মাসুম হাওলাদার, বাগেরহাট:
হতদরিদ্র খেটে খাওয়া মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫হাজার ৭‘শ মানুষকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।বাগেরহাট-২ (সদর ও কচুয়া)আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ এসব সহায়তা প্রদান করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানদের কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময় জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক সরদার নাসির উদ্দিন. জেলা আওয়ামী লীগ নেতা, সরদার ফখরুল আলম সাহেব, শেখ ফিরোজুল ইসলাম. মনোয়ার হোসেন টগর, আহাদ উদ্দিন হায়দার . বাগেরহাট সদর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু বাগেরহাট, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম ও রিজিয়া পারভীনসহ জনপ্রতিনিধিবৃন্দ। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনের অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৫৭০০ প্যাকেট খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে।প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবন ও পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান রয়েছে।এছাড়া জীবাণুনাশক স্প্রে করার জন্য প্রতি ইউনিয়ন পরিষদে একটি স্প্রে মেশিন প্রদান করা হয়েছে।











































