপির যৌথ বিবৃতি
মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)
সামাজিক যোগাযোগ মাধ্যমে দল নিয়ে বিভ্রান্তিকর প্রচারনার বিষয়ে দলীয় শৃংখলা রক্ষায় দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের দায়িত্বশীল আচারণ এবং সংগঠনের ভাবমুর্তি রক্ষার আহবান জানিয়ে দাকোপে বিএনপির যৌথ বিবৃতি প্রদান। শনিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুুমার সাাহা ও চালনা পৌরসভা বিএনপির আহবাযক সাকিল আহম্মেদ দিলুর স্বাক্ষরিত যৌথ লিখিত বিবৃতি স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে দেওয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়,আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দলের ২/১ জন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কমিটি নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার মূলক পোষ্ট দিয়ে সংগঠনের ঐক্য বিনষ্ট ও শৃংখলা ভঙ্গের ন্যায় কার্যকলাপে লিপ্ত আছে। সংশ্লিষ্টদের সকল ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারনা থেকে বিরত থেকে দলীয় শৃংখলা রক্ষার আহবান জানাচ্ছি। উল্লেখ্য ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর আবুল খয়ের খানকে আহবায়ক, উপজেলা বিএনপি এবং শেখ শাকিল আহম্মেদ দিলুকে আহবায়ক করে আংশিক করে চালনা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর ২০২০ তৎকালীন আহবায়ক আবুল খয়ের খান মৃত্যু বরণ করলে জেলা বিএনপির সভাপতি/সম্পাদকের নিকট উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত একটি আবেদন জমা দেওয়া হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে খুলনা জেলা বিএনপির তৎকালীন সভাপতি এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা এবং সাাধারণ সম্পাদক আলহাজ্ব আমীর এজাজ খান গত ২৪ জানুয়ারী ২০২১ অসিত কুমার সাহাকে আহবায়ক ও আব্দুল মান্নান খানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি এবং ২৮ মার্চ ২০২১ শেখ সাকিল আহম্মেদ দিলুকে আহবায়ক,ও শেখ মোজাফ্ফার হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ উপজেলা এবং চালনা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেন। উক্ত অনুমোদিত কমিটি ঐক্যবদ্ধ ভাবে কেন্দ্রীয় ও জেলার সকল কর্মসুচী যথাযথভাবে পালন করে আসছে। এ সময় দু’টি পৃথক কমিটির আহবায়কদ্বয়সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচীব আব্দুল মান্নান খান, পৌরসভা সদস্য সচীব শেখ মোজাফ্ফার হোসেন, বাজুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেকেন্দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম, বিএনপিনেতা মুনসুর মীর, শেখ রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, তরিকুল ইসলাম নান্নু, জাবেদ শেখ, জান্নাতুল ফেরদাউস, বেল্লাল হোসেন মোল্যা, মাহাবুব মোল্যা, জি এম রমজান আলী প্রমুখ। এ ব্যাপারে জানতে চাইলে খুলনা জেলা বিএনপির তৎকালিন সাধারণ সম্পাদক,ও বর্তমান আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান বলেন, উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আবুল খয়ের খানের মৃত্যুর পর দাকোপের সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে আন্দোলন সংগ্রাম বেগবান করার লক্ষ্যে আমরা তৎকালীন জেলা বিএনপির সভাপতি / সম্পাদক সম্মিলিতভাবে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার ৫১ সদস্য করে পৃথক দু’টি কমিটির অনুমোদন দেই।
রামপালে ৯৯৯ এর সহায়তায় উদ্ধার হল কুমির
রামপাল সংবাদদাতা
বাগেরহাটের রামপালে জেলের জালে আটকেপড়া নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে চাদঁপাই রেঞ্জের বন বিভাগের বনরক্ষীরা। শনিবার (৮ জানুয়ারী) সকালে উপজেলার রাজনগর গ্রাম থেকে কুমিরটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে কুমিরটি আটকে যায়। সেসময় রাজু নামের এক যুবক ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ বন বিভাগকে বিষয়টি জানালে বন বিভাগ কুমির উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে।
শনিবার সকালে বনের চাদঁপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রানী বিশেষজ্ঞ ও করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বনরক্ষীদের নিয়ে রামপাল উপজেলার রাজনগর গ্রাম থেকে জেলেদের জালে আটকেপড়া কুমিরটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া কুমিরটি এদিন দুপুরে সুন্দরবনের করমজল খালের একটি ক্যানেলে অবমুক্ত করা হয়।
করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বন্যপ্রাণী উদ্ধার ও রক্ষা করা, লালন পালন এবং সংরক্ষণ করাই আমাদের কাজ। রামপাল খাল থেকে জেলেদের জালে আটকে পড়া একটি বড় কুমিরকে এলাকাবাসীর হাতে থেকে উদ্ধার করা হয়েছে এবং পুনরায় সুন্দরবনের একটি খালের ক্যানেলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। ৪ ফুট লম্বা কুমিরটির বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর বলে জানান তিনি।
কোন পকেট কমিটি হবেনা যুবলীগের সম্মেলনে এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন,শুধু যুবলীগের না আওয়ামীলীগের অঙ্গসংগঠন গুলোর সব কমিটিই হবে প্রকাশ্য দিবালকে। ঘরে বসে কোন পকেট কমিটি হবে না। যা হবে নির্বাচনের মাধ্যমে। ইতি পুর্বে অনেক পকেট কমিটি হয়েছে। যা এলাক্রা দলীয় নেতা কর্মীরা জানতেই পারেনি। এখন থেকে সব কমিটিই হবে প্রকাশ্য দিবালকে। গতকাল শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নাটিমা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবলীগের আহবায়ক কাজি আতিয়ার রহমান আতির উদ্বোধনে নাটিমা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আলহাজ¦ শরীফুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত নাটিমা ইউনিয়ন যুবলীগের সম্মেলনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহামুদ জন,যুগ্ন আহবায়ক রাজু আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী প্রমুখ। এরিপোট লেখা পর্যন্ত সময় নাটিমা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বীতিয় অধিবেশন চলছিলো।
কলারোয়ায় বালু উত্তোলনের মহোৎসব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষর হস্তক্ষেপ কামনা
সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার একাধিক এলাকায় চলছে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলনের মহোৎসব। কিছু কথিত সংবাদকর্মীদের নাম ভাঙ্গিয়ে স্থানীয় প্রসাশনকে ম্যানেজ করে জনবসতি এলাকা থেকে রাষ্ট্রীয় আইন অমান্য করে চলছে বালু উত্তোলন। এতে করে নিন্ম প্লাবিত এলাকা নামে অতি পরিচিত বছরে ৬ মাস পানিতে ডুবে থাকে কলারোয়ার বাটরা, একড়া, গড়ের ডাঙ্গা সহ অসংখ্য স্থান।
স্থানীয় সুত্রে জানাযায়, কলারোয়ার বাটরা ঈদগাহ থেকে গড়ের ডাঙ্গা দিয়ে তালা উপজেলার ভিতরে নতুন এলজিইডি রাস্তা নির্মাণ কাজ মাটিখুড়ে শুরু করায় কিছু অসাধু ব্যবসায়ী চক্র অবৈধ পন্থায় বালু উত্তোলন পুর্বক মজুদ করছে। কলারোয়ার জালালাবাদ ইউপির গড়েরডাঙার মোতালেব দফাদারের পুত্র মফিজুল দফাদার, রাস্তার পাশে (কলারোয়া –তালার)সিমান্তে পুকুর ভারাট, এবং বাটরা গ্রামের আতাব সরদারের পুত্র তোতা সরদার বাটরা ঈদগাহ নামক স্থানে রাস্তার পাশে পুকুর ভরাট, একড়া গ্রামের খালেক মোড়লের পুত্র শহিদুল মোড়ল মেইন রাস্তার পাশে পুকুর ভরাট করে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয় শহিদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এক বন্ধু জেলার বড় সাংবাদিক। তার অনুমতি নিয়ে আমি বালু উত্তোলন করছি। এ বিষয় তোতা সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা। এবং মফিজুল দফাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি মিডিয়া সাংবাদিক আমার ভাই। পরবর্তীতে সেই সিনিয়র কথিত মিডিয়া সাংবাদিকের সাথে এ সংবাদ প্রতিনিধিকে মফিজুল তার মুঠোফোনে আলাপ করিয়ে দেয়।
এ বিষয় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি জানতাম না আপনি জানালেন। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রামপালে হত্যা মামলার আসামী জামিনে এসে আবারো জেলহাজতে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে নিহত আওয়ামী লীগ নেতা ফিরোজ শেখের লোক মতিয়ার রহমানকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় আরো একটি মামলা দায়ের হয়েছে। ফিরোজকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে বাদীপক্ষের লোকজনের উপর আবারো হামলা করায় নতুন আরেকটি মামালায় বেল্লাল ব্যাপারী গংদের আসামী করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনার পর ওই রাতেই ৩৬ জনকে আসামী করে মামলাটি করেন তাজুল ইসলাম। মাত্র ২০ দিনের মধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিনে এসেই আওয়ামী লীগ নেতা বেল্লাল ব্যাপারী ও তার সহযোগীরা এলাকায় এসে আবারো হামলা চালায়।
থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রামপাল উপজেলার কাষ্টবাড়ীয়া গ্রামের সরকারী রাস্তার উপর ফিরোজ শেখকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বেল্লাল ব্যাপারী গং। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৯ জন আসামী ২০ দিনের মধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিনে বেরিয়ে এসেই আবারো আধিপত্য বিস্তারের মহড়া শুরু করে। এর আগে গত বৃহস্পতিবার রাতে মাইক্রোবাসে থানায় গিয়ে পুলিশ সাথে নিয়ে বীরদর্পে বাড়ীতে যায় আসামীরা। এরপর তারা আধিপত্য বিস্তারে আবারো মাঠে নামে। নেমেই শুক্রবার ভাগা বাজারে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মহড়া শুরু করে। শুক্রবার সন্ধ্যায় বাদী পক্ষের মতিয়ার রহমানকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বেল্লাল ব্যাপারী, তার দুই ছেলে শাহজাহান ও রুহুল আমীন এবং ফারুক হোসেন, আব্বাস আলী, আ. ওয়াদুদ, হোসেন আলী, বাচ্চু সরদার, হুমায়ুন সরদার, জলিল গাজীসহ ১১ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা ক্ষমতাসীন দলের এক নেতার প্রশ্রয়ে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. জামীল হাসান জামুকে কোনঠাসা করতে মাঠে নামে বেল্লাল গং। বেল্লাল গংদের হাতেই খুন হয় ফিরোজ।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, জামিনে আসা আসামীদের ফের হামলার ঘটনার মামলায় তাদেরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাকিমপুর শ্নশানকালি মন্দিরের কার্যনিবাহী কমিটি গঠন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের হাকিমপুর-ঢালচাকা বাজার শ্রী শ্রী শ্মশানকালি মন্দিরের কার্যনির্বাহী কমিটি গঠন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। শিশির কুমার শিকদার এর সভাপতিত্বে সভায় সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার-কে সভাপতি ও শিক্ষক দেবদাস সাহা-কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, জীবন কৃষ্ণ সাহা সহ-সভাপতি, সমির চন্দ্র সাহা কোষাধ্যক্ষসহ ১৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে ০৭জনের একটি উপদেষ্টা কমিটি গঠন করাও হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিষ্ণুপদ সাহা, অমর কুমার সাহা, দীলিপ চন্দ্র সাহা, অর্জুন কুমার সাহা, সুজন শিকদার, মোহন শিকদার, রনজিৎ সাহা, সঞ্জিত কুমার সাহা, সনৎ শিকদার, বিকাশ শিকদার, গপি শিকদার, অশোক সাহা, নারু গোপাল সাহা, ও মন্টুলাল সাহা সহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ।
ফকিরহাটের খাজুরায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ওয়ার্ড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা শনিবার বিকাল ৪টায় ৩নং ওয়ার্ডের খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ আলী আহম্মদ এর সভাপতিত্বে সভার উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী। উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত (১,২ ও ৩নং) ওয়ার্ডের মহিলা সদস্যা খুকুমনি বেগম।
সহকারী শিক্ষক রেজাউল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার গাউন, প্যানেল চেয়ারম্যান-০১ ও ইউপি সদস্য মোঃ সেলিম শেখ, ইউপি সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, কবির মোড়ল, আব্দুস সালাম, শরিফ শেখ, শাহীন ফারাজী ও শেখ শরীফ হোসেন প্রমুখ। সভায় তিন শতাধিক নারী ও পুরুষ তাদের ওয়ার্ডের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন, যা ইউপি সচিব প্রসুন কুমার দাশ খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে জাপানের মেরিটাইম সেলফ্ ডিফে›স ফোর্সের দুটি যুদ্ধজাহাজ ‘উরাগা ও হিরাডো’
খবর বিজ্ঞপ্তি
জাপানের মেরিটাইম সেলফ্ ডিফে›স ফোর্স এর দুটি যুদ্ধজাহাজ উরাগা ও হিরাডো শুভেচ্ছা সফরে শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজ দুটির অধিনায়কগণকে স্বাগত জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওঞঙ ঘধড়শর নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ তাদের অভ্যর্থনা জানায়। জাহাজ দুটি বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১০ জানুয়ারি ২০২২ তারিখ বাংলাদেশ ত্যাগ করবে।
সিটি মেয়রের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার বিকেলে খান জাহান আলী সেতু চত্বরে (পশ্চিম তীর) শীতার্ত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ক্রীড়া চক্রের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সিটি মেয়র এ সময় ৪‘শ ৫০টি পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শামীমুর রহমান শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদস্য আকিল উদ্দিন, মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. এস এম শাহজাহান কচি, কেসিসি‘র সংরক্ষিত আসনের কাউন্সিলর রেকসনা কালাম লিলি ও শুন-শিং সিমেন্ট মিলস লি: এর এ্যাডভাইজার এরশাদ আলী আজাদ। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর খালিশপুরস্থ নিউজপ্রিন্ট শ্রমিক ভবন চত্বরে গরীব ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাগেরহাট জেলা কল্যাণ সমিতি-খালিশপুরের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম-এর সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ আব্দুল জব্বার মোল্লা ও খালিশপুর সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল্লাহ আল মাহমুদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে বাগেরহাট সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গোল শূন্য অবস্থায় খেলার প্রথমার্ধ শেষ হয়। দ্বীতিয়ার্ধের মাঝামাঝি সময়ে বাগেরহাট সদর উপজেলা ফুটবল দল মোল্লাহাট উপজেলাকে একটি গোল দিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত মোল্লাহাট উপজেলা ফুটবল গোল শোধ করতে পারেনি।
খেলা শেষে চ্যাম্পিয়ন টিমকে ট্রফিসহ একলক্ষ টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। এছাড়া ফাইনাল খেলায় সেরা খেলোয়ার সদর উপজেলা ফুটবল টিমের আরিফকে ৫ হাজার টাকা, টুর্নামেন্টের সেরা খেলোয়ার সদর উপজেলা ফুটবল টিমের সোলেমানকে ৫ হাজার এবং টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা শরণখোলা উপজেলা ফুটবল টিমের আম্মারকে পাঁচ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল খেলোয়ার ও টিমকে শুভেচ্ছা উপহার দেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।
পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির চৌধুরী জাকির হোসেন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলামসহ খেলোয়ার ও আয়োজকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাগেরহাট জেলার ৯টি উপজেলা দলের অংশগ্রহণে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুরু হয়।
বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মোঃ মুজিবুর রহমান মিয়া (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার (০৭ জানুয়ারি) রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় কাহালপুর আবুহুরাইরা (রাঃ) মাদ্রাসা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে মোল্লাহাট থানার একটি চৌকোষ দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করেন। এসময়, মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, পিরোজপুর কারাগারের জেলার মোঃ ইকবাল হোসেন শামিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোল্লা হায়দার, মোঃ নজরুল ইসলাম মিল্টন, মোঃ জিকরুল আলম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে বীর-মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। একইভাবে শোক বার্তা দিয়েছেন মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানাসহ স্থানীয় বিভিন্ন সংগঠন।
মোড়েলগঞ্জে বিএনপি নেতা শিপনের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপির উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ৯টায় আমতলা বাজার এলাকায় কম্বল বিতরণ করা হয়। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, বিএনিপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, থানা বিএনপির ক্রীড়া সম্পাদক উজ্জল হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মিতউর রহমান বাচ্চু, বদিউজ্জামান মহারাজ, যুবদল নেতা খ.ম বদিউজ্জামান, আলী আজিম বাবুল, মৎস্যদল নেতা ইব্রাহিম হাওলাদার, ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন শুভ, শ্রমিকদল নেতা রোজনুজ্জামান রোকনসহ মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
নগরীতে আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা নিউ মার্কেট এলাকায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহেরা খাতুন আপেল বিশ্বাসের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস। সম্মানিত অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভপতি মল্লিক আবিদ কবির, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভপতি মোঃ সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস, কেডিএ নিউ মার্কেটের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান গোরা, এনটিভি খুলনা ব্যুরো প্রধান মুন্সি আবু তৈয়ব।
আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আজগর হোসেন বিশ্বাস, মোঃ আনোয়ারুল হক স্বাধীন, এসএম মাহমুদ আলী, মোঃ ইসমাইল হোসেন বাবু, এমএ ওহাব বুলবুল, মোঃ শহিদুল ইসলাম, সুইটি বিশ্বাস, এএসএম তরিকুল ইসলাম নিউটন, তুষার, বাবু, মাসুম, কামরুল প্রমুখ।
এসময় মানবতায় কল্যাণে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডসহ কেডিএ নিউ মার্কেট এলাকার পাশপাশের অসহায়, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে প্রথম দফায় এক হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতার পিতা স্মরণে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
নগরীর স্টেশন রোডস্থ খুলনা জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২) এর সহ-সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. মানিক শিকদারের পিতা মো. ফজর আলী শিকদার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর বড় বাজার কালিবাড়ি রোডস্থ উল্লাসিনী চত্বরে পরিবারের পক্ষ থেকে এর আয়োজন করা হয়।
এসময় ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, খুলনা চেম্বর পরিচালক আ. ইকবাল তুহিন, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, ক্লথ মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ আজিজুল ইসলাম মৃধা, মো. বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, মো. খলিলুর রহমান খান, প্রবীণ শ্রমিক নেতা আবু তালেব সরদার, রিপন আকন, মিন্টু পাঠান, আলহাজ¦ সরদার আবুল কাশেম, মো.শামীম খান, শামীম সরদার, নূরুল আমিন শেখ নান্নু, মো. কাওসার মোল্লা, মো. ইসলাম খলিফা, শহিদুল ইসলাম, সাঈদুর রহমান আবু সরদার, মো. আরিফুল ইসলাম অরিফ, মো. নান্নু হাওলাদার, মো. মহিদুল ইসলাম খোকন, কাজী পিয়ারু, মো. সিদ্দিক, মো. আব্দুল জলিল, মো.সোহেল, মো. সেলিম, শেখ আ. হক, মো. রতন শিকদার,মো. আনিসুর রহমান, মো. জবেদ হাওলাদারসহ এলাকার ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মফতি মুহাম্মদ ওসমান গনি। শুক্রবার জুম্মাবাদ রূপসার আইচগাতী ইউনিয়নের ৮টি জামে মসজিদের মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,তিনি মঙ্গলবার রাত ১০টায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
ফুলতলা উপজেলা আওয়ামীলীগ সা.সম্পাদক জিপ্পী সরদারের ইন্তেকাল: ৩দিনের শোক কর্মসূচি
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বণিক কল্যাণ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী (৬৮) শুক্রবার দিবাগত রাত দেড়টায় খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন ) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ৩দিন ব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল (শনিবার) বাদ আছর দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মাওঃ আল আমিনের ইমামতিতে নামাজের জানাযায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও খুলনা-৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এ্যাড, সুজিত অধিকারী, সহসভাপতি বিএমএ সালাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, অসীত বরণ বিশ^াস, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, প্রফেসর অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ সরদার, এ্যাড. জালাল উদ্দিন রুমি, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, প্রফেসর ড. মাহাবুব উল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আজম হাদি, জেলা বিএনপি নেতা এস এ রহমান বাবুল, শেখ ইকবাল হোসেন, জেলা জাতীয় পার্টির সহসভাপতি সাঈদ আলম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা কামন্ডার কাজী জাফর উদ্দিন, মোঃ আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহীন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, মনিরুল ইসলাম সরদার, শিল্পপতি ফেরদৌস আহমেদ ভুইয়া, ফিরোজ আহমেদ ভুইয়া, রাজীব আহমেদ ভুইয়া, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, শেখ রওশন আলী, মোশারফ হোসেন মোড়ল, সরদার জাকির হোসেন, রবিন বসু, শেখ মিজানুর রহমান, মনির হাসান টিটো, অহিদুজ্জামান নান্না, হাসনাত রেজভী মার্শাল, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, মরহুমের বড় পুত্র আশরাফুল আলম কচি, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ইসমাইল হোসেন বাবলু, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, প্রদ্যুৎ কুমার বিশ^াস, আশরাফুল আলম মোড়ল, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ৩দিন ব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে গতকাল (শনিবার) কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ, রোববার দলীয় কার্যালয়ে কোরআন খতম, সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয় মাহফিল। এর পূর্বে সর্বস্তরের জনসাধারণের জন্য শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে রাখা হয। মরহুমের কফিনে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ, ওয়ার্কার্স পার্টি, শহীদ আসাদ রফি গ্রন্থাগারসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাানযার পূর্বে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমের কফিনে দলীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পন করে শেষ শ্রদ্ধা জানান।
ফুলতলায় বিএনপির প্রস্তুতি সভা
ফুলতলা প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১২ জানুয়ারী ডুমুরিয়ায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ফুলতলা বিএনপির উদ্যোগে শনিবার বিকালে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে এবং মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এস এ রহমান বাবুল, বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু, আঃ সালাম, মশিউর রহমান বিপ্লব, জিএম শফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস মোল্যা, মোঃ শরিফুল ইসলাম, গাজী মোশারফ হোসেন বিপ্লব, জামির হোসেন, মফিজুর রহমান, আক্তারুজ্জামান কচি, মোঃ আকতার হোসেন, মোঃ আনোয়ার হোসেন, গাজী বাহালুল ইসলাম, সৈয়দ আল শাকিল, ইউসুফ মোড়ল,মহাসিন হোসেন, তুষার বেগ, মোঃ সেলিম হোসেন, আলামিন সানা, ফয়সাল হোসেন, আনিছুর রহমান রনি, লাবু সরদার প্রমুখ।
‘বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ মানবসম্পদ তৈরি না হলে দেশের অর্থনৈতিক অগ্রগতির টেকসই করা যাবে না’
খবর বিজ্ঞপ্তি
শনিবার বেলা দশটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি এন্ড অ্যানুয়াল পারফর্মেন্স এগ্রিমেন্ট: ফর্মুলেশন এন্ড ইমপি¬মেন্টেশন শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিষয়বস্তুর বিভিন্ন দিকে আলোকপাত করে একটানা সাড়ে চারঘন্টা বিশে¬ষণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। তিনি বলেন, সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের ওপর সবিশেষ গুরুত্বরোপ করছে। কারণ, দেশে ইতোমধ্যে অর্থনৈতকসহ সামগ্রিক যে অগ্রগতির ধারা সূচিত হয়েছে তা টেকসই করতে হলে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তির শুদ্ধাচারচর্চা জরুরি। সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি দমন এখন সকল ক্ষেত্রে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কেননা উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ক্রমঅগ্রসরমান। দেশের মেগা প্রকল্পসমূহের কাজ শেষ হলে সকল ক্ষেত্রে গতিশীলতা আরও বাড়বে। কিন্তু এই অর্জন টেকসই করা এবং ৪র্থ শিল্প বিপ¬বের সুযোগ কাজে লাগাতে প্রয়োজন দক্ষ মানব সম্পদ। বিশ্ববিদ্যালয়সমূহকে এই প্রয়োজনমুখী দক্ষ মানবস্মপদ তৈরির গুরুদায়িত্ব নিতে হবে। এজন্য জ্ঞানভিত্তিক শিক্ষা এখন সময়ের দাবি। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের ওপর জোর দেন। এ লক্ষ্যে এর বিভিন্ন কর্মকৌশল সর্ম্পকে সম্যক ধারনা অর্জন ও চর্চার কলাকৌশল রপ্ত করার ওপর তিনি জোর দেন। তিনি বলেন, নিকট ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করবে। র্যাকিং হবে। শিক্ষকদের জন্য অভিন্ন নীতিমালা হয়েছে। কর্মকর্ত-কর্মচারীদের জন্যও অভিন্ন নীতিমালা আসবে। এমনকি অভিন্ন অর্থনৈতিক নীতিমালাও আসতে পারে। সরকার ও ইউজিসির লক্ষ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা করা। ইউজিসি সে লক্ষ্য নিয়েই কাজ কাজ করে যাচ্ছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উলে¬খ করে বলেন, ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয় দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। এটাকে আরও গতিশীল, টেকসই করতে যুগোপযোগী ধারায় নিয়ে যেতে আরও দক্ষতা ও উৎকর্ষ অর্জন প্রয়োজন।
কর্মশালায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে এখনও যা কিছু দক্ষতা অর্জন করা প্রয়োজন সেদিকে জোর দেওয়া হয়েছে। আজকের এ কর্মশালা থেকে অনেক দিক-নির্দেশনা পাওয়া গেছে যা আমাদের লক্ষ্য অর্জনে কর্মসূচি গ্রহণে সহায়ক হবে। তিনি ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার দেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের প্রধান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. সারোয়ার জাহান। ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপি¬ন প্রধান, বিভাগীয় প্রধান, এপিএ টিম এবং ইনোভেশন টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
দাকোপে গ্রামে গ্রামে কুমড়ো বড়ি তৈরির ধুম
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের প্রতিটি গ্রাামে গ্রামে কুমড়ো বড়ি তৈরির যেন ধুম পড়েছে। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামের নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। মাষকলাই ভিজিয়ে সেই ডালের সঙ্গে পাকা চালকুমড়ো মিশিয়ে তৈরি করা হয় এ সুস্বাদু বড়ি। শীতের সময় গ্রামের প্রায় ৮০ ভাগ মহিলা পালা করে বড়ি তৈরি করার কাজটি করে থাকেন। কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক খাদ্য। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা। স্থানীয় সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার নারীরা এই বড়ি তৈরি করার জন্য বেশ কয়েক মাস আগে থেকে চাহিদা মতো পাকা চালকুমড়োর ব্যবস্থা করেন। কুমড়ো বড়ি তৈরিতে মূলত চালকুমড়া এবং মাষকলাইয়ের ডাল প্রয়োজন হয়। মাষকলাইয়ের ডাল ছাড়া অন্য ডালেও তৈরি করা যায় এই বড়ি। মচমচে করে রোদে শুকাতে পারলে এই বড়ির ভালো স্বাদ পাওয়া যায়। এ সময় গ্রামের প্রতিটা বাড়ীতে কমবেশি কুমড়ো বড়ি তৈরি করা হয়। পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করেন। শীতের সময় কুমড়ো বড়ির চাহিদা থাকে বেশী, আর গ্রামাঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়ো বড়ি তৈরি করেন। বড়ি তৈরি করা কৈলাশগঞ্জ গ্রামের মৌমিতা রায় জানান, বড়ি তৈরির আগের দিন ডাল ভিজিয়ে রাখতে হয়। চালকুমড়া ছিলে ভেতরের নরম অংশ ফেলে মিহিভাবে কুচি করে রাখতে হয়। এরপর কুমড়ো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পাতলা কাপড়ে বেঁধে সারা রাত ঝুলিয়ে রাখতে হয়। অন্য দিকে ডালের পানি ছেঁকে শিলপাটায় বেটে নিতে হয়। এরপর বাটা ডালের সঙ্গে কুমড়ো মেশাতে হয়। যতক্ষণ না ডাল-কুমড়োর মিশ্রণ হালকা হয়, ততক্ষণ খুব ভালো করে হাত দিয়ে এ মিশ্রণ মিশাতে হয়। এরপর কড়া রোদে চাটি বা কাপড় বিছিয়ে বড়ির ছোট ছোট আকার দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে শুকাতে হয়। এভাবে বড়ি তিন থেকে চার দিন রোদে শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। বাজুয়া গ্রামের সাথী বলেন,‘ শীতের সময় মূলত বড়ি তৈরি করা হয়। এ বড়ি নিজেদের খাওয়াসহ আত্মীয়-স্বজনের বাড়িতেও পাঠানো হয়। উপজেলার কুমড়ো বড়ির ব্যবসায়ী রন্জিত হালদার বলেন, এখানকার কুমড়ো বড়ি খুব সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের বড়ি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বিশেষ করে ঢাকায় এর চাহিদা সবচেয়ে বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, শীত মৌসুমে গ্রামের নারীরা কুমড়ো বড়ি তৈরি করে বাড়তি আয় করছে। গ্রামীণ নারীরা উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সাতক্ষীরা কলারোয়া সীমান্তে আড়াই কেজি রূপার গহনাসহ এক যুবক আটক
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা ৩৩বিজিবি’র অভিযানে ২কেজি ৫শ’৫০ গ্রাম রূপাসহ এক যুবক আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করা হয়। এসময় এই কাজের সাথে জড়িত থাকার অভিযোগে উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মোরশেদ আলম (২২) কে আটক করা হয়। মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস এর ৯আরবি সন্নিকটে জিরো পয়েন্ট থেকে ২কেজি ৫শ’৫০ গ্রাম রূপার গহনা, ৪বোতল ফেনসিডিল ও ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-আটককৃত যুবককের নামে মামলা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যাংক কর্মকর্তাসহ আহত-৫
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড় খোরদো গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক হামলা-সংঘর্ষে আজিজ-কোঅপারেটিভ-কমার্স-এন্ড-ফাইন্যান্স-ক্রেডিট-সোসাইটি-লিঃ ব্যাংক কর্মকর্তাসহ ৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয় খোরদো ক্লিনিক ও কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-শনিবার (৮জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের বড় খোরদো মোড়ে। আহতরা জানান-পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে বড় খোরদো গ্রামে ব্যাংক কর্মকর্তা জাকিরুল ইসলামের জমি দখলের জন্য এই গ্রামের আলম, কবির, সুজার নেতৃত্বে মেরিন, সাকিব, রিফাত, সাইদ, সামিনুর, সমুন, হাসান, মুজাহিদ, জিল্লুরসহ-২৫/৩০জন ব্যক্তি দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তারা লোহার রড, জিআই পাইপ, লাঠি সোটা নিয়ে হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলায় আজিজ-কোঅপারেটিভ-কমার্স-এন্ড-ফাইন্যান্স-ক্রেডিট-সোসাইটি-লিঃ ব্যাংক এর সেকেন্ড অফিসার জাকিরুল ইসলাম (৩৫), হালিমা খাতুন (৩০), আল আমিন (২৭), আলমগীর হোসেন (২০) ও আব্দুল্লাহ (২২) আহত হয়েছে।
শিরোমণিতে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই(নিসচা) খানজাহান আলী থানার উদ্যোগে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। ৮ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় নিসচা’র শিরোমনিস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে নিসচা’র সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম এ আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন ও খানজাহান আলী থানা সেকেন্ড অফিসার এস আই শতদল মজুমদার। বক্তৃতা করেন লিমন মোল্যা, আঃ সামাদ, শেখ ইমদাদুল হোসেন, মিয়া খালিদ হোসেন, সরদার বিল্লাল হোসেন, এনামুল হোসেন লিটন,শেখ নাজমুল হক অয়ন, আলমগীর হোসেন, মামুন শেখ, নয়ন শেখ, রনি মিয়া, সরদার হাফিজুর রহমান, মোঃ মহসিন, আলমগীর শেখ, শেখ কওসার আলী, বাচ্চু, আতিক , খোকন প্রমুখ । অনুষ্ঠান শেষে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার শেখ শাহজাহান এর স্ত্রী মনিরা বেগম ও আব্দুল গফুর শেখের স্ত্রী পারুল বেগমকে সেলাই মেশিন প্রদান করা হয়।
সাবেক ছাত্র ও যুবনেতা খসরুর মায়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সুন্দরবন কলেজ শাখার সাবেক সহ সভাপতি মো: খসরুল আলমের মাতা আজ সকাল সাড়ে ৯টায় বার্ধক্যজনিকত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
পাইকগাছায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে মাদক মামলায় কোর্টে সোপর্দ করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় হরিঢালী পুলিশ ফাঁড়ির এস আই আয়ুব আলীর বিরুদ্ধে চুরি সন্ধেহে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে মাদক মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার অভিযোগে পাইকগাছা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছে।
শনিবার দুপুরে পাইকগাছা প্রেস ক্লাবে হাজির হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সোহানুর রহমানের মা মোছাঃ নাজমুন নাহার। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের ময়নদ্দিন হাজরার সহিত পার্শবর্তী প্রতিবেশী মোফাজ্জেল হাজরার ছেলে সেলিম হাজরাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। থানা পুলিশের কথিত সোর্স সেলিম হাজরা আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ষড়যত্রে লিপ্ত রয়েছে। গত ৪ জানুয়ারি সকাল ৭টার সময় সেলিম হাজরার মেয়ের মোবাইল ফোন হারানো সংক্রান্ত বিষয়ে আমার ছেলে সোহানুর রহমানকে পুলিশ ফাঁড়ির কথা বলে ডেকে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে আমার েেছ্রকে গাছের সাথে বেঁধে লাঁঠিপেটা করে আহত করে। এসময় কথিত পুলিশের সোর্স খ্যাত সেলিম স্থানীয় ক্যাম্পের এসআই আয়ুব আলীকে ডেকে এনে আমার পুত্রকে ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পাইকগাছা থানায় এনে কয়েক দফা লাঁঠি পেটায় ছেলের বাম হাটু ফেঁটে রক্তাক্ত আহত হয়। পরে এসআই আয়ুব আলী বাদী গয়ে থানায় একটি মাদক মামলা করে। তাকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এঘটনায় সোহানুর রহমানের মা ছেলেকে পিটিয়ে আহত ও মাদক মামলায় ফাঁসানোর সুবিচার দাবী করে পাইকগাছা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা’র সুস্থতা কামনা
পাইকগাছা প্রতিনিধি
করোনায় আক্রান্ত মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা’র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১:০০ টাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জি.এম. আব্দুস সাত্তারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান এস,এম, এনামুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস,এম, ইমদাদুল হক, সেলিম রেজা লাকী, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। বক্তব্য রাখেন, আতাউর রহমান, আবু বক্কর সিদ্দিকী, যুবনেতা মোঃ আবুল হোসেন, আবু সালেহ মোঃ ইকবাল, আসাদুজ্জামান খোকন, সরদার তোফাজ্জেল হোসেন, আসাদুজ্জামান ময়না, আনোয়ারুর কাদির, মফিজুল ইসলাম টাকু, আবু মুসা, মোঃ হাবিবুর রহমান গাজী, মেছের আলী সানা, সাজ্জাদ আহম্মেদ মানিক, এস,এম, টুকু, রাজিব নেওয়াজ, ইউনুস মোল্লা, ইস্রাফিল আহম্মেদ, মোঃ কহিনুর, আমিনুর সরদার, হামিদ সরদার, তাসলিমুর রহমান, আব্দুল হাকিম, জি,এম, রহমত, ওবাইদুর রহমান ডালিম, আবু ইসহাক, নেপুর জোয়াদ্দার, সাদ্দাম হোসেন, আক্তার হোসেন, ইকরামুল গাজী, বাবুল গাজী, নুর মোহাম্মদ, আকরামুল হক, মোঃ ফেরদাউস, আবুল কালাম, মিনারুল ইসলাম, মোঃ মিঠুন, হাবিবুর মল্লিক, হাফিজুল গাজী, বাবুল গাজী, আফসার সানা, মনিরুল মোল্লা, মান্নান সরদার প্রমুখ।
পাইকগাছায় ব্যবসায়ী মহিমের শোক সভায় মৃত্যু দাবীর চেক বিতরন করেন পোনা সমিতির নেতৃবৃন্দ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় চিংড়ি পোনা ব্যবসায়ী সুভাষ সানা মহিমের অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় সম্মলিত পোনা সমিতির উদ্যোগে সমিতির অস্থায়ী কার্যলয়ে শোক সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিকরিক কমিটির ও চিংড়ি ঘের মালিা সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। সভায় সভাপতিত্ব করেন ব্যাবসায়ী গোলাম কিবরিয়া রিপন। জি এম ইকরামুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ষোলআনা ব্যাবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, পোনা সমিতির সভাপতি সাজ্জাত আলী সরদার, রেজাউল ইসলাম, বাবুরাম মন্ডল, সন্তোষ কুমার সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, শুকুরুজ্জামান, শেখ ফজলুর রহমানন, অলোকেশ ঢালী, শহিদুল ইসলাম খোকন, পঞ্চানন সানা, আব্দুল আজিজ, শামিম সরদার। অনুষ্ঠানে প্রায়ত মহিমের সহধর্মিণীর নিকট পোনা সমিতির নেতৃবৃন্দ মৃত্যু দাবীর ৫ হাজার টাকার চেক দেয়া হয়।
গভীর রাতে শিক্ষকের চ্যাটিং: সমালোচনার ঝড়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
‘হাসি খুশি মানুষ আমার খুব পছন্দ, তোমার সেই হাসি খুশি মুখ আমার এখনও মনে আছে’ এভাবেই নানান লেখায় সাবেক এক স্কুল ছাত্রীর সাথে ফেসবুক ম্যাসেন্জারে চ্যাটিং (কথোপকথন) করে আলোচনায় মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। তিনি গভীর রাতে ওই শিক্ষার্থীর ফেসবুক ম্যাঞ্জেজারে এসব লিখেন তিনি। সেটি আবার ফেসবুকে শেয়ার হওয়ায় রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুকে তা শেয়ার করেছেন। মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার বলেন, ওই শিক্ষার্থী এক সময়ে আমার ছাত্রী ছিলো, তার সাথে (শিক্ষার্থী) যেটা হয়েছে সেটা এমন না যে আপত্তিকর। যেহেতু সে অবিবাহিত এজন্য আমি ছাত্রীর দৃষ্টিতে তার সাথে চ্যাটিং করেছি। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর ওই গার্লস্ স্কুলের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝেও এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, হোক সাবেক ছাত্রী, তারপরও একজন প্রধান শিক্ষকের কাছে এটা আশা করা যায় না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ারুল কুদ্দুস বলেন, এ ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক নরেশ হালদারকে প্রাথমিকভাবে সতর্ক করা হবে। তারপরও এরকম কিছু হলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
নড়াইলে পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম ব্যাচের শুভ উদ্বোধন
মোঃ আবু তাহের, নড়াইল
৮ জানুয়ারি (শনিবার) সকাল দশটায় নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে নায়েক ও কনস্টেবল পদের পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম ব্যাচের শুভ উদ্বোধন করেন জনাব প্রবীর কুমার রায়, পিপি এম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার পুলিশ সদস্যদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও শারীরিক সক্ষমতা অর্জন এবং পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ, প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
তালায় গৃহবধু শিখা রানী হত্যা মামলায় স্বামী ও দেবরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবধূ শিখা রানী নামে দু’ সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত স্বামী, দেবর ও শ্বশুরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে, নিহতের স্বামী গ্রেপ্তারকৃত গোবিন্দ ঋষি ও তার ভাই মান্দার ঋষি শিখা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিচারিক হাকিম মোঃ সালাউদ্দিনের কাছে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি টিম আসামীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের নিহতের স্বামী গোবিন্দ ঋষি (৩০), বাবা অনিল ঋষি (৬০) ও তার ভাই মান্দার ঋষি (২০)।
জানা যায়, গত ৫ বছর পূর্বে তালা উপজেলার আমানুল্যাহপুর গ্রামের সূর্যকান্ত ঋষির কন্যা শিখা রানী দাসের সাথে তালা সদরের আটারই গ্রামের অনিল দাসের পুত্র গোবিন্দ দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারপিট করতো। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। একপর্যায়ে গত ১ জানুয়ারী স্বামী গোবিন্দ ঋষিসহ তার পরিবারের লোকজন তার স্ত্রীকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশ্নি দিয়ে ঝুঁলিয়ে দিয়ে আত্নহত্যা বলে প্রচার দেয়। এরপর তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা সূর্যকান্ত ঋষি বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, নিহতের তিন বছরের কন্যা জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তি বর্তমানে তাদের নানা পাটকেলঘাটা থানার ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাসের বাড়িতে রয়েছে।
নিহতের মা পুষ্প রানী ঋষি বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জামাতা গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা মেয়ে শিখার উপর নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪৪/১৯ নং পিটিশন মামলাও করেন। ২০১৯ সালের ৩০ মে কুমিরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে আপোষনামা করে শিখাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায় গোবিন্দ। সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখাকে বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। মৃত্যুর ছয় মাস আগে শিখার বড় জ্যাঠা মহাশয় মারা গেলেও বার বার অনুরোধ করে হাতে পায়ে ধরেও শিখাকে আসতে দেওয়া হয়নি বাপের বাড়িতে।
কথা বলার একপর্যায়ে পাগলপ্রায় পুষ্পরানী রিশি বলেন, মেয়ের শ্বশুরবাড়ির দাবিকৃত যৌতুকের টাকা দিতে তার স্বামী সূর্যকান্ত রিশি শেষ সম্বল বসতভিটাটুকু একই পাড়ার রবিন রিশির কাছে গত বছরের ৪ ডিসেম্বর বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়ে ৬৫ হাজার টাকা নিয়ে জামাই গোবিন্দকে দেয়ার পরও চারদিন না খাইয়ে রেখে শিখাকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ গলায় কাপড় বেঁধে আত্মহত্যা করেছে মর্মে প্রচার দিয়েছে।
সূর্যকান্ত ঋষির ভাইপো সঞ্জয় ঋষি বলেন, আসামীদের কাছ থেকে পুলিশ মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে প্রথমে মামলা নিতে চায়নি। পরে মামলা হলেও র্যাব সদসরা গোবিন্দ ঋষির খালাতো ভাই সুজন শাহ গ্রামের পলাশ ঋষির মোবাইল ফোন ট্যাক করে তার সহায়তায় বৃহষ্পতিবার ভোরে পাটকেলঘাটা বলফিল্ড এলাকা থেকে গোবিন্দ, তার ভাই মান্দার ও তাদের বাবা অনিল ঋষিকে আটক করে। অথচ গত পহেলা জানুয়ারি শিখা মারা গেলেও গত ৫ জানুয়ারি পর্যন্ত মামলার তদন্তকারি কর্মকর্তা চন্দন কুমার মন্ডল আসামী গ্রেপ্তারে কোন ভূমিকা রাখেনি।
এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খাঁন টাকা নিয়ে মামলা নিতে না চাওয়ার কথা অস্বীকার করে বলেন, গোবিন্দ ঋষি ও মান্দার ঋষি গৃহবধু শিখা রানী হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে শুক্রবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। নিহত শিখার বাবা ও মা অভাবের তাড়নায় তিন বছরের জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তিকে নিতে রাজী না হওয়ায় গোবিন্দ ঋষির নানা পাটকেলঘাটা থানাধীন ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাস নিয়ে গেছেন।
অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারন করে সকলে কাজ করতে হবে : নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অপশক্তিকে অপসারন করার জন্য নিরলস কাজ করেছিলেন। গতকাল শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আরও বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য অপশক্তিরা সোচ্চার হয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, যোগ্য নেতা কখনও পদের পিছনে ছোটে না, পদ তাকে খুঁজে নেয়। ডুমুরিয়ায় পূজা উদযাপন কমিটি এমনই একটি সংগঠন হবে যে সংগঠন সকল দূর্নীতির উর্ধে থেকে অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারন করে নির্যাতিত সকল ধর্ম-পেশার মানুষের পাশে থেকে কাজ করবে। এর আগে সম্মেলন সফল করতে বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার,ফেষ্টুন হাতে শত শত লোক সম্মেলন স্থলে হাজির হয়ে এক মিলন মেলায় পরিনত হয়। এরপর উৎসব মুখর পরিবেশে এর উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাশ। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত। উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন নিমাই চন্দ্র রায়, বিমান সাহা, রনজিত কুমার ঘোষ, রতন মিত্র, ডুমুরিয়া থানা ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, অজিত কুমার হালদার, বিষ্ণু প্রসাদ মল্লিক, চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শোভারানী হালদার, অশোক আচার্য, অনন্ত কুন্ডু, তপন সাহা, শিশির সিংহ, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, তুষার দত্ত, প্রনব রাহা, রঞ্জন জোর্দ্দার, নারায়ণ মন্ডল, পরিতোষ বৈরাগী, বিভা বিশ^াস, প্রদীপ দেবনাথ, ভবতোষ মন্ডল, উত্তম বিশ^াস প্রমূখ। সম্মেলন শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটিতে নির্মল চন্দ্র বৈরাগীকে সভাপতি ও প্রভাষক গোবিন্দ ঘোষকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা দেয়া হয়।
দেবহাটা থানায় নিয়মিত মামলার ১ আসামী আটক
কে এম রেজাউল করিম
দেবহাটা থানায় নিয়মিত মামলার ১ আসামী আটক হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৮/০১/২০২১ তারিখ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার পারুলিয়া ইউপি এলাকা থেকে আসামী রুবেল হোসেন (২৭), পিতা- আব্দুল মান্নান, প্রযত্নে- শ্বশুর নয়ন কবিরাজ, সাং- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। তাকে ইং-০৮/০১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
খুলনায় সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার : সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান
তথ্য বিবরনী
‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ ও খুলনা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সাধন রঞ্জন ঘোষ বলেন, গণমাধ্যম অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অধিক স্বাধীনতা ভোগ করছে। তবে স্বাধীনতা ভোগ করতে হলে স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করতে হয়। স্বাধীনতার সুযোগ নিয়ে অসত্য তথ্য দিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা কোন আদর্শিক সাংবাদিকতা হতে পারে না। সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হলে গণমাধ্যমকে নিরাপদ দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। নিজস্ব ধ্যানধারণার বাইরে এসে ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের সমালোচনা করতে পারলে গণমাধ্যম সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে পারবে।
মুক্ত আলোচনায় যোগ দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। অনেক সময় সঠিক তথ্যের অভাবে বিভ্রান্তির সৃষ্টি হয়। সুতরাং সকল সরকারি অফিস থেকে সাংবাদকর্মীরা যেন সহজে তথ্য পেতে পারে সে ব্যবস্থা করতে হবে। একই সাথে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। সঠিক তথ্য তুলে ধরার কারণে যেন রোষানলে পড়তে না হয় এবং চাকরির ওপর কোন আঘাত না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সেমিনারটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন। সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। সেমিনারে খুলনার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার খুলনা ব্যুরো প্রধানরা অংশগ্রহণ করেন।
খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শনিবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুন রেজা। সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা, নিহত ও মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তারা মান-মর্যাদা অক্ষুণ্ন রেখে ক্লাবের সকল কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য কার্যনির্বাহী পরিষদ সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় আগামী একটি বছর ক্লাবের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে ও সকল কার্যক্রমে গতিশীলতা আসবে।
সভায় খুলনা প্রেস ক্লাবের এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতভাবে তা গৃহীত হয়।
সভায় সভাপতি এস এম নজরুল ইসলাম ক্লাবের সদস্য মকবুল হোসেন মিন্টু ও মোঃ শাহ আলমকে মনোনয়ন দিয়ে ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। সভায় ক্লাবের সহ-সভাপতিদের পেশার জ্যেষ্ঠতা অনুযায়ী ক্রম নির্ধারণ করা হয়। জ্যেষ্ঠ সহ-সভাপতি হন এস এম সাহিদ হোসেন। এছাড়া মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলামকে সহ-সভাপতি হিসেবে ক্রম নির্ধারণ করা হয়। সহকারী সম্পাদকদের মধ্যে আনোয়ারুল ইসলাম কাজলকে ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক, এ এইচ এম শামিমুজ্জামানকে সাংস্কৃতিক সম্পাদক এবং শেখ তৌহিদুল ইসলাম তুহিনকে পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সভায় নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, নির্বাহী সদস্য এস এম জাহিদ হোসেন, শেখ আবু হাসান, হাসান আহমেদ মোল্লা, মোহাম্মদ আলী সনি, সোহরাব হোসেন, মোঃ হাবিবুর রহমান, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
খুলনায় ১৮ জানুয়ারি জেএসডি’র বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসন প্রতিষ্ঠার পাশাপশি সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল ‘জেএসডি’ জাতীয় সরকারের ওপর গুরুত্বারোপ করেছেন। আর এ দাবীতেই এ সংগঠনের খুলনা জেলা ও নগর শাখা আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টায় পিকচার প্যালেস মোড় থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
শনিবার দুপুর ১২টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দলের জেলা ও নগর শাখার যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ৩১ মার্চের মধ্যে উপজেলা ও থানা কমিটি পুনর্গঠন এবং ৩০ আগস্টের মধ্যে জেলা ও নগর শাখার সম্মেলনের সিদ্ধান্ত হয়। জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম মহসিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নগর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা আবু সিনা ইবনে ওয়াহিদ মিকি, জেলা যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, রাশেদুল হাসান বাবলু, আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম, মিতা ইসলাম ও হামিদা বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের নামে চাঁদাদাবির অভিযোগ
স্টাফ রিপোর্টার
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের নামে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। গত ৬ জানুয়ারী ওই বিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেন মল্লিক অভয়নগর থানায় এ অভিযোগ দায়ের করেন। জানা গেছে অভয়নগর উপজেলার দুইজন সাংবাদিক এস আর শুভরাড়া রানাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন না। এমন অভিযোগের অনুন্ধানে গত ৫ জানুয়ারী সাংবাদিকরা বিদ্যালয়ে যেয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাননি। এ সময়ে হাজিরা খাতায়ও ৪ দিন স্বাক্ষরও নাই। এ সংক্রান্ত সংবাদ পরিবেশন করেন। গত ৬ জানুয়ারী খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল এবং দৈনিক আজকের তথ্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালজয়ী পত্রিকায় “অভয়নগরে বছরের প্রথম ৫ দিনের ৪ দিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক” শিরোনমে সংবাদ প্রকাশিত হয়। এরপর ক্ষুব্ধ হন ওই বিদ্যালয়ের বির্তকিত সভাপতি আক্তার হোসেন মল্লিক। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো. রিপানুর ইসলাম ও দৈনিক কালজয়ী পত্রিকার অভয়নগর প্রতিনিধি মোহাম্মদ আলীর নামে চাঁদাদাবীর লিখিত অভিযোগ থানায় করেন।
ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম নবী জানান “ বিদ্যালয়ের সভাপতি সঠিকভাবে নির্বাচিত হয় নাই। যে কারণে অভয়নগর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করা হয়েছে। মামলা নম্বর ৫৯৫/২১। আদালত ওই মামলার বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী নিষেজ্ঞায় ৭ দিনের মধ্যে কারণদর্শানো আদেশ দিয়েছেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন “ আমি বিদ্যালয়ের কাজে বাইরে ছিলাম। আমি নিয়মিত বিদ্যালয়ে আসি। কোন সাংবাদিক আমার কাছে চাঁদা দাবী করে নাই। সভাপতির নিকট চেয়েছেন কিনা আমার জানা নেই।
বিতর্কিত ওই বিদ্যালয়ের সভাপতি আক্তার মল্লিক জানান “ আমার নিকট সরাসরি কোন সাংবাদিক চাঁদা দাবী করেন নাই। মোবাইল করেছিলো। কত টাকা চাঁদা দাবী করেছিল তা তিনি সঠিক ভাবে বলতে পারেন নি।
সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের নামে চাঁদাবাজির অভিযোগ করায় নওয়াপাড়ায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা ওই বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে না এসে বেতন ভাতা উত্তোলনের সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
মোংলায় শীতার্তেদর মাঝে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কম্বল বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল)। বিআইএফপিসিএল’র মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’র আওতায় শনিবার সকাল ১০টায় বন্দর শিল্প এলাকার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩শ ৭৫ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিআইএফপিসিএল’র উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইএফপিসিএল’র মহা ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) সিদ্ধার্থ মন্ডল, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম বলেন, চলতি শীত মৌসুমে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ১৩ টি ইউনিয়নের ৬ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৩ জানুয়ারী থেকে শুরু করে সপ্তাহব্যাপী বাগেরহাটের রামপালের ১০টি, খুলনার দাকোপের ২টি ও মোংলার ১টি ইউনিয়নের মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগেও এ এলাকায় ১৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া সুপেয় পানির ব্যবস্থা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে স্থানীয়দেরকে নানাভাবে সেবা দেয়া হচ্ছে। এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার পর লভ্যাংশের ৩ শতাংশ (শতকরা ৩ ভাগ) অর্থ স্থানীয়দের উন্নয়নে ব্যয়ের কথা থাকলেও উৎপাদনের যাওয়ার অনেক আগে থেকে আমরা তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ প্রকল্পের আশপাশের মানুষের জীবনমানউন্নয়নে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খুলনায় সড়ক ও ট্রাফিক ব্যবস্থা এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
দূর্ঘটনারোধে খুলনা মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থা এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপি¬নের অধ্যাপক মোঃ সামিউল হক।
বিশেষ অতিথি ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. তাজুল ইসলাম, নিসচার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক স¤পাদক এসএম আজাদ হোসেন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা জেলার সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ ।
নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান মুন্না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ও নিসচার উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু শ্যামল সিংহ রায়, সিপিবি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রিয় সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, গণফোরামের সাধারণ স¤পাদক শাকিল আহমেদ, আলোকিত মুকুলের প্রতিনিধি মাসুদ রানা, নিসচার খুলনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাছিবুর রহমান হাসিব, নিসচার খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দিন, আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ স¤পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, মো: ইলিয়াস হোসেন লাবু, মো: রকিবউদ্দিন ফারাজী, অর্থ স¤পাদক মো: নাজমুল হোসেন, সাংগঠনিক স¤পাদক ফারহানা চৌধুরী কনিকা, দূর্ঘটনা অনুন্ধান বিষয়ক স¤পাদক আবিদ শান্ত, প্রচার স¤পাদক মো: সোলায়মান হোসেন, আইন বিষয়ক স¤পাদক এ্যাডভোকেট মো: মাসুম বিল্লাহ, সাংস্কৃতিক স¤পাদক মো: মাসুদ রানা, সমাজ কল্যান স¤পাদক মো: আফজাল দেওয়ান, ক্রীড়া স¤পাদক মো. মনিরুল ইসলাম সাগর, মহিলা স¤পাদক শিরিনা পারভীন, যুব বিষয়ক স¤পাদক আহসান পারভেজ তুরান, কার্য্যনির্বাহী সদস্য মো: হাফিজুর রহমান চৌধুরী ,এসএম জাহিদ সিদ্দিকী, বিপ্লবী কাজী খলিল, মো: মনিরুল ইসলাম সোহাগ, বনানী আফরোজা, তানিয়া সুলতানা, শেখ মেরাজ হোসেন, রমা দাস, মো: আবু মুছা, এস এম শকিদার শিহাব প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে বিভাগীয় শহর খুলনায় নগর পরিবহন চালুর দাবি জানান। মহানগরীর রাস্তা দ্রুত সংষ্কার, ট্রাফিক আইন-২০২০ মেনে চলা, সবাইকে সচেতন হওয়া, স্কুল ছাত্রদের মটরসাইকেল না দেওয়ার, মহানগরীতে ইজিবাইক নিয়ন্ত্রনে আনার দাবিও জানানো হয়। অনুষ্ঠানে অতিথিরা নিসচার খুলনা মহানগর শাখা কমিটির সদস্যদের পরিচয় পত্র তুলে দেন।
খেজুরগাছ থেকে পড়ে গাছির মৃত্যু
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মঠমালিয়াট গ্রামে খেজুর গাছ থেকে পড়ে আহত গাছির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার সকালে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে উপর থেকে পড়ে মারাত্মক আহত হন তিনি। মারা যাওয়া গাছি সদকী ইউনিয়নের মঠমালিয়াট গ্রামের মৃত আলিমদ্দি শেখের ছেলে আছের আলী শেখ (৬৫)। এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত আছের আলী শীত মৌসুমে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে বিভিন্ন বাড়িতে বিক্রি করতেন। ঘটনার দিন বৃহস্পতিবার তিনি মঠমালিয়াট গ্রামে খেজুরগাছে উঠেন রস সংগ্রহের জন্য। এ সময় তার মাজায় বাঁধা রশি খুলে গিয়ে নিচে পড়ে যাওয়ার সময় তার হাতে থাকা ধারালো দা (ছ্যান) পায়ের মধ্যে ঢুকে গিয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়।
মারাত্মক আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা গাছির সংখ্যা লোপ পেয়েছে। গাছি আছের আলী বৃদ্ধ বয়সেও প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রতিবছর খেজুরের রস বিভিন্ন বাড়িতে বিক্রি করতেন। তিনি বৃহস্পতিবার গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন এবং শনিবার মারা যান।
আন্ডারপাস নির্মাণের দাবি
নড়াইল প্রতিনিধি
পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় নড়াইলের লোহাগড়ার নারানদিয়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শনিবার দুপুরে নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণাধীন পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় ১২২ নম্বর পয়েন্টে নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া এলাকায় আন্ডারপাস করা হয়নি। সমতল থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় বালি ভরাটের ফলে হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও কৃষিপণ্য আনা-নেয়াসহ প্রতিনিয়ত চলাচলে সমস্যা হচ্ছে। ফলে নারানদিয়া, কৃষ্ণপুর ও পুরুলিয়া এলাকায় প্রায় দেড় হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেন।
এ সময় বক্তব্য রাখেন- জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, বিদ্যালয়ের সভাপতি বিকাশ বিশ্বাস, মেম্বার ফণিভূষণ বিশ্বাস প্রমুখ।
সাতক্ষীরায় বিএনপির সভা পণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আলিমের বক্তব্যকে কেন্দ্র করে দুইপক্ষের মারামারিতে দলটির প্রস্তুতিমূলক বৈঠক পণ্ড হয়েছে। ২২ জানুয়ারি বিএনপির সাধারণ সভাকে সামনে রেখে শনিবার দুপুর ১২টার দিকে কামালনগরের লেকভিউ রিসোর্ট মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি দলের জেলা সদস্য সচিব আব্দুল আলিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে একজন কর্মীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে আপত্তিকর কথাবার্তা বলেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। শনিবারের বৈঠকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল বিষয়টি তুলে ধরলে আব্দুল আলিম জবাব দেন।
এ সময় শোকজপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের কর্মী ইসমাইল হোসেনকে মারধর শুরু করেন মানিক সমর্থকরা। ধাক্কাধাক্কি ও চেয়ার নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ এসে বৈঠকের কার্যক্রম বন্ধ করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, বৈঠকে চেয়ারম্যান আব্দুল আলিম ও সোহেল আহমেদ মানিকের মধ্যে কথোপকথনের বিষয়টি উঠে আসে। একটু ঝামেলা হলে মিটিংয়ের কার্যক্রম শেষ করি।
খুলেছে কুয়েটের হল, ক্লাস শুরু আজ
স্টাফ রিপোর্টার
টানা ৩৫ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হলসমূহ শুক্রবার (৭ জানুয়ারি) খুলে দেওয়া হয়েছে। এছাড়া আজ রোববার (৯ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হবে। কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র মো. রবিউল ইসলাম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিউল ইসলাম জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক শিক্ষার্থী ইতোমধ্যে হলগুলোতে উঠেছেন।
কুয়েট সূত্র জানায়, ৫ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৯তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলাবিধির ১২, ১৩, ১৪, ১৬, ১৭ ও ১৮ ধারাসমূহ এবং আবাসিক হলের নিয়মাবলী। ছাত্র শৃঙ্খলাবিধির ১২ ধারা মোতাবেক পরিচালক (ছাত্র কল্যাণ)-এর পূর্বানুমোদন ছাড়া শিক্ষার্থীদের যে কোনো প্রকার মিছিল, সভা-সমাবেশসহ সংশ্লিষ্ট কার্যক্রমসমূহ বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারসহ একাডেমিক এরিয়ায় শিক্ষা কার্যক্রম বহির্ভূত যে কোনো প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
কুয়েটের আবাসিক হলের নিয়মাবলীর ৩ (প) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচ বা তার পূর্ববর্তী ব্যাচসমূহের আবাসিক হলে বসবাসরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে সবকটি আবাসিক হল ত্যাগ করতে হবে।
কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃতুতে গত বছরের ২ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ওইদিন বিকেল ৪টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পেয়ে ৭টি হলে থাকা শিক্ষার্থীরা হল ছাড়েন। পরে কুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত আরো একবার বাড়ায় কর্তৃপক্ষ।
গত বছরের ৩০ নভেম্বর বিকেলে কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেন মারা যান। অভিযোগ ওঠে এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ তার অনুগত ছাত্ররা দায়ী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের লালনশাহ হলের ডিসেম্বর মাসের খাদ্য ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) নির্বাচন নিয়ে ড. সেলিমকে চাপ দিচ্ছিলেন কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বাধীন কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের রাস্তায় ড. সেলিমকে জেরা করে। পরে তারা শিক্ষককে অনুসরণ করে তার ব্যক্তিগত কক্ষে (তড়িৎ প্রকৌশল ভবন) প্রবেশ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা আনুমানিক আধা ঘণ্টা শিক্ষকের রুমে ছিলেন। পরে কক্ষ থেকে বেরিয়ে ড. সেলিম দুপুরের খাবার খেতে ক্যাম্পাস থেকে নিজ বাসায় যান। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ড. সেলিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দিলে ২ ডিসেম্বর কুয়েট বন্ধ ঘোষণা করা হয়।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েট ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, হাসান আব্দুল কাইয়ুম, মোহাম্মদ কামরুজ্জামান রাজ্জাক ও রিয়াজ খান নিলয়কে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রশৃঙ্খলা কমিটি। এ ছাড়া আরও ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীরা প্রায় সবাই ছাত্রলীগের নেতাকর্মী।
শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে কল্লোল হোসেন (৩৫) নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষের অস্ত্রধারীরা। তিনি উপজেলার বগুড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
এর আগে সকালে আব্দুর রহিম নামে আরেক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ ডিসেম্বর নির্বাচনী সহিংসতায় তিনি আহত হয়েছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে উপজেলার বগুড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল।
শনিবার নজরুল ইসলামের সমর্থক কল্লোলসহ কয়েকজন পেঁয়াজক্ষেতে কাজ করছিলেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান শিমুলের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে আওধা দলিলপুর মাঠে কল্লোল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন তারা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৩ ডিসেম্বর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক আব্দুর রহিমকে পিটিয়ে গুরুতর আহত করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। তিনি ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নড়াইলে নববধূ শ্রাবণী হত্যা মামলায় স্বামী হাসিবুর গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে হত্যার পর হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে যাওয়া স্বামী হাসিবুর রহমান বিশ্বাসকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তাকে কালিয়া থানায় আনা হয়।
হাসিবুর উপজেলার যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে হাসিবুর রহমান বিশ্বাসের সঙ্গে খুলনা জেলার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের মো. ফারুক শেখের মেয়ে শ্রাবণীর বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পরেই চাকরির অজুহাতে শ্রাবণীর কৃষক বাবার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন হাসিবুর। মেয়ের সুখের কথা ভেবে শ্রাবণীর বাবা জামাইকে ৩ লাখ টাকা দেন। বাকি ৭ লাখ টাকার জন্য এক মাসের সময় নিয়েছিলেন। কিন্তু সময় মতো যৌতুকের বাকি টাকা দিতে না পারায় গত ১ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে হাসিবুর শ্রাবণীকে বেধড়ক পিটিয়ে আহত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর সেই ফাঁকে স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যান স্বামীসহ তার পরিবারের লোকজন।
এ ঘটনায় শ্রাবণীর বাবা ফারুক শেখ বাদী হয়ে গত ৩ জানুয়ারি হাসিবুরসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর প্রধান আসামি হাসিবুরকে ধরতে কালিয়া থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। তার এক পর্যায়ে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বাসা থেকে কালিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে কালিয়া থানায় নিয়ে আসে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, কিশোরী নববধূ শ্রাবণী হত্যা মামলার প্রধান আসামি হাসিবুরকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব তাড়াতাড়ি বাকি আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানান ওসি।
মনিরামপুরে নির্বাচিত দুই মেম্বরের শপথ অনিশ্চিত
মনিরামপুর প্রতিনিধি
যশোর মনিরামপুরের ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার (৯ জানুয়ারি)। নবনির্বাচিত ২০৮ জন জনপ্রতিনিধির শপথে অংশ নেওয়ার কথা থাকলেও দুওয়ার্ডের সাদারণ সদস্য (মেম্বর) পদের ঘোষিত ফলাফল নিয়ে আদালতে মামলা চলমান থাকায় দুই মেম্বরের শপথ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে তারা শপথ নিতে পারছেন না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে শপথে অংশ নিতে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চিঠি দেওয়া হয়েছে। রোহিতা ও ঢাকুরিয়া ইউনিয়নের নবনির্বাচিত দুই ইউপি সদস্যকে চিঠি দেওয়া হয়নি বলে নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে দায়িত্বশীলদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে। এ দিন বিকেলে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯০ জন সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যদের (মেম্বর) শপথ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের শপথ পড়াবেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিকেল ৩টায় ৪৮ জন সংরক্ষিত নারী সদস্যকে ও বিকেল চারটায় ১৪২ জন সাধারণ সদস্যদের (মেম্বর) শপথ পড়াবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান। নবনির্বাচিতদের শপথ গ্রহণে উপস্থিত সংক্রান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান স্বাক্ষরিত চিঠির কপি শুক্রবার (৭ জানুয়ারি) সকালে এ প্রতিবেদকের হাতে পৌঁছেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর মনিরামপুরের ১৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে হরিহরনগর ইউনিয়ন বাদে বাকি ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২২ ডিসেম্বর নবনির্বাচিত ১৬ জন চেয়ারম্যান, ৪৮ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৪৪ জন সাধারণ সদস্য মোট ২০৮ জনের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ পেলেও আদালতে মামলা চলমান থাকায় দুই ইউপি সদস্যের শপথ না হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা শপথে অংশ নেওয়া সংক্রান্ত কোন চিঠি পাননি।
নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর মনিরামপুরে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ এনে রোহিতা ইউনিয়নের চার নম্বর (রোহিতা) ওয়ার্ড ও ঢাকুরিয়া ইউনিয়নের ছয় নম্বর (সুবলকাটি) ওয়ার্ডের পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন ও সোহরাব হোসেন আদালতে মামলা করেছেন। মামলা দুটি আমলে নিয়ে আদালত বাদীর পক্ষে রায় দিয়েছেন।
উচ্চ আদালতে রীট আবেদনকারী দেলোয়ার হোসেন বলেন, রোহিতা চার নম্বর ওয়ার্ড থেকে টর্চ লাইট প্রতীকে আমি অংশ নিয়েছি। কেন্দ্রে দায়ত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল কারচুপি করে টিউবওয়েলের প্রার্থী মেহেদী হাসানকে ৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন। এ অভিযোগে আমি হাইকোর্টে রীট আবেদন করেছি। আদালত আমার আবেদন আমলে নিয়ে গেজেট স্থগিত ও ভোট পুনঃগণনার আদেশ দিয়েছেন।
এ দিকে ঢাকুরিয়া ইউনিয়নের ছয় নম্বর (সুবলকাটি) ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী সোহরাব হোসেন বলেন, ভোটে আমি মোরগ মার্কা প্রতীকে ১৩ ভোটে জয়লাভ করেছি। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল কারচুপি করে তালা প্রতীকের প্রার্থী আলমগীর সিদ্দিকীকে ১২ ভোটে বিজয়ী ঘোষণা করেন।
তিনি বলেন, ফলাফল না মেনে আমি যশোর নিম্ন আদালতে মামলা করেছি। আদালত দু’দফা আমার পক্ষে রায় দিয়েছেন। আলমগীর সিদ্দিকী যাদে পরিষদে বসতে না পারেন সে জন্য ব্যবস্থা নিতে আদালত নির্দেশ দিয়েছেন।
মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, মামলা চলমান থাকায় রোহিতা চার নম্বর ও ঢাকুরিয়া ছয় নম্বর ওয়ার্ডের বিজয়ী দুই মেম্বর প্রার্থীর শপথ না হওয়ার সম্ভবনা রয়েছে।
শপথের বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।











































