Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

47

রূপসার শ্রমিকলীগ নেতা মফিজুল ইসলামকে হুমকির নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

রূপসা থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি ড্রেজার ব্যবসায়ী মো. মফিজুল ইসলামকে  মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় সন্ত্রাসীরা।

রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ হুমকিদাতা নগরীর দারোগা পাড়া আজিজুর রহমান রোডের মৃত. আব্দুর রাজ্জাক মোল্যার দু’ছেলে হাফিজুর রহমান টিটু ও মো. মাহবুবুর রহমান টুলু, টুলুর বড় ভাইয়ের ছেলে লিমন, দক্ষিন টুটপাড়া বায়তুল আমান জামে মসজিদ রোডের আরিফ মাহমুদ রনি ও টুটপাড়া ময়দার মিলের পাশের বাসিন্দা সাইদুরসহ সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।      

নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মো. কবির শেখ, সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, জাকির হোসেন, জলিল শেখ, স্বপন শেখ, জাহাঙ্গীর হোসেন, হাসান শেখ প্রমুখ। ৪নভেম্বর মফিজুল ইসলাম ৫জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন যার নং- ২৩৫।

শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট : নিউ টাউন ক্লাব ও রেডসানের সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে সহজ জয় পেয়েছে নিউ টাউন ক্লাব ও রেডসান ক্লাব। রবিবার (০৭ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নিউ টাউন ক্লাব ৮ উইকেটে আবাহনী ক্রীড়া চক্রকে ও দ্বিতীয় ম্যাচে রেড সান ক্লাব ৯ উইকেটে খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদকে পরাজিত করে।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে আবাহনী ক্রীড়া চক্র নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ৪১ রান করতে সমর্থ হয়। দলের হয়ে একমাত্র দুই অংকের কোটায় ১১ রান করেন তামিম। নিউ টাউন ক্লাবের হয়ে রাকিব ৩টি, ফারহান ২টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন অর্প ও আলিফ। জবাবে ব্যাট করতে নেমে নিউ টাউন ক্লাব ১৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে উষ্ণ সর্বোচ্চ ১৬ রান করেন। ১০ রান করেন আলিফ। প্রতিপক্ষের হয়ে একটি করে উইকেট নেন রাকিব ও মাহিম। বিজয়ী দলের রাকিব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ ১৯.৫ ওভারে মাত্র ৬৯ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে সেজান ১৫, এনামুল ১৪ রান করেন। রেডসান ক্লাবের হয়ে রাকিব, মেহরাব ও পোলক ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭.৫ ওভারেই এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রেডসান ক্লাব। দলের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাব্বির মাত্র ৩০ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এছাড়া ইবতেশাম করেন ১৩ রান। দারুণ ব্যাটিং করে সাব্বির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। 

ক্রীড়া সংগঠক আনভীরকে হত্যাচেষ্টার নিন্দা এসবিআলী ফুটবল একাডেমির

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এসবিআলী ফুটবল একাডেমি খুলনার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন একাডেমির উপদেষ্টা ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, একাডেমির সভাপতি বাবুল হোসেন বাবলা, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, শহিদুল ইসলাম শুভ্র, মনসুর আলী, সমীর কৃষ্ণ হীরা, মনিরুল ইসলাম সোহাগ, মনির শেখ, নুরুল ইসলাম শিমুল, মো. জিয়া, কামাল হোসেন, মুরাদ প্রমুখ।   

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পাচার হওয়া ৪০ লাখ টাকা মূল্যের এসএস পাইপ জব্দ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সংঘবদ্ধ চোরাকারবারীদের পাচার করে আনা প্রায় ৪০ লক্ষাধিক টাকা মূল্যের এসএস পাইপ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত পাইপ ও দুইটি ট্রলারসহ আটককৃতকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার দিকে মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টহল দল। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে দুইটি কাঠের নৌকায় থাকায় ২৩ পিচ এসএস পাইপ জব্দ করেন। ২০ ফিট লম্বার ২৩পিচ পাইপের ওজন সাড়ে তিনশত কেজি। যার মূল্য ৪০ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত পাইপ ও দুইটি কাঠের নৌকাসহ আটক ব্যক্তিকে রবিবার রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের গোয়েন্দা সূত্র জানায়, জব্দকৃত পাইপ বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচার করে আনে চোরাকারবারীরা।

কালীগঞ্জে এসিল্যান্ড অফিসের পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

আমি এসিল্যান্ড অফিস থেকে বলছি। আপনার হোটেলের নামে তালিকা করা হয়েছে। প্রশাসনের সহযোগীতায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোট করা হবে। আর এটা ঠেকাতে হলে ৭০ হাজার টাকা লাগবে।  দিলেই তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর যদি না দেন তাহলে দুই লাখ টাকা জরিমানাসহ আপনার প্রতিষ্ঠান সিলগালা করা হবে। শনিবার বিকালে ০১৯১২-৭৩০৫৬৮ নং মোবাইল থেকে এক ব্যক্তি এসিল্যান্ড পরিচয়ে ওই কথাগুলি বলে কালীগঞ্জে হোটেল রেস্তোরা ও বেকারীসহ একাধিক প্রতিষ্টানে চাঁদা দাবী করেছে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীদেও একজন শহরের ত্রি-ষ্টার হোটেলের মালিক নিরাপত্তা চেয়ে থানাতে একটি সাধারন ডায়েরী করেছেন।

ত্রি-ষ্টার হোটেলের মালিক সাজ্জাদ হোসেন জানায়, ওইদিন বিকাল ৪ টার দিকে ০১৯১২-৭৩০৫৬৮ নং মোবাইল থেকে আমার ০১৭৩৪-৭২১৯৯৪ নং মোবাইলে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে এসিল্যান্ড অফিসের লোক পরিচয়ে প্রতিষ্টানে মোবাইলকোট অভিযান বন্ধ করতে ৭০ হাজার টাকা চাঁদা দাবী করে। এখনি এসেই টাকাটি নিবে বলেও জানায়। এরপর বিষয়টি তাৎক্ষনিক আশপাশের লোকজনকে জানাই। তিনি আরো জানান, আমি আমি শুনেছি শহরের ঢাকা সুইট ও মুসলিম বেকারীসহ আরো কয়েকটি প্রতিষ্টানে একই দিন এভাবে চাদাবাজির চেষ্টা করেছে।  প্রতারক চক্রটি সকলের ধারনা কোন সঙ্গবদ্ধ প্রতারক চক্র টাকা হাতাতে চেষ্টা করেছে।

কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, হোটেলে চাঁদাবাজি চেষ্টার কথাটি তিনি শুনেছেন। কোন প্রতারক চক্র তার অফিসের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজীর চেষ্টা করতে পারে। তিনি ওই প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নিবেন বলেও জানান।

কালীগঞ্জ থানার এস আই সুজাত হোসেন জানান, চাঁদাবাজী চেষ্টার বিরুদ্ধে থানাতে একটি জিডি হয়েছে। কোন প্রতারক চক্র এ ধরনের কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তিনি দ্রুত বিষয়টি উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।

দাউদ কমপ্লেক্স এর উদ্বোধন করলেন সাংসদ সেখ জুয়েল

খবর বিজ্ঞপ্তি

নগরীর দৌলতপুর থানাস্থ নতুন রাস্তার মোড়ে দাউদ কমপ্লেক্সের আনুষ্ঠিানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল রবিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা ২ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ্উদ্দিন জুয়েল। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেন ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপকি মিতা বাগচী, সাধারণ সম্পাদক ফারহানা পারভেজ নিপু, নগর আওয়ামী লীগ নেতা শেখ মোশাররফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরফদার, মাকসুদ হাসান পিকু, শেখ মফিজুর রহমান হিরু, জাফর ইকবাল মিলন, কাউন্সিলর তালাত হোসেন কাউট, কাউন্সিলর সামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মহিলা কাউন্সিলর সাহিদা বেগম, মহিলা আওয়ামী লীগ নেতা বিনু ইসলাম, বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি। অনুষ্ঠান পরিচালনা করেন দাউদ কমপ্লেক্সের স্বত্তাধিকারী আলহাজ¦ দাউদ হায়দার।

দাকোপে এখন ব্যস্ততায় সময় পার করছে লেপ-তোষকের কারিগরীরা

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপে এখন ব্যস্ততায় সময় পার করছেন লেপ –তোষকের কারিগরীরা। শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। শীতের আগমনী বার্তা এখন প্রকৃতির সর্বত্র। ভোরে ঘাসের ওপর শিশির আর সন্ধ্যায় হালকা শীত এই নিয়ে হেমন্ত কাটে। এর মধ্যেই দেশের সকল এলাকায় বেশ শীত অনুভূত হতে শুরু করেছে। দিনে গরম থাকলেও রাত নামলেই গায়ে হালকা শীতের অনুভূত হয়। কাঁথা বা হালকা কম্বল গায়ে এখনও না লাগলেও শীতের ভাবটা শুরুতেই টের পাওয়া যাচ্ছে। আসছে শীতের হাত থেকে বাঁচতে অনেকেই আগেভাগেই লেপ তোষক-কম্বলের দোকানে ভিড় করছে।

দাকোপ উপজেলায় কাপড়ের দোকানগুলোতে দোকানীরা কম্বল তুলতে শুরু করেছে। আর লেপ-তোষকের দোকানে নতুন লেপ বানানোর চাহিদা বাড়ছে। মাঝে মাঝে সময় অসময়ের বৃষ্টি আর প্রকৃতির বিরুপ আচরণে খুলনা  জেলায় কার্তিক এর শুরুতেই শীত- গরমের খেলা অনুভব করছে মানুষ। পরে ভিড় বাড়তে পারে ভেবে লেপ বানানোর জন্য ছুটছে অনেকেই। দাকোপের বিভিন্ন বাজারে তোষকের দোকানগুলোতে কারিগরদের ভীষণ ব্যাস্ততা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বাজুয়া বাজারের লেপ- তোষক ও বেড শেডের সত্তাধিকারি আলম কারিগর এর দোকানে দুইজন কারিগর রয়েছে। প্রতিদিন দশ বারোটা লেপ তৈরি করতে হচ্ছে। তাই কারিগরদের দম ফেলার সময় নেই। অপর একটি দোকানের মালিক আবু বক্কর বলেন, ”ভাই এখন প্রতিদিন সারাদিন লেপ বানাতে হয়। কয়দিন আগেও এত ব্যস্ত ছিলাম না।” এদিকে লেপ তৈরির পাশাপাশি অনেকেই কম্বলের কিনার জন্য দোকানগুলোতেও ছুটছেন।

খুলনায় ধর্ষকের শাস্তির দাবিতে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি:

২০২০ সালের ৫ ফেব্রুয়ারি কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন মামলার আসমাী কর্তৃক ভুক্তভোগী পরিবারের সদস্যদের ক্রমাগত হুমকি ও লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে খুলনা সম্মিলিত নারী অধিকার ফোরাম। রবিবার দুপুর সাড়ে ১২ টায় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারে কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় রুপসার মনিরুল ইসলাম পাইকের কন্যা কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী ইরানী খাতুন(১৫) ২০২০ সালে ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে এলাকার বখাটে ইমদাদুল মল্লিক(৩০) ধর্ষনের শিকার হয়। ওই ঘটনায় রুপসা থানায় ২০২০ সালের ৭ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। সেই মামলায় আসামী গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত একমাস পূর্বে জামিনে মুক্তি পেয়ে আবারো গত ২০২১ সালের অক্টোবর মাসের ৩১ তারিখে মামলার বাদী মনিরুল ইসলাম পাইক মামলার খোঁ নিতে আদালতে আসলে আসমাী, আসামীর ভাই ও বাবা কর্তৃক প্রান নাশের হুমকি প্রদান করা হয়।

ওই ঘটনায় খুলনা সম্মিলিত নারী অধিকার ফোরামের পক্ষ থেকে ঘটনার তিব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে ২০২০ সালে মানবন্ধন করা হয়েছিল উল্লেখ করে ভুক্তভোগি পরিবার েেয়না এই ঘটনার ন্যায় বিচার পায় এবং স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন সেজন্য ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বরাবর এই স্বারকলিপি প্রদান করেন।

এসময় প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। স্বারকলিপি প্রদান শেষে ফোরামের পক্ষ থেকে একটি টিম পালের হাট রূপসাতে অবস্থিত কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মানবধিকার কর্মী ও আইনজীবী এড. তছলিমা খাতুন ছন্দা, মানবাধিকার কর্মী ও নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা, আইনজীবী ও মানবাধিকার কর্মী এড মোমিনুল ইসলাম, আইনজীবী ও মানবাধিকার কর্মী এড. অশোক সাহা, কলামিস্ট, মানবাধিকার কর্মী ও নারীমুক্তি আন্দোলন কর্মী সুতপা বেদজ্ঞ, নারী অধিকার কর্মী ফাতিমা হুমায়রা সিলভী, অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক ও বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য সচিব অজন্তা হালদার, মহিলা পরিষদ খুলনা জেলা শাখার অর্থ সম্পাদক ইসরাত আরা হীরা,আইনজীবী এড. পপি ব্যানার্জী, এড. রোজী, এড. জাহানারা, ন্রী অধিকার কর্মী জাহানারা আক্তার, নিখাত সানা, মমতাজ সুলতানা কবিতা প্রমুখ।

ডুমুরিয়ার মাগুরখালী স্বতন্ত্র প্রার্থীর পথসভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সুজিৎ কুমার মন্ডলের কর্মী সমর্থকদেও আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিপুল পরিমান কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বর অনুকুল কুমার মন্ডল। এবারের নির্বাচনে আনারস প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে এমন আশাবাদ ব্যক্ত করে বক্তব্যদেন স্বতন্ত্র প্রার্থী সুজিৎ মন্ডল,প্রনব কুমার মন্ডল,ধর্মলাল রায়,মনোজ সরকার,সুকুমার সরদার,সরোজ মন্ডল,কৃষ্ণপদ মন্ডল,মাষ্টার প্রফুল্ল সরকার,মহাদেব মন্ডল,পরিতোষ জোয়ার্দার,সমিরন সরকার,মৃতঞ্জয় সরকার,মিলন বালা,সমর সরকার,স্বপন মিস্ত্রি প্রমূখ।

ডুমুরিয়ায় বিএনপির সংহতি দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বক্তব্যদেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন,কৃষকদল নেতা মোল্যা কবির হোসেন,যুগ্ম-আহবায়ক শেখ শাহিনুর রহমান,খান শফিকুল ইসলাম,পারভেজ গাজী,আছাবুর রহমান হবি,টুটুল কুন্ডু,বাবু মুন্সি,মনিরুল ইসলাম,রিপন হালদার,ইনামুল সরদার,বিল্লাল গাজী,আনিচুর রহমান প্রমূখ। সভা শেষে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মতিয়ার রহমান।

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার জলবায়ূ পরিবর্তন ইস্যুতে বক্তব্য উপস্থাপন

খবর বিজ্ঞপ্তি

যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ এ ‘ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট : টুয়ার্ড অ্যা প্রাগমেটিক গ্লোবাল রেসপনস্’ শিরোনামে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ূ পরিবর্তনজনিত ইস্যুতে রবিবার বেসরকারি সংস্থা অ্যাওসেড’র উদ্যোগে এ বক্তব্য তুলে ধরা হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের পরিবেশ ও জলবায়ূ বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার, অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফিন, প্রফেসর ড. মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরব নেটওয়ার্ক ফর ইনভারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আরএইডি)’র সমন্বয়ক ড. ইমাদ আডলি।

আলোচনাকালে বক্তারা বলেন, উন্নত দেশগুলোর অনবরত কার্বন নির্গমনের ফলে বাংলাদেশসহ তার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি হচ্ছে। দুর্যোগের কারণে প্রতি বছর ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। পানি সংকট, নদী ভাঙ্গন, জলাবদ্ধতা, লবণাক্ততাসহ নানা দুর্যোগ বাড়ছে। জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী না হয়েও উপকূলের মানুষ ক্ষতির শিকার হচ্ছে। ফলে এ ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মহলকে সহযোগীতা ও ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী কর্মকান্ড কমিয়ে আনতে হবে।

সাতক্ষীরা আমতলায় রাস্তা নির্মাণে সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুলের বিরুদ্ধে বাঁধা প্রদানের অভিযোগ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়নের সরকারী রাস্তা নির্মাণ কাজে সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম কর্তৃক বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ই নভেম্বর সদরের বল্লী ইউনিয়নের আঁখড়াখোলা থেকে আমতলা নামক স্থানে ২ কিলোমিটার  পিঁচের রাস্তার দুপাশে মাটির কাজ করার সময় বল্লী গ্রামের মৃত মোজাম্মেল সরদারের পুত্র ও সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম কাজে বাঁধা দেন। তিনি রাস্তার কাজের কর্মরত শ্রমিককে মারপিটের  হুমকি প্রদান করার পাশাপাশি তার নিজ জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামতের সময় কাজটি বন্ধ করে দেন। ঘটনাটি ঘটে গতকাল দুপুর বেলা ১২ টার দিকে। এ সময় উল্লেখিত কাজের দায়িত্বরত শ্রমিক সরদার আক্তারুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আমার নেতৃত্বে ৩৫ জন শ্রমিক দিয়ে রাস্তার দুপাশে মাটির কাজ করছিলাম। কাজ করা কালীন সময় হঠাৎ সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করার পাশাপাশি মারমুখি হয়ে কাজ বন্ধ করে দেন। তিনি সাবেক চেয়ারম্যান মহিতুল ইসলাম এর বরাত দিয়ে আরো বলেন, আমার জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করতে দেব না। তোর ঠিকাদারকে বল বাইরে থেকে মাটি আনতে। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম ্এর সাথে গতকাল মুঠোফোনে আলাপকালে সরকারী রাস্তার কাজে বাঁধা প্রদান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার আনিত অভিযোগটি মিথ্যা। তিনি আরো বলেন, আমি শ্রমিকদেরকে বলেছি আমার জমি থেকে পাতলা করে মাটি কাটতে। তিনি আরো বলেন, সরকারি কাজে কেউকি বাঁধা দেয়, আমি কেনো বাঁধা দেবো।

সাতক্ষীরায় আসাদুজ্জামান এর বিরুদ্ধে গরু খাঁটালে চাঁদাবাজিতে কোটিপতি হওয়ার অভিযোগ

সাতক্ষীরা  প্রতিনিধি

সাতক্ষীরায় আসাদুজ্জামান ওরফে অসলের এর বিরুদ্ধে গরু খাঁটালে চাঁদাবাজীতে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে। আসাদুজ্জামান অসলে সাতক্ষীরা সদর উপজেলার ৩নং বৈকারী গ্রামের প্রয়াত রুহুল আমিন সরদার ওরফে রয়েল সরদারের ছেলে। রুহুল আমিন সরদার ওরফে রয়েল সরদার তার জীবদ্দশায় একজন কৃষক ছিলেন। আসাদুজ্জামান অসলে পৈত্রিক সূত্রে ২ শতক জমি প্রাপ্ত হন। তিনি অতীতে খাস জমিতে পরিবার পরিজন নিূেয় দুচালা ঘর বেঁধে বসবাস করতেন। এ সময় আসাদুজ্জামান অসলে অভাবের তাড়নায় কালো জগতে প্রবেশ করেন। মানব পাচার থেকে শুরু করে স্বর্ণ, বিভিন্ন মুদ্রা ব্যবসা , অস্ত্র চোরাচালান, হুন্ডি ব্যবসা সহ অন্যান্য ব্যবসায় আসাদুজ্জামান ওরফে অসলের নাম শীর্ষ তালিকায়। স্থানীয় ও বিভিন্ন মামলা সূত্রে প্রকাশ পায়, আসাদুজ্জামান ওরফে অসলে চোরাকারবারী ব্যবসায় তার আপন ভাই আতাউর রহমান, চাচাতো ভাই মফিজুল ইসলাম, তার নিজ বড় ছেলে ইনজামামুল হক ইনজা, পালিত ছেলে আব্দুস সালাম ও সাম্প্রতিক সময় আলোচিত রিফাতুল ইসলাম ওরফে টিকটক হৃদয় সহ অন্যান্য কতিপয় ব্যক্তিদেরকে নিয়ে তার বিভিন্ন অপকর্ম চালাতো। তবে উল্লেখিত অপকর্মের বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আসাদুজ্জামান অসলের সাথে বিভিন্ন সময় মুঠোফোনে আলাপ কালে উল্লেখিত বিষয়ে জানতে চাইলে তিনি সুকৌশলে বিষয়গুলো এড়িয়ে যান। এদিকে গত ইং ২০১৩ সালে আসাদুজ্জামান ওরফে অসলে তৎকালীন সময় ৩ নং বৈকারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য ও প্রভাবশালী ব্যক্তি হওয়ার সুবাদে তার নিকটবর্তী বৈকারী সীমান্ত এলাকার সোনাই নদী দিয়ে গরু পারাপারে গরু খাঁটালে তিনি অবাধে চাঁদাবাজি করতেন। তৎকালীন সময়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু প্রতি ২ হাজার টাকা থেকে শুরু করে ২২ শত টাকা পর্যন্ত চাঁদা আদায় করত। অথচ তৎকালীন সময় করিডোর ও অন্যান্য খরচ বাবদ গরু প্রতি নিয়ম অনুযায়ী ৮ শত টাকা থেকে ৮ শত ৫০ টাকা হওয়ার কথা। কিন্তু তৎকালীন সময় আসাদুজ্জামান ওরফে অসলে মেম্বর জোর পূর্বক ভয়ভীতি প্রদর্শন করে তার অপকর্মের সাথে লিপ্ত হওয়া কতিপয় সহযোগীদের দিয়ে গরু প্রতি অতিরিক্ত ১২ শত টাকা থেকে ১৫ শত টাকা পর্যন্ত চাঁদা আদায় করত। সূত্র মতে, বৈকারী সীমান্ত সোনাই নদী দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিদিন ১ হাজার থেকে ১৫ শত গরু পারাপার হতো। আর এসব গরু থেকে প্রতিদিন ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে আসাদুজ্জামান ওরফে অসলে মেম্বর। গরু খাঁটালের চাঁদাবাজিতে কোটিপতি হয়েছে বলে এ দাবী স্থানীয় ও তৎকালীন সময় গরু ব্যবসায়ী ভুক্তভোগীদের। এ বিষয়ে গতকাল সন্ধ্যা ৬ টা ২৪ মিনিট সময় সাতক্ষীরা সদর উপজেলার ৩ নং বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ওরফে অসলের সাথে মুঠোফোনে আলাপকালে ২০১৩ সালে বৈকারী সীমান্ত সোনাই নদী দিয়ে গরু পারাপারে ভুক্তভোগী ব্যবসায়ীদের কাছ থেকে গরু খাঁটালে অতিরিক্ত গরু প্রতি ১২ শত টাকা থেকে ১৫ শত টাকা চাঁদা আদায় করে কোটিপতি হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,  “আমার কোন খাঁটাল ছিলো না, আজো নেই ভবিষ্যতেও নেই। গরু খাঁটাল ব্যবসা ছিলো রাশিদুল ইসলাম নামে এবং তাজুল ইসলামের নামে।”

বাকশালের প্রেতাত্মার ঘৃণ্য থাবায় গোটা জাতি আজ বিক্ষুব্ধ: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ৭ই নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছিলাম। আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল। দেশ, জনগণ, স্বাধিকার সহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ই নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব জিয়াউর রহমানকে, যিনি ’৭১-এ জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিকনির্দেশনা দিয়েছিলেন। সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। সেজন্যই আমাদের জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব তাৎপর্যম-িত।

রবিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য মঞ্জু আরো বলেন, অবৈধ সরকারের চরম প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে দেশকে আবারো বাকশালি পরিস্থিতির মুখোমুখি করতে যে গভীর ষড়যন্ত্র চলছে তা থেকে উত্তরণে দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। দেশনেত্রীর মুক্তির আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি কর্তৃত্ববাদী হয়ে ওঠার এক পর্যায়ে একদলীয় বাকশালী শাসনব্যবস্থায় রূপ পেয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ আধিপত্যবাদের ভাবনায় প্ররোচিত হয়ে তৎকালীন সেনাবাহিনীর চীফ স্টাফ অফিসার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। তিনি ৬ নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হন। ষড়যন্ত্রকারীদের চক্রান্তকে রুখে দেয়ার জন্য অকুতোভয় সিপাহী জনতা এক ইস্পাত কঠিন ঐক্যে শপথবদ্ধ হয়ে ঐতিহাসিক বিপ্লব সংগঠিত করেন। জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। কিন্তু আজকের বাংলাদেশে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা কিছুই নেই। দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকীর মুখে। ক্ষমতাসীন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বাকশালের প্রেতাত্মার ঘৃণ্য থাবায় গোটা জাতি আজ বিক্ষুব্ধ। তাই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে বর্তমানে অগণতান্ত্রিক সরকারের পদত্যাগের দাবিতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।একই সাথে ৭ই নভেম্বরের চেতনাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। গণতন্ত্র বর্তমানে একটি ঐতিহাসিক শব্দে পরিণত হয়েছে। কারণ দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। দেশে চলছে একনায়তন্ত্রের আাধিপত্যবাদ। এমতাবস্থায় ৭ নভেম্বরের বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে।

মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এড. বজলুর রহমান, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রাকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, মুজিবুর রহমান, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, নিজাম উর রহমান লালু, গিয়াস উদ্দিন বনি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, সাংবাদিক সোহরাব হোসেন, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম, নাজমুল হুদা সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, খায়রুল ইসলাম জনি, খন্দকার ফারুক হোসেন, কাজী মিজানুর রহমান, নাজির উদ্দিন নান্নু, জহর মীর, বদরুল আনাম, শেখ জামিল হোসেন, কাজী আব্দুল লতিফ, আফসার উদ্দিন মাস্টার, ইসাহাক মল্লিক, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুর জব্বার, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটো, আসলাম হোসেন, শামসুর রহমান, আশরাফ হোসেন, আব্দুল আলিম, বাচ্চু মীর, মোস্তফা কামাল, আরমান হোসেন, আব্দুর রহমান, মেহেদী হাসান সোহাগ, ইমতিয়াজ আলম বাবু, রিয়াজুর রহমান, জাকির হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, শেখ তরিকুল ইসলাম তরু, আলমগীর হোসেন, নাসির খান, বাবু মোড়ল, কাজী মাহমুদ আলী, জাহিদুল ইসলাম, লিটন খান, মিজানুর রহমান খোকন, মাজেদা খাতুন, ফরিদ উদ্দিন মানিক, ফকির শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, সৈয়দ গাজী, কাজী ফজলুল কবির টিটু, জাহিদুর রহমান রিপন, সায়মুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, নূরে আব্দুল্লাহ, জিএম মঈনউদ্দিন, মাসুদ খান বাদল, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, মনিরুল ইসলাম, শামীম কাজী, হেদায়েত হোসেন হেদু, বাবুল মুন্সি, খান মঈনুল হাসান মিঠু, লিটু পটোয়ারী, ওহেদুজ্জামান, জিএম আসাদুজ্জামান পান্না, গোলাম কিবরিয়া আশা, মনিরুজ্জামান লেলিন, আবু বক্কর, মাসুম বিল্লাহ, নুরুল ইসলাম লিটন,  শামীম আশরাফ, শাহনাজ পারভীন, মাহবুব আলম বাদশা, সাকিল আহমেদ, রাজু মোল্যা, রোকেয়া ফারুক, মনিরুজ্জামান মনি, কাজী একরাম মিন্টু, জামাল উদ্দিন মোড়ল, সেলিম বড় মিয়া, মাসুদ রেজা, আশরাফ হোসেন, আকবর হোসেন, জাফর হাওলাদার, মিলু খান, মুন্নি জামান, সাথী, লায়লা আঞ্জুমান, কামরুল হোসেন এরশাদ, পারভীন, ন্যান্সি প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

ভুয়া কাগজপত্রে বিয়ে করে পতিতালয়ে বিক্রি, স্বামীসহ মানবপাচারকারী চক্রের ২ নারী সদস্য গ্রেফতার

মোংলা (রামপাল) বাগেরহাট

বাগেরহাটের রামপালের তেঘরিয়া এলাকার সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পি (২৪) সদর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের এক কিশোরীকে পটিয়ে গত এপ্রিল মাসে খুলনায় নিয়ে যান। সেখানে নিয়ে বাপ্পি ভুয়া কাগজপত্রে কিশোরীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই কিশোরীকে খুলনার বয়রা এলাকার সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের মুলহোতা লাভলী বেগমের কাছে নগদ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এরপর লাভলী বেগম তার ৩/৪ জন মহিলা সহয়োগীদের দিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক দেহ ব্যবসা/পতিতাবৃত্তি করতে বাধ্য করেন। টানা ৬ মাস ধরে আটকে রেখে লাভলী বেগম কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তি করান। এক পর্যায়ে বাপ্পি ও লাভলী কিশোরীকে ভারতে পাচারের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা টের পেয়ে কিশোরীটি সেখান থেকে কৌশলে পালিয়ে রামপালে পিতার বাড়ীতে চলে আসেন। এরপর তার পরিবার এ ঘটনার বিচারের দাবীতে র‌্যাব-৬ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে র‌্যাব সদস্যরা বাগেরহাটের রামপালের ফয়লাহাট বাস ষ্ট্যান্ড থেকে অভিযুক্ত সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পি (২৪) কে গ্রেফতার করেন। বাপ্পি রামপালের তেঘরিয়া গ্রামের মৃত সৈয়দ ইলিয়াসের ছেলে। গ্রেফতারকৃত সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পির (২৪) দেয়া তথ্য মতে রবিবার খুলনার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা লাভলী বেগম (৪০) ও লাভলীর সহযোগী শাহীনা খাতুন (২০) কে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের এই জঘন্য অপরাধের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের পর রবিবার বিকেলে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

কনস্টেবল পদে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা: গ্রেপ্তার

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়ায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আবুল কাশেম (৩২) নামে ১ জন কে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল কাশেম দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি মাদ্রাসাপাড়ার বাসিন্দা মৃত ফরিদ আলী মন্ডলের ছেলে।

রোববার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান ভেভামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।

ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানাগেছে, আসামী আবুল কাশেম চাকরি প্রার্থীকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দিবেন। এরজন্য ১০ লাখ টাকা দাবি করে। সে চাকরি প্রার্থী ও তার পরিবারকে পুলিশ সুপারের সাথে সরাসরি সাক্ষাৎ করিয়ে দিবেন একথাও বলে। এরপর চাকরি প্রার্থী ও তার বাবাকে নিয়ে কুষ্টিয়া শহরে নিয়ে যায়। সেখানে একজনকে এসপি ও অপরজনকে পুলিশ লাইন স্কুলের শিক্ষক হিসাবে পরিচয় করিয়ে দেয়। তাঁরা তিনজনই জানায় লিখিত পরীক্ষার পর টাকা দিতে হবে। এরই মধ্যে পুলিশের চাকরি পেতে কোনভাবে অবৈধ টাকা লেলদেন হচ্ছে না। এ কথা প্রার্থীর আত্মীয়-স্বজনরা জানালে প্রার্থী ও তার পরিবার বুঝতে পারে এই তিনজন প্রতারক। তাঁরা ভেড়ামারা থানায় ১ নভেম্বর এসে বিষয়টি অবহিত করে। পুলিশ অভিযোগ দিতে বললে প্রার্থী ও অভিভাবক অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করেন।

পরে উর্ধতন কর্তৃপক্ষের আদেশে এসআই দিপন কুমার ঘোষ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে গত শনিবার মামলা করেন। এবং ওই রাতেই কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে ওসি মজিবুর রহমানের প্রচেষ্টায় আসামী আবুল কাশেমকে আল্লারদর্গা একটি স্কুলের মাঠ থেকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

 মশিয়ালী নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের নির্বাচনী জনসভা ৭ নভেম্বর রবিবার বিকাল ৪টায় মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে(১,২ ও ৩ নং ওয়ার্ড) অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মোঃ আলম সরদার। মোঃ বাবুল রেজার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। প্রধান বক্তা ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিধি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, নোকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা স.ম রেজওয়ান আলী, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, সুরুজ জামান হানিফ, মোঃ শাকিল আহম্মেদ, কাজী আজাদুর রহমান হিরোক, সৈয়দ জাকির হোসেন, মোল্যা আব্দুস সাত্তার, মোঃ মোজাম্মেল হক, মুক্তা বেগম, আনোয়ার সরদার, সরদার ফজলুর রহমান, সরদার নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, আমিরুল ইসলাম, আব্দুস সালাম গাজী, মোল্যা আইউব হোসেন, মনির আকুন্জি, কমল কৃষ্ণ পাল সহ এলাকার মুরুব্বী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ। নির্বচনী জনসভায় বক্তারা বলেন আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার নৌকা প্রতিকের প্রার্থী শেখ মনিরুল ইসলামকে ভোট দিয়ে পূণরায় নির্বাচিত করার আহবান জানান।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন-এর বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন-এর বিদায় সংবর্ধনা রবিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বিদায়ী কর্মকর্তার সার্বিক সাফল্য কামনা করে বলেন, কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে যারা অর্পিত দায়িত্ব পালন করেন তারা নিশ্চিত সাফল্য অর্জনে সক্ষম হবেন। বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন কেসিসিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। একইভাবে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানান এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজস্ব বিভাগের সেবা আরো সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার এম এম হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, কালেক্টর অব ট্যাক্সেস তপন নন্দী, ভেটেরিনারী সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাষ প্রমুখ বক্তৃতা করেন। কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা সূর্যমুখী, ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার বেলা ১১ টায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক মোঃ হাফিজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন   উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা  আবু বক্কর সিদ্দিক ও শরিফুল ইসলাম, কৃষক দিপক মন্ডল, সমির রায়, অসিম বিশ্বাস, প্রমূখ। এসময় উপস্থিত অর্ধশতাধিক কৃষক এর মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

বটিয়াঘাটায় জীবন্ত মায়ের সেবালয়ে “মা” নিয়ে আলোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার

বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার  খলশিবুনিয়া (কাছারীবাড়ী) জীবন্ত মায়ের সেবালয় পরিচালনা কমিটির উদ্যোগে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা  ৭ টায় স্থানীয় সেবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ” মা নিয়ে আলোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান “। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের খুলনা জেলার মার্কেটিং এক্সিকিউটিভ প্রতাপ ঘোষ। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস, বাংলাদেশ হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার ও বটিয়াঘাটা সাব- রেজিষ্ট্রি অফিসের  দলিল লেখক সাংবাদিক শাওন হাওলাদার। আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে জীবন্ত মায়ের পুঁজা অনুধাবন ও সকল অনুষ্ঠান উপভোগ করার বিনম্র আহবান জানানো হয়েছে।

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি খুলনা জেলার তেরখাদা উপজেলায় এক জরুরী আলোচনা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল ১০টায় ঘটিকায় বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি খুলনা জেলার তেরখাদা উপজেলায় এক জরুরী আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মহা-সচিব আলহাজ কাজী মাওলানা সাগর আহমেদ শাহীন, প্রেসিডিয়াম সদস্য ও সভাপতি চাঁদপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি আলহাজ কাজী মাওলানা মোঃ ইমরান হোসাইন, প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া (সায়েম) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান উদ্বোধন  করেন আলহাজ কাজী মাওলানা মুজিবর রহমান উপদেষ্টা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ও সভাপত্ত্বি করেন আলহাজ মাওলানা মাহবুবুর রহমান মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং সভা পরিচালনা করেন মোঃ হাবিবুল্লাহ (সাচ্চু) মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি আরও বক্তব্য রাখেন এম,কে,এ আশিকুল্লাহ আইন উপদেষ্টা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি, আব্দুল্লাহ আল মাহমুদ, আবু তাহের মুহাম্মদ সায়াদাত, মোঃ আরশাদুল আলম, মাওলানা মোঃ নাছির উদ্দিন, মাওলানা মোঃ মফিজুর রহমান (নড়াইল), মাওলানা মোঃ আবু হানিফ (সভাপতি, বাগেরহাট) ও মোঃ আলাউদ্দিন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে  প্রধান অতিথি বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মহা-সচিব আলহাজ কাজী মাওলানা সাগর আহমেদ শাহীন তার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশের প্রায় ৬,০০০/- (ছয় হাজার) নিকাহ্ রেজিস্ট্রারদের পক্ষে গেজেট প্রনয়ন কমিটির সদস্য হিসাবে নিকাহ্ রেজিস্ট্রারদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছেন। তার সমাপনী বক্তব্যে খুলনা জেলা শাখার আংশিক কমিটির নাম ঘোষনা করেন। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে আলহাজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ (সাচ্চু), সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুহাম্মদ সায়াদাত ও আগামী ০৩ (তিন) মাসের মধ্যে বিভাগীয় সম্মেলনে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন।

মহা-সচিবের নির্দেশনায় প্রেসিডিয়াম সদস্য আলহাজ কাজী মোঃ ইমারান হোসাইন ও মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া (সায়েম) আরও ০৫ (পাঁচ) জনের নাম ঘোষনা করেন। সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা মোঃ আরশাদুল আলম, মাওলানা মোঃ নাছির উদ্দিন ও সহ-সম্পাদক মোঃ আলাউদ্দিন, মোঃ মনিরুল হক (প্রভাষক)। উক্ত সভায়  সমাপনি বক্তব্য ও দোয়া পরিচালনা করেন সভাপতি আলহাজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান।              

কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে মানবন্ধন

কেশবপুর (য়েশার) প্রতিনিধি

কেশবপুরে রোববার বিকেলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে অব্যাহত মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ওই মানববন্ধন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, অধ্যক্ষ ফসিয়ার রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, সুপ্রভাত বসু, বাবুর আলী গোলদার, আমিনুর রহমান বুলবুল, কামরুজ্জামান, ইউনুস আলী, রবিউল ইসলাম প্রমুখ।

খুলনায় দারাজের ফ্যান মিট

খবর বিজ্ঞপ্তি

ক্রেতাবান্ধব ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে দারাজ ফ্যান ক্লাবের সৌজন্যে দেশের ৭টি বিভাগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘ফ্যান মিট’। গত ৪ নভেম্বর খুলনার হোটেল টাইগার গার্ডেনে ‘ফ্যান মিট’ এর আয়োজন করে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এই ‘ফ্যান মিট’ –এর মাধ্যমে ক্রেতারা দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি দেখা করে কথা বলার সুযোগ পান।  

খুলনার এই আয়োজনে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অব অফলাইন সেলস জুবায়ের সিদ্দিকী, দারাজ ভিলেজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শেখ সাব্বির আহমেদ, দারাজ মল’র হেড অব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস সাদনান শিহাব ও ডিলাইট স্কোয়াডের হেড অব কাস্টমার স্ট্র্যাটেজি আসির মোসাদ্দেক। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে দারাজের ৪০ জন ক্রেতা এই আয়োজনে উপস্থিত হন।                  

উক্ত অনুষ্ঠানে দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি, আসন্ন ১১.১১ ক্যাম্পেইন, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যার সমাধান জানতে পারেন এবং তাদের মতামত ও অভিজ্ঞতা দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর সুযোগ পান।

এ ব্যাপারে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “ক্রেতারাই আমাদের সাফল্য ও এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা। ফ্যান মিট আয়োজনের মাধ্যমে আমরা ক্রেতাদের সাথে সরাসরি দেখা করে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পেরেছি এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে তাদের অবগত করেছি। আশা করি, এর ফলে ক্রেতাদের দারাজের সাথে কেনাকাটার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং সামনের ১১.১১ ক্যাম্পেইনে আমরা তাদের এক অসাধারণ অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবো।” এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো দেশের ৬৪ জেলায় দারাজ ফ্যান মিট –এর আয়োজন করে। 

খুবিতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে টিএসসি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি ভবন নির্মাণ কাজের জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে। প্রায় ৫৫ কোটি টাকা চুক্তি মূল্যের এই নির্মাণ কাজের চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মাহবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুব রহমান স্বাক্ষর করেন। আজ ০৭ নভেম্বর ২০২১ খ্রি. রবিবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে এই টিএসসি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। ১,১৬,৪৭২ বর্গ ফুট আয়তনের টিএসসি ভবন নিমার্ণে মোট চুক্তি মূল্য ৫৪,৫৭,৬৫,৫৪০ টাকা। এর মধ্যে শুধু অডিটোরিয়ামের আয়তন হবে ৩২,৮০৯ বর্গ ফুট এবং সেখানে ১,৭১০ টি আসন ব্যবস্থা থাকবে। পদ্মার এপারে এটিই হবে সবচেয়ে বড় টিএসসি ও অডিটরিয়াম। টিএসসি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুই বছর। ৪তলা বিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং ৫ কিলোওয়াট সক্ষমতা সম্পন্ন সোলার সিস্টেম, সিসি টিভি, অগ্নি নির্বাপন যন্ত্র, ৫টি লিফট সুবিধা থাকবে। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। উপাচার্য নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্নের আহবান জানান। তিনি বলেন, এই টিএসসি ভবনটি হবে পদ্মার এপারের ল্যান্ডমার্ক ভবন এবং এখানে বহুমুখী সুবিধা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি প্রফেসর ড. খ. মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেড এর প্রধান প্রকৌশলী মোঃ হেদায়েতুল্লাহ চৌধুরী এবং সহযোগী প্রতিষ্ঠান আকাঙ্খা গ্রুপের শেখ আনিসুজ্জামান। এছাড়া প্রকৌশল ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

রূপসার আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। রোববার ইউনিয়নের রাজাপুর, শোলপুর, যুগীহাটি, আব্দুলের মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভোটারদের মধ্যে প্রচারনপত্র বিতরণ করা হয়। আগামী ১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি ভোটার ও সকল শ্রেণি পেশার মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন। 

এ সময় আবু হোসেন বাবু, শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন,  মোস্তফা উল বারী, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ ও মো. সাকিলসহ তার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বেনাপোল বন্দর থেকে পণ্য লোড আনলোড ও খালাশ বন্ধ আছে

বেনাপোল প্রতিনিধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান ধর্মঘটের তৃতীয় দিনে আজ রবিবারও বেনাপোল বন্দর থেকে কোন ধরনের পণ্য লোড আনলোড ও খালাশ হয়নি। ট্রাক ও পরিবহন শ্রমিকরা বন্দরের আশ পাশে অবস্থান করে বাধা দিচ্ছে পন্য খালাশ কার্যক্রম। তবে বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে দু দেশের আমদানি রফতানি বানিজ্য। বন্দরের অভ্যস্তরে কোন ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলর প্রবেশ করতে দেয়া হয়নি।

জানা গেছে, গত বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে পরদিন বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিস্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান পরিবহন নেতারা।

ধর্মঘটের কারণে দেশের সিংহভাগ শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাচামাল আমাদনি হয় এ বন্দর দিয়ে। ধর্মঘটের কারণে বন্দর থেকে কাঁচামাল ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। দ্রুত এ সমস্যার সমাধান না হলে সংকটের আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দরের পরিচালক  মো: মনিরুজ্জামান বলেন, ধর্মঘটে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য স্বাভাবিক রয়েছে। তবে বন্দর থেকে কোন মালামাল খালাশ হয়নি। ফলে বন্দরে দেখা দিয়েছে ভয়াবহ যানজট ও পন্যজট। শ্রমিকরা বন্দরে কোনো ট্রাক প্রবেশ কিংবা বের করতে না দেওয়ায় সেগুলোও ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি।

বেনাপোল আমাদনি রফতানি কারক সমিতির সাধারন সম্পাদক আলী হোসেন বলেন, পণ্যপরিবহন বন্ধ থাকার কারণে দেশের আমদানি-রপ্তানি বানিজ্য ব্যহত হচ্ছে। বন্দরে শতশত ভারতীয় পন্যবোঝাই ট্রাক আটকে আছে। এতে করে পন্য পরিবহন ব্যয়ও বাড়ছে। সবমিলিয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার প্রভাব পড়বে জনগণের ওপর।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো: আজিজুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটে বন্দর থেকে কোন ধরনের পন্য খালাশ হয়নি। যদিও দু দেশের মধ্যে স্বাভাবিক রয়েছে আমদানি রফতানি বানিজ্য্ ও যাত্রী চলাচল। রাজস্ব আদায়ে বড় ধরনের প্রভাব পড়েছে।  ব্যবসায়ী এবং জনগণের স্বার্থে দ্রুত এ ধর্মঘট প্রত্যাহার করা উচিৎ।

নড়াইলের চিত্রা নদীতে ‘শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২১’ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে ‘শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২১’ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ জাতীয় সুইমিং ফেডারেশনের কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, বিপুল সংখ্যক সাঁতারু ও সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত বিভিন্ন বয়সের ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করে। পুরুষ সাতারুরা চিত্রা নদীর নায়েরবাড়ী ঘাট হতে শুরু হয়ে রূপগঞ্জ বাঁধাঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতারে অংশ নেয়। প্রতিযোগিতায় সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ১ ঘন্টা ৩ মিনিট ১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও নৌবাহিনীর পলাশ চৌধুরী ১ ঘন্টা ৪ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং নৌবাহিনীর কাজল মিয়া ১ ঘন্টা ৫ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। অন্যদিকে, চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন মহিলা সাঁতারু জেলার চিত্রা নদী রতভাঙ্গা ঘাট হতে শুরু হয়ে রূপগঞ্জ বাঁধাঘাট পর্যন্ত প্রায় ০৮ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে নৌবাহিনীর সোনিয়া আক্তার, ৫৮.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে, সেনাবাহিনীর মুক্তি খাতুন ১ ঘন্টা ৪৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং নৌবাহিনীর সুরাইয়া আক্তার ১ ঘন্টা ২ মিনিট ৪০ সেকেন্ট সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, প্রান্তিক পর্যায়ে দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে।  নদীমাতৃক এই বাংলাদেশে মানুষ ছোটবেলা থেকেই এক একজন সাঁতারু। সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এধরণের উদ্যোগের মাধ্যমে নতুন নতুন সাঁতারু খুঁজে পাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে গত ২৭ অক্টোবর ২০২১ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৬ জন পুরুষ সাঁতারু এবং ৬ জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

সাতক্ষীরায় জমির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে ফসল কর্তন উৎসব ও বোরো ধানের বীজ বিতরন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে ফসল কর্তন উৎসব ও বোরো ধানের বীজ বিতরন করা হয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় রোববার সকালে সদর উপজেলার নলকোড়া গ্রামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সাইন্টিফিক অফিসার ড. মোঃ আমানত উল্লাহ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার মোঃ আসিফ রহমান।

অনুষ্ঠান ওই এলাকার ১০০ জন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। এ সময় দুঃস্থ্য কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত আমন মৌসুমের আধুনিক উচ্চফলনশীল ব্রি-৮১ জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরন করা হয়।

বক্তারা আগামী আমন মৌসুমে এই এলাকায় ব্রি-৮১ জাতের ধান অধিক সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে জমির উৎপাদনশীল বৃদ্ধি করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

কচুয়ায় নিখোজের দুই দিন পরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় নিখোজের দুই দিন পরে মেহেদী হাসান শেখ (২৫) নামের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে কচুয়া উপজেলার চর টেংরাখালী এলাকার কাওছার শেখের কলাবাগান থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। মেহেদীর একটি হাত বাধা ও গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর আগে শুক্রবার (৫নভেম্বর) সন্ধ্যার দিকে টেংরাখালী বাজারের দোকান থেকে বের হয়ে আর ফেরেনি মেহেদী।

নিহত মেহেদী চর টেংরাখালী এলাকার মনিরুজ্জামান শেখের একমাত্র ছেলে। ব্যক্তিগত জীবনে মেহেদী হাসান অবিবাহিত ছিলেন। টেংরাখালী বাজারে মোবাইল রিচার্জ, কম্পিউটারসহ ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান ছিল মেহেদীর।

মেহেদীর প্রতিবেশী জামাল শেখ বলেন, মেহেদীর দোকানের পাশে আমার দোকান রয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে মেহেদীর আর কোন খোজ পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে মেহেদীর বাবা এক রকম পাগল প্রায় হয়ে পড়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করছি হত্যা করে মরদেহ এখানে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।  ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

হরিণের মাংস ও মাথাসহ চোরা শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ মোঃইস্রাফিল(৪০) নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। রবিবার (০৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে ইস্রাফিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও  ১টি হরিণের মাথা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। আটক মোঃ ইস্রাফিল খুলনা জেলার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা লেঃকমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও মাংস বিক্রির সাথে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাংস ও আটক আসামীকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাগেরহাটে ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে বিএনপির ৭ নভেম্বর পালন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা ও উপজেলা পর্যায় থেকে হাজারো নেতা-কর্মীদের উপস্থিতি ও শো ডাউনের মধ্য দিয়ে বাগেরহাট জেলা সদরে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে বিএনপি রবিবার বেলা ১১ টায় শহরের সরুইস্থ জেলা বিএনপি কার্য্যলয় চত্বরে এক আলোচনা সভা করে। বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। আর প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা এমডি আকবর আজাদ, আসাফুদ্দৌলা জুয়েল, মেহেবুবুল হক কিশোর, হাদীউজ্জামান হিরো, সরদার আতিয়ার রহমান,  যুবদল নেতা নাজমুল হুদা, স্বেচ্চাসেবকদল নেতা নুরে আলম ভুইয়া তানু, মহিলা দল নেত্রী ইভা আক্তার, বিএনপি নেতা বাশারাত হালদার প্রমুখ। বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর এর তাৎপর্য তুলে ধরে বলেন, বর্তমান সরকার সময়ে দ্রব্য মুল্যের উর্দ্ধগতি করে জনগনের নাভিশ^াস উঠিয়ে দিয়েছে। জ¦ালানি তেলে দাম অতিরিক্ত বাড়িয়ে আজ সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে।  জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ সরকার আজ এক তরফা শাসন ব্যবস্থা চালিয়ে বিএনপিকে হয়রানি করছে। এতে করে সাধারন মানুষ আরো বেশী কষ্ট পাচ্ছে। তাই এ অবস্থা থেকে মুক্তির একটিই পথ জনগন কে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে। তাহলে গনতন্ত্র মুক্তি পাবে। দেশের মানুষ স্বস্তি পাবে।

দাকোপে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দাকোপ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন উপজেলার বটবুনিয়া এলাকার প্রনব কবিরাজ। বক্তৃতায় তিনি বলেন, পানখালী ইউনিয়নের খোনা মৌজার ১৮ বিঘা জমি যা পানি উন্নয়ন বোর্ড থেকে এফসিডিআই প্রকল্পের মাধ্যমে সুফলভোগিরা লীজ নিয়ে ভোগ দখলে আছেন। এছাড়া শ্রীনগর কালিনগর মৌজার ১৮ বিঘা জমি বিভিন্ন জনে বন্দোবস্ত প্রাপ্ত। উক্ত মোট ৩৬ বিঘা জমিতে দীর্ঘ ২০ বছর যাবৎ তিনি ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু কয়েক মাস আগে সেই মৎস্য ঘের খোনা এলাকার আকরাম গং গায়ের জোরে দখল করে নিয়েছে। পরবর্তীতে তিনি প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, মহাপুলিশ পরিদর্শক ও খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আকরাম গং ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার খোনা স্লুইচ গেট ও মৎস্য ঘের সংলগ্ন তাকে মামলাবাজ, ভূমি দস্যু আখ্যা দিয়ে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এমন কথিত অভিযোগ এনে তার বিরুদ্ধে মানববন্ধন করে। তিনি বলেন গায়ের জোরে তার ঘের দখল করে সত্যকে আড়াল এবং ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আকরাম গং। তিনি প্রশাসনের কাছে এঘটনার ন্যায় বিচার দাবী করেন। এসময়ে সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক বিমল ঢালী, শ্যামল মিস্ত্রীসহ আরো অনেকে। 

ফকিরহাটের মূলঘরে নৌকার মনোনীত প্রার্থীর পথসভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ৭নং মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. হীটলার গোলদারের পক্ষে নির্বাচনী পথসভা রবিবার বিকাল ৫টায় কলকলিয়া জি,সি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

ইউনিয়ন আওয়মী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই (ভক্ত) এর সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা আ,লীগের যুগ্ম সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকির কওসার আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো.কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি, মো. ফারুকুল ইসলাম ওমর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। পথসভা অনুষ্ঠানকে পরিপূর্ণতায় রুপ দেওয়ার জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত নারী-পুরুষ মিছিল সহকারে সভা স্থলে আসলে পথসভা কানাই কানাই পরিপূর্ণ হয়ে পড়ে। ##

নব গঠিত নগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদের মহানগর কৃষক লীগের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত খুলনা মহানগর শাখার সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল ও খুলনা জেলা শাখার সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নগর কৃষক লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুলসহ নগর কৃষক লীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ নব গঠিত কমিটির সকলের জন্য শুভ কামনা করেন। এবং তাদের নেতৃত্বে নগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্বের যে কোন সময়ের তুলনায় শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন।

কেন্দ্রিয় আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে নগর কৃষক লীগের শুভেচ্ছা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

শনিবার রাতে নগরীর সিটি ইন ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল সহ কৃষক লীগের নেতৃবৃন্দ। এসময়ে বাহাউদ্দিন নাছিম নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দারিদ্র, ক্ষুধামুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কৃষকলীগ মহানগর নেতৃবৃন্দকে নির্দেশনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কৃষক লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, মহানগর কৃষক লীগ নেতা রফিকুল ইসলাম ডাবলু, মো. আইউব আলী, শেখ হারুন মানু, কানাই রায়, অনিক রায়, বাবুল হোসেন, আবু হাসান প্রমূখ নেতৃবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় স্কুলে বিদায় অনুষ্ঠান চলাকালীন তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল হেলাল ইসলামীয়া একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।

তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে তাকে ৩-৪ জন যুবক কোপাতে শুরু করে। পরে তারা পালিয়ে যায়।

নিহতের বন্ধুরা জানান, এক মেয়ের সঙ্গে তপুর সম্পর্ক ছিল। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালবাসে। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিল। এসময় ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারালো রামদা ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তপুকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনত বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুরগি হারানোয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 মনিরামপুর (য়েশার) প্রতিনিধি

য়েশারের মনিরামপুরে মুরগি হারানোকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে  জামাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।  শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই গৃহবধুর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য য়েশার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম তানিয়া খাতুন(২৩)। তিনি উপজেলার কুলটিয়া ইউনিয়নের পদ্মনাথপুর গ্রামের কৃষক শওকত মোড়লের মেয়ে।

অভিযুক্ত জামাল উদ্দিন উপজেলার খানপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে তানিয়া খাতুনের সাথে জামাল উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে। শুক্রবার বিকেলে জামালের বাড়ি থেকে একটি মুরগি হারিয়ে যায়। বিষয়টি নিয়ে জামাল উদ্দিন তার স্ত্রী তানিয়াকে দোষারোপ করে বকাঝকা করেন।

তানিয়ার মা যমুনা বেগম জানান, মুরগি হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শনিবার বিকেলে জামাল এবং তানিয়ার মধ্যে আবারও ঝগড়া হয়। যমুনা বেগমের অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে জামাল ক্ষিপ্ত হয়ে তানিয়াকে বেধড়ক মারপিট করেন। ফলে তানিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার বাবা শওকত মোড়লের অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে হত্যার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা জানায়, অভিমান করে তানিয়া ঘরের আড়ার সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার তদন্তকারী অফিসার এসআই আশরাফুল আলম জানান, প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় তানিয়অর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

মনিরামপুর থানার ওসি নুল ই আলম সিদ্দিকী জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওবার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরায় গরু চোরের হাতে গরুর মালিক নিহত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় গরু চোরের হাতে সাজ্জাদ লস্কর (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার ভোর রাতে শালিখা উপজেলা পুকুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত সাজ্জাদ একই গ্রামের সাহেব লস্করের ছেলে।

নিহতের ভাই সায়েদ লস্কর বলেন, রাত আনুমানিক সাড়ে  তিনটার দিকে ৬-৭জন লোক তাদের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় সাজ্জাদ দেখতে পেয়ে জোরে চিৎকার দেয়। পরে দুইটি মোটরসাইলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই ট্রাকে ধাওয়া করে।  কিছু দূর যাওয়ার পর ট্রাকটি আসবা বরুইচারা এলাকায় পৌছে বালুতে আটকে যায়। এ সময় সাজ্জাদ লস্করের সাথে চোর সদস্যদের হাতাহাতি হয়। এর এক  পর্যায়ে চোরেরা তাকে কুপিয়ে হত্যা করে গরুগুলো নিয়ে পায়ে যায়। সাজ্জাদ কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন সময় ধান ও পাটের কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শালিখা থানার ওসি তারক বিশ্বাস বলেন, গরু চোরদের সাথে হাতাহাতির সময় গরুর মালিক সাজ্জাদ লস্করকে কুপিয়ে হত্যা করে গরু নিয়ে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়ছে। গরু চোরদের আটকের জন্য অভিযান চলছে।

গৃহবধূকে বেঁধে মেরে চুল কেটে দেওয়ার অভিযোগ

যশোর অফিস

যশোর সদরের মালঞ্চী গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে এক গৃহবধূকে গাছে বেঁধে মারধরের পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে সন্ধ্যায় ওই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এতে ওই গৃহবধূর সৎ ছেলেসহ তিন জন আহত হয়েছেন।

শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম কাজল রেখা (৪২)। তিনি ওই গ্রামের নওয়াব আলীর স্ত্রী। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে য়েশার জেনারেল হাসপাতালে ভর্তি করে। আর দুই পক্ষের সংঘর্ষে আহতরা হলেন- গৃহবধূর সৎ ছেলে রয়েল হোসেন, প্রতিপক্ষ একই গ্রামের পাচু মিয়ার ছেলে আজগর আলী ও আক্তার হোসেনের ছেলে রিপন হোসেন। তাদেরকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বজনরা জানিয়েছেন, ৯ মাস আগে রেখার প্রথম স্বামী রেজাউল ইসলাম মারা যান। মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে চার শতক জমি লিখে দেন। ওই জমির ওপর লোভ ছিল রেজাউলের চাচতো ভাই আজগর ও রিপনের। এই কারণে ওই জমি থেকে বিতাড়িত করতে ছয় মাস আগে রেখার নামে পরকীয়ার অপবাদ দেয়। পরে ওই অপবাদের ভিত্তিতে স্থানীয় সালিশে রেখার সঙ্গে প্রতিবেশী নওয়াব আলীর বিয়েও দেন স্থানীয় মাতবররা।

নওয়াব আলীর সঙ্গে বিয়ে হলেও প্রথম স্বামীর দেওয়া জমিতে রেখা বসবাস করে আসছিলেন। সম্প্রতি আজগর ও রিপন ওই জমি ফেরত নেওয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে শনিবার দুপুরে সালিশ বৈঠক বসার সিদ্ধান্ত হলে আজগর ও রিপনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন রেখাকে মারতে আসে। একপর্যায়ে ওই গ্রামের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার পদপ্রার্থী শিমুল রেখাকে গাছে বাঁধতে নির্দেশ দেন। পরে তাকে গাছে বেঁধে মারপিট করে মাথার চুল কেটে, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে বলে অভিযোগ। রেখাকে বাঁচাতে দ্বিতীয় স্বামী নওয়াব আলীর ছেলে রয়েল এগিয়ে গেলে তাকেও মারধর করে রিপন ও আজগররা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্য বেধে যায়। এতে আজগর ও রিপনও আহত হন। পরে দুই পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে য়েশার জেনারেল হাসপাতালে  ভর্তি করেন।

য়েশার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ জানিয়েছেন, আহতদের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চাঁচড়া ফাঁড়ির এএসআই সোহেল জানান, মালঞ্চী গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এরমধ্যে এক নারীর চুল কেটে মারপিট করা হয়েছে। তাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘মাঞ্চলী গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

গরুচোর ধরতে গিয়ে হত্যার শিকার কৃষক

মাগুরা প্রতিনিধি

গরুচোর ধরতে গিয়ে মাগুরার শালিখায় সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক কৃষক হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফ হোসেন এ তথ্য জানান।

আশরাফ হোসেন জানান, শনিবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র ট্রাক নিয়ে শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে সাহেব আলীর বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে সাহেব আলীর ছেলে সাজ্জাদ হোসেন মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকের পিছু নেন। মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে গরুভর্তি ট্রাকটি থামাতে চেষ্টা করলে তাকে চাপা দিয়ে হত্যা করে চোররা পালিয়ে যায়। গরুচোরদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বেনাপোল কাস্টম ও বন্দরের ৩২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বেনাপোল প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে বেনাপোল কাস্টম হাউজের বর্তমান ও সাবেক কমিশনারসহ ৩২ জন কাস্টম ও বন্দরের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার (৭ নভেম্বর) বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকবর আলী বাদী হয়ে মামলাটি করেছেন।

য়েশারের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন-বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, সাবেক কমিশনার বেলাল হুসাইন চৌধুরী, অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, বর্তমান উপকমিশনার এসএম শামীমুর রহমান, বিল্লাল হোসেন, পারভেজ রেজা চৌধুরী, অনুপম চাকমা, সহকারী উত্তম চাকমা, দিপারাণী হালদার, মুর্শিদা খাতুন, এইচ এম আহসানুল কবীর, সহকারী রাজস্ব কর্মকর্তা (কার্গো শাখা) শামিম হুসাইন, কামাল হোসেন, নূরে আলম, জিএম আশরাফুল আলম, বিকাশ চন্দ্র ম-ল, সাজেদুর রহমান, সাখাওয়াত হোসাইন, এসএম মেজবাহ উদ্দিন, রাজস্ব কর্মকর্তা নূর মোহাম্মদ, মৃণাল কান্তি সরকার, স্বপন কুমার দাস, এসএম আজিজুর রহমান, এসএম বদিউজ্জামান, বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আবদুল জলিল, মামুন তরফদার, সহকারী পরিচালক আতিকুর রহমান, লাকি বেগম, উপসহকারী পরিচালক (যান্ত্রিক) শিমরান হোসেন, ওয়্যার হাউজের সুপারিনটেনডেন্ট আবু রাসেল ও কম্পিউটার অপারেটর রনি কুমার বসাক।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ১৩৮ প্যাকেট গার্মেন্টসসহ অন্যান্য পণ্য আমদানি করে ঢাকার মিরপুরের সোহেল এন্টারপ্রাইজ। আমদানি পণ্য ভারতীয় কাস্টম তিন হাজার ২৭৯ দশমিক ৪০ কেজি ঘোষণা দিয়ে এদেশে পাঠায়। এরপর সেটি বেনাপোল বন্দরের এক নম্বর শেডে রাখা হয়। ৭ নম্বর আসামি সহকারী কমিশনার দিপা রাণী হালদারের নেতৃতে একটি টিম শেডে রাখা পণ্য পরীক্ষা করেন। সেখানে অতিরিক্ত কোনো পণ্য পাওয়া যায়নি।

ওই বছরের ২৬ সেপ্টেম্বর কাস্টমস কর্মকর্তা কোনো কিছু না জানিয়ে কারণ দর্শান। নোটিশের জবাব দেওয়ার পরও তিন হাজার ৬৭২ কেজি পণ্য দেখিয়ে একটি প্রতিবেদন দিয়ে শুল্কায়নের প্রস্তাব করেন।

এ ঘটনায় তৎকালীন কমিশনার বেলাল হুসাইন আমদানিকারককে মোট চার লাখ টাকা জরিমানা করেন। এরপর সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক প্রতিষ্ঠান চলতি বছরের ৫ আগস্ট পণ্য খালাসের আবেদন করেও পণ্য নিতে পারেনি। একইসঙ্গে মেসার্স সাগর এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল করা হয়েছে।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে ৩ নম্বর আসামি নেয়ামুল ইসলাম পণ্য খালাসের কথা বলে তিন লাখ নেন। একইসঙ্গে লাইসেন্স ফিরে পেতে দুই লাখ ঘুষ দাবি করেন। আসামিরা দুর্নীতির মাধ্যমে লাভবান হতে পণ্য খালাসে বাধা ও লাইসেন্স বাতিল করে বাদীর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন বলে অভিযোগে বলা হয়।

এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউজের তৎকালীন অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুল্ক ফাঁকির অভিযোগে সাগর এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারা লাইসেন্স ফিরে পেতে অপকৌশল হিসেবে এই মামলা করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারকে মারধরের অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে বিকেল ৩টার দিকে স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারের কক্ষে প্রবেশ করেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন। বহির্বিভাগ বন্ধ থাকায় তাকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে বলেন স্বাস্থ্য কর্মকর্তা। এ সময় তার ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও থাপ্পড় মারেন হারুন এবং তার সঙ্গে থাকা নয়ন। আহত স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মামলার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে সাবেক ছাত্রলীগ নেতা হারুনের মোবাইল নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপাশ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মারামারির ঘটনা শুনেছি। তবে বিস্তারিত জানি না। হারুন অর রশিদ কোন পদে ছিল বা আছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামির সাহেব থানায় এসে হারুন ও নয়নের নামে মামলা করেছেন। মামলাটি রেকর্ডের পর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঝামেলা হয়েছে শুনেছি। তবে কী নিয়ে তা বিস্তারিত এখনো জানতে পারিনি।

পেট্রাপোলে আগুনে পুড়লো আমদানির ৫ ট্রাক তুলা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দরের ওপারে অগ্নিকা-ে আমদানি করা ভারতীয় পাঁচ ট্রাক তুলা পুড়ে গেছে। এতে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (৭ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ভারতের বনগাঁ দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যায়।

এর আগে, শনিবার (৬ নভেম্বর) দিনগত রাতে ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষ্মী পার্কিংয়ে এ অগ্নিকা- ঘটে।

দমকল বাহিনীর কর্মীরা জানান, শনিবার রাত থেকে চারটি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ করেছে। স্থানীয় পুকুর থেকে পানি পাওয়ায় বাড়তি সুবিধা হয়েছে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে পাশাপাশি পুড়ে যাওয়া পণ্যবাহী ট্রাক ও পণ্য উদ্ধারের কাজ শুরু হয়েছে।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বনগাঁ পৌরসভা পরিচালিত এ ট্রাক পার্কিংয়ে সুরক্ষার অভাব আছে। নেই কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ফলে কীভাবে আগুন লাগল তা জানার কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, আগুনে পুড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বাংলাদেশ থেকে যদি ফায়ার সার্ভিসের ইউনিট আসতে পারলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো। যদিও এ ক্ষেত্রে আইনগত জটিলতা আছে।

বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, অগ্নিকা-ের পেছনে অন্তর্ঘাত আছে। কারণ বনগাঁ পৌরসভাটাই একটা চক্রান্তের আঁতুড় ঘর। তৃণমূলের দ্বন্দ্বের জেরেই এ আগুনে ক্ষতিগ্রস্ত হলো সীমান্ত বাণিজ্য।

বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, অন্তর্ঘাত কি না বলতে পারবো না। তবে পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষ পৌরসভা ও দমকল বাহিনীর সদস্যদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আগুন প্রতিরোধ করেছে। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হলো ব্যবসায়ীদের, এটা খুবই দুঃখজনক।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন জয়ন্তীপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে অগ্নিকা-ের খবর পেয়েছি। এ ঘটনায় বাংলাদেশে আমদানির অপেক্ষায় থাকা কয়েকটি তুলার ট্রাক পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি।

কুষ্টিয়ায় সাবিনা ধর্ষণ-হত্যা: শুকুর আলীর ফাঁসি কার্যকর স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগরে কিশোরী সাবিনাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি শুকুর আলীর মৃত্যুদ- বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে তার মৃত্যুদ- কার্যকর আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আইজি ও কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে আসামি শুকুর আলীর আইনি প্রক্রিয়া মেনে রিভিউ আবেদন করতে বলেছেন আপিল আদালত।

রোববার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘গত ১৮ আগস্ট আপিল বিভাগ শুকুর আলীর মৃত্যুদ-ের আদেশ বহাল রাখেন। তবে এ মামলায় অন্য তিন আসামিকে মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। এরপর আপিল বিভাগের রায়ের অগ্রিম অর্ডার পেয়ে কাশিমপুর কারা কর্তৃপক্ষ শুকুর আলীর ফাঁসি কার্যকরে উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদনও পাঠানো হয়।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনার আবেদন বাতিল করে দেন। তখন মৃত্যুদ- কার্যকরের উদ্যোগের কথা আমাদের জানানো হয়। আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ও রিভিউ আবেদন দায়ের করার কথা জানায়। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তো ফাঁসি কার্যকরের উদ্যোগ গ্রহণ করতে পারে না। এরপর রিভিউ আবেদনের সুযোগও আসামিকে দিতে হবে। আমি আজ আপিল বিভাগে এসব কথা বলেছি। আপিল বিভাগ শুকুর আলীর ফাঁসি কার্যকর স্থগিত রাখতে বলেছেন।’

জানা গেছে, গত ১৮ আগস্ট কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগরে সাবিনা (১৩) নামের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আসামি শুকুর আলীর মৃত্যুদ- বহাল রেখে তিন জনকে যাবজ্জীবন দ- দেন আপিল বিভাগ।

ওই তিন আসামি হলেন- নুরুদ্দিন সেন্টু, আজানুর রহমান ও মামুন হোসেন। তাদেরকে কনডেম সেল থেকে স্বাভাবিক সেলে স্থানান্তর করতে নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ২৫ মার্চ রাতে দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের আব্দুল মালেক ঝনুর মেয়ে সাবিনাকে (১৩) অপহরণ করে আসামিরা। পরে লালনগর ধরমগাড়ী মাঠের একটি তামাক ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন সাবিনার বাবা আব্দুল মালেক ঝনু বাদী হয়ে পাঁচজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন। এ মামলার বিচার শেষে ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি পাঁচজনের মৃত্যুদ- দেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন।

পরে নিয়ম অনুসারে মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। এরমধ্যে কামরুল নামের এক আসামি মারা যান। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাইকোর্ট বিভাগ মৃত্যুদ-ের আদেশ বহাল রাখেন। এরপর আসামিরা আপিল করেন।

কালীগঞ্জের ইউপি ভোট: স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর উপজেলার লাউতলা ও বানুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, রোববার বিকেলে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী এলাকায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতুর প্রায় ১০ জন সমর্থক ভোট প্রার্থনা করতে যান। এ সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুম ও তার ভাইয়ের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। এ সময় রড, হাতুড়ি দিয়ে তাদের পিটিয়ে জখম করে। এরমধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- রাসেল হোসেন,হাসেম আলী, ইয়াকুব আলী, তবিবুর রহমান, আশিকুর রহমান, ইয়াদুল হোসেনসহ ১০ জন। 

এরপর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুম এর নেতৃত্বে ৫টি মোটরসাইকেলে ১০/১২ জন উপজেলার বানুড়িয়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চা দোকানী তাহাজ্জুদকে মারধর করে। এ সময় স্থানীয়রা চা দোকানীকে মারধরের প্রতিবাদ করে। স্থানীয়দের জনরোষে ৩টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় নৌকা প্রার্থীর সমর্থকরা। এ সময় নৌকা প্রার্থীর সমর্থক ইয়াদুলকে গণপিটুনি দেয় স্থানীয়রা।

রাসেল হোসেন নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক জানান, বিকেলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলার কালুখালী বাজারে ভোট প্রার্থনা করতে যান তারা। এ সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুমের নেতৃত্বে কয়েকজন তাদের উপর হামলা চালায়। এ সময় তারার রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতু জানান, তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন। তবে তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানা বলেন, সংঘর্ষের কথা তিনি শুনেছেন। ওই সময় তিনি মিটিং করছিলেন। ইয়াদুল নামে তার এক সমর্থক আহত হয়েছেন। তিনটি মোটরসাইকেল বানুড়িয়া বাজারে রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু জানান, আমার নিরীহ কর্মিদেরকে এভাবে আক্রমন করে আহত করা হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় আছে। জনগন না চাইলে আমাকে ভোট দেবে না। এটা অবশ্যই নিন্দনীয় কাজ। আমি এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছে: এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়। বছরের প্রথম দিন নতুন বই, উপবৃত্তিসহ সকল প্রকার শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে। রবিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় পাইকগাছা উপজেলার কপিলমুনির একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্প্রসারিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ আছাদুল রহমান পিয়ারুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী আশরাফুল হক, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিক রাজু। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দীন, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কবীর আহমেদ ও কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, শিক্ষক, ব্যবসায়ী, অভিভাবক সদস্যসহ সুধী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, বিদ্যালয়ের শিক্ষক মিন্টু সাহা ও স্বাগত বক্তব্যে রাখেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা।

সকল প্যানা ব্যানার ফেস্টুন দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ নগর স্বেচ্ছাসেবক লীগের

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বাষিক সম্মেলন সফল ভাবে সম্পন্ন হওয়ায় এবং এম.এ নাসিম কে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আসাদুজ্জামান রাসেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে খুলনা মহানগর নব-নির্বাচিত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণাঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট –১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর, বিসিবি’র পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা নৌ-পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ বেলাল উদ্দীন বাবু, তারুণ্যের অহংকার বাগেরহাট –২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ, সম্মেলন সমন্বয় কমিটি ও সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ কমিটির সদস্যদের। নেতৃবৃন্দ আরও বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রিন্ট ও ইলেকট্্রনিক মিয়িডার সাংবাদিক বন্ধু, কেএমপি ও আইন শৃঙ্খলা বাহিনী  এবং খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ প্রতি অনুরোধ রেখে অপর এক বিবৃতিতে; খুলনা মহানগরীকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার লক্ষে মহানগরীর অভ্যন্তরে সম্মেলন উপলক্ষে ব্যবহৃত সকল ধরণের প্যানা ব্যানার ফেস্টুন নিজ নিজ দায়িত্বে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম ও সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল।

মহ্নাগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বিনিময়

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর, বিসিবি’র পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা নৌ-পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম সহ প্রয়াত শ্রমিকনেতা শেখ শহিদুল হকের সহধর্মিণী বেগম রিজিয়া শহীদকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি এম এ নাসিম, জেলা সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মহানগর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল ও জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল। শনিবার সম্মেলনের ২য় অধিবেশনে নাম ঘোষনার পরে এবং রবিবার বিভিন্ন সময়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ড. সাইদুর রহমান, মো: কামাল শিকদার, মোঃ আবুল হোসেন, শেখ মাসুম বিল্লাহ, মোঃ জিলহাজ¦ হাওলাদার, মো: আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, ইসমাইল হোসেন ইমন, শফিকুর ইসলাম অভি, সাহিদুল শিকদার সিহাব, মোঃ আলমগীর মল্লীক, শেখ রায়হান উদ্দীন, মাহাবুব মোর্শেদ লিমন, চৌধুরি তাপস রায়, আসিফ সবুজ, কাজী ইউসুফ আলী মন্টু, মোজাহার হোসেন, শাহজাহান শিকদার, রাজিব হোসেন, জাকির হোসেন খোকন, মারুফ হেসেইন, মিনাল কান্তি বাছার, বাধঁন হাওলাদার, মোঃ মুন্ন, মোঃ রায়হান শরিফ, পিয়াল হাসান, সঙ্কর কুন্ড, মোঃ সাইফুল হাওলাদার, রেজওয়ান রিজু, শেখ আঃ কুদ্দুস, মীর রবিউল আলম, মুন্সি শামিম. মোঃ রফিকুল ইসলাম, শেখ ইমরান প্রমুখ্য ।