বিনোদন ডেস্ক।।
বাগদানের রেশ কাটতে না কাটতেই শুটিংয়ে ফিরলেন বিদ্যা সিনহা মিম। দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিং সেটে মিমের ছবিও দেখা যাচ্ছে। বাগদানের পর দ্রুতই শুটিংয়ে ফেরায় বোঝা যাচ্ছে, মিম তার কাজ নিয়ে কতটা গুরুত্ব দেন! মিম বলেন, বাগদান নিয়ে মাথায় একটা চাপ ছিল। এখন আর নেই। কারণ প্রায় এক মাস আগে থেকে বাগদানের সব প্রস্তুতি আমি নিজেই নিয়েছি। উল্লেখ্য, ১০ই নভেম্বর সনি পোদ্দারের সঙ্গে মিমের বাগদান হয়েছে।











































