Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

25

পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের সচিব  নিরাপদ মল্লিকের(৫৭)মৃত্যু বরন করছে। বৃহষ্পতিবার দিনগত রাত ২ টায় খুলনার একটি ক্লীনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সে দীর্ঘ দিন ডায়াবেটিস, ও নিউমনিয়া রোগে ভুগছিলেন। তার মৃতুতে শোকাভিভূত পরিবারে প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমকর মন্ডল সহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। স্বর্গীয় নিরাপদ মল্লিকের বাসভবনে তার শেষ বিদায়ে বিনম্র শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউ পি সদস্য ও মহিলা সদস্যবৃন্দ যথাক্রমে মেরী রানী সরদার, বিনতা সরকার, লক্ষী সরকার, সুকুমার কবিরাজ, রবীন্দ্র নাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, রাম চন্দ্র টিকাদার, রিংকু রায়, পবিত্র সরদার, পলাশ রায়, মোঃ বদিয়ার রহমান, ইউ পি সচিব যথাক্রমে মোঃ আব্বাস উদ্দিন, মোঃ জিয়ারাত হোসেন জিয়া, মোঃ আশরাফুল ইসলাম, ধীমান মল্লিক, মোঃ শামীমুজ্জামান শেখ, মাধপ চন্দ্র বালা, শেখ মিরাজুল ইসলাম, মোঃ জাবেধ ইকবাল, সন্জিব ঘোষ, আরিফ বিল্লাহ, পঙ্কজ সরকার, ইউ পি হিসাব রক্ষক বুলবুল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ পীযুষ কান্তি সরকার, রনধীর মন্ডল প্রমুখ।

বাগেরহাটে সাংবাদিকদের দুইদিন ব্যাপি কর্মশালা শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহনে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুই দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থয়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাধানে পরিচালিত প্লাটফরম ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের উদ্যোগে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে শুক্রবার সকালে অনলাইন প্লাটফরমে অনুষ্টিত এই প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন, এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলাম। প্রধান অতিথি ছিলেন, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্তি সচিব এবং পিফরডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম-সচিব আয়েশা আক্তার, পিফরডি প্রকল্পের টীম লিডার মি: আর্সেন স্টেফেনিয়ন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার রিজাউল করিম। অনুষ্টন সঞ্চলনা করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও পিফরডি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক আবুজার গাফ্ফারী, উপ-পরিচালক (প্রশাসন) সোহেল রানা, জাহিদ রিপন, সোহেল পারভেজ, সুমনা পারভীন, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ সরকার, আবুল কালাম, বাগেরহাট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, প্লাটফরম ফর ডায়ালগ (পিফর ডি) খুলনার আঞ্চলিক সমন্বয়ক কামরুল হাসান, বাগেরহাটের ফ্যাসিলেটেটর গোপিনাথ সাহাসহ প্রশিক্ষনার্থী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনে বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহন করেছে। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে সাংবাদিকদের সরকার গৃহীত ৫ টি কৌশল পত্র : জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি বিষয়ে রিপোটিং কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের গুরুত্ব ও সাংবাদিকদের করনীয় সম্পর্কে অবহিত করা হয়। পিফরডি প্রকল্পের মূল উদ্দেশ্য জনগণকে সম্পৃক্ত করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারী কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা। শনিবার সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষন সমাপ্ত হবে।

শাখারীকাঠী গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় শাখারীকাঠী গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে শাখারীকাঠী নিমাই চন্দ্র দাসের আশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ডা. দুলাল কৃষ্ণ রায়। বাধাল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হক,  কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, ঋষিকেশ দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের খান প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন।

এর আগে সকালে শাখারীকাঠী বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পন করেন স্থানীরা।

শিরোমণি কাঁচা বাজারের ব্যবসায়ী গাজী হুমায়ুন গুরুতর অসুস্থ ; সুস্থতায় দোয়া কামনা

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমণি কাঁচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গিলাতলা গাজী পাড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা গাজী হুমায়ুন কবির গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবার সুত্রে জানা যায় ৫ নভেম্বর শুক্রবার সকালে ফজরের নামাজের সময় অজু করতে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের সহযোগীতায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি খুমেকের বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন। তার পরিবার এবং শিরোমনি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন। অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক গিলাতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম অসুস্থ হুমায়ুনের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সান্তনা জানান।

পথের বাজারে সংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দীন নাসিমের খুলনায় শুভাগমন উপলক্ষে ৫ নভেম্বর বিকাল ৪টায় খানজাহান আলী থানার পথের বাজারে সংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দীন নাসিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বি এম এ সালাম, যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বাচ্চু বিশ^াস, মহিলা সদস্য শিউলী আক্তার,জামিল খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিন,জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক,ছাত্রলীগের সাধারণ সম্পাদক  ইমরান হোসেন ইমু, সেচ্চাসেবক লীগ নেতা বিধান চন্দ্র রায়, মোঃ বিপ্লব হোসেন, এসকে ইয়াসিনসহ জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ। সংবর্ধনা সভায় ফুলতলা উপজেলার ৪ ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী গিলাতলা ইউনিয়নের শেখ মনিরুল ইসলাম, দামোদর ইউনিয়নের শরিফ মোঃ শিপলু ভুইয়া, ফুলতলা ইউনিয়নের আলী আজম মোহন ও জামিরা ইউনিয়নের মোস্তফা কামাল কে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন এবং নৌকা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

বিভিন্ন ইউনিয়নে হাতপাখা প্রতীকের  গণসংযোগ নির্বাচনী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

আসন্ন ১১ নভেম্বর  দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ের লক্ষে জেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে হাতপাখার প্রতীকের প্রার্থীদের গনসংযোগ ও  নির্বাচনী সভা ও  অনুষ্ঠিত হয়েছে, গতকাল রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা তাওহীদুল ইসলাম মামুন এর পক্ষে ইউনিয়নের নন্দনপুর বাশতলা, মোসাববাদপুর ও শ্রীফলতলা কাউন্সিল মোড়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।  ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে ও হাতপাখা প্রতীকের প্রার্থী  মাওলানা মাহবুবুল আলম এর উপস্থিতিতে বিকাল ৪টায় অস্থায়ী কার্যালয় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়ার সাহস ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মুফতি ওমর ফারুকের সভাপতিত্ব সাহস ইউনিয়ন হাতপাখা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী জননেতা সৈয়দ মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে বিকাল ৫ টায় অস্থায়ী কার্যালয় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে হাফেজ কারিমুল ইসলম এর সভাপতিত্বে ও হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ তাওহীদুল ইসলামের  উপস্থিতিতে অস্থায়ী কার্যালয় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৫ নং  ভান্ডারকোট ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মোঃ রওশন আলীর পক্ষে ভান্ডারকোট সহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।পৃথক পৃথক অনুষ্ঠিত হয়।পৃথক পৃথক গণসংযোগ ও নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা  ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা নেতা শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব , মাওলানা  আবু সাঈদ মাওলানা আসাদুল্লাহ হামিদী,মাওলানা আলী আহমেদ আলী, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ মঈনউদ্দীন, মোঃ ইসমাইল হোসেন, আবদুল্লাহ আল নোমান মোঃ হেলাল উদ্দিন মেম্বার, ক্বারী আব্দুর রহমান, প্রমুখ নেতৃবৃন্দ।

ফকিরহাটের শর্তাধিক শ্যামাকালি মন্দিরে জলেফুলে পূজা অনুষ্টিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের শর্তাধিক শ্যামাকালি পূজা মন্দিরে কোন প্রকার উৎসাহ উদ্দিপনা ছাড়াই এক প্রকার জলে ফুলে পূজা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার সনাতন ধর্মাবলম্বিরা কোন প্রকার উৎসব লাইটিং ছাড়াই বৃহস্পতিবার রাতে শঙ্খ ও ঢাক বাজিয়ে শ্যামাকালি মায়ের পূজা অর্চনা করেছেন। জেলার সর্ববৃহৎ শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হতো পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া, বলায়ের দোকান, কংগ্রেস মোড়, কাটাখালী কর্মকারপাড়া ও পিলজংগ দক্ষিনপাড়া সর্বজনীন শ্যামাকালি মন্দির সহ বিভিন্ন মন্দিরে। সেই সময় মন্দির কমিটির নেতৃবৃন্দরা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পূজা অর্চনা করতেন। সেখানে এবছর আজ নিরব নিস্তবদতার মধ্যদিয়ে পূজা অর্চনা অনুষ্ঠিত হলো। পিলজংগ দক্ষিনপাড়া সর্বজনীন শ্যামাকালি মন্দির কমিটির সভাপতি দেবাশিষ কুমার দাস ও সাধারন সম্পাদক জয়দেব কুমার দে এর সাথে আলাপ করা হলে তারা বলেন, শারদীয় দুর্গা পূজার সময় অষ্টমী পূজার দিন কুমিল্লার একটি দুর্গা মন্দিরে কোরআন শরিফ অবমাননা করার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যাক পূজা মন্দিরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ করণে আমরা এবার কোন প্রকার উৎসব ছাড়াই জলে ফুলে শ্যামাকালি মায়ের পূজা অর্চনা করেছি। ## 

বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সিরাত-উন-নবী উদযাপন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সিরাত-উন-নবী-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। ধর্মীয় শিক্ষক মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দাশ শিশরি কুমার, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ ও অভিভাবক সদস্য সাজ্জাদ খান চপল। এসময় আলোচক হিসাবে বক্তৃতা করেন ধানপোতা মাসকাটা দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই, হযরত মাওলানা আতাউর রহমান, চাকুলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মানজুরুল হক । ##

রূপসার আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকের উঠান বৈঠক

খবর বিজ্ঞপ্তি

রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খান মোহাম্মদপুর গ্রামের আহমদ নগর এলাকায় এর আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মোস্তফা উল বারী। বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক, শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন, আবু হোসেন বাবু, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম ও  মো. আলম। আলহাজ¦ শেখ মো. শফিকুল ইসলাম শফিক নির্ভয়ে কেন্দ্রে এসে তার মোটর সাইকেল প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং দোয়া কামনা করেন।

সকালে শিরগাতী, আইচগাতী উত্তর পাড়া ও বাগান বাড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ ও মো. সাকিলসহ তার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১১নভেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আইচগাতীতে ইউপি সদস্য’র নির্বাচনী মিছিল

খবর বিজ্ঞপ্তি

রূপসার আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং শিরগাতী ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. রাকিবুল ইসলাম রকির (টিউব ওয়েল মার্কা) নলকুপ প্রতীকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এর আয়োজন করা হয়। মিছিলটি সমগ্র ওয়ার্ড পরিদর্শন করে। এ সময় ভোটারসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে প্রচার পত্র বিতরণ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন মো. লিটন শেখ, মো. দুলাল হাওলাদার, মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. ইমামুল শেখ, মো. সরোয়ার খা, সবুজ মল্লিক, সাথী মল্লিক, সুমন শেখ ও মো. তারিক মল্লিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ুকর্মীবৃন্দ। একতা যুব সংঘের পক্ষ থেকে নির্বাচনী প্রচার পত্র বিতরণ করা হয়। 

ব্যক্তিমালিকানা জুট মিল চালু বকেয়া মুজুরি পরিশোধ সহ ৬ দাবিতে শিরোমনিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল চালু, বকেয়া পাওনা পরিশোধ, সম কাজে সম মজুরি প্রদানসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ নভেম্বর ) শুক্রবার বিকাল ৪টায় শিরোমনি শহীদ মিনার চত্ত্বরে জুট স্পিনার্স মিলের সাধারন শ্রমিক কর্মচারী ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, মোঃ সাহেব আলী, সবুর, আলম, মোঃ মুজিবর, আঃ রশিদ, মোঃ আলা, হাছান, আতাউর, বাবুল , সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, প্রমুখ। এছাড়া আফিল জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনাদি পরিশোধের ব্যাপারে আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের ঘোষনা অনুযায়ি আগামি ৮ ও ৯ নভেম্বর ২ দফায় পরিশোধ করা হবে  বলে  জানান শ্রমিক নেতৃবৃন্দ ।