
খালেদা জিয়ার কিছু হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না: গয়েশ^র চন্দ্র রায়
স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে খালেদা জিয়াকে সুচিকিৎসা করানোর। খালেদা জিয়ার সুচিকিৎসা যে দেশে হয় তাকে সে দেশেই পাঠান। আর যদি খালেদা জিয়ার অনাকাক্সিক্ষত কোনো ঘটনা ঘটে তাহলে এক মুহূর্তও এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ৩০ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মন্ত্রীরা খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রতিবন্ধকতার ভিত্তিহীন কথাবার্তা বলছেন। এর আগে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আ স ম আব্দুর রবকে রাষ্ট্রের ৩৬ লাখ টাকা খরচ করে জার্মানিতে চিকিৎসা করানো হয়েছে। খালেদা জিয়া সম্পর্কে যে সব মন্ত্রীরা ঠাট্টা-মস্করা করছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যারা এ ধরনের মন্তব্য করছেন ভবিষ্যতে তাদের কী পরিণাম হবে তা আমি বলতে পারি না। যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, রাতের ভোটে নির্বাচিত তাদের কাছে কিসের অনুমতি চাইতে হবে। বিদেশে চিকিৎসা করাতে হলে আগে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের এই মন্তব্য সম্পর্কে তিনি বলেন, ক্ষমা চাওয়ার জন্য খালেদা জিয়ার জন্ম হয় নাই। তিনি হলেন, এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তিনি এদেশের আপসহীন নেত্রী। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে তার অবদান রয়েছে। তিনি শুধু ক্ষমা চাইতে পারেন সৃষ্টিকর্তার কাছে। আর কারো কাছে নয়। সরকারের উদ্দেশে গয়েশ^র চন্দ্র রায় বলেন, আপনারা জানিয়ে দেন, খালেদা জিয়ার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে না। তারপর এক মুহূর্তও আপনার ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা এমন এক আজব দেশে বসবাস করি যেখানে মানুষের চিকিৎসার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। ক্ষমতা থেকে নেমে গেলে কেউই থাকবে না সবাই পালিয়ে যাবে। নিজেদের মধ্যে বিবেধ দুর করার আহবান জানিয়ে সকলকে এক হওয়ার আহবান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশ বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, মেহেদী আহমেদ রুমি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, অধ্যক্ষ সোহরাব উদ্দীন, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুন্ডু, শফিকুল আলম মনা, আলী আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর হোসেন, এড. সৈয়দ ইফতেখার আলী, এড. সাবিরুল হক নাবু, শরিফুজ্জামান শরিফ, আমজাদ হোসেন, আমির এজাজ খান প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, আবু হোসেন বাবু ও আসাদুজ্জামান মুরাদ এবং সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
বিকাল ৩ টায় সমাবেশ শুরু হওয়ার ঘোষণা থাকলেও সকাল থেকেই দূর-দূরান্ত থেকে সমাবেশস্থলে বিএনপির মিছিল আসতে থাকে। সমাবেশ স্থলের প্রবেশ পথে বসানো পুলিশের ব্যারিকেট ভেঙ্গে মিছিলকারীরা সমাবেশে যোগ দেয়।
৭১ বছরে মোংলা বন্দর কর্তৃপক্ষ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১ লা ডিসেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭০ বছর আগে ১৯৫০ সালের ১ লা ডিসেম্বরে যাত্রা শুরু হয় এ বন্দরের। যাত্রা শুরুর ১০ দিনের মাথায় ১১ ডিসেম্বর পশুর চ্যানেলের জয়মনিরঘোলে ‘দি সিটি অব লিয়নস’ নামক প্রথম ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ নোঙ্গরের মধ্যদিয়ে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৮৭ সালে পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ ও পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।
১ লা ডিসেম্বর বুধবার মোংলা সমুদ্র বন্দরের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবেন কর্তৃপক্ষ। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে নানা আয়োজনে মুলত স্বল্প পরিসরে উদযাপন হবে দিবসটি। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯ টায় বন্দরের প্রশাসনিক চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবাষির্কীর শুভ উদ্বোধন করবেন বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মাদ মুসা। বেলা সাড়ে ১১ টায় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার শুভেচ্ছো বক্তব্য, অনুষ্ঠানে প্রধান অতিথির কেক কাটা, দুপুর ১২ টায় বন্দর ব্যবহারকারী, কৃতিত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট প্রদাণ করবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বন্দর চেয়ারম্যানসহ অন্যান্যরা। দুপুর সোয়া ১টায় মোংলা বন্দরের অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠান, দুপুর দেড়টায় মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে শেষ হবে বন্দরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হবে।
মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা বলেন, বন্দরকে আধুনিকায়ন ও ডিজিটাল বন্দরে রুপান্তিত করার লক্ষে ও অচল বন্দরকে সচল এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বন্দরে ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে আরো উদ্যোগী, সহনশীল হয়ে মোংলা বন্দরের সুনাম রক্ষায় সকলের সহযোগীতার প্রয়োজন। ১৯৫০ সালের এ দিনে চালনা এ্যাংকারেজ পোর্ট নামে মোংলা সমুদ্র বন্দরের যাত্রা শুরু হয়। দীর্ঘপথ পরিক্রমায় নানা সমস্যা মোকাবেলা করে পণ্য আমাদানী-রপ্তানী ও সর্বোচ্চ রাজস্ব আয়ের মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মোংলা সমুদ্র বন্দর। যা আগামী দিনেও এ উন্নয় ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।
ইউএনও এর হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিবাহ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল ছোট সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রীর। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অমল বিশ^াসের মেয়ে সে। সোমবার (২৯ নভেম্বর) সন্ধায় অত্যন্ত গোপনীয়তার মধ্যে অমল বিশ^াস ও তার স্ত্রী গীতা বিশ^াসের সহযোগীতায় তাদের নিজ এলাকায় একই গ্রামের নিলয় মৃধার ছেলে দিবস মৃধার সাথে এই বিবাহের আয়োজন চলছিল। পরে স্থানীয়দের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পারলে তিনি বিষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরবর্তীতে অবস্থা বেগতীর দেখে স্থান পরিবর্তন করে সদর উপজেলার গোটা পাড়া ইউনিয়নের পাতিলাখালি গ্রামে মেয়ের মামা বাড়িতে বিয়ের আয়োজন করলে বিষয়টি আবারো স্থানীয়রা ইউএনওকে অবগত করলে তার হস্তক্ষেপে আবারো বিয়ে কার্যক্রম বন্ধ করা হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে মেয়ের মা,বাবা,মামাসহ মামার বাড়ির সকলে পালিয়ে যায়।
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম বলেন, বাল্য বিয়ের আয়োজনের কথা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠালে তাদের হস্তক্ষেপে প্রথমে মেয়ের নিজ এলাকায় বিয়ে আয়োজন বন্ধ করা হয়। পরে ঐ রাতেই তারা সদর উপজেলার পাতিলাখালি গ্রামে মেয়ের মামার বাড়িতে পূনরায় বিয়ের আয়োজন করে। বিষয়টি জানান পর মূহুর্তেই স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,গ্রাম পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলে তারা উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
আনন্দমুখর ও জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজনে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খুলনায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় খুলনা ওয়ারিয়র্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে খুলনা রয়েলসকে এবং দ্বিতীয় খেলায় ভৈরব রাইডার্স ৭ রানে হিমেল-তৈয়্যেবা যুব সংঘকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
সকালে প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা রয়েলস্ নির্ধারিত ২০ ওভারে ৭৬ রান করেন। জবাবে খুলনা ওয়ারিয়র্স ১৩.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। বিজয়ী দলের পক্ষে আজিজুর রহমান তন্ময় অপরাজিত ৩৬, নুর ইসলাম রকি অপরাজিত ২২ ও হাসান আহমেদ মোল্লা ১০ রান করেন। এছাড়া বিজয়ী দলের পক্ষে রফিক আলী ৩টি ও মাকসুদুর রহমান, আহমেদ মুসা রঞ্জু ও আজিজুর রহমান তন্ময় ১টি করে উইকেট পায়। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান তন্ময়।
এদিকে দুপুরে দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ভৈরব রাইডার্স ৮ উইকেটে ১০৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে ফেরদৌস রহমান সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া এমএ হাসান ১৬, রফিউল ইসলাম টুটুল ১৫ ও এজাজ আলী ১৪ রান করেন। জবাবে হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রানে সংগ্রহ করতে সক্ষম হয়।
বিজয়ী দলের পক্ষে রফিউল ইসলাম টুটুল ২০ রানে ২টি উইকেট দখল করেন। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন ভৈরব রাইডার্সের ফেরদৌস রহমান। এর আগে সকাল ৯টায় রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো, মনিরুজ্জামান তালুকদার এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আশফাকুর রহমান রাজিব। সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। উপস্থিত ছিলেন ভৈরব রাইডার্সের স্বত্তাধিকারী ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, খুলনা ওয়ারিয়র্সের ম্যানেজার ও ক্লাবের নির্বাহী সদস্য মো. শাহ আলম, হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ স্বত্তাধিকারী আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা রয়েলস্ এর স্বত্তাধিকারী আলমগীর হান্নান, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ), সদস্য শেখ মোঃ সেলিম, আসাদুজ্জামান খান রিয়াজসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।
আশাশুনির বেউলায় সকলকে অচেতন করে ডাকাতি
গোলাম মোস্তফা, আশাশুনি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা গ্রামে বাড়ির সকলকে অচেতন করে ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে মৃত অভয় চন্দ্র বসাকের ছেলে প্রভাস বসাকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, প্রভাস বসাক দু’জন কর্মচারীকে নিয়ে বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে তারা রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত্র এক টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল ঘরের গ্রীল কেটে ভিতরে ঢুকে সকলকে অস্ত্রের মুখে জিম্মী করে আলমারীর চাবি দিতে বলে। না দেওয়ায় তাদেরকে মারপিট করা হয়। চাবি দেওয়ার পর সকলকে জোরপূর্বক চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে মূল্যবান মালামাল, নগদ টাকা ও কাপড় চোপড় নিয়ে ডাকাতরা কেটে পড়ে বলে ধারনা করা হচ্ছে।
মঙ্গলবার ভোরে ক্ষেতে কাজ করার জন্য লোকজন সেখানে গিয়ে তাদেরকে না পেয়ে পাশের লোকজনকে জানালে অসিত বসাকের ছেলে দেবেন্দ্র ও অধর বিশ্বাসের ছেলে স্বপন ঘরে ঢুকে সকলকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মেম্বার ও পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থানে পৌছলে কর্মচারী সরজিৎ দাশের ছেলে গোবিন্দ’র ততক্ষণে একটু জ্ঞান ফিরে আসে। তার কাছ থেকে ডাকাতির ঘটনার কিছু তথ্য পাওয়া যায়। পুলিশ দ্রুত বাড়ির মালিক প্রভাস, মহিলা কর্মচারী ও পুরুষ কর্মচারী গোবিন্দকে এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া না গেলেও আমাদের তদন্ত অব্যহত রয়েছে। অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন।
দেবহাটার কুলিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় আটক-১৩
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটার কুলিয়ায় নির্বাচনে পরাজিত ইউপি সদস্যর সমার্থকদের হুমকি ও বসতবাড়িতে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। এঘটনায় মঙ্গলবার ৩৫ জনকে অভিযুক্ত করে (৩০ নভেম্বর) পরাজিত কুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী শাহানুজ্জামান রিপন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-০৮, ৩০/১১/২১।
মামলার বিবরনে জানা যায়, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম রব্বানির সাথে প্রতিদ্বন্দ্বীতাকারী শাহানুজ্জামান রিপন পরাজিত হওয়ার হন। পরে তার কর্মী সমার্থকদের হুমকি ও বাড়িতে হামলা চালানোর অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত পরবর্তী অভিযুক্তদের আটক করে। আটককৃতরা হলেন, উত্তর কুলিয়ার আইয়ুব আলী সরদারের ছেলে ইমরান হোসেন (২৫) ও সালাউদ্দিন সরদার (২৩), পুষ্পকাটি মাঝেরপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে শেখ মাসুদুল হাসান (৩০), উত্তর কুলিয়ার শাহিনুজ্জামানের ছেলে শামীম হোসেন (২৪), একই এলাকার আজাহার আলী সিকদারের ছেলে শহিদুল (৬৭), মৃত সাগর আলী গাজীর ছেলে মোহাম্মদ জিয়ারুল (৪৫), মৃত আসাম উদ্দিন মোল্লার ছেলে শাহ আলম মোল্লা (৩২), মৃত হাবিবুল মোল্লার ছেলে আবু সাঈদ মোল্লা (২৫), মৃত সাহাবুর আলী গাজীর ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান (৩৩), পূর্ব কুলিয়ার তপন মন্ডলের ছেলে সাগর মন্ডল (২১), পুষ্পকাটি দক্ষিণপাড়ার রাজিবুলের ছেলে আব্দুর রহিম (২০), মৃত ওয়াজেদ আলীর ছেলে সেলিম হোসেন সরদার (২৬), উত্তর কুলিয়ার সুরাত আলির ছেলে শাহিনুর ইসলাম শাহিন(৩৫)।
এদিকে, মঙ্গলবার (৩০ নভেম্বর) আটককৃত আসামীদের জেলা আদালতে প্রেরন করে দেবহাটা থানা পুলিশ। অপরদিকে এঘটনায় (২৯ নভেম্বর) নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আছাদুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দেবহাটা থানায় নিয়ে আসা হয়। পরে ঐ রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আছাদুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, কুলিয়া ইউনিয়নে পরাজিত ইউপি সদস্যর সমার্থকদের হুমকি ও বসতবাড়িতে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১৩ জনকে আটক করা হয়েছে। আটক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দেবহাটায় আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১Í২০২২ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া খাদ্য গুদাম কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব আব্দুল্লাহ হিম সহ খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
কেশবপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান- ২০২১-২২ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। উপজেলা খাদ্য কর্মকর্তা সুনীল মন্ডল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খাদ্য গুদাম চত্বরে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ,উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল হাসান, উপখাদ্য পরিদর্শক রুহুল আমীন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা ওয়াহিদুজ্জামান বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মিল মালিক আতাউর রহমান প্রমুখ। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা বলেন, ২০২১-২২ অর্থ বছরে এ উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজী দরে ৫৬৯ মেট্রিক টন আমন ধান ও ৫০ টাকা কেজী দরে ৪৭০ টন চাউল সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
খুলনা জেলা আওয়ামী লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজি জাকির হোসেন-এর ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজি জাহাঙ্গীর হোসেন মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহি– রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী সহ নেতৃবৃন্দ।
বটিয়াঘাটায় জলমা ইউনিয়ন আ’লীগের বর্ধিত ও নৌকার প্রার্থী বিধান রায়ের নির্বাচনী প্রচারণা
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক বিরোধীদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে । এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে তৃণমূল থেকে নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে হবে । সে কারণে নেতাকর্মীদের সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক যোগে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।তিনি আরও বলেন, নৌকা না জিতলে আমি আপনি কেউ ছাড় পাবেন না। এমনকি দেশের উন্নয়নের ধারা আবারও পিঁছিয়ে যাবে।তিনি গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বটিয়াঘাটার জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী । বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.নবকুমার চক্রবর্তী, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা ইসলাম, দপ্তর সম্পাদক এম এ কচি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, উপ প্রচার সম্পাদক খায়রুল আলম, সদস্য অসিত বরন বিশ্বাস,পাপিয়া সারোয়ার শিউলি,বুলু রায় গাঙ্গুলী, জামিল খান,অমিয় অধিকারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল,উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সম্পাদক ইমরান হোসেন ইমু, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার,রাজ কুমার রায়, গোবিন্দ মল্লিক, মোসারেফ হোসেন মুসা, চঞ্চলা মন্ডল, আসলাম তালুকদার,সুবীর মল্লিক, বিপ্লব মল্লিক, অরিন্দম গোলদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান, প্রকাশ রায়, পলাশ রায় ও জেলা ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরায় দৈনিক খুলনাঞ্চল’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর বেলা ১২টায় সাতক্ষীরা পলাশপোলে পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম। প্রধান অতিথির তার বক্তব্যে পত্রিকাটির সার্বিক মঙ্গল কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি আরো বলেন, আমরা কোন সাংবাদিকের সুনাম এবং প্রশংসা দেখে কেউ যেনো ঈর্ষান্বিত না হই এবং তাকে যেন ক্ষতি করার চেষ্টা না করি। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মাদ আলী সুজন, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, দৈনিক করতোয়া পত্রিকার সেলিম রেজা মুকুল, চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত পত্রিকার উপ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সহ সম্পাদক রুবেল হোসেন, দৈনিক যুগের বার্তা পত্রিকার সহ সম্পাদক প্রফেসর রজব আলী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার মোঃ মীর আবু বক্কার, দৈনিক রাজপথের দাবী পত্রিকার এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক বর্তমান পত্রিকার জাহিদ হোসেন, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক অগ্রসর পত্রিকার আশরাফুজ্জামান মুকুল , দৈনিক মুক্তখবর পত্রিকার মনিরুজ্জামান মনি, দৈনিক দেশ সংযোগ পত্রিকার আমিরুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শহিদুল ইসলাম শহিদ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক গণমুক্তি পত্রিকার আবির হোসেন লিয়ন, দৈনিক স্বদেশ পত্রিকার মোতাহার নেওয়াজ মিনাল, দৈনিক সোনালী বার্তা’র শফিকুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার আব্দুস সালাম, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মোঃ কামাল উদ্দীন সরদার, দৈনিক আজকের জনবানী পত্রিকার মোঃ গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ অহিদুজ্জামান, সাংবাদিক মোঃ আব্দুল মাতিন, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কলারোয়া প্রতিনিধি সোহাগ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মোঃ আমিরুল ইসলাম।
‘আটাক’ এর বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স
খবর বিজ্ঞপ্তি
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে ‘বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন রেজা। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. শেখ মোঃ রেজোয়ান এবং এজাজ আহমেদ চৌধুরী সুমন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি মাহফুজা আকতার জারা, এস এম মাহফুজুল আলম, শেখ মামুন হোসেন, মীর মহসীন আলী ও নাজমুন নাহার রুনু, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, যুগ্ম সম্পাদক প্রলয় লাহিড়ি, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, কার্যনিবীহী সদস্য আবদুল বাকী, আলামিন।
আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব যশোর (আটাজ) এর আলী হাসনাত খান, শরিফুল ইসলাম চৌধুরী, রাকিব হাসান, সাইফুল ইসলাম, তানভীর আহমেদ, আজিমুল সজিব, আলতাফ হোসেন ও মঞ্জুরুল আলম নোমান।
সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয় এবং সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালিত : ৫ দিনের কর্মসূচী ঘোষনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালিত, ৫ দিনের কর্মসূচী ঘোষনা। ঢাকা, খুলনা, যশোর, নরশিংদি, চিটাগং রাষ্ট্রয়ত্ব পাটকল কর্মচারী-কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবীতে রাষ্ট্রয়ত্ব পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে সকল পাওনা পরিশোধ সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষে ৩০ নভেম্বর বেলা ১১ টায় ঢাকা মতিঝিল বিজেএমসি’র কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী পালন কালে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ ইসরাফিল খান। সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন সৈয়দ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাফর উল্লাহ হাই, মোঃ শেকাদত হোসেন খান, সৈয়দ জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবুল মহসিন, আব্দুল মতিন, ফাইজুর রহমান, মোঃ সোহরাব হোসেন, স্বপন কুমার দত্ত, আহসান উল্লাহ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন আগামী ১৮ ডিসেম্বর অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের সকল পাওনা পরিশোধ করা না হলে ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে। মানববন্ধন কর্মসূচীতে নেতৃবৃন্দ আরোও বলেন, ২০১৩ সাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের কোন পাওনা পরিশোধ করেনি। অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের সকল পাওনা সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষে ৫ দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ৫ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা, খুলনা, যশোর, নরশিংদি, চিটাগং জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান, ৮ ডিসেম্বর সকাল ১১টায় বিজেএমসি’র সকল আঞ্চলিক কার্যালয় ঘেরাও, ১৫ ডিসেম্বর দেশের স্বস্ব অঞ্চলের খুলনার আটরা শিল্পাঞ্চল, খালিশপুর শিল্পাঞ্চল, ঢাকার ডেমরা শিল্পাঞ্চল, নরসিংদি শিল্পাঞ্চল, চিটাগং হাফিজ জুটমিল শিল্পাঞ্চল এলাকায় সমাবেশ। ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।
কুয়েট’র ইইই বিভাগের প্রফেসর ড. সেলিম হোসেন এর অকাল মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের গভীর শোক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন (৩৮) ৩০ নভেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রফেসর ড. মোঃ সেলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। তিঁনি প্রফেসর সেলিমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। এছাড়া, বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, প্রকাশনা কমিটি প্রফেসর ড. মোঃ সেলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রায়েরমহলের আলোচিত আমির আলী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
নগরীর রায়েরমহলের আলোচিত বৃদ্ধ আমির আলী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর বয়রা বাজার বাসস্ট্যান্ড চত্বরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে অংশ নেন এবং বক্তৃতা করেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, ১৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আবিদুল্লাহ, সাঃ সম্পাদক হাসান ইত্তেকার চালু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, রোজি ্ইসলাম নদী, জাপা নেতা আসাদ মল্লিক, আ’লীগ নেতা শেখ আাবু দাউদ, নিহত আলেয়ার ছেলে মারুফ, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ইসলাম লাভলু, শিক্ষক সমিতির নেতা লিয়াকত হোসেন, আঃ সালাম, বুলবুল আহমেদ, নিহত আমির আলীর স্ত্রী ও মামলার বাদী জামিলা বেগম,নিহত হাতেমের ছেলে আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন ব্যানারে লেখা হয়েছে, শেখ আমির আলী, বীরমুক্তিযোদ্ধা শাহাদাৎ আলী, আলেয়া বেগম, পান বিক্রেতা মোয়াজ্জেক হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি চাই। আরো লেখা রয়েছে, কুখ্যাত খুনি, মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী ভুমিদস্যু, নারী ধর্ষণকারীদের মূল হোতা ফ্রিডম পার্টির নেতা মোল্লা মোয়াজ্জেম গংদের ফাঁসি চাই। বক্তারা বলেন, আমির আলী হত্যা মামলার মূল আসামী মোয়াজ্জেম মোল্লা সিরিয়াল কিলার, ভূমিদস্যু। ফায়ার সার্ভিসের সামান্য ফায়ারম্যান হয়ে কি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তা দুদকের তদন্তের দাবি তোলেন বক্তারা। অবিলম্বে আমির শেখ হত্যা মামলার বাকী আসামীদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর আছর নামাজ পড়ে আমির আলী রায়েরমহল বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন প্রথমে ভ্যানে ও পরে তাকে ইজিবাইকে নিয়ে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দিয়েছে ঘাতকচক্র। তাকে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়। ২৫ নভেম্বর পুলিশ লাশ পাওয়ার পরও নিয়ম না মেনেই গোপনে দাফনের চেষ্টা করে। যা লাশ ঘুম করার চেষ্টা বলে বক্তারা বলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জামিলা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করার পর পুলিশ মোয়াজ্জেম মোল্লা ও মিজান মোল্লাকে র্যাব গ্রেফতার করে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১২ হাজার ৩৪৪ জন
তথ্য বিবরনী
খুলনা জেলায় মঙ্গলবার ১২ হাজার ৩৪৪ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ পাঁচ হাজার আটশত ২৫ জন এবং মহিলা ছয় হাজার পাঁচশত ১৯ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে চার হাজার ১১ জন এবং নয়টি উপজেলায় মোট আট হাজার তিনশত ৩৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ৪০ জন, বটিয়াঘাটায় দুই হাজার দুইশত ৩২ জন, দিঘলিয়ায় আটশত ৩০ জন, ডুমুরিয়ায় এক হাজার পাঁচশত ২৮ জন, ফুলতলায় এক হাজার একশত ৩২ জন, কয়রায় তিনশত ৯০জন, পাইকগাছায় ৯৪ জন, রূপসায় এক হাজার একশত ১২ জন ও তেরখাদায় নয়শত ৭৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া মঙ্গলবার মহানগর ও খুলনা জেলায় দুই হাজার ছয়শত ৩৩ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
কেসিসি’র চলমান সকল উন্নয়ন কাজ সমাপ্তির জন্য ঠিকাদারদের প্রতি নির্দেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কেসিসি’র চলমান সকল উন্নয়ন কাজ সমাপ্তির জন্য ঠিকাদারদের প্রতি নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র তালিকাভুক্ত ঠিকাদারদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সিটি মেয়র চলতি শুষ্ক মৌসুমে চলমান প্রকল্পের কাজ সমাপ্ত করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্যও ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেন।
মতবিনিময়কালে সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা মহানগরীতে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে নগরবাসীর নাগরিক সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে। ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহকেও সেই লক্ষ্য পুরণে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কোন ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মনি খোকন, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ঠিকাদার আলহাজ্ব মফিদুল ইসলাম টুটুল, মোঃ তাজুল ইসলামসহ সর্বস্তরের ঠিকাদারগণ ও কেসিসি’র উপ-সহকারী প্রকৌশলীগণ মতবিনিময় সভায় নিজ নিজ মতামত তুলে ধরেন।
বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর কার্যনির্বাহী কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
২৭ নভেম্বর ২০২১ ইং তারিখ নারায়ণগঞ্জ ও দৌলতপুর, খুলনাস্থ বিজেএ অফিসে একযোগে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে শেখ সৈয়দ আলী, আরজু রহমান ভুইয়া, মোঃ কুতুব উদ্দিন, শেখ কওছার আলী, আলহাজ্ব মোঃ আব্দুস সোবাহান শরীফ, শেখ দাউদ হায়দার, শেখ শহিদুল ইসলাম, এস.এম. সাইফুল ইসলাম পিয়াস, মোঃ নুরুল ইসলাম বাবুল, এফ.এম. সাইফুজ্জামান, আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ লিয়াকত হোসেন, খন্দকার আলমগীর কবির, এস.এম. হাফিজুর রহমান, নুরুল হোসেন, মোঃ তোফাজ্জেল হোসেন ও মোঃ শহীদ হোসেন দুলাল বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হন।
পরবর্তীতে ২৯ নভেম্বর,২০২১ ইং তারিখে বিজেএ, নারায়ণগঞ্জ অফিসে অনুষ্ঠিত নির্বাচনে বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শেখ সৈয়দ আলী পর পর ৩য় বার চেয়ারম্যান, আরজু রহমান ভূঁইয়া পর পর ২য় বার সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং এফ.এম সাইফুজ্জামান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
বাগেরহাটে জেলা যুবলীগের বর্ধিত সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দীন। বাগেরহাট জেলা যুবলীগের আহ্ববায়ক সরদার নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নবী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এড ড. শামীম আল সাইফুল সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এড শেখ নবীরুজ্জামান বাবু, কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, কেন্দ্রীয় সদস্য মোঃ ইমাম হাসান, মোঃ রেজাউল করীম, শেখ আব্দুর সবুর, শেখ মারুফ হোসেন, জি এম গফফার হোসেন, শেখ জসিম উদ্দীন, চৈতি রাণী বিশ্বাস, বাগেরহাট জেলা যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, ফারুক তালুকদার, শাহনেওয়াজ মোল্লা দোলন, লিটন সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং আগামী আগামী সংসদ নির্বাচনের জন্য এখন থেকে ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। দেশ ও দলের স্বার্থে বাগেরহাট জেলা যুবলীগসহ সকল উপজেলা ও পৌরসভার প্রতিটি ইউনিটে সু-শৃংখল থেকে যুবলীগকে দায়িত্ব পালনের আহবান জানান কেন্দ্রীয় এই নেতা।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রাণের এই দেশ। তবে দেশের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রকারীরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো মুল্যে এ ষড়যন্ত্র রুখতে হবে। এ জন্য সকল নেতাকর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস খাদে : নারী-শিশুসহ ১৮ জন আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে যাত্রীবাহি বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৮জন আহত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী বাসযাত্রী দেবাটা এলকার জুয়েল রানা জানান,ঘটনার দিন দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহি বাস (খুলনা মেট্রো জ-১১-০০৪৬) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে খাদে পড়ে যায়।এসময় বাসে থাকা খুলনা মহম্মদনগরের পাপড়ি বেগম (৩৫),পাটকেলঘাটার আমিনুর রহমান (৫০),সরবানী বেগম (৪০),সাতক্ষীরার সারিব (২৬),ভেটখালীর নুর ইসলাম (৪০),খুলনার আশীষ রায় (২৭),কেশবপুরের সৈকত সাহা (২০),শ্যামনগরের আবুল কালাম (৩৪),নাইম হোসেন (১৯),জাহিদ হাসান (১৯),সাতক্ষীরার সুমন সাহা (২৭),হাসান আলী (৪০),সিয়াম হোসেন (২),মুনিয়া খাতুন (৩),খুলনার খান রাবিুল ইসলাম (৪০),কলারোয়ার রিপন শেখ (৫১),উম্মে সালমা (৪০),আশাশুনির জাহাঙ্গীর শেখ (২০) আহত হয়।দ্রুত ফায়্ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং এদের মধ্যে আহত আমিনুর রহমান ও খান রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শরণখোলায় সুর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
শরণখোলায় মঙ্গলবার (৩০ নভেম্বর) সুর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ (ওয়াডি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে ভয়েস অফ সাউথ বাংলাদেশ (ভিওএসবি) এবং সিডিডি উন্নয়নসংস্থা আয়োজিত দিনব্যপী কর্মশালায় সভাপতিত্ব করেন শরণখোলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী। অতিথি হিসেবে ছিলেন শরণখোলা উপজেলা সমাজ সেবা অফিসার অতীশ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই ও ভিওএসবি’র মিডিয়া কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ শওকত হোসেন। কর্মশালা পরিচালনা করেন ভিওএসবি’র নির্বাহী পরিচালক মোঃ সহিদুল ইসলাম এবং সিডিডি সাভারের কো-অর্ডিনেটর মোঃ ময়নুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, ইউপি সদস্য আকলিমা বেগম, উন্নয়ন কর্মী জাকারিয়া হোসেন প্রমূখ। দাতা সংস্থা হিলোজ অষ্ট্রিয়ার সহযোগিতায় ভয়েস অফ সাউথ বাংলাদেশ (ভিওএসবি) এবং সিডিডি উন্নয়নসংস্থা সুর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ-ওয়াডি দিনব্যপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ গ্রহণ করেন। কর্মশালায় জানানো হয় শরণখোলার চারটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সাত সহ¯্রাধিক পরিবার বিনামূল্যে সুর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি (ওয়াডি) ব্যবহার করে সুপেয় পানি পান করছেন।
সেবা বাড়াতে কালীগঞ্জে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি ॥
গ্রামীণ ফোনের সেবা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে আরও একটি গ্রামীণ ফোন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মেইনবাসস্ট্যান্ড সংলগ্ন মুনছুর প্লাজায় সেবামুলক এ সেন্টারের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
এ উপলক্ষে গ্রামীণফোন সেন্টারের বর্ন্যাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের ডিজিটাল স্ট্রাটেজি প্রধান সোলাইমান আলম, সার্কেল রিটেইল হেড মোহাম্মেদ সোয়েব আনসার, বরিশাল রিজিওনাল সেলস হেড নুরুজ্জামান খান, ,সার্কেল এইচ আর হেড সাব্বির আহম্মেদ, ডিস্টিবিউশন প্লানিং মিনহাজুল আলম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন,গ্রামীন ফোনের ঝিনাইদহ এরিয়া ম্যানেজার মোহম্মদ নাসির উল্লাহ, টেরিটোরি ম্যানেজার আবু সিনা, চ্যানেল ম্যানেজার জিয়াউর রহমান, এবং গ্রামীন হোম সেন্টারের সত্ত্বাধিকারী জহুরুল হক বিপ্লব প্রমুখ। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মি ও কালীগঞ্জের সুধীজনেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রথমে রঙিন ফিতে কাটেন পরে অতিথিদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কেক কাটা হয়।
কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের দ্বিতীয় তলাস্থ সম্মেলন কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের ফলে প্রতিষ্ঠানের সেবা প্রদানসহ সার্বিক কর্মকা-ের মানোন্নয়ন ঘটে। এ জন্য নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ/কর্মশালা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে পরিকল্পনামাফিক প্রশিক্ষণ প্রদান সহজ হবে। তিনি বার্ষিক ভিত্তিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ পরিকল্পনা ও একটি প্রশিক্ষণপঞ্জী তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বলেন, শুধু প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করলে চলবে না, একাডেমিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতেও প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। একাডেমিক ক্ষেত্রের শিক্ষা-গবেষণা বিষয়ে তথ্যও সন্নিবেশ করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদুস সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। সভায় এপিএর বাজেট, ত্রৈ-মাসিক রিপোর্ট, প্রশিক্ষণ পরিকল্পনা, শুদ্ধাচার পুরস্কার প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খুবির চারুকলা স্কুল ও স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য অংকন পরীক্ষা ৪ ডিসেম্বর
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ¯œাতক/¯œাতক (সম্মান) ১ম বর্ষে চারুকলা স্কুল এবং স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য আগামী ০৪ ডিসেম্বর অংকন পরীক্ষা নি¤েœাক্ত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থাপত্য ডিসিপ্লিনের পরীক্ষা সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ও চারুকলা স্কুলের সকল ডিসিপ্লিনের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য খাতা ছাড়া অংকন পরীক্ষার আনুষাঙ্গিক দ্রব্যাদি (যেমন: পেন্সিল, বোর্ড ইত্যাদি) এবং এঝঞ গুচ্ছ ভর্তি পরীক্ষার ২ কপি অফসরঃ ঈধৎফ সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাগেরহাটে কোটি টাকা ব্যয়ে আবাহনী ক্লাব ও ডায়েবেটিক হাসপাতাল কমপ্লেক্স নির্মান শুরু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে এক কোটি টাকা ব্যয়ে আবাহনী ক্লাব ভবন ও ডায়েবেটিক হাসপাতাল কমপ্লেক্স নির্মান কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে আবহনী ক্লাব ভবন ও ডায়েবেটিক হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত জমিতে আনুষ্ঠানিকভাবে এইকাজ শুরু হয়। এসময়, বাগেরহাট ডায়েবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক কাজী মুকিত ঝন্টু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোঃ মোশারফ হোসেন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর আবুল হাসান শিপন, তালুকদার আব্দুল বাকি, রেজাউর রহমান মন্টু, মনিরুজ্জামান খান, কোহিনুর বেগম ডালিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি আহসানুল করিম, মোঃ দেলোয়ার হোসেন, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, প্রকৌশলী রেজাউল করিম রিজভি, রায়হান হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ডায়াবেটিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ হিসেবে পাওয়া এক কোটি টাকা দিয়ে বাগেরহাট পৌরসভার বাস্তবায়নে প্রাথমিকভাবে এই কাজ শুরু করা হয়েছে। নির্ধারিত এই জমিতে প্রশিক্ষণ সেন্টারসহ চারতলা বিশিষ্ট আবাহনী ক্লাব ভবন ও আধুনিক ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স নির্মান করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ।
নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ বলেন, বাগেরহাট আবাহনী ক্রীড়া চক্রের জন্য চারতলা বিশিষ্ট আবাহনী ক্লাব ভবন ও আধুনিক ডায়াবেটিস সোসাইটি হাসপাতাল নির্মান করা হবে। ডায়াবেটিস সোসাইটি হাসপাতালটি হবে মাল্টিপার্পাস ও মাল্টি ফাংশনাল। এর অধীনে চারতলা, ছয়তলা ও দশতলা বিশিষ্ট ৩টি ভবন নির্মানের পরিকল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে চিকিৎসক চেম্বার, পেশেন্ট অপেক্ষা কক্ষ, ল্যাব ও টয়েলেট সুবিধা নির্মান করা হবে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অন্যান্য কাজ সমাপ্ত করা হবে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, বাগেরহাটের সাধারণ সম্পাদক ডা. মোঃ মোশারফ হোসেন বলেন, এই প্রকল্পটি বাগেরহাটবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি আবাহনী ক্লাব ভবনের মাধ্যমে এলাকার যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে। আমরা চাই অতি দ্রুত এই প্রকল্পটির বাস্তবায়ন হোক।
পাইকগাছায় ১৫০ বছরের শ্মশান ঘাট দখলের অভিযোগ : থানায় অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ১৫০ বছরের শ্মশান ঘাট জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার কুমখালী গ্রামে। এ ঘটনায় চেয়ারম্যান সর্বশেষ থানায় অভিযোগ হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগের বাদী দেব্রত কুমার বাছা(৫৭) জানিয়েছেন, উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্য ও তার ছেলেরা আমাদের পূর্ব পুরুষের ১৫০ বছরের শ্মশান ঘাট দখল করে নিয়েছে। তিনি আরো বলেন প্রতিপক্ষ রমেশ ও তার ছেলে সুকেশ ও বিপুল বৈদ্যর ভয়ে এলাকার লোকজন কথা বলতে ভয় পায়। গত ২০ নভেম্বর বিকাল তিনটার দিকে তাদের জমি শ্মশান ঘাট ছেড়ে দেয়ার কথা বললে তারা উত্তেজিত হয়ে জীবন নাশ এবং দেশ ছাড়ার হুমকি দেয়। রমেশ বৈদ্য জানান, আমি জমি কিনে বসবাস করি। তবে এখানে শ্মাশান হলে আমাদের বসবাস করা খুব কঠিন হয়ে পড়ে। মরা মানুষের পুড়ানো ধোয়ায় বাড়ি থাকা যায়না। তবে পুরাক শ্মাশান স্বীকার করে বলেন নদীর চরভরাটিয়া জায়গায় শ্মাশন গড়ে উঠেছে। আমি শ্মশানের জাইগা নেইনি। দেব্রত কুমার বাছাড় বলেন, এ নিয়ে ইউনিয়নের ইউপি সদস্য সহ গড়ইখালী চেয়ারম্যানের নিকট অভিযোগ করলেও প্রতিকার প্রতিকার পাইনি। উপায়ন্ত না পেয়ে গত ২৯ নভেম্বর জীবন নাশের হুমকি সহ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল সালাম কেরু বলেন, শ্মশানের বিষয় অভিযোগ পেয়েছি খুব তাড়া তাড়ি বসে বিষয়টি সমাধান করবো। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন হিন্দু সম্প্রদায়ের শেষ ঠিকানা হল শ্মশান। এ সংক্রান্তে একটি অভিযোগ পেয়েছি। যদি দখলের সত্যতা পাই তাহলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শেখ হেলাল উদ্দীন কলেজে বিদায় ও মোটিভেশান সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ার শেখ হেলাল উদ্দীন কলেজের-২০২১ সালের এইচএসসি পরীর্ক্ষার্থীদের ২০তম ব্যাচের বিদায়, মাস্ক ও স্বাস্থ্যবিধি এবং মোটিভেশান সভা মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপত্বিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ জরুরী কাজে বাইরে থাকায় অনলাইনে শির্ক্ষার্থীদের শুভকামনা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য মোঃ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম,প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, শির্ক্ষার্থী হুরজাহান খাতুন, মোঃ আবুল হায়াত, নাঈমা খাতুন ও বন্যা কুন্ডু প্রমুখ। আলোচনা শেষে রোটারি ক্লাক খুলনা সাউথের সৌজন্যে শির্ক্ষার্থীদের মাস্ক বিতরণ করা, স্বাস্থ্য বিধি সংক্রান্ত লিফলেট এবং পরীক্ষার প্রবেশপত্র হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য ২০২১ সালের ২০ তম ব্যাচে শেখ হেলাল উদ্দীন কলেজ থেকে ২৭৯ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীর্ক্ষার্থীদের শুভকামনা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভা শেষ করা হয়।
বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতা বকুলের নেতৃত্বে বৃহত্তম মিছিল
খবর বিজ্ঞপ্তি
স্মরণকালের বৃহত্তম মিছিল দেখেছে খুলনাবাসী। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশে যোগ দিতে অনুষ্ঠিত হয়েছে এ মিছিল। কেন্দ্রীয় বিএনপি নেতা, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে। যে মিছিলের শুরু ছিল, শেষ খুঁজে পাওয়া যায়নি।
বিকেল ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই নগরীর ফেরিঘাট মোড়ে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। খুলনা মহানগর ও জেলা, নগরীর খালিশপুর ,দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসের ব্যানারে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হন সেখানে। ছিলেন মহানগরের বাইরে রূপসা, দিঘলিয়া, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, কয়রা, পাইকগাছা উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মীও। সমস্ত মিছিলের নেতাকর্মীদের একত্রিত করে দুপুর দেড়টার দিকে সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে এ মিছিল থেকে শ্লোগান ওঠে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দানের। প্রকম্পিত হয় রাজপথ। রাস্তার দুপাশে পথচারী, যানবাহনের চালক ও যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতারা করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানান। রাজপথে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর সরব উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এখনই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে চ’ড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণার ডাক দেওয়ার আহবান জানান অনেকে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।
এদিকে বিএনপি নেতা বকুলের নেতৃত্বাধীন মিছিলটি সমাবেশস্থলে পৌছালে তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তিল ধরণের ঠাঁই ছিলনা কোথাও। জনতার নেতা রকিবুল ইসলাম বকুল দলীয় নেতাকর্মীদের সাথে সমাবেশের শেষ পর্যন্ত রাজপথে অবস্থান নেন।
নড়াইলে মাদকের ব্যপকতা রোধে নাগরিকদের সম্পৃক্তকরনে আলোচনা সভা
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মাদকের ব্যপকতা রোধে নাগরিকদের সম্পৃক্তকরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর ) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও সুজনের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এস,এ,মতিন। এ সময় উপস্তিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম – আল – মামুন, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু , সাংবাদিক স্বপন কুমার দাস, সাংবাদিক মধু সরকার, সাংবাদিক শুভ সরকার, সাংবাদিক রাজু, সোহানা পারভিন জনি, সাজ্জাদ আলম খান সজল, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হোসেন।
নড়াইলে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে মফি শেখ (২৮) হত্যা মামলায় আসামী মোঃ জামিনুর রহমান মোল্লাকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জারিমানা, অপর তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা সকলে আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানাযায়, এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার ছেলেকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাইসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে মাথাভাঙ্গা নামক একটি সেতুর ওপর পৌছালে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেক্সোনা খাতুন ৬ জনকে আসামী করে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেয় আদালত। নড়াইলের অতিরিক্ত পিপি এ্যাডঃ নুর মোহাম্মদ বলেন, আসামীদের মধ্যে নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ জামিনুর রহমান মোল্লাকে মৃত্যুদন্ড। এছাড়া লুৎফর রহমানের অপর সন্তান মোঃ সাদ্দাম হোসেন শুভ, একই এলাকার মোকছেদ মোল্যার ছেলে মোঃ সহিদ মোল্যা ও ছাকেম মোল্যার ছেলে সাত্তার মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড, ও ৫০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামী আবেনুর খাতুন ও সাখায়েত হোসেন কে বেকসুর খালাস দেওয়া হয়।
“ওমিক্রন” নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে সর্বচ্চ সতর্কতা জারি
বেনাপোল প্রতিনিধি
বিশ্বব্যাপী আতঙ্ক করোনাভাইরাসের নতুন ধরন “ওমিক্রন” নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে গ্রহন করা হয়েছে সর্বচ্চ সতর্কতা। সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে বন্দর এলাকায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।
চিঠিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন এ ‘ওমিক্রন’ ধরনটি প্রথম শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, বতসোয়ানা, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতে থেকে যে সব যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলদেশে আসবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেসব যাত্রী মাস্কবিহীন বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মধ্যে ফ্রি মাস্ক সরবরাহ করা হচ্ছে। আজ সকাল থেকে পুলিশি তত্ত্বাবধানে ইমিগ্রেশনের প্রবেশমুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি।
বেনাপোল বন্দরের এসিসটেন্ট ডাইরেক্টর সঞ্জয় বাড়–ই বলেন, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোতে জীবানুনাশক স্প্রে করার ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাকচালক ও হেলপারদের মাস্ক ব্যবহারে নির্দেশনা দেয়া হয়েছে। ভারতীয় ট্রাক ড্রাইভাররা যাতে বন্দরের বাইরে বেরুতে না পারে সেজন্য বন্দরের বিভিণœ বহির্গমন গেটে সতর্কতা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, করোনাভাইরাসের নতুন ধরন “ওমিক্রন” নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দর এলাকায় সর্বচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্ক্রেনিং করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।মেডিকেলের একটি টিম সার্বক্ষনিক কাজ করছে বন্দর ও ইমিগ্রেশনে। বিশে^র ঝুকিপূর্ণ ১২টি দেশ থেকে আসা নাগরিকদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
জলবায়ু পরিবর্তন সম্মেলন বিষয়ক মিট দ্যা প্রেস
তথ্য বিবরনী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬ বিষয়ে পর্যালোচনা এবং স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা বিষয়ক মিট দ্যা প্রেস অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক। বক্তৃতায় সিটি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশে^র সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ১০টি শহরের একটি হলো খুলনা। যেসকল দেশ জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ি তাদেরকে এ বিষয়ক অভিযোজন ও প্রশমন প্রক্রিয়ার অর্থায়নে অন্তর্ভূক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে জাননো হয়, বিশ^ জলবায়ু সম্মেলনে খুলনা থেকে চার জনের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। যারা সম্মেলনের সাইড ইভেন্ট ও একটি সংবাদ সম্মেলনে অংশ নেয়। সংবাদ সম্মেলনে প্রতিনিধিরা ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ পুরোপুরি বন্ধের দাবি জানান। জলবায়ু সম্মেলনে একশত চারটি দেশ বন উজাড়রোধ ও বনভূমি সংরক্ষণ বিষয়ে একমত পোষণ করে সম্মতিপত্রে স্বাক্ষর করে।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের প্রধান ড. মোস্তফা সারোয়ার, বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশন ও অ্যাওসেড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
কোটচাঁদপুরে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
মোঃ আশাদুল ইসলাম
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি প্রণয়নের নিমিত্তে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০শে নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া উপস্থিত ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন , পৌরসভার প্যানেল মেয়র টু ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হারুন উর রশিদ,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি কর্মকর্তা মহসিন আলী , পৌর আঃলীগ নেতা কাজী আলমগীর প্রমুখ।
এসময় উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ,ফায়ার সার্ভিস কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, মসজিদের ইমাম,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
৮ টি মুড়ি বই উদ্ধারে সরগরম: পুণঃভোট দাবি ৫ প্রার্থীর
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের একটি ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে। ভোটের ২ দিন পরে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র হতে ব্যালট পেপারেরর ৮ টি মুড়ি বই পুলিশ উদ্ধার করার পরে ভোট কারচুপির অভিযোগ তুলে ৫ পরাজিত মেম্বার প্রার্থী পুণ নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীরা হলেন, ওই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী মিলন হোসেন,নাছির উদ্দিন,রাজিব আহম্মেদ, সোহাগ হুসাইন ও মাজহারুল হান্নান লিটন।
অভিযোগকারীরা লিখিত অভিযোগে বলছেন, গত রোববার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন তাদের ওয়ার্ডের মোল্লাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপারের ৮ টি মুড়ি বই পুলিশ উদ্ধার করে। এছাড়াও পাশর্^বর্তী কেন্দ্র ৫ নং ওয়ার্ডের আরেক প্রার্থীও অনুরুপভাবে ফলাফল কারচুপির অভিযোগ এনেছেন।
তারা লিখিত অভিযোগে বলছেন, ওই কেন্দ্রের অসাধু প্রিজাইডিং অফিসার আবু সাইদ ভোটে কারচুপি কওে ফলাফল উল্টে দিয়েছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে ভোটের পরদিন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুপুর ২ টার সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু সাইদের রুমের ড্রয়ার খুললে ৮ টি কাটা ব্যালটের মুড়ি বই দেখতে পান। এ সময় তিনি বিষয়টি জনপ্রতিনিধিসহ সকলকে অবহিত করলে পরাজিত মেম্বর প্রার্থীরা সেখানে হাজির হন। এর কিছু সময় পরই সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার আবু সাইদ মটরসাইকেলযোগে সেখানে আসলে এলাকাবাসী তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মুড়ি বই জব্দ ও প্রিজাইডিং অফিসারকে থানাতে নিয়ে আসে। প্রার্থীদের অভিযোগ,উক্ত প্রিজাইডিং অফিসার গোপনে ওই বই ব্যালটে আবু জাফরের ফুটবল প্রতিকে সীল মেরে তাকে বিজয়ী করিয়েছেন। তারা এমন অনিয়মের সুষ্ট বিচারসহ পূনরায় ভোট গ্রহনের দাবী জানান। এদিকে অনুরুপভাবে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর সদস্য প্রার্থী কোরবান আলী তার কেন্দ্রে ভোটের ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে পূণ গননার দাবী করেছেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কালীগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সাইদ জানান, ভোট শেষে তড়িঘড়ি করে ভোটের মালামাল বুঝ করতে গিয়ে ৮ টি মুড়ি বই ভুলে ফেলে এসেছেন। কোন রকমের ঘুষ কারচুপির বিষয়টি সত্য নয়।
এদিকে ওই ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা সমাজসেবা অফিসার কৌশিক আহম্মেদ জানান, কয়েকজন প্রার্থী অভিযোগপত্র নিয়ে তার কাছে এসেছিলেন। তাদের অভিযোগে দাবীর বিষয়টি আমাদের সমাধান করার এখতিয়ার নেই। এমন বিষয়টি সমাধান করার মালিক একমাত্র ট্রাইবুনাল।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, ভোট গ্রহন শেষে প্রিজাইডিং অফিসারের ভুলে মুড়ি বইগুলি সেখানে হয়তো থেকে গিয়েছে। পরে তা উদ্ধার হয়েছে। তবে, এর বাইরে কিছুই নেই বলে তিনি সাফ জানিয়ে দেন।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, মুড়ি বই উদ্ধারের খবর পেয়ে তিনি সেখানে পুলিশ পাঠিয়ে মুড়ি বইগুলো জব্দ করে থানাতে এনেছেন। এ বিষয়ে ওইদিন থানাতে একটি জিডি করা হয়েছে।
গাজী জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে সালাম মূর্শেদী এমপি’র গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
বারাকপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গাজী জাকির হোসেন এর ভাই গাজী জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার দুপুর ১টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
গাজী জাহাঙ্গীর হোসেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বারাকপুর ইউনিয়নের প্রতিনিধি ছিলেন এবং বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মঙ্গলবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে প্রয়াত গাজী জাহাঙ্গীর হোসেনকে দেখতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।#
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা রফিকুলের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক মিয়া রফিকুল ইসলাম আর নেই। ২৯ নভেম্বর নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বেলা ১১ টার সময় পরিবারের লোকজন তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । মঙ্গলবার বেলা সোয়া ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না- লিল্লাহি- রাজিউন) মৃতুকালে স্ত্রী ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । কিডনি , ডায়বেটিস সহ বিভিন্নরোগে তিনি ভুগছিলেন। মঙ্গলবার এশা বাদ গাবতলা জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাযা শেষে মশিয়ালী সরকারি গোরস্থানে দাফন করা হয় । জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মন্জু , সাধারন সম্পাদক ও কেসিসি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক অধক্ষ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির (ভারপ্রাপ্ত ) সাধারন সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আঃ রব মুন্সি, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, মিনা মুরাদ হোসেন, শেখ আনোয়ার হোসেন, মোঃ আরিফ, গাজী মোন্তাজ, নওশের হোসেন পিন্টু, রিয়াজ, মোঃ ফরহাদ , মোঃ নাসির উদ্দিন, মোঃ সেলিম, মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান, শাহাদাত হোসেন সাজু প্রমুখ ।
যুবকের পকেটে মিলল ১২ স্বর্ণের বার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১২টি স্বর্ণের বারসহ মো. শাহবুল (৪৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় উপজেলার মেদেনীপুর গ্রামের শেষ প্রান্তে খালপাড়া ব্রিজের ওপর থেকে স্বর্ণের চালানসহ ওই যুবককে আটক করা হয়। আটক মো. শাহবুল উপজেলার মেদেনীপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
৫৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালান জীবননগর উপজেলার মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট টহল দল।
অভিযান পরিচালনা করার সময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। এর পর তল্লাশি করে তার পকেট থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার ওজন এক কেজি ৩৯৭ গ্রাম।
এ ব্যাপারে পলাতক আরও দুজনকে আসামি করে জীবননগর থানায় মামলা করা হয়। তারা হলোÍ ওয়াসিম মিয়া ও রাশেদ।
ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় দৌলতপুর থানায় দায়ের করা ইমারুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় সাইদুর রহমান (৬০) নামের একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেয়া হয়। মঙ্গলবার বেলা ৩টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলামের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দ-প্রাপ্ত সাইদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মকলেছ আলীর ছেলে। মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি ওমর আলী ও মনোয়ারা খাতুনকে বেকসুর দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ আগস্ট দুপুরে ভুষিমালের ব্যবসায়ী ইমারুল ইসলাম তার পাওনা টাকা চান সাইদুর রহমানের কাছে। এ সময় সাইদুর রহমান ক্ষিপ্ত হয়ে ইমারুলের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ৯ দিন পর রাজশাহী মেডিকেল রেফার্ড করলে পথে মারা যায় ইমারুল। পরে নিহত ইমারুলের স্ত্রী বাদী হয়ে দৌলতপুর থানায় ৩ জনের নামে হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৭ নভেম্বর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আজ ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি সাইদুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
সাতক্ষীরা সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সদর উপজেলার আলিপুরে ও কালিগঞ্জ উপজেলার নলতায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের রাসেল (১৬) ও শ্যামনগর উপজেলার ব্রম্মশাসন গ্রামের উত্তম ঘোষ (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুর নাথপাড়া এলাকায় কার্ভাডভ্যনচাপায় মোটরসাইকেল আরোহী কিশোর রাসেল নিহত হয়। সে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গি গ্রামের মহিদ সরদারের ছেলে।
অপরদিকে কালিগঞ্জ উপজেলার নলতায় বাসচাপায় পিষ্ট হয়ে উত্তম ঘোষ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি শ্যামনগর উপজেলার ব্রম্মশাসন এলাকার পঞ্চানন ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে উত্তম ঘোষ নিজের মোটরসাইকেলে সাতক্ষীরার দিক থেকে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথে কালিগঞ্জের নলতার চৌমুহনী এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। ওই সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস (সাতক্ষীরা- জ ১১-০০০৫০) উত্তম ঘোষকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোরে ৫ বছরে আয় বেড়েছে ইউপি চেয়ারম্যানদের
যশোর অফিস
যশোরে পাঁচজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, গত পাঁচ বছরে তাদের আয় তুলনামূলক বেড়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) শহরের একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর আয়োজিত ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় চেয়ারম্যানদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।
যশোর জেলার ১০ ইউনিয়নে ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্প বাস্তবায়ন করেছে রাইটস যশোর। এ প্রকল্পের আওতায় প্রকাশিত পাঁচজন ইউপি চেয়ারম্যানের সম্পদ বিবরণীতে দেখা গেছে, পাঁচ বছর আগে মণিরামপুরের ভোজগাতি ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল সাড়ে তিন লাখ টাকা। বর্তমানে তার বার্ষিক আয় পাঁচ লাখ ৩০ হাজার টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে এক দশমিক ৫ শতক জমি ও নির্ভরশীলদের নামে ৩০ শতক জমি। ধার ও ঋণ আছে ছয় লাখ টাকা।
বাঘারপাড়ার বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল ২২ লাখ টাকা। বর্তমানে আয় বেড়ে হয়েছে ২৫ লাখ টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ১৫ একর জমি ও স্ত্রীর নামে ২০ ভরি সোনার গহনা। তার দেনার পরিমাণ ছয় লাখ টাকা।
কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল ৯ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে তাদের বার্ষিক আয় ১০ লাখ ২২ হাজার টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৩ বিঘা জমি, স্ত্রীর নামে ৯ শতক ও নির্ভরশীলদের নামে ৮ বিঘা জমি আছে। ব্যাংক ঋণ আছে ৯ লাখ টাকা।
অভয়নগরের প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল ১৩ লাখ ২১ হাজার ৪০৮ টাকা। বর্তমানে তাদের বার্ষিক আয় ১৬ লাখ ৮৬ হাজার টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর নামে ৫ শতক, নিজের ২ দশমিক ১৮ একর জমি ও পাঁচ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের বাড়ি, স্ত্রীর ১০ দশমিক ৫ ভরি সোনার গহনা ও নিজের চার লাখ টাকা মূল্যের জিপ গাড়ি আছে।
চুরি-হারানো ৫৫ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
সাতক্ষীরা প্রতিনিধি
চুরি যাওয়া ও হারানো ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ লাইনসে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
পুলিশ সুপার বলেন, গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আট মাসে সাতক্ষীরার আট থানায় মোবাইল হারানো ও চুরি-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৭৪১টি। এর মধ্যে পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরেছে ২৪২টি। তিনি আরও জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ গ্রামের দুঃখ ‘বড়রিয়া ব্রিজ’
মাগুরা প্রতিনিধি
মাগুরায় বড়রিয়া খালের ওপর নির্মিত জরাজীর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে ২০ গ্রামের লক্ষাধিক মানুষ। এতে করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে মধুমতি-নবগঙ্গা সেচ প্রকল্পের আওতায় খননকৃত এমডি-২ (ড্রেনেজ) খালের ওপর ১৯৯২ সালে নির্মিত ব্রিজটির মাঝের স্ল্যাব ও রেলিং ভেঙে গেছে। এতে গত প্রায় দুই বছর ধরে চলাচলে অনুপযোগী হয়ে উঠছে ব্রিজটি। এতে করে বড়রিয়া, কলমধারী, ছোটকলমধারী, শ্রীপুর, মৌশা, নিখড়হাটা ও গোপীনাথপুরসহ ২০ গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে অটোরিকশা, ভ্যান, সিএনজি, নছিমন ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। রোগী, বিদ্যালয়গামী শিক্ষার্থী ও কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা ও বিক্রির জন্য হাটবাজারে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জন গুরুত্বপূর্ণ ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে মেরামত না হলে যে কোনো সময় ব্রিজটি ধ্বসে পড়েতে পারে।
মৌশা গ্রামের আবুল হোসেন মোল্যা বলেন, ব্রিজের মাঝখানে ভাঙা হওয়ার কোনো অ্যাম্বুলেন্স তো দূরের কথা ভ্যান বা অটো করে রোগী নেওয়াও কঠিন। আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি। ব্রিজটি দ্রুত মেরামত করা দরকার।
বড়রিয়া গ্রামের কৃষক হাফিজার রহমান বলেন, অনেকদিন ধরেই ভাঙা ব্রিজের কারণে মাঠ থেকে ফসল বাড়ি আনতে আমাদের অনেক কষ্ট হয়। ব্রিজটি মেরামত হলে সহজে ফসল আনতে ও হাট-বাজারে নিতে পরতাম।
এ বিষয়ে বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পান্নু মোল্যা জানান, এ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের হাজার-হাজার মানুষ, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করছে।
মাগুরা এলজিডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান, ইতোমধ্যে ব্রিজের ডিজাইন করেছি এ অর্থবছরের মধ্যে কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।
ঝিনাইদহে বিজয়ী মেম্বারকে কুপিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মো. রাশেদুল ইসলাম নামে নবনির্বাচিত এক মেম্বার প্রার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাষ্টাভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাশেদুল একই ওয়ার্ডের তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বিজয়ী মেম্বার প্রার্থী রাশেদুল ইসলাম তার ভাই ও বাবাসহ কয়েকজন অনুসারীকে নিয়ে নির্বাচনী ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে মো. জুম্মন নামে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তার বাড়ির পাশে দাঁড়িয়ে তারা কথা বলছিলেন। এ সময় পরাজিত মেম্বার প্রার্থী মো. কোরবান আলীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো দায়ের কোপে রাশেদুলের ডান পা কেটে যায়।
রাশেদুল ও জুম্মন পাশের একটি ঘরে আশ্রয় নেন। হামলাকারীরা রাশেদের সঙ্গে থাকা ভাই রফিকুল ইসলাম, বাবা আতিয়ার রহমান ও প্রতিবেশী মোমিনুর রহমানকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে বারোবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজন মেম্বার রাশেদ ও তার বাবা আতিয়ার হাসপাতালে ভর্তি আছেন।
আহত নবনির্বাচিত মেম্বার রাশেদুল ইসলাম বলেন, আমি বিগত সময়েও নির্বাচিত মেম্বার ছিলাম। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে জয়ী হওয়ার পরের দিন অসুস্থ কর্মীকে দেখতে গেলে পরাজিত মেম্বার প্রার্থী কোরবানের সমর্থকরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় কোনোরকম পাশের একটি ঘরে আশ্রয় নিলে সেখানেও তারা ভাঙচুর চালায়।
এ বিষয়ে জানতে পরাজিত মেম্বার প্রার্থী কোরবান আলীর মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বারোবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জাগো নিউজকে বলেন, রাতে সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে মেম্বারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
মনিরামপুরে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পলাশী আদর্শ কলেজের পরীক্ষার্থীরা এ আন্দোলন করে।
তাঁদের অভিযোগ, প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা টাকা করে চেয়েছেন শিক্ষকরা। টাকা ছাড়া প্রবেশ পত্র দেওয়া হচ্ছে না।
শিক্ষকদের দাবি, এইচএসসি পরীক্ষার্থীদের করোনার (ফাইজার) টিকা দেওয়ানোর সময় ইউএনও অফিসে কলেজকে টাকা দিতে হয়েছে। সেই টাকাসহ প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা করে পরীক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। পলাশী আদর্শ কলেজ থেকে এবার তিন বিভাগে ১৮০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ মঙ্গলবার সকালে পরীক্ষার প্রবেশপত্র আনতে কলেজে যায় শিক্ষার্থীরা।
এদিকে মঙ্গলবার কলেজে উপস্থিত ছিলেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার ম-ল। সকালে কলেজে যেয়ে প্রবেশপত্র না পেয়ে মানবিক বিভাগের পরীক্ষার্থী খলিলুজ্জামান অধ্যক্ষর সাথে মোবাইল ফোনে কথা বলে। এ সময় ওই পরীক্ষার্থী টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে অধ্যক্ষ বলেন, টাকা কেন নিচ্ছি সেটা ইউএনও বলতে পারবেন। পারলে সেখানে গিয়ে জেনে এসো। অধ্যক্ষর সাথে ওই পরীক্ষার্থীর কথোপকথনের অডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে এসেছে। এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল করা হয়েছে অধ্যক্ষকে। তিনি ফোন রিসিভ করেননি। তবে প্রবেশপত্র বাবদ টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন কলেজের শিক্ষক মোশারেফ হোসেন।
তিনি বলেন, পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়ানোর সময় কলেজের কিছু খরচ হয়েছিল। প্রবেশপত্র দেওয়ার সময় সেই খরচ ধরে আমরা ১৫০ টাকা করে চেয়েছি।
মোশারেফ হোসেন বলেন, উপজেলায় টিকা দেওয়ানোর সময় যশোর থেকে যাঁরা টিকা দিতে এসি গাড়িতে করে এসেছেন তাদের যাতায়াত খরচসহ সব আয়োজন করতে খরচ হয়েছে। ইউএনও বলেছেন এ খরচ কলেজকে বহন করতে হবে।
এদিকে শাওন হোসেন নামে কলেজের এক পরীক্ষার্থী বলে, আমরা টাকা চাওয়ার বিষয়টি ইউএনওকে মোবাইলে জানাইছি। তিনি লিখিত অভিযোগ করতে বলেছেন।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, কলেজে টাকা নেওয়ার বিষয়ে আমাকে ফোনে জানানো হয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি।
ইউএনও বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে যাঁরা উপজেলায় টিকা দিতে এসেছেন তাঁদের মাইক্রো ভাড়াসহ সব আয়োজন করে দিতে হয়েছিল কলেজদেরকে। এ বিষয়টা আমি জানি।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্রো বলেন, প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নর্থখাল ব্যাংক রোডের মো. মনিরুল ইসলামের ছেলে মো. আসাদ হাওলাদার (২২) ও ডুমুরিয়া থানার থুকড়ো গ্রামের আব্দুল হামিদ সর্দারের ছেলে মো. আলমগীর সর্দার (৪০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানাধীন সদর থানাধীন দক্ষিন টুটপাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৯ নভেম্বর সন্ধ্যা ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন খুলনা জেলার
কয়রা থানার বাগালি গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. আরিফুজ্জামান অনু (২৩)।
র্যাব-৬ জানায়, ২৯ নভেম্বর সন্ধ্যা ৫টার দিকে নগরীর দক্ষিন টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল। এসময় একটি ধারালো চাইনিজ কুড়াল, ঘর ভাঙার বিভিন্ন উপকরন (হাতুড়ি, ফাইল বা র্যাত, ২টি স্টিলের স্প্রিং, চাকু, কলমের হাতল যুক্ত একটি সুই) ও ৩৪৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী আরিফুজ্জামান অনুকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।










































