Home আঞ্চলিক খুলনায় ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি : থানায় জিডি

খুলনায় ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি : থানায় জিডি

25

স্টাফ রিপোর্টার ।।

নগরীর বুড়োমৌলভী দরগাহ রোডের এক মহিলাকে ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে হাজী ইসমাইল রোডস্থ আলামিন মহল্লার এক বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করার মামলার বাদীকে মামলা তুলে নিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ১নং আসামীর স্ত্রী নাসরিন সুলতানা। এ ঘটনায় বাদী লবণচরা থানায় সাধরণ ডায়েরী (জিডি) করেছেন যার নং- ৮৫২, তরিখ- ২৩ ডিসেম্বর-২০২১। 

জিডি সুত্রে জানা যায়, ভিকটিমের সাথে খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের মৃত. গাজী দাউদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন রাজুর অনলাইনে পন্য বেচাকেনার মাধ্যমে পরিচয় ঘটে। রাজু ব্যবসার জন্য ভিকটিমের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। গত বছরের ১৫ আগস্ট রাজু ভিকটিমকে হাজী ইসমাইল রোডস্থ আলামিন মহল্লার এক বন্ধু মো. তারেক হোসেনের বাড়িতে আসতে বলে। ভিকটিম সেখানে গেলে তারেক হোসেন ও আবু হাসান তাকে ড্রিকংসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। পরে রাজু তাকে ধর্ষণ করে এবং তারেক ও আবু হাসান ভিডিও করে। পরে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে কয়েকবার ধর্ষণ করা হয় তাকে। এঘটনায় ভিকটিম ৩জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিঅই) তদন্ত করছেন। এ খবর পেয়ে ১নং আসামী সাজ্জাদ হোসেন রাজুর স্ত্রী নাসরিন সুলতানা বাদীকে মামলা তুলে নিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।