Home আঞ্চলিক এসএসসিতে জিপিএ-৫ পেলো যমজ বোন

এসএসসিতে জিপিএ-৫ পেলো যমজ বোন

23

মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামে এসএসসি পরীক্ষায় জিপিএ-পেয়েছে যমজ বোন রাইসা লামিসা। তারা দুজনই বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে ফলাফল অর্জন করেছে।

রাইসা লামিসা পারনান্দুয়ালী গ্রামের সাংবাদিক হোসেন সিরাজ শিক্ষিকা মর্জিনা খানম দম্পতির মেয়ে। তারা দুজনই মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

জিপিএ-পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে ফারহাত লামিসা বলে, ‘বাবা-মা, গৃহশিক্ষক সবার সহযোগিতায় আমি ফলাফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’

আফরা রাইসা বলে, ‘আমি জিপিএ-পেয়েছি। আমি এতে খুবই খুশি। আমি যেন আরও ভালো ফলাফল করে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।’

যমজ দু’বোনের বাবা সাংবাদিক হোসেন সিরাজ বলেন, আমার এক মেয়ে গোল্ডেন প্লাস অপরজন জিপিএ-পেয়েছে। এতে আমার পরিবারের সবাই আনন্দিত। তবে আমরা কখনও ওদের পড়ালেখা নিয়ে চাপাচাপি করিনি। মেয়েরা নিজেদের আগ্রহে পড়ালেখা করে ফলাফল অর্জন করেছে। ওরা দুজনই শিক্ষক হতে চায়।