Home আঞ্চলিক গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্কে হামলার ঘটনায় মামলা

গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্কে হামলার ঘটনায় মামলা

12

অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্কে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেখ রাসেল শিশু পার্কের ইজারাদার মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার বাদী হয়ে ১ নং আসামী আজিবুল এর নাম সহ ১১ জনের নাম উল্লেখ করে এবং ১০/১২ জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং:পি-১৪ তারিখ:০১/০১/২০২২।  মামলা সূত্রে জানা যায়,  শেখ রাসেল শিশু পার্কের ইজারাদার মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার গোপালগঞ্জ পৌরসভা থেকে এক বছরের জন্য পার্কের ইজারা নেয়। গতকাল শনিবার সন্ধ্যায়  এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ ও চাঁদাবাজ প্রকৃতির কতিপয় সন্ত্রাসী বিনা টিকিটে ভিতরে প্রবেশ করতে গেলে তাদের বাধা প্রদান করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইজারাদার এর কাছে প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আজিবুল খাঁ, বাপ্পি কাজী আকাশ কাজী মিলন শেখ হাবিব শেখ নাজিম গাজী আরাফাত খান শাওন শেখ নিজাম শেখ অপুকাজি আরমান কাজী মেহেদী শেখ নাদের সেখ সহ অজ্ঞাত আরও ১০/২০ জন ইজারাদার জাহাঙ্গীর শিকদার এর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা লোহার রড হাতুড়ি রামদা চাইনিজ কুড়াল চুরি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিতরে থাকা একটি মোটরসাইকেল একটি ফ্রিজ প্রবেশ গেট ভাঙচুর করে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি করে।

এসময় ইজারাদারের ছেলে ফারুক সিকদার ও আল আমিন সিকদার বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের মারাত্মক আহত করে। এ সময় উক্ত সন্ত্রাসীরা ইজারাদার এর পকেটে থাকা বিদ্যুৎ বিলের ৬১ হাজার টাকা ও একটি অপ্প মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। জীবন বাঁচানোর জন্য চিৎকার করিলে কতিপয় লোকজন এসে আমাদের উদ্ধার করে। উক্ত সন্ত্রাসী ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা না দেয়ায় হলে প্রাণনাশের হুমকি প্রদান করে স্থান ত্যাগ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইজারাদার মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার এর দুই ছেলে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে আশা করি দ্রুত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।