Home আঞ্চলিক ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তিতে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উদযাপন

ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তিতে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উদযাপন

8

খবর বিজ্ঞপ্তি।।

অবিচল আস্থা অর্জনের প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিং সেবায় সম্ভাবনার পথে সীমানা ছাড়িয়ে ২০ বছর পূর্ণ করেছে বেসরকারি খাতের ব্র্যাংক ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে কয়রা বাজার আউটলেটে কেক কেটে ২০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) বিকাল ৫টায় কয়রা আউটলেটে কয়রা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের সাংবাদিক শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল,

ব্র্যাক এজেন্ট ব্যাংকের এআরও মোঃ পারভেজ মিয়া, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, চৌকুনি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, এ্যাডঃ আনিছুর রহমান, ব্র্যাংক ব্যাংকের রিলেশনশীপ অফিসার আশিস চৌধুরি, শাহানুর রহমান, রাজিবুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদের কোষাধাক্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক বাসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিলন, আ্শরাফুল, শিপনসহ কয়রা বাজারে বিশিষ্ট ব্যবসায়ীরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ব্যাংকিং সুবিধার বাইরে থাকা উদ্যোক্তাদের এসএমই সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। মানুষকে সেবা দেওয়ার দিক থেকে ব্র্যাক ব্যাংক এখন দেশের বৃহত্তম আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম।