Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

10

কালীগঞ্জের পথ শিশুরা পাচ্ছে রৌদ্দুরের আলো

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

মামুন, কবির, নিলয়, রাব্ব্,ি ইমন, রিয়া, সহিদুল, আফ্রিদি, তানভির, অপুসহ আরও অনেকে তারা সকলেই স্থানীয় কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। পাশাপাশি স্বেচ্ছাশ্রমে তারা নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে জড়িত। মুলধারা থেকে ছিটকে পড়া রেলওয়ে স্টেশনের ছিন্নমুল পরিবারের শিশুরা যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে রৌদ্দুরের পাঠশালায় আলো ছড়াচ্ছেন। এতে করে শিক্ষা বঞ্চিতরা শিক্ষার সুযোগ পাচ্ছে। এ সকল শিশুদের জীবনের অন্ধকারাচ্ছন্ন অবস্থার পরিবর্তন আনতেই সংগঠনটির সদস্যদের এই নিরলস প্রচেষ্টা।

সাধারণ’ত রৌদ্দুর থেকে পাওয়া যায়,অন্ধকার দুর করার আলো,সাথে পাওয়া যায় ঠান্ডা রক্ষাকারী তাপও। তাপও আলোর উষ্ণতায় শিক্ষা বঞ্চিত শিশুরা আনন্দের সঙ্গে শিক্ষার সুযোগ পাচ্ছে বলেই তারা তাদের সংগঠনের নাম দিয়েছেন রৌদ্দুর। শিক্ষিত যুবকেরা এমন মহৎ সেবা দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের রেলওয়ে স্টেশনের পাঠশালাকে অধিক গতিময় করছেন। স্থানীয় একঝাক শিক্ষিত যুবকের পরিচালিত রৌদ্দুরের এমন ঝলকানিতে উপকৃত হচ্ছে প্রকৃত পিছিয়ে পড়া শিশুরা।

সরেজমিনে, কালীগঞ্জ শহরের নিকটবর্তী মোবারকগঞ্জ রেলওয়েস্টেশনে গেলে দেখা যায়, স্টেশনের পাশ ঘেষে ঝুপড়ি ঘর বেধে বসবাস করছে বেশ কিছু ছিন্নমুল পরিবার। এর পাশেই বড় একটি কড়ই গাছতলায় চলছে শিশুদের পাঠশালা। যেখানে শিক্ষকেরা পাঠদান করছেন স্নেহভরা দৃষ্টিতে। আর শিশুরা পাঠ গ্রহন করছে অতি আগ্রহ ও আনন্দের সাথে।

সোহাগ ও শাকিল নামের কর্মজীবি দুই কিশোর জানায়, পরিবারের প্রয়োজনেই স্টেশনের পাশেই এক হোটেলে তাদেরকে বয়ের কাজ করা লাগে। আর বিকেল ৪ টা বাজলেই রৌদ্দুর ছড়ানোর গাছতলার স্কুলে গিয়ে ১ ঘন্টা লেখাপড়া করি। পরে আবার এসে কাজে যোগ দিই। তারা জানায়, লেখাপড়ার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাদের পাঠশালায়। এর আগে কোনদিন স্কুলে যাইনি তবে কর্মজীবি হয়েও এখন স্কুলের কিছুটা স্বাদ পাচ্ছি। শিক্ষকেরা ল্যাপটফের মাধ্যমে ছবি দেখিয়ে ক্লাস নেন ফলে আমরা শিখছি আনন্দের সাথে।     

ভ্রাম্যমান এ পাঠশালার শিক্ষকেরা বলেন,পথশিশুরা অধিকাংশই রেলওয়ে স্টেশনের পাশে ঝুঁপড়ি ঘরে বসবাস করে। ছিন্নমুল ভাবেই তারা বেড়ে উঠে। শিশু বয়সেই তারা পেটের তাগিদে হোটেল রেস্তোরায় পানি টানার কাজ করে।  অথবা অন্যের কাছে হাত পেতে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়। এভাবে তারা সারাজীবন শিক্ষার আলো বঞ্চিত থাকে। কিন্ত তাদেরও মুলধারার শিশুদের মত বেড়ে ওঠার অধিকার রয়েছে। তারা এমন ৪৫ টি ছিন্নমুল পরিরারের ওপর নিজেরা জরিপ করে দেখেছেন এ পরিবারগুলোর শিশুরা অবহেলা অনাদরে বেড়ে ওঠে। সে কারনেই তাদের কোন নিয়ন্ত্রন থাকে না। ফলে তারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে তারা সন্ত্রাসে জড়িয়ে পড়ে। সে জন্যই রেলওয়ে স্টেশনে পাশে তারা রৌদ্দুরের ভ্রাম্যমান পাঠশালা গড়ে তুলেছেন। তাদের সকলের ধারনা শুধু মাদক বিরোধী র‌্যালি,সভা,সমাবেশের মাধ্যমে মাদক ও সন্ত্রাস দমন করা সম্ভব নয়। বরং মাদক ও সন্ত্রাসের উৎপত্তিরস্থল ধবংস করা আগে জরুরী। এটা কিভাবে সম্ভব তা নিয়েই তারা ভাবতে থাকেন। সে লক্ষ্যেই তারা নিজেদেরকে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এমন মহৎ কাজ করে যাচ্ছেন।

রৌদ্দুরের সক্রিয় সদস্য নাহিদ হাসান জানান,তিনি ইতোমধ্যে যশোর বিসিএমসি কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। এখন বাড়িতে থাকেন। বিকেলে কোন কাজ থাকে না। এ সময়টা বন্ধুরা মিলে অবহেলিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মাত্র।

রৌদ্দুরের সভাপতি রেজোয়ান আহম্মেদ রাব্বি জানান, কোনদিন যাদের স্কুলে যাওয়া হয়নি তাদের নিয়ে কিছু করার ভাবনা প্রথমদিকে হাতে গোনা কিছু বন্ধুর মাথায় আসে। ভাবনা মতে ২০১৯ সালের প্রথম দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে ৫ বন্ধু মিলে শুরু করেন ভ্রাম্যমান পাঠশালায় পাঠদান। প্রথম দিনেই তারা ৪ টি ছিন্নমূল শিশুর পাঠ দানের সুযোগ পান। পরে শিক্ষার্থী বৃদ্ধি পেয় বর্তমানে  রৌদ্দুরের শিক্ষার্থী সংখ্যা ৪৫ জন। বর্তমানে রৌদ্দুরের সদস্য ৭৩ জন ও তাদের পাঠদান করা শিক্ষকের সংখ্যা ১৫ জন। যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্ধশতাধিক শিশুকে পর্যায়ক্রমে পাঠদান করছেন।

তিনি আরও বলেন,তাদের পাঠশালাটি চালাতে বেশ কিছু অর্থ ব্যয় হয়। কেননা তারা প্রতিমাসে ২ দিন শিক্ষার্থীদের খাতা, কলম,বিনামূল্যে দিয়ে থাকেন। এছাড়াও তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে হয়। বছরের প্রথম দিকে তাদেরকে স্কুল ব্যাগ থেকে শুরু করে যাবতীয় শিক্ষা সামগ্রী দিয়ে থাকেন। এ জন্য রৌদ্দুরের প্রত্যেক সদস্য মাসে ৩০ টাকা করে চাঁদা দেন। আবার সদস্যদের কেউ কেউ সামর্থ অনুযায়ী একটু বেশি দিয়ে থাকেন। এ টাকা দিয়েই পাঠশালার যাবতীয় খরচ চলে।

রৌদ্দুরের সভাপতি রাব্বি আরও জানান, এ পাঠশালা চালাতে যারা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত তাদের নিয়ে রয়েছে একটি পরিচালনা কমিটি। সঙ্গে রয়েছে একটি উপদেষ্টা পর্ষদও। সারা মাসের কর্মপন্থা মাসিক মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক হয়ে থাকে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মত এখানেও জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়।

সমাজ ও রাষ্ট্র স্বীকৃত নয় এমন কাজের সাথে যারা জড়িত তারা অধিকাংশই বিভিন্ন বস্তিতে জন্ম নিয়ে অবহেলা অনাদরে বেড়ে উঠেছে। শিশুকালে তারা লেখাপড়ার কোন সুযোগ পায়নি। পরিবারের দৈন্যতা আর অনেক ক্ষেত্রে বাবা মায়ের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের কারনে তারা অনাহারে অনাদরে বেড়ে ওঠে। লেখাপড়া না শিখতে পেরে কিশোর বয়স থেকে তারা জড়িয়ে পড়ে নানা অপরাধমুলক কর্মকান্ডে।

উপদেষ্টা রায়হান আহম্মেদ জানান, তারা মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের আশপাশের বস্তিতে খোঁজ নিয়ে জানেন অধিকাংশ শিশু পারিবারিক ও পরিবেশগত কারনে শিক্ষাবঞ্চিত। সে কারনেই স্টেশনের খোলা আকাশের নিচে গাছতলাতে রৌদ্দুরের আলোর ক্লাস চালাচ্ছেন।

অবহেলা আর অনাদরের এ শিশুদের মুলধারায় ফেরাতে পারলেই সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড কমানো সম্ভব। কমে যাবে ভয়ঙ্কর টেররদের সংখ্যাও। এমন মত তাদের। তাদের ধারনা শিক্ষার আলো না থাকার কারনে অপ্রতিরোধ্যভাবে এমনটি হয়। আবার ছোটবেলা থেকে কেউ কেউ পরিবারের সদস্যদের সাথে ভিক্ষাবৃত্তির পেশা বেছে নেয়। এ জন্য তারা স্বাভাবিক কর্মকান্ডে আর ফিরতে পারেনা। ফলে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে সামাজিক দায়বদ্ধতার জায়গা হতে তারা এ সমস্ত পথশিশুদের অক্ষর জ্ঞান দান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক কথায় তাদেরকে  মুলধারার সাথে ফিরিয়ে আনতে পাঠশালায় পরিশ্রম করছেন। তবে এ সকল শিশুদের শেখার প্রতি আগ্রহ অনেক বেশি হওয়ায় তারা শিখছে আনন্দ ও আন্তরিকতার সাথে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে বিনামুল্যে পাঠশালায় শিক্ষাদান করছে। এটি স্বেচ্ছাসেবী সংগঠন রোদ্দুরের একটি দৃষ্টান্তমুলক শিক্ষনীয় কাজ। প্রতিদিন রৌদ্দুরের প্রত্যেক সদস্য তাদের টিফিনের টাকা হতে ১ টাকা করে বাঁচিয়ে মাসে ৩০ টাকা জমিয়ে চাঁদা দিচ্ছেন। এক কথায় তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্কে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে

অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্কে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পার্কের ইজারাদার জাহাঙ্গীর শিকদার জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মনির কাজীর ছেলে বাপ্পি কাজী ও তার বাহিনী বিনা টিকিটে জোরপূর্বক শেখ রাসেল শিশু পার্ক এ ঢোকার চেষ্টা করলে কর্তব্যরত সিকিউরিটি গার্ড বাধা প্রদান করে। প্রবেশ দ্বারে হট্টগোল দেখে তিনি এগিয়ে এলে বাপ্পি কাজী তার কাছে প্রতিমাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। উক্ত চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় বাপ্পি কাজীর নেতৃত্বে প্রায় ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী বাহিনী শেখ রাসেল শিশু পার্ক এর গেট, ক্যাশ কাউন্টার, মেলায় অবস্থিত দোকান, দর্শনার্থীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

ইজারাদার জাহাঙ্গীর শিকদার আরো বলেন, বাধা দিতে গেলে তার কাছে থাকা ৬১ হাজার টাকা ও একটি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় তারা। বাবাকে বাঁচাতে গিয়ে জাহাঙ্গীরের দুই ছেলে ফারুক শিকদার ও আল-আমিন শিকদার মারপিটের শিকার হয়।

জাহাঙ্গীর শিকদার গোপালগঞ্জ সদর থানায়  ঘটনা জানালে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাহাঙ্গীর শিকদার ও তার দুই ছেলে ফারুক শিকদার ও আল আমিন শিকদারকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাগেরহাটে তিন লক্ষাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

স্টাফ রিপোটার,বাগেরহাট

নতুন বছরের প্রথম দিনে বাগেরহাট জেলার সর্বত্রই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষক ও অভিবাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

এদিন জেলার ৯টি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের তিন লক্ষ ৪৬ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে বই পেয়ে খুশি কোমল মতি শিক্ষার্থীরা।

বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ইমা বলেন, করোনার কারণে গেল বছর ঠিকমত স্কুলে যেতে পারিনি। তারপরও নতুন ক্লাসে উঠেছি আমরা। বছরের প্রথম দিনেই চকচকে  বই পেয়ে খুশি আমরা।

কচুয়া মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী শেখ আহাদ আলী বলেন, এতদিন প্রাইমারিতে পড়তাম। এখন ৬ষ্ঠ শ্রেণিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি। আজ বছরের প্রথম দিনে বই পেয়ে আমার খুব ভাল লাগছে।

এই দিনে মাধ্যমিক, দাখিল, কারিগরি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২ লক্ষ ১০৫ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও কিন্ডার গার্টেন ১লক্ষ ৪৬ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলম বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লক্ষ ৩৬ হাজার ও কিন্ডার গার্টেনসহ প্রাথমিক পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানে হাজার দশেক শিক্ষার্থী রয়েছে আমাদের। সব শিক্ষার্থীকে আমাদের বই প্রদানের ব্যবস্থা রয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ শুরু করেছি।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বাগেরহাট জেলায় মাধ্যমিক , মাদরাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২ লাখ ১০৫ জন শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে এবার ২২ লাখ ৩০ হাজার ৩শ ৮৬ খানা বইর চাহিদা রয়েছে। তবে পহেলা জানুয়ারি পর‌্যন্ত ১৭ লাখ ৯৫ হাজার ৮শ ৭৩ খানা বই আমরা পেয়েছি। বাকি বই ৩ থেকে ৪ দিনের মধ্যে বাগেরহাট পৌছাবে বলে আশা করেন তিনি।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিক্ষার্থীরা হাতে  বই বিতরণ করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই পৌছে দেয়া হবে।

ডুমুরিয়ায় ৩৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৯ হাজার ২৫৪ জন শিক্ষার্থীর হাতে বিনামুল্যের পাঠ্যবই তুলে দেয়া হয়েছে।গতকাল শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উৎসব ছাড়াই স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জয়েল জানান, ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৭টি কিন্ডারগার্টেন মিলে ২৪ হাজার ৪৫৪জন শিক্ষার্থীর হাতে শতভাগ বই তুলে দেয়া হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ জানান, মাধ্যমিক স্তরে ৬ষ্ঠ শ্রেণির ৪ হাজার ৮’শ জন শিক্ষার্থীকে বই দেয়া হয়েছে।আগামী ১২ জানুয়ারির মধ্যে সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণের সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন,প্রধান শিক্ষক দিলারা বেগম, শিক্ষক সৌসুমি ব্যানার্জী, পল্লব ফৌজদার, জয়শ্রী রানী, সরস্বতী কুন্ডু, সুমিয়া সুলতানা ও সামিয়া সুলতানা।

ডুমুরিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

ডুমরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে দলের অস্থায়ী কার্য়ালয়ে আগামী ৩ জানুয়ারী জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলের জন্য আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলনেতা শেখ হুমায়ুন কবির।প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান।বক্তব্যদেন ইমরান হোসেন খাজা,আবু সাঈদ ফকির,হাবিবুর রহমান,আসদুল ইসলাম আসাদ,সাম্মি মোল্যা,মুরাদুজ্জামান সবুজ,খোরশেদ আলম,মফিজুল ইসলাম,আশরাফুল ইসলাম,তৌহিদুল ইসলাম,পবিত্র কুমার,শরিফুল ইসলাম,সোহেল মাহমুদ,সাইফুল্লাহ গাজী,সাদ্দাম শেখ,আমিনুর সরদার,রেজাউল করিম,শেখ রাসেল,আক্তার শেখ,আছাদ, অলিয়ার রহমান,এয়াকুব আলী,বাবলু হালদার,নাহিদ শেখ প্রমুখ।

শরণখোলা উপজেলা প্রেসক্লাবের রেজা সভাপতি-রাকিব সম্পাদক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

বাগেরহাটের শরনখোলা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাতে উপজেলা সদর রায়েন্দা বাজার শেরে বাংলা রোড¯’ কার্য্যালয়ে আ. মালেক রেজার সভাপতিত্বে ও মিজানুর রাকিবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মো. নুরুজ্জামান খাঁন নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। পরে সদস্যবৃন্দের সম্মতিক্রমে দৈনিক মানবজমিন ও স্পদন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক আঃ মালেক রেজাকে সভাপতি, দৈনিক আমাদের সময় ও দৈনিক খুলনা পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রাকিবকে সাধারন সম্পাদক নির্বাচিত করে এক বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এইচ.এম সেলিম (প্রভাতির খবর), যুগ্ম-সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ (দৈনিক পর্যবেক্ষণ ও একুশে সংবাদ.কম), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আমাদের মাতৃভূমি), প্রচার সম্পাদক মো. আবু নাঈম(দৈনিক সময়ের আলো), প্রকাশনা সম্পাদক মাসুদ মীর (ঢাকা প্রতিদিন ও গ্রামের কাগজ), দপ্তর সম্পাদক মোঃ সুমন হোসেন হাওলাদার (দৈনিক স্বাধীন বাংলা), নির্বাহী সদস্য এ্যাডঃ শহিদুল ইসলাম (সম্পাদক সাপ্তাহিক বনাঞ্চল), ইমরান উদ্দিন শুভ (দৈনিক তথ্য), মোঃ শাহীন হাওলাদার(দৈনিক বর্তমান কথা), ।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

১ ডিসেম্বর’২২ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাসিক সভায় ইসলামী যুব আন্দোলন নগর সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আজহার, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মোমিন ইসলাম নাসিব, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক আলহাজ্জ মোঃ আকবর আলী পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী। আলোচনা সভায় নগর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।

কেসিসি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টা হতে  ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর  সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯ টা হতে শুরু হয়ে নগরীর ৩১ টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও সংশ্লিষ্ট ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে দিনব্যাপী মতবিনিময় সভায় আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে খুলনা সিটির সকল ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নগর জয়েন্ট সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দফতর সম্পাদক ক্বারী আব্বাস আমীন, সহ অর্থ সম্পাদক রবিউল ইসলাম তুষার, মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওলানা হাফিজুর রহমান, মোঃ জামাল মুন্সি, মাওলানা মশিউর রহমান, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, মাওলানা ইকবাল মাহমুদ, মোহাম্মদ নিজাম উদ্দিন মল্লিক, মোহাম্মদ নাজমুল ইসলাম, হাফেজ আব্দুর রাকিব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন খাঁন, মোহাম্মদ সাব্বির হোসেন, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ কোবির হোসেন, মোহাম্মদ আকবর আলী, মোহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ্ব সেলিম হোসেন বাবুল, মোঃ এনামুল হক, মোঃ আব্দুর রহমান, মোঃ আফজাল হোসেন, মোঃ লুৎফর রহমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, মাওলানা ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাজমুল সিকদার, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আলফাত হোসেন লিটন, মাসুদুর রহমান, মোঃ হাবিবুর রহমান, ছাত্র নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ সহ থানা ও ওয়ার্ড শাখা নেতৃবৃন্দ।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতিসভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩ জানুয়ারি দুপুর ০২-০০টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয় চত্বরে অনুষ্ঠিতব্য “ছাত্র-গণজমায়েত” সফল করার লক্ষ্যে অদ্য সকাল ১১-৩০টায় দলীয় কার্য্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  প্রস্তুতিসভা সংগঠনের মহানগর সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির নব গঠিত কমিটির সম্মানীত সদস্য সচিব জননেতা শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির সম্মানীত সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব তারিকুল ইসলাম জহির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিজুল হাসান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি তৈয়বুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম শাহীন, মোঃ ফারুক হিল্টন, কেএম মাহবুবুর রহমান, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, শাহাবুদ্দিন সাবু, সাইফুল ইসলাম মল্লিক, আলহাজ্ব আলামিন হোসেন মেম্বর, মহিদুল ইসলাম, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, মিজান সরদার, আলামিন সরদার রতন, মোত্তালেব সেখ, মনিরুজ্জামান মিন্টু, আবুল কালাম, সাইফুর রহমান জাহিদ, তৈয়বুর রহমান তপু, ওয়াহিদুজ্জামান রনি, নুর হোসেন বাদল, জাহিদুল ইসলাম, জামাল হোসেন ভূট্টো, ইমদাদুল হক মোড়ল, স্বপন তালুকদার, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, ইয়াসিন আলী রনি, আলাউদ্দিন জমাদ্দার, মোঃ সাজ্জাদ হোসেন, সুলতান মাহমুদ, নিজাম উদ্দিন, জাফর আলি, সাজ্জাদ হোসেন সাদ্দাম, এম এম আর জয়, গাউস হাওলাদার, সেকেন্দার আলী, কালু মোল্লা প্রমূখ। সভায় নেতৃবৃন্দ আগামী ৩ জানুয়ারি’২২ অনুষ্ঠিতব্য ছাত্র-গণজমায়েত সফল করার জন্য খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সভা থেকে আহবান জানানো হয়। সভা থেকে খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু’র শ্বাশুড়ি এবং দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক প্রথম যুগ্ম আহবায়ক এম এম শফি’র দাদী শ্বাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভা থেকে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন সরদার রতনের পিতা দৌলতপুর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ক্যান্সার আক্রান্ত সরদার আরব আলীর আশু সুস্থ্যতা কামনা করা হয়।

সভা থেকে আগামী ৩ জানুয়ারি’২২ ছাত্র-গণজমায়েত সফল করার লক্ষ্যে প্রত্যেক থানা স্বেচ্ছাসেবক দল স্ব স্ব ব্যানার নিয়ে দুপুর ১-৩০টার মধ্যে নগরীর ফেরীঘাটস্থ পুরাতন বাস-টার্মিনালে জমায়েত অতঃপর খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে মিছিল সহকারে সমাবেশ স্থলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।–––––

টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

তথ্য বিবরনী

খুলনা নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, ধারাবাহিকভাবে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া সরকারের অন্যতম সাফল্য। আমাদের সময় পুরাতন বই সাথে দু একটি নতুন বই মিলিয়ে শিক্ষার্থীদের দেওয়া হতো। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। ছেলেমেয়েরা কোথায় যায় কি করে সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে তিনি পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও সদর থানার সহকারী শিক্ষা অফিসার ফিরোজা পারভীন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় বিজিবির অভিযানে স্বর্নের গহনা সহ আটক

সোহাগ হোসেন, কলারোয়া

সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাংগা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৫ পিস সোনার নেকলেসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ হুমায়ূন কবীর (৪০)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছির গাড়াখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে। আটক সোনার দাম ২২ লাখ ৮২ হাজার ১২৫ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গতবছর ৩১ ডিসেম্বর রাত ৮টার দিকে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানী এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাংগা বিওপির সামনে বটতলা নামক স্থানে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন পূর্বক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে থেকে উদ্ধার করা হয় ৩ দশমিক ৬৫ গ্রাম স্বর্নের গহনা। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ উক্ত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবনে বসে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছেন দেশী-বিদেশী ২ হাজার ২৫০ পর্যটক

মোংলা  (বাগেরহাট) প্রতিনিধি

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে বসে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছেন দেশী-বিদেশী ২ হাজার ২৫০ জন পর্যটক। এ সকল পর্যটকেরা অন্তত ৩০টির মত বিলাসবহুল নৌযানে  (লঞ্চ) করে সুন্দরবনের গহীন অরণ্যের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে অবস্থান নিয়ে থার্টি ফাস্ট নাইট ও হ্যাপী নিউ ইয়ার উদযাপন করেছেন। এ উৎসব উদযাপনে দেশী ও বিদেশী দর্শনার্থীদের কেউ কেউ বনে প্রবেশ করেছেন ৩০ ডিসেম্বর, আবার কেউ কেউ ঢুকেছেন ৩১ ডিসেম্বর সকাল থেকেই। এ সকল পর্যটকেরা বনের অভ্যন্তরের করমজল, হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী, বঙ্গবন্ধুর চর ও দুবলারচরে অবস্থান নিয়ে উৎসবে মেতে উঠেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বিগত বছরগুলোর মতো এবারও সুন্দরবনের অভ্যন্তরে বসে ইংরেজী বছরকে বরণ ও পুরাতন বছরকে বিদায় জানিয়েছেন দেশী-বিদেশী পর্যটকেরা। তবে উৎসবে যাতে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দেয়া হয় বিধিনিষেধও। এছাড়া বনের মধ্যে আতশবাজী, পটকা, উচ্চস্বরে সাউন্ড বা মাইক না বাজিয়েই (নৌযানে) লঞ্চের ছাদে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেছেন। ৩০টি লঞ্চের প্রতিটিতে ৭৫ জন করে দেশী-বিদেশী পর্যটক ভ্রমণ করেন।

সুন্দরবনের ট্যুর অপারেটর মিজানুর রহমান, এমাদুল হোসেন, গোলাম রহমান বিটু বলেন, বনবিভাগের নীতিমালা মেনে আমরা ইংরেজী বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছেন দেশী-বিদেশী ২ হাজার ২৫০ জন পর্যটক। পর্যটকেরা বনে আতশবাজী, পটকা ফুটানো ও উচ্চ স্বরে সাউন্ড বা মাইক না বাজিয়েই বর্ষ বরণ করেছেন। #

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফলে খালিশপুর থানা বিএনপির প্রস্ততি সভা

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ জানুয়ারী খুলনায় অনুষ্ঠিতব্য সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও ছাত্র গণ জমায়েত সফল করতে খালিশপুর থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের এক প্রস্ততি সভা শনিবার বিকেলে নিউজপ্রিন্ট মিল গেটস্থ থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম জিয়া। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির।

বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখী, শেখ সাদী, হাবিবুর রহমান বিশ^াস, তসলিম উদ্দিন মাস্টার, খোদাবক্স কোরাইশী কাল্লু, আব্দুল মতিন বাচ্চু, খান মোহাম্মদ, মশিউর রহমান খোকন, জাহিদুল হোসেন, জাহিদুর রহমান রিপন, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মাহবুর হোসেন, গোলাম মোস্তফা ভূট্টো, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, আরিফুর রহমান শিমুল, শেখ শাকেরুল্লাহ তুহিন, ডা. শ্যামল, শামসুজ্জোহা ডিয়ার, সত্যানন্দ দত্ত, শেখ মুনসুর আলী, শেখ আব্দুল করিম, নাজমুল হাসান বাবু, সাহানাজ সরোয়ার, শেখ মিজানুর রহমান, আইয়ুব হাসান, সাইফুর রহমান, স্বপন রহমতুল্লাহ, সালমান মেহেদী, কাজী আসিফ, ইমরান সালেহ সিফাত, রুহুল আমিন, আল আমিন পারভেজ, শারমিন আক্তার প্রমুখ।

বাগেরহাটে জরিপ সংশোধনের দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে সাবেক সি,এস বুনিয়াদে এস ও বি,আর,এস জরিপ সংশোধন এর দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জানুয়ারী) সকাল ১০টায় জেলার মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামের কেয়ারের বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় সমাবেশে বক্তারা বলেন, ভূমি অফিস থেকে যেসব মিউটেশন দেয়া হচ্ছে তা সিএস খতিয়ান মোতাবেক দেয়া হচ্ছে না যা সম্পূর্ণ অবৈধ। এসএ রেকর্ড দিয়ে যেসব মিউটেশন ও রেজিষ্ট্রি করা হচ্ছে তাও অবৈধ। তাই আমরা সাবেক সি,এস বুনিয়াদে এস ও বি,আর,এস জরিপ সংশোধন চাই। এবং ভূমি প্রশাসনের মাধ্যমে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সাধারন কৃষকদের ভূমি অধিকার ফিরে পেতে চাই। এ কারনে আমরা বাগেরহাট আদালতে মামলা করে সরকারকে পক্ষ করেছি। যার প্ররিপেক্ষিতে সরকার পক্ষ লিখিত জবাব দিয়ে মামলার আর্জি শর্ত স্বীকার করেছেন। পরে জেলা প্রশাসন থেকে সিএস মোতাবেক বিআরএস জরিপ করার জন্য একাধিক আদেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ওই আদেশ মোতাবেক জরিপকার্য বাস্তবায়ন হলে আমলাতান্ত্রীক জটিলতা দূর হওয়ার পাশাপাশি মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার হাজার হাজার দরিদ্র কৃষক তাদের জমির মালিকানা ফিরে পাবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোড়েলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামের বাসিন্দা “সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এষ্টেট” এর মালিক আব্দুস সামাদ হাওলাদার, কৃষক লাল মিয়া তালুকদার, জালাল মীর, হেমায়েত উদ্দিন আকন, আসাদুল ফরাজি, আলাউদ্দিন হাওলাদার, মাহামুদা বেগম, মাওঃ ফজলুল আলম, আব্দুল বারি প্রমুখ।##

বাগেরহাটে স্ত্রী’র বিরুদ্ধে স্বামীকে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের রামপালে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্বামীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়ত হামলা মামলা ও ভয়ভীতি চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা। এ ঘটনায় প্রশাসনের সুদৃৃষ্টি ও নিরাপত্তা পেতে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও করেছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, উপজেলার কদমদী গ্রামের মৃত দাউদ মল্লিকের পুত্র মো. ইস্রাফিল মল্লিকের সাথে পার্শ্ববর্তী দর্পনারায়ণপুর গ্রামের কামালের কন্যা সুমাইয়া জান্নাত রিয়ার সাথে বিয়ে হয়। গত ১৫ মার্চ ’২০২১ তারিখ বাগেরহাট নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পরেই রিয়া পিতার বাড়িতে চলে গিয়ে স্বামী ইসরাফিলের সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। স্বামী ইসরাফিল জানান তার স্ত্রী রিয়া অন্য একটি ছেলেকে ভালোবাসে। এর কিছুদিন পরে হঠাৎ করে রামপাল ব্রাক এর মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আওতায় যৌতুকের অভিযোগ দিয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। ব্রাক এর আইন সহায়তা অফিস কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় নোটিশ প্রদান করেননি বলেও সংবাদ সম্মেলনের অভিযোগে উল্লেখ করা হয়। তারা উল্টো একটি আইনি নোটিশ ও প্রদান করেন। এতে ওই পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়েন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিয়ার স্বামী ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে ও বক্তব্য পাওয়া যায়নি। ব্রাক এর আইন সহায়তা কর্মসূচির প্রতিনিধি জেসমিন আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, যথাযথভাবে নোটিশ প্রদান করা হয়েছে। তবে ২ বার পাঠানো নোটিশের চিঠি ফেরত বা প্রাপ্তি স্বীকার পত্র দেখাতে পারেননি তিনি। সাংবাদিকদের সামনে তিনি তার ফাইলে রাখা নথির স্বাক্ষর কেটে দেন। তিনি আরও বলেন আমার আগের বদলী হয়ে যাওয়া প্রতিনিধির রেখে যাওয়া স্বাক্ষরবিহিন নথিতে স্বাক্ষরের জায়গা ফাঁকা থাকায় স্বাক্ষর করেছিলেন। অফিসের সমন্বয়হীনতার বিষয়টি নিয়ে কথা হলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি। পরে বলেন, আপনারা থেকে একটু মিমাংসা করে দিন।

গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের কমিটি গঠন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১লা জানুয়ারী) সকালে খারদ্বারস্থ গাঙচিল জেলা কার্যালয়ে গাঙচিলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শওকত হোসেন সভাপতিত্বে এ বাষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন  গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। বাগেরহাট জেলা সাধারন সম্পাদক সৈয়দা তৈফুন নাহারের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুহিতুর রহমান, এস এন পলি, নাজমা আক্তার, জোৎসনা দেবনাথ, শাহিদা আক্তার, তরুণ কুন্ডু, মোঃ ওমর আলী, মোঃ মুসফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, নার্গিস আক্তার ইভা, ফাতিমা আক্তার, রাকিবুল ইসলাম। সভার শুরুতে গাঙচিলের যেসকল সদস্যরা প্রায়ত হয়েছে তাদের স্বরনে স্বরন করে সৃতিচারন করা হয়। পরে সৈয়দ শওকত হোসেন কে সভাপতি ও সৈয়দা তৈফুন নাহারকে সাধারন সম্পাদক করে ২০২২সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।

সাংবাদিক আসাদুজ্জামানের চাচার মৃত্যুতে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার শোক

সাতক্ষীরা প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামানের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গাজী (৭৭) বার্ধক্য জনিত কারনে গত মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নিসচা সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সেলিম রেজা মুকুল, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, সহ- সাধারণ সম্পাদক শেখ আহসানুর রাজিব, মোঃ মনিরুজ্জামান তুহিন, মোঃ রাউফুজ্জামান, অর্থ সম্পাদক জি এম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দীন সরদার, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড এ বি এম সেলিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ অহিদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা রুবি, যুব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন বুলু, কার্যকরী সদস্য মতিয়ার রহমান মধু, মোঃ মোশাররফ হোসেন, এস এম রজব আলী, জি এম মুজিবুর রহমান, শেখ আমিনুর রশিদ সুজন, সাইফুল বারী সফু, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, প্রভাষক নাজমুল হক, এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, মোঃ আমিরুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, হাফেজ মাওঃ মোঃ আবুল হোসেন, আব্দুল মতিন, খান নাজমুল হুসাইন, মোতাহার নেওয়াজ মিনাল, সাইফুল আযম খান মামুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

পিলজংগ ইউনিয়ন ১ম ৮দলীয় হা-ডু-ডু খেলার পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে পিলজংগ ইউনিয়ন ১ম ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়  মাঠে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে এর সভাপতিত্বে ও পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সার্বিক তত্তাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন,মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, বাগেরহাট জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাধারন সম্পাদক অসিত মুখ্যাজী মন্টু, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, লখপুর ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর। গ্রাম বাংলার এ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় পিলজংগ কাঠালতলা বিজয়ী এবং বাহিরদিয়া রানার্সআপ নিবার্চিত হয়। পরে রাত সাড়ে ১১টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে এই হা-ডু-ডু খেলা উপভোগ করেন। ##

চুলকাটির শিশুকানন আদর্শ বিদ্যাপীঠে বই উৎসব পালিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটির শিশুকানন আদর্শ বিদ্যাপীঠ শিশুবিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। প্রিন্সিপাল মিহির কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান। সহকারী শিক্ষক ননীগোপাল আর্চায এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোবহান, সাংবাদিক বাদশা আলম, সমাজসেবক তাপস কুমার দেবনাথ, শিক্ষিকা ময়না খাতুন, রাজিয়া খাতুন ও শিক্ষক  প্রনব কুমার দেবনাথ প্রমুখ। পরে শিশুশিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই প্রদান করা হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনায় ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনায় তিনদিনব্যাপি কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে নগরীর টুটপাড়া কবরস্থানে প্রয়াত ছাত্রদল নেতাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর আহবায়ক ইশতিয়াক আহমেদ ইসতি, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, নগর সদস্য সচিব  মোঃ তাজিম বিশ্বাস, হাসান মাহামুদ, সৈয়দ ইমরান, গাজী মনিরুল ইসলাম, মোঃ আবু জাফর,  মাজহারুল ইসলাম রাসেল, আব্দুর রহিম বাদশা, এস এম ইউসুফ, মাহামুদুল হাসান, মোঃ ইমরান মল্লিক, মোঃ রাজু আহমেদ, ইসরাইল হোসেন জিসান, এস এম নয়ন, তারিকুল ইসলাম, আরিফ মোল্লা, ইমরান সালেহ সিফাত, নাজের মাহমুদ নিবিড়, সাকিব রেজা, সোলাইমান হোসেন রাহাত, মাহামুদুল আলম সাহিল প্রমুখ।

এছাড়া ৩ জানুয়ারী সোমবার দুপুর ২ টায় দলীয় কার্যালয় চত্বরে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও বিশাল ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি থাকবেন বিএনপি নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।

প্রধান বক্তা থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল, সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মাজেদুল ইসলাম রুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

স্বাগত বক্তব্য রাখবেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। সভাপতিত্ব করবেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।

চিতলমারীতে সেমিনার  ও করোনাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত

মো: কামরুজ্জামান  চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে রাজনৈতিক দক্ষতা উন্নয়ন সেমিনার ও করোনাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিতলমারী সদর ইউনিয়ন আ’লীগের সহ- সভাপতি মোঃ মকবুল হোসেন মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক  শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সহ- সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ, ইঞ্জিনিয়র মো: রফিকুল ইসলাম তাপস, যুগ্ম-সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, এ্যাড: শরৎ চন্দ্র মজুমদার,বক্তব্য রাখেন আধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, আ’লীগ নেতা এস,এম এ সোহেল, শিক্ষিকা রহিমা খানম, প্রভাষক প্রদীপ মন্ডল, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।

মহেশপুরে নিজ ভাইকে হত্যার কথা স্বীকার করলো আপন বড় ভাই

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ইনামুল হক মন্ডল (৪১) নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে ও শ^াসরোধ করা হত্যার কথা স্বীকার করেছে আপন ভাই আজানুর মন্ডল(৫০)। পুলিশের হাতে আটক নিহত ইনামুল হক মন্ডলের মেজো ভাই আজানুর মন্ডল পুরো হত্যা কান্ডের কথা স্বীকার করেছে বলে জানান কোটচাঁদপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মহেশপুর থানা চত্তরে এক প্রেস ব্রিফিনে কোটচাঁদপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, নিজেদের জমি জমা নিয়ে বিরোধের কারনেই মেজো ভাই আজানুর মন্ডল ঘুমন্ত ছোট ভাই ইনামুল হক মন্ডলের মাথায় হাতুরী দিয়ে প্রথমে আঘাত করে। পরে দু’ভায়ের মধ্যে বেশ কিছু সময় ধস্তা ধস্তি হয়। পরে ঘাতক মেজো ভাই ছোট ভাইকে গলাই মাফলার দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে আমাদের কাছে স্বীকার করেছে।

থানা চত্তরে প্রেস ব্রিফিনে উপস্থিত ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,এস আই আব্দুল জলিল প্রমুখ।

উল্লেখ্যঃ গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় মহেশপুর দত্তনগর সড়কের চৌমহনী বাজারের চা বিক্রেতা ইনামুল হক মন্ডলকে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও শ^াসরোধ করা হত্যা করা হয়। পরে শুক্রবার সকালে পুলিশ নিহত ইনামুল হক মন্ডলের লাশ উদ্ধার করে। পুলিশ ঐদিন বিকালে ঘাতক মেজো ভাই আজানুর মন্ডলকে আটকসহ হাতুড়ী ও মাফলার উদ্ধার করে।

নববর্ষ উপলক্ষে সিএসএস-এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়

খবর বিজ্ঞপ্তি

নববর্ষ উপলক্ষে সিএসএস এর পক্ষ থেকে শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটা হয়।  এ সময় সিএসএস এর পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ মাঈনউদ্দিন খান ও জনসংযোগ কর্মকর্তা আলী আকবর ক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, বিদায়ী কমিটির সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, ক্লাবের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও শেখ মাহমুদ হাসান সোহেল, বিদায়ী কমিটির সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও মোঃ আনিসউদ্দিন, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, সুনীল কুমার দাস, দিলীপ বর্মন প্রমুখ।

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খবর ািবজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। ১লা জানুয়ারি শনিবার সকালে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা’র কাছে ক্লাবের বিদায়ী সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য শেখ আবু হাসান, মোহাম্মদ আলী সনি, মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও শেখ মাহমুদ হাসান সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ফারুক আহমেদ, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, ও মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, ক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবীর, সুনীল কুমার দাস, দিলীপ বর্মন প্রমুখ।

 আজ ২ জানুয়ারি রবিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। ক্লাবের সকল সদস্যকে এ সময়ে উপস্থিত থাকার জন্য নবনির্বাচিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

হেইয়োরে হেইয়ো আর বৈঠার ছলাত ছলাত শব্দে মুখোরিত রূপসা পাড়ের লাখো মানুষ

স্টাফ রিপোর্টার

ঢেউয়ের কলতান, হেইয়োরে হেইয়ো আর সারিবদ্ধ বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল হয়ে উঠেছিল খুলনার শান্ত রূপসা নদী। আর দু’পাড়ের লাখো দর্শকের করতালিতে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। শীতের বিকেলের মিষ্টি রৌদে গ্রাম বাঙ্গলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষ। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও খুলনার রূপসা নদীতে ‘ফ্যান্টাস্টিক ১৪ তম খুলনা নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গতকাল শনিবার  খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এ নৌকা বাইচ প্রেিযাগিতার আয়োজন করে।

দুপুর ২টায় নগরীর ২নম্বর কাস্টমঘাটে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সোয়া ২টায় রূপসা নদীর নম্বর কাস্টম ঘাট থেকে পীর খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। খুলনার দিঘলিয়া, কয়রা, নড়াইল, মাগুরা ও গোপালগঞ্জের ১২টি নৌকা বাইচের দল প্রতিযোগিতায় অংশ নেয়। বাইচ চলাকালীন দ্বিতীয় রাউন্ড শেষে দিঘলিয়ার ‘সোনার বাংলা’ নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, উৎসবমুখর এ নৌকা বাইচ দেখতে রূপসার দু’ তীরে হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়। তারা তীরবর্তী ভবনের ছাদ, বিভিন্ন ঘাট এবং নৌযানের ওপর বসে বাইচ উপভোগ করেন। এ সময় বাইচ নির্বিঘ্ন করতে নদীতে জেলা পুলিশ, নৌ পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা  টহল দেয়।

এবারের প্রতিযোগিতায় বড়ো গ্রুপে প্রথম পুরস্কার লাভ করে খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুরের সুন্দরবন টাইগার। দ্বিতীয় হয়েছে মাগুরা টাইগার ও তৃতীয় তেরখাদা উপজেলার ভাই ভাই জলপরি। এছাড়া ছোটো গ্রুপে প্রথম হয়েছে রিয়া নৌকা বাইচ দল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যতাক্রমে কপোতাক্ষ তুফান ও কপোতাক্ষ পক্ষ্মীরাজ।

নৌকা বাইচ দেখতে আসা বটিয়াঘাটা উপজেলার সত্তরোর্ধ আলতাফ মিয়া বলেন, ‘নৌকা বাইচ দেখতি আমি বেলা ১২টার মধ্যি রূপসা নদীর পাড়ে আইছি। বাইচ দেইখে খুব আনন্দ পাইছি।’ তার মতো একই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন খুলনা সিটি বাইপাস রোডের বাসিন্দা শেখ মতিয়ার রহমান।

নৌকা বাইচ শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জকারী বাইচ দলকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল ৩০ হাজার টাকা।

এর আগে নৌকা বাইচ উপলক্ষ্যে শনিবার সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ-আল-রশিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম প্রমুখ।

নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা, রামপালে লেখাপড়া নিয়ে নতুন করে ওমিক্রন দুঃশ্চিতায় অভিভাবকেরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। তবে করোনা পরিস্থিতির কারণে উৎসব ছাড়াই স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বই বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নতুন বই পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেলেও ওমিক্রনের শংকায় ক্লাস করা নিয়ে দুঃশ্চিন্তায় অভিভাবকেরা। 

শনিবার সকালে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক রোমানা আক্তার বলেন, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছেলে-মেয়েদের পড়াশুনার অনেক ক্ষতি হয়েছে। এখন ওমিক্রনের কারণে নতুন করে বেশ দুশ্চিন্তা কাজ করছে। একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সজীব হালদার বলেন, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে অনেক ভালো লাগছে। তাছাড়া দীর্ঘদিন পর সবাই একসাথে শ্রেণী কক্ষে বসে বই নিয়েছি, এই আনন্দ ভাষায় বর্ণণা করার মতো নয়। রামপালের অন্যান্য প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসহ ইবতেদায়ী মাদ্রাসাতেও বই বিতরণ করা হয়েছে। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, উপজেলার ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই বিতরণ সম্পন্ন করা হয়েছে।

রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক বলেন, উপজেলার ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদ্রাসার জন্য আমরা ২ লাখ ১১ হাজার ৫৩২ বই এর চাহিদা দিয়েছিলাম। তার মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৮৭৮  বই পেয়েছি। সেসব বই  সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতরণ করা হয়েছে।

সুস্থ থাকতে হলে ডায়াবেটিকস নিয়ন্ত্রণে রাখতে হবে: সিটি মেয়র

তথ্য বিবরনী

খুলনার বয়রাস্থ ডায়াবেটিক হাসপাতালের আন্ত:বিভাগের উদ্বোধন শনিবার দুপুরে ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সকল রোগের উৎস হলো ডায়াবেটিকস। সুস্থ থাকতে হলে ডায়াবেটিকস নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য রোগীর পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীরা যেন চিকিৎসা পায় সেদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিতে হবে। সরকার সবার জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করছে। গরীব ও অসহায়দের জন্য সেবা সহজলভ্য করতে সবধরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার  স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সাবেক সংসদ সদস্য ও ডায়াবেটিক সমিতি’র আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ কামরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং ডায়াবেটিক সমিতি’র চিফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুর। স্বাগত জানান ডায়াবেটিক সমিতি’র সদস্য সচিব এ্যাডভোকেট রজব আলী সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য মোঃ মফিদুল ইসলাম টুটুল।

কোটচাঁদপুরে ন্যায় বিচার ও মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে সাংবাদিক সম্মেলন

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টার ন্যায় বিচার ও মিথ্যা হয়রানি মূলক চাঁদাবাজি মামলা থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর গাবতলা পাড়ার আবুল খায়েরের ছেলে কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি ভুক্তভোগী রমজান আলী।

শনিবার (১লা জানুয়ারী) সকালে পৌর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, গত ২৯শে ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে আমার কাছে খবর আসে পৌর হাসপাতাল মোড় এলাকার সাফা উদ্দিন নামে এক ব্যবসায়ীর দোকানঘর অবৈধভাবে ভাংচুর করছে। এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় এবং এবং দোকান ভাংচুরকারী মৃত ফয়েজ আলী মন্ডলের ছেলে তোয়াজ মন্ডল এন কাছে ভাংচুর এর বিষয়টি জানতে চাইলে তোয়াজ মন্ডল ও তার ছেলে শাহারিয়ার পারভেজ আমার সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তারা বাপ ছেলে ও তাদের সহযোগী সন্ত্রাসী ফারুক হোসেন মিলে আমার ওপর হামলা চালায়। হামলার সময় ফারুক হোসেন আমাকে জাপটে ধরে রাখে এবং শাহরিয়ার পারভেজ ও তার বাপ তোয়াজ মন্ডল দুজনাই কাঠের বাটাম তুলে আমার মাথার পিছনে কপালে ও হাতে পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক আঘাত করে রক্তাক্ত জখম করে আমাকে হত্যার চেষ্টা করে।

এঘটনার পর আমার আর্তচিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে। বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে এবং হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে। তিনি আরও বলেন, শুধু হত্যা চেষ্টা করে শান্ত হয়নি, আমাকে পিটিয়ে জখম করে আসামিরা কোটচাঁদপুর মডেল থানায় আমার নামে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ে অভিযোগ দায়ের করেছে।

তিনি আরও বলেন, আমাকে হত্যা চেষ্টা করার পর আমি নিজে বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু অজ্ঞাত কারনে আমার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। তিনি অভিযোগ করেন আসামীরা প্রভাবশালী ও আত্মীয় স্বজনরা প্রশাসনের উদ্ধতর কর্মকর্তা হওয়ায় আসামিদের বিরুদ্ধে আমার মামলাটি গ্রহণ করা হয়নি।শুধুমাত্র অভিযোগ আকারে আমার মামলাটি গ্রহণ করা হয়েছে।

এসময় তিনি বলেন,হাসপাতালে মৃত্যু শয্যায় থেকেও বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছি, এবং আমার পরিবারের ওপর হত্যা,গুম ও মামলার ভয় দেখাচ্ছে আসামিরা। ইতিমধ্যে আমার ভাইয়ের বাসায় পুলিশ যেয়ে বিভিন্ন হুমকি সরুপ আচরণ করেছেন। এমতবস্থায় আমার পরিবারের নিরাপত্তা ও আমাকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকর করা হোক। পাশাপাশি সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা থেকে অব্যহতি দেওয়া হোক।

সাংবাদিক সম্মেলনে দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি কাজী মৃদুল, দৈনিক যশোরের কামাল হাওলাদার, দৈনিক নবচিত্রের নজরুল ইসলাম,দৈনিক যায়যায়দিনের আলমগীর খান,দৈনিক আমার দেশের মঈন উদ্দিন, দৈনিক নওয়াপাড়ার এস এম রায়হান, দৈনিক ভোরের দর্পন ও কোটচাঁদপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি আনোয়ার জাহিত জামান,সাধারণ সম্পাদক ও দৈনিক এই আমার দেশের খন্দকার আব্দুল্লাহ বাসার,দৈনিক ভোরের সময়ের সোহেল চৌধুরী,  দৈনিক নবচিত্রের শহিদুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চলের আশাদুল ভূঁইয়া, দৈনিক সাপ্তাহিক দিগন্ত বাণীর আরিফ হোসেন সহ স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রোটারি স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গরিব অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানের লক্ষে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, নারায়নগঞ্জ ও ঢাকার ২৪টি রোটারি ক্লাবের যৌথ আয়োজনে রোটারি স্বাস্থ্য মেলা খুলনা রেল ষ্টেশনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার সভাপতি রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস, রোটারি ক্লাব অব রুপসী খুলনার সভাপতি রোটাঃ আল আমিন রাকিব, রোটারি ক্লাব অব খুলনা গ্রীন সিটির সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন স্বপন, রোটারি ক্লাব অব খুলনা গোল্ডেন সিটির সভাপতি রোটাঃ নাসরিন শ্রাবনী, রোটারি ক্লাব অব খুলনা নর্থের সভাপতি রোটাঃ আল মামুন রাজীব, রোটরি ক্লাব অব বাগেরহাটের সভাপতি রোটাঃ শহিদুল হক, রোটারি ক্লাব অব গ্লোরিয়াস খুলনার সভাপতি রোটাঃ তারেকুল ইসলাম বাবু, রোটারি ক্লাব অব সেনহাটির সভাপতি রোটাঃ লিয়াকত হোসেন, রোটারি ক্লাব অব সোনাডাঙার সভাপতি রোটাঃ সামছুল আরেফীন লিয়ন, রোটারি ক্লাব অব খুলনা ওয়েস্ট এর সভাপতি রোটাঃ ইঞ্জি সেলিম আল আজাদ। 

অন্যান্যর ভেতর উপস্থিত ছিলেন রোটাঃ পিপি. ডাঃ সৈয়দ আবু সইদ, রোটাঃ পিপি. ইঞ্জি মশিউজ্জামান খান, রোটাঃ পিপি. সৈয়দ হাফিজুর রহমান, রোটাঃ পিপি. ড. সফিকুর রহমান, রোটাঃ পিপি. কে এম এনায়েতুল করিম হেলাল, রোটাঃ পিপি. ফজলে রাব্বি মোপাশা, রোটাঃ পিপি. আশীষ দে, রোটা পিপি. ইঞ্জি নাজমুল হুদা, রোটাঃ পিপি. মোঃ শামীম, রোটাঃ সুদেব মন্ডল, স্কাউটার ফজলুল বারী মল্লিক প্রমুখ।

ইভেন্ট পার্টনার বাংলাদেশ স্কাউট খুলনা রেলওয়ে অঞ্চলের স্কাউটদের ও বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকদের সহযোগিতায় মোট ৩৮১ জন অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুদ প্রদান করা হয়।

বছরের প্রথম দিনে মোংলায় নতুন বই হাতে পেলো শিক্ষার্থীরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে মোংলার শিক্ষার্থীরা। শনিবার সকালে মোংলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসে,এম আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার ও সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সীমিতভাবে পাঠদানও করেছেন বিদ্যালয়টি। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬ হাজার ২শ শিক্ষার্থী পাচ্ছে এ নতুন বই।

বেসরকারী  জুট মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি সফলের লক্ষে প্রস্তুতি সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনায় ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স, মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আজ ২ জানুয়ারি রবিবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফলের লক্ষে এক প্রস্তুতি সভা মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের  প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, মোঃ লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, কাশেম মুন্সি, মো বাবলু, মোঃ শহিদ সরদার, আইনউদ্দিন, মো. ইসমাইল, বাবুল শেখ, মো. আলম, এরশাদ আলী সার্জেন্ট , জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা ইকবাল বিশ^াস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা) , ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক  শেখ মোঃ  ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী,  মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, মোঃ সোলায়মান, খায়রুল আলম,  মোঃ আলাউদ্দিন,  সবুর, আলম, আঃ রশিদ, হাছান, আতাউর,আবুল কাশেম, আবুল হোসেন, প্রমুখ ।

থার্টিফাষ্ট নাইটে পথেরবাজার চেকপোষ্টে ৪ বোতল হুইস্কি আটক ১

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ থার্টিফাষ্ট নাইটে  পথের বাজার চেকপোষ্টে ৪ বোতল মাদক , ইম্পেরিয়াল হুইস্কিসহ ১ জনকে আটক করেছে পুলিশ । শুক্রবার চেকপোষ্টে নিয়মিত তল্লাশি চলাকালে রাত ১১ টার দিকে এক যুবক ফুলতলা থেকে খুলনার দিকে পায়ে হেটে আসার পথে তার গতিবিধি সন্দেহজনক হলে পথেরবাজার চেকপোষ্টের ইনচার্জ এস আই রাকিব হোসেন সঙ্গীয় ফোর্স সহ কাছে থাকা কালো রংয়ের ট্রাভেলব্যাগে তল্লাশী চালিয়ে ৪ বোতল হুইস্কি (মদ)  উদ্ধার সহ আটক করে । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে যার নং ১-১১-২২ ইং ।  

শিরোমণি বাজার বনিক সমিতির  বাৎসরিক প্রীতিভোজ অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমণি বাজার বনিক সমিতির উদ্যোগে ইংরেজী নববর্ষ উপলক্ষে  ৩১ ডিসেম্বর শুক্রবার  রাতে  এক বাৎসরিক প্রীতিভোজ অনূষ্টান অনুষ্ঠিত হয়।  সকল ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেরকে নিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে এ প্রীতি ভোজ সম্পন্ন  হয় । বাজারের ব্যবসায়িরা বলেন  বছরের শেষে সকল  ব্যবসায়ী এবং সকলে মিলে একত্রিত হয়ে আনন্দ উল্লাসে থাকাটা একটা অন্যরকম অনুভূতি। আগামী দিনগুলো যেন সকলে হাসি খুশিতে কাটাতে পারি এবং সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আনন্দে থাকি এটাই আমাদের প্রত্যাশা ।  এ সময় উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন,  বাজার বনিক সমিতির সভাপতি ও   ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গির হোসেন , ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক খম লিয়াকত আলী, কাজী জাকারিয়া রিপন, মাষ্টার শাহাজান হাওলাদার, শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম, শিরোমনি তরুন সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম,  বাজার বনিক সমিতির  সাধারন সম্পাদক  শেখ শাহিদুল ইসলাম, শেখ শহিদুল্লাহ, মোঃ ইয়াসিন, নবনির্বাচিত ইউপি সদস্য আলহাজ¦ শেখ আল আমিন, মোঃ বাপ্পি, শিরোমনি কেডিএ মার্কেট কমিটির সাধারন সম্পাদক শেখ জাকির হোসেন,  মেহেদী হাসান কাজী, মোঃ বাশির, শেখ পলাশ হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাব্বির, আসলাস, মোঃ হায়দার, মুরসালিন, মোঃ সামছুর রহমান,  মোঃ শামিম, গাওসুল, হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ , বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস , বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা খাতুন , সহকারী প্রধান শিক্ষক আমেনা খাতুন, শিক্ষক হাসিনা খাতুন , শিক্ষক কর্নধর ঢালী , ম্যানেজিং কমিটির সদস্য হেলেনা বেগম , সুবর্ন বেগম , রেহেনা বেগম , জাহাঙ্গীর হোসেন , সোহাগ হোসেন , বিশিষ্ট সমাজসেবক শেখ আব্বাস আলী , শিরোমনি স্পোর্টিং ক্লাবের সভাপতি মিয়া কাইজার রহমান , শিরোমণি যুব সংঘের সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল ইসলাম , সামাজিক সংগঠন,  গনসেবা সংস্থা’র পরিচালক মোঃ আবুল কালাম , নিরাপদ সড়ক চাই নিসচা খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন ,  শেখ আলমগীর হোসেন প্রমুখ ।

বিভিন্ন স্থানেছিন্নমূল  ব্যক্তিদের মাঝে কম্বল  ও খাবার বিতরণ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

স্বাধীনতার  সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাগ্রত ব্লাড ডোনার্স কেন্দ্রীয় কমিটি তত্ত্বাবধানে ও  জাগ্রত খুলনা ব্লাড ডোনার্স সহযোগিতায় শুক্রবার রাতে  খুলনা রেলেস্টশন, দৌলতপুর, খালিশপুর সহ নগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল  শীতার্তদের মাঝে কম্বল  ও খাবার বিতরণ করা হয়  ।এ সময় উপস্থিত ছিলেন জাগ্রত খুলনা জেলা কমিটির প্রেসিডেন্ট এসএম এমদাদুল হক , জাগ্রত খুলনা জেলা কমিটির,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল জাগ্রত খুলনা ব্লাড ডোনার্স ক্লাবের আহ্বায়ক বিপ্লবী খলিল জাগ্রত খুলনা ব্লাড ডোনার্স ক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসেন ,মোঃ মাসুম বিল্লাহ  এডমিন মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,   খুলনা ব্লাড ডোনার্স ক্লাবের আহ্বায়ক বিপ্লবী খলিল জাগ্রত বলেন    এই কর্মসূচি মাসব্যাপী সারা বাংলাদেশ চলমান থাকবে, উল্লেখ্য এ সংগঠনটি সমাজের বিভিন্নরকম  উন্নয়ন মুলক কর্মকান্ড দির্ঘদিন ধরে পালন করে আসছে ।

৬ দিন পর কেন্দ্রে ব্যালট বাক্স, প্রিসাইডিং অফিসারকে পেটাল জনতা

গোপালগঞ্জ) প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠানের ৬ দিন পর কেন্দ্রে পাওয়া গেল ব্যালট বাক্স। খবর পেয়ে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বাক্সটি নিতে আসলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে।

শনিবার উপজেলার কান্দি ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৬ দিন পর প্রধান শিক্ষক চিন্ময় বসু বিদ্যালয়টির অফিস কক্ষ খুলে ব্যালট বাক্সটি দেখতে পেয়ে স্থানীয় জনগণকে জানালে পরাজিত মেম্বার প্রার্থীদের লোকজন বিদ্যালয় চত্বরে এসে জড়ো হন।

এদিকে এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার মধু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই নির্বাচনের দিনে শুধুমাত্র মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ৬নং ওয়ার্ডের কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলার কাজী মন্টু কলেজের প্রভাষক প্রভাষ চন্দ্র মণ্ডল।

এ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নুরুল হক হাওলাদার ৪৬৯ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক বেপারী পেয়েছেন ৪০৯ ভোট।

পরাজিত প্রার্থী মো. ফারুক বেপারী বলেন, প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক হাওলাদারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে আমাকে পরাজিত করেছেন। আমি এ ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কারো কাছে প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করেছি। এই ভোটে নুরুল হক হাওলাদার মেম্বার নির্বাচিত হয়েছেন। আমি ভোট কেন্দ্রে ৬টি ব্যালট বাক্স এনেছিলাম। ভোট গণনা শেষে চলে যাওয়ার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে একটি বাক্স ভুলে থেকে যায়। এ বাক্সটি আজকে নিতে গেলে পরাজিত মেম্বারের লোকজন আমাকে মারধর করেন।

জয়ী মেম্বার নুরুল হক হাওলাদার বলেন, গত ২৬ ডিসেম্বর কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে আমি জয়লাভ করেছি। আমি টাকা-পয়সা দিয়ে কাউকে প্রভাবিত করিনি।

কোটালীপাড়া থানার এসআই আব্দুল করিম বলেন, কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডল ও একটি ব্যালট বাক্স উদ্ধার করে রিটানিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের কাছে পৌঁছে দিয়েছি।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কে সদর উপজেলার তুলারামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শতদল হাওলাদার (৩০) সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের সম্পদ হাওলাদারের ছেলে। তিনি ধানমাড়াই শ্রমিক।

আহত প্রবীর বিশ্বাস (৪৫) একই গ্রামের টিকেন বিশ্বাসের ছেলে। মুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নড়াইল থানার ওসি শওকত কবির জানান, ধানমাড়াইয়ের গাড়ি চালিয়ে সন্ধ্যায় দুজন তুলারামপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শতদলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

বছরের প্রথম দিনে একই এলাকার ৫ মসজিদে চুরি

তালা প্রতিনিধি।।

২০২২ সালের প্রথম দিনই সাতক্ষীরার তালায় পাঁচটি মসজিদে একযোগে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের গ্রিল কেটে দানবাক্স, মাইকের ব্যাটারি ও সোলারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১ জানুয়ারি) রাত ২টা থেকে ৪টার মধ্যে পাঁচটি মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ইকবাল হোসেন বলেন, চোরেরা এলাকার উত্তর শাহাজাতপুর জামে মসজিদ, সানাপাড়া জামে মসজিদ, বায়েজিদপাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দারপাড়া জামে মসজিদ ও পার্শ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদের গ্রিল কেটে দানবাক্স, ব্যাটারি, সোলার ও ঘড়িসহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন ঘটনায় এলাকাবাসী হতবাক।

সানাপাড়া মসজিদের ইমাম শেখ আব্দুল গফুর জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ফজরের আযান দিতে এসে মোয়াজ্জিন দেখেন মসজিদের গ্রিল কেটে দানবাক্স ও মসজিদের মাইকের ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। সকালে জানলাম আশপাশের আরও চার মসজিদে একই রকম চুরি হয়েছে। চোরদের কাছ থেকে আল্লাহর ঘরও রেহাই পাচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক।

খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো নৌকার সমর্থকের 

ঝিনাইদহ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হারান বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও সাত জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। নিহত হারান বিশ্বাস ওই ইউনিয়নের কৃত্তিনগর আবাসনের মৃত বিলাত আলী বিশ্বাসের ছেলে।

সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলফিকার কাইছার টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাতলাগাড়ী বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, শুক্রবার বাজারে মামুনের এক সমর্থকের সঙ্গে টিপুর সমর্থকের বাগবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা মিটিয়ে দেন। পরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত আট জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হারান বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হারান বিশ্বাস নৌকার সমর্থক ছিল।

ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

চিকিৎসক-ওষুধ সংকটে যবিপ্রবির মেডিকেল সেন্টার

যশোর অফিস

চিকিৎসক সংকটে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডা. এম আর খান মেডিকেল সেন্টার। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী, প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আছেন মাত্র চারজন চিকিৎসক। এর মধ্যে দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন চিফ মেডিকেল কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল ও ডা. নুরজাহান। ফলে দুজন দিয়ে কোনোরকম চলছে সেন্টারটি। এছাড়া পাওয়া যায় না ওষুধও।

অন্যদিকে যবিপ্রবির এ মেডিকেল সেন্টারের বিরুদ্ধে শিক-শিক্ষার্থীদের আছে নানান অভিযোগও। তারা জানান, চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। এছাড়া তারা পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। নেই পর্যাপ্ত পরিমাণ ওষুধ। আছে চিকিৎসকের অভাব। এ অবস্থায় ওষুধও চাইতে গেলেও দেওয়া হয় না।

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. নুসরাত জামান বলেন, আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। এক্ষেত্রে আমার অনেক সীমাবদ্ধতা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কিন্তু অর্থনৈতিক কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, এখানে ওষুধ এবং চিকিৎসকের সংকট আছে এটা সত্য। তবে ওষুধ দেওয়াই হয় না এ বিষয়টি ঠিক নয়। আমরা আমাদের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু চেষ্টা করছি।