স্টাফ রিপোর্টর
বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন লকপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫৮পিস ইয়াবাসহ
এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন
খুলনা জেলার রূপসা থানার দণি খাঁজাডাঙ্গা গ্রামের গোলাম রসুল ফরাজীর মেয়ে সুরাইয়া
আক্তার (২৩)। র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন লকপুর গ্রামে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় শাহীনের মুদি দোকানের
সামনে থেকে ১৫৮পিস ইয়াবাসহ সুরাইয়া আক্তারকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।









































