Home জাতীয় রায়েরবাজারে রিকশা গ্যারেজে গুলি, আহত ৩

রায়েরবাজারে রিকশা গ্যারেজে গুলি, আহত ৩

6

ঢাকা অফিস।।

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে রিকশা গ্যারেজ দখলকে কেন্দ্র করে গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। শনিবার (জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাদেক খান রোড সচিব গলি এলাকায় ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. খোকন (৩২), মো. আরিফ (৩৫) মো. ইউনূস (৫৫)গুলিবিদ্ধ আরিফ বলেন, রায়ের বাজার সচিবের গলি এলাকার রিকশা গ্যারেজে এসে ব্রাদার মাসুদ, নজরুল, বাবুসহ প্রায় ১৫ জন আমাদের বের হয়ে যেতে বলেন। আমরা বের না হলে তারা এলোপাতাড়ি গুলি চালায়। এসময় আমার পায়ে গুলি লাগে। এছাড়া খোকনের পেটে ইউনুস আলীর পাছায় গুলি লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।