Home আঞ্চলিক কলারোয়ায় ২২২০ জন পরীক্ষার্থীকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়

কলারোয়ায় ২২২০ জন পরীক্ষার্থীকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়

12

সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি ।।

কলারোয়ায় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ করোনাভাইরাসের প্রতিষেধক ফাইজার টিকা প্রদান করা হয়েছে।
টিকা নিতে পরীক্ষার্থীদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে তারা বেশ খুশি
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল থেকে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে কলারোয়া উপজেলার সকল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এদিন ২২২০ জন পরীক্ষার্থীকে প্রথম ডোজের ফাইজার টিকা প্রদান করা হয়। এরমধ্যে ছেলে ১৫৫৮ ও মেয়ে ১০৬২ জন।
২০২২ সালের ৮ জানুয়ারি এই টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
এছাড়া কোন পরীক্ষার্থী এদিন টিকা নিতে না পারলে তারা সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে টিকা গ্রহণ করতে পারবে।
এই কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, স্বাস্থ্য পরিদর্শক নূর মোহাম্মদ, নজরুল ইসলাম, গোলাম সরোয়ার, লায়লা আরজুমান বানু, সিরাজুল ইসলাম ও সকল স্বাস্থ্য সহকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া বেগম, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন কলেজের প্রধান ও প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা।