Home আঞ্চলিক জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধ ও মিল চালুর দাবীতে লাল পতাকা মিছিল

জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধ ও মিল চালুর দাবীতে লাল পতাকা মিছিল

11

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি।।

ফুলতলার খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিকদের সকল পাওনা পরিশোধ ও মিল চালুর দাবীতে বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বেলা ১১ টায় খুলনা যশোর মহাসড়কে লাল পতাকা মিছিল বের করে। মিছিল শেষে ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন এর পরিচালনায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিকদের ৬৪ সপ্তাহের মজুরী, কর্মচারীদের ১১ মাসের বেতন বাকি রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মিল চালু সহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে রাজপথ রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন। এছাড়া আগামী ১০ জানুয়ারী সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ৪ ঘন্টা আলিম জুট মিলের ১নং গেট চত্বরে প্রতীকি গণঅনশন কর্মসূচী পালিত হবে। এসময় বক্তৃতা করেন, জেজেআই মিলের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ মল্লিক, মোঃ আনোয়ার সরদার, মোঃ সালাম জোমাদ্দার, আব্দুস সাত্তার মোল্লা, আব্দুর রশিদ, মোঃ জহির খা, আবুল কাশেম সরদার, মোঃ কামরুজ্জামান, শেখ মুজিবর রহমান, আব্দুর রউফ, মোঃ জাকির সরদার, মোঃ মফিজ, আমির হামজা প্রমুখ।