রূপসা প্রতিনিধি।।
র্যাব-৬ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা এলাকায় থেকে এক জালিয়াতি চক্রের সদস্যকে আটক করেছে।
র্যাব জানায়, তারা নকল এনআইডি কার্ড, বিভিন্ন জালিয়াতি ইত্যাদি প্রস্তুত করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ দল উক্ত চক্রকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গত ১৫ নভেম্বর রাতে র্যাব দল খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। আইচগাতী সরকারী বঙ্গবন্ধু কলেজের সামনে কম্পিউটারের দোকান হতে রূপসার মোছাব্বারপুর গ্রামের মৃতঃ মোস্তফা ফকির ছেলে আসামী মো. সাকিল ফকির (২১) কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি কিবোর্ড, ১টি মাউস, ১টি স্কানার, ২টি ক্যাবল, ৩টি জাল সার্টিফিকেট, ১টি মোবাইলসেট, ১টি সীম কার্ড সহ তাকে গ্রেফতার করা হয়। পরে আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।











































