খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে সাতক্ষীরা বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর ফুলবাড়ী গেট এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে সাতক্ষীরা বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন।
বাজার তদারকিকালে ফুলবাড়ী গেটের সাতক্ষীরা বেকারীকে অনুমোদনহীন রং ব্যবহার, খাবারে আয়োডিনবিহীন ইন্ডাসট্রিয়াল লবন ব্যবহার, অগ্রীম উৎপাদন তারিখ দেওয়া ও নোংরা ও অস্বাস্থকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
দিঘলিয়ায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দিঘলিয়া থানাধীন চন্দনীমহল গ্রামে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ভাতছালা গ্রামের মৃত. ইজ্জত আলী মোড়লের ছেলে মো. আতাউর রহমান মোড়ল (৫৫)।
জেলা ডিবি জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে দিঘলিয়া থানাধীন চন্দনীমহল গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই ইন্দ্রজিৎ মল্লিক। এসময়
এপেক্স মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশের্^ এপেক্স স্কুল মোড়ের চৌরাস্তার উপর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং- ২।
ফুলতলায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দিঘলিয়া থানাধীন দামোদর গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের মো. কবির মোল্যার ছেলে মো. সুমন মোল্যা (২৫)।
জেলা ডিবি জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে দিঘলিয়া থানাধীন দামোদর গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই সৌরভ কুমার দাস। এসময় খুলনা টু যশোর মহাসড়কের পশ্চিম পাশে গণসাহায্য সংস্থার সামনে ইট সলিং রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলতলা থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং- ২।
অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৩ শেখ আবু নাসের ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৫ নভেম্বর) থেকে খুলনা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগের মোট ১৬টি দল নিয়ে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। দুপুর ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা জানান, আগামী দিনের ক্রিকেটার তৈরীর লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্ট শুরু করছে। এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে খুলনা জেলা ক্রীড়া সংস্থা মৌসুমের খেলাধুলা শুরু করবে। এ টুর্নামেন্ট শেষ হওয়ার পর পর্যায়ক্রমে ডিএসএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, প্রথম বিভাগ ক্রিকেট, দ্বিতীয় বিভাগ ক্রিকেট ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু করবে। একই সাথে অন্যান্য খেলাধুলা আয়োজনের কার্য্যক্রমও অব্যহত থাকবে।
এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে খুলনা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের মোট ১৬টি দল। ১৬টি দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ পর্বে দলগুলি সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলায় অংশ গ্রহণ করবে। প্রথম পর্ব লীগ ও দ্বিতীয় পর্ব নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। চলতি বছর শহীদ শেখ আবু নাসের অনুর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী ১৬টি দলকে টসের মাধ্যমে “পদ্মা” “মেঘনা” “যমুনা” ও “রূপসা” গ্রুপে ভাগ করা হয়েছে। ২য় পর্বে “পদ্মা” গ্রুপ চ্যাম্পিয়ন দল “যমুনা” গ্রুপ চ্যাম্পিয়ন দলের সাথে এবং “মেঘনা” গ্রুপ চ্যাম্পিয়ন দল রূপসা” গ্রুপ চ্যাম্পিয়ন দলের সাথে খেলবে। বিজয়ী ২টি দল ফাইনালে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এসএম মোর্ত্তজা রশিদী দারা, এ মনসুর আজাদ, এড. গোলাম রহমান বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক মোমতাজ আহম্মেদ তুহিন, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল, সদস্য মোল¬া খায়রুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, নাজমুল ইসলাম, ফয়সাল আহমেদ পপা, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ হেমায়েত উল্ল¬াহ, ক্রিকেট কোচ তরিকুল ইসলাম সোহান, বিসিবির খুলনা জেলা কোচ শামছুল আলম রনি প্রমুখ।
এদিকে টুর্নামেন্ট আয়োজনকে সফল করতে দুপুর ৩টা খুলনা জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। কয়েকশ ক্ষুদে ক্রিকেটারের অংশ গ্রহণে র্যালিটি খুলনা জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের খুলনা জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।
নবীন শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, শিক্ষকতা মহৎ পেশা এটি সর্বজনবিদিত। এই পেশার আদর্শ, মহত্ত্ব, গুরুত্ব কতোজন অনুধাবন করতে পারেন, তা মেনে চলেন, ধারণ করেন সেটা দেখার বিষয়। কারণ, জাতি গঠনের মূল দায়িত্ব শিক্ষকদের ওপরই ন্যস্ত। তিনি বলেন, নবীন শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। তারাই ভবিষ্যত মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকতা পেশাকে মনে প্রাণে গ্রহণ করে নিবেদিত হতে হবে।
আজ ০৪ নভেম্বর ২০২১ খ্রি. বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর আয়োজনে কবি জীবনানন্দ দাশ ভবনে ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য একাডেমিক মডুউল ওয়ান: টিচিং এন্ড লার্নিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জ্ঞান সাধনা ও চর্চার বিষয়। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, বিশ্বের চাহিদাও পাল্টাচ্ছে। নতুন নতুন চাহিদারও প্রয়োজন মেটাতে উদ্ভাবনার প্রয়োজন হচ্ছে। এর ভিত্তিশিক্ষা আসে শিক্ষকদের হাত ধরেই। দীর্ঘকাল ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো না, এখন সে সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমরা নবীন শিক্ষকদের শিখন যোগ্যতা, গবেষণায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন শিক্ষকরা উপকৃত হবেন এবং তারা প্রথমেই গবেষণা ফান্ডিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সম্যক ধারণাও করতে পারবেন। তিনি শিক্ষকতার মহৎ পেশার মূল্যবোধ সমুন্নত রাখার জন্য নবীন শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সিইটিএলের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইটিএলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রথম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন প্রফেসর এ কে ফজলুল হক।
খুবি ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এমওইউ স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারিদের অধিকতর স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে আজ ০৪ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী (বাবা–মা, স্ত্রী ও ছেলে–মেয়েসহ) ১৩টি বিষয়ে পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসাসেবা ক্ষেত্রে আগামী ৫ বছরের জন্য বিশেষ সুবিধা পাবেন।
সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ আবু আসফার। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তফা কামাল, পরিচালক (হাসপাতাল) ডাঃ এম. এ. আলী, ম্যানেজার (এডমিন এইচ আর) মোঃ হামিদুল ইসলাম খান।
খুবি উপাচার্যের সাথে বিডি-স্টেম ফাউন্ডেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
বিডি–স্টেম (KUbdSTEM) ফাউন্ডেশন এর খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গতকাল বিকাল ৩টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতকালে নবগঠিত কমিটির চেয়ারম্যান ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস এবং সেক্রেটারি জেনারেল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ বিডি–স্টেম ফাউন্ডেশন এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
উপাচার্য মনোযোগ সহকারে তাঁদের পরিকল্পনা শোনেন। পরবর্তীতে তাঁরা সকলে কয়েকটি বিষয়ে একমত পোষণপূর্বক বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে মাধ্যমিক স্কুল পর্যায়ে স্টেম শিক্ষার প্রসারে লিড রোল নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপাচার্য প্রত্যন্ত অনগ্রসর গ্রামীণ শিক্ষার্থীদের এক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করে খুবি ক্যাম্পাসে আনয়নপূর্বক স্টেম শিক্ষায় উৎসাহ প্রদান করার জন্য পরামর্শ দেন। এক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন সহায়তা প্রদানের আশ্বাস দেন। উপাচার্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে ধারাবাহিকভাবে স্টেম শিক্ষার প্রসারে ভুমিকা নেওয়ারও পরামর্শ প্রদান করেন। তিনি আশা পোষণ করেন যে, বিডি–স্টেম ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার সামগ্রিকভাবে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষায় ও চর্চায় ব্যাপক ভূমিকা রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত বিডি–স্টেম ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ভাইস–চেয়ারম্যানদ্বয় যথাক্রমে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোরছালিন বিল্লাহ ও আর্কিটেকচার ডিসিপ্লিনের প্রফেসর ড. খোঃ মাহফুজ–উদ–দারাইন, যুগ্ম সম্পাদকদ্বয় যথাক্রমে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান ও গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা, কোষাধ্যক্ষ ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ শামীম আহসান, সদস্য এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আতিকুল ইসলাম, ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম, পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বেনজির আহম্মেদ, ফিসারিশ এন্ড মেরিন রিসোর্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শাহিন পারভেজ, রসায়ন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রুম্পা কুন্ডু।
উল্লেখ্য, সারা বিশ্বে STEM (Science, Technology, Engineering, Mathematics) শিক্ষার ধারণা নিকট অতীতের হলেও বাংলাদেশে এই ধারণাটা একেবারেই নতুন। স্কুল ও কলেজ পর্যায়ে বিচ্ছিন্নভাবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ও গণিত বিষয়ক শিক্ষা গ্রহণ অপেক্ষা এই জীবনমুখী দক্ষতাবর্ধনমূলক সমন্বিত প্রায়োগিক শিক্ষা গ্রহণ অপেক্ষাকৃত দক্ষ ও সচেতন জনবল তৈরিতে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম। সমন্বিত প্রায়োগিক বিজ্ঞান শিক্ষা গ্রহণের এই নতুন উদ্যোগের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ শামিল হওয়াতে উপাচার্য সন্তোষ প্রকাশ করেন।
বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে ২৫৮ পিচ ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে ২৫৮ পিচ ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক ফেনসিডিলের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের এ দুটি চালানসহ তাদের আটক করে।
পুটখালি থেকে আটককৃতরা হলো- পুটখালী গ্রামের হাফিজুর রহমান (৩৮) ও একই গ্রামের তামিম হোসেন (১৭)।
২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী ও দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৫৮পিচ ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
খুলনা জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জেলা প্রশাসনকে মাস্ক হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি
করোনাকালিন স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে গতকাল খুলনা জেলা প্রশাসনকে ২হাজার মাস্ক হস্তান্তর করা হয়।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের কাছে মাস্ক হস্তান্তর করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। এ সময় ইউনিট লেভেল কর্মকর্তা তরিকুল ইসলাম,যুব রেড ক্রিসেন্টের শেখ আল আমিন,আল আমিন তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদক ও সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়তে সকল যুবসমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজে করতে হবে: জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে তারই সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি এই বাংলা থেকে মাদক ও সন্ত্রাস নির্মুল করতে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তাই দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং মাদক ও সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়তে সকল যুবসমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।গতকাল বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়ায় ৬নং ওয়ার্ড যুবলীগের অফিস উদ্ভোদন কালে একথা বলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। বটিয়াঘাটা উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস এর সভাপতিত্বে এবং বিকাশ হালদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, আওয়ামী লীগ নেতা নারায়ন সরকার, মোল্যা মিজানুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবলীগ নেতা মাহাফুজুর রহমান সোহাগ, তারিউর রহমান সানি, আজিজ শেখ, আব্দুল হাই, ছাত্রনেতা আমিরুল মোমীন রানা, চিশতি নাজমুল বাসার, অনুপম মল্লিক, সজল আকন, নয়ন, বোরহান, নুর ইসলাম আকন প্রমুখ।
কালীগঞ্জে কোটচাঁদপুরের সুব্রত- অপু জোড়া ভাইয়ের কাছে ধরাশায়ী হামদহ
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে চাপালী যুব সংঘের আয়োজনে মরহুম জহুরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচে হামদহ ফুটবল একাদশকে পরাজিত করেছে কোটচাঁদপুর ফুটবল একাদশ। এ জয়ের ফলে তারা সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। বৃহস্পতিবার বিকেলে চাপালী স্কুল মাঠে অনুষ্ঠিত টান টান উত্তেজনাপূর্বক এ খেলায় সুব্রত –অপু দু’ভায়ের পায়ের জাদুতে কোটচাঁদপুরের নিকট ১ মাত্র গোলের ব্যবধানে ধরাশায়ী হয় ঝিনাইদহের হামদহ ফুটবল একাদশ।
খেলা শুরুর প্রথম থেকেই দু’দলের খেলোয়াড়েরা গোলক্ষুধায় আক্রমাত্বক খেলা শুরু করে। উভয় দল পাল্টাপাল্টি আক্রমন শুরু করলে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে। কিন্ত প্রথমার্ধের নির্ধারিত ৩৫ মিনিটে কোন পক্ষই গোল নামের সোনার হরিনের দেখা পায়নি। একপর্যায়ে গোলশুন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয়দল আবার পাল্টাপাল্টি আক্রমন শুরু করে দ’ুদলের খেলোয়াড়েরা গলদঘর্ম হয়। তবে দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে গোলের সূবর্ণ সুযোগ পায় হামদাহ ঝিনাইদহ একাদশের ১০ নং জার্সিধারী অভিজ্ঞ সাব্বির আহম্মেদ। কিন্ত ভাগ্য তার সাথে ছিলনা। সুযোগ মত পাওয়া বলে তার জোরালো সট গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেট দিলে আবারও দ্বিতীয়পোষ্টের গা ঘেষে লক্ষভ্রষ্ট হয়। এরপর বার বার পাল্টা আক্রমন সানাই কোটচাঁদপুর ফুটবল একাদশ। বিশেষ করে কোটচাঁদপুর একাদশের দুই ভাই অপু – সুব্রতর দৃষ্টিনন্দন খেলা মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা উপভোগ করে। তারা কয়েকবার আক্রমন সানিয়েও হামদহ একাদশের রক্ষণভাগের কারনে কাজের কাজ করতে পারেনি। তবে খেলা শেষ হওয়ার মাত্র ৪ মিনিট বাকি থাকতেই আবার আক্রমন ভাগে বল নিয়ে ঢুকে পড়ে কোটচাঁদপুর একাদশের বড় ভাই অপু। সে বল বাড়িয়ে দেয় অপর ভাই সুব্রতর পায়ে। এরপর যা হবার তাই,মুহুর্তের মধ্যে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেয় ছোট ভাই সুব্রত। কিছুক্ষন পরেই রেফরি রবিউল ইসলাম শেষ বাঁশি বাজিয়ে দিলে ১-০ তে জয় নিয়ে শেষ হাসি হাসে কোটচাঁদপুর।
খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় কোটচাঁদপুর একাদশের একমাত্র গোলদাতা সুব্রত।
খেলাটি পরিচালনা করে অভিজ্ঞ রেফরি রবিউল ইসলাম তার সহযোগিতা করেন, মারুফ হোসেন ও জামান হোসেন। ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
আগামী বুধবার একই সময়ে সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে পৌরকাপ ফুটবলের ফাইনাল খেলায় স্বাগতিক কালীগঞ্জ মোকাবেলা করবে শক্তিশালী বেনাপোল ফুটবল একাদশকে।
ডুমুরিয়ায় বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করা নেতৃবৃন্দ দেরকে সাময়িক বহিস্কার
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারন সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী এক বিবৃতিতে বলেন, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে ১১ সেপ্টেম্বর খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত হয় যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মধ্যে নৌকা মার্কার বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের যে নির্বাচন করবে এবং দলের মধ্যে যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করবে তাদেরও সামরিক বহিষ্কার করে চূড়ান্ত বহিষ্কার করার জন্য কেন্দ্রে তাদের নাম পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্তের আলোকে ১ম ধাপে অনুষ্ঠিত সকল ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছিল। অনুরুপভাবে ২য় ধাপে ইউপি নির্বাচনে ডুমুরিয়া উপজেলায় নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে যারা নির্বাচন করছেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সামরিকভাবে বহিষ্কার করা হয়েছে এবং যারা যে সকল নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত রয়েছে তাদেরকে ও সাময়িক বহিষ্কার করা হয়েছে। একরনে সকলকে সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে। সকলকে দলীয় নৌকা প্রতীকের পক্ষে কাজ করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার অহব্বান করা হচ্ছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ যে, গত ২৯ অক্টবর ২০২১ তারিখ ডুমুরিয়া উপজেলা শাখার কার্যনির্বাহি কমিটির সিদ্ধান্তে বিদ্রোহী প্রার্থী ও প্রার্থীদের সহায়তা করা নেতৃবৃন্দদেরকে বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগ বরাবর রেজুলেশন সহ সুপারিশ করেন ডুমুরিয়া আওয়ামী লীগের সভাপতি নারায়র চন্দ্র চন্দ এমপি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানওয়াজ হোসেন জোয়াদ্দার।
বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করা সাময়িক বহিষ্কৃতরা হচ্ছেন- ১১ নং ডুমুরিয়া ইউনিয়ন: আওয়ামীলীদের সদস্য (টিকিট প্রাপ্ত) গাজী মোঃ হুমায়ুন কবির (বুলু) ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা নোন্টু, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক এস এম জাগাঙ্গীর আলম,১২ নং রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজল বিশ্বাস, ১১নং ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক গাজী রকিবুর ইসলাম, বাংলাদেশ ছাত্র লীগ খুলনা জেলা শাখার সাংগঠিনক সম্পাদক গাজী সোহেল আহমেদ লিটন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ হাবিবুর রহমান, ৮নং শরাফপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর প্রস্তাব কারী ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর মোল্যা, ৮নং শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি সদস্য আলী আকবর মোল্যা, ইউনিয়ন আহবায়ক কমিটি সদস্য সচিব মনোরঞ্জন দাশ, ৮নং শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অধীর কুমার রায়, ৮নং শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বি,এম,এ লিয়াকত আলী, খুলনা জেলা ছাত্র লীগের উপ-তথ্য-গবেষনা বিষয়ক সম্পাদক বি,এম,এ লিপু, ৮নং শরাফপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ মনির হাসান শেখ, খুলনা জেলা ছাত্র লীগের সহ সম্পাদক প্রসোঞ্জিৎ রাহা, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের গন শিক্ষা বিষয়ক মোঃ আলামিন শেখ,ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক বিজন মন্ডল,ডুমুরিয়া উপজেলা ছাত্র লীগের সহ সম্পাদক ফুয়াদ হাসান ফাইম, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য সুবীর কুমার দাস।
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
৪ নভেম্বর’২১ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাসিক সভায় ইসলামী যুব আন্দোলন নগর সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আজহার, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মোমিন ইসলাম নাসিব, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক আলহাজ্জ মোঃ আকবর আলী পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী। আলোচনা সভায় নগর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।
ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান
ফুলবাড়িগেট প্রতিনিধি
ব্যক্তিমালিকানাধীন জুট স্পিনার্স , মহসেন, এ্যজাক্স , আফিলসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন, ২০০৬ সালের শ্রম আইন , ২০১৫ ও ২০১৮ সালের শ্রম বিধিমালা কার্যকারী, নি¤œতম মুজুরী নির্ধারন সহ ৬ দফা দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের নিকট বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বেলা ১২ টায় স্মারকলিপি প্রদান করা হয় ।স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমত আলী, আবু তালেব, কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, বক্তিয়ার হোসেন, আমির মুন্সি প্রমুখ ।সভা থেকে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আজ শুক্রবার শিরোমনি শহিদ মিনারে শ্রমিক জনসভা সফল করার আহবান জানান নেতৃবৃন্দ ।
৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইদ্রিচ আলির মোরগ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ইদ্রিচ আলীর মোরগ প্রতিকের পক্ষে গিলাতলা দক্ষিনপাড়া বালিরঘাট এলাকাবাসির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বালিরঘাট আঃ হক মোড়লের বাসভবনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ আলীর সভাপতিত্বে ও গিলাতলা যুবসংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচলানায় বক্তব্য রাখেন মোঃ আমজাদ হোসেন কালু, মোক্তার বিশ^াস, আঃ হক মোড়ল, আজিজুল ইসলাম , আঃ রহমান, খলিল হোসেন, সালাউদ্দিন, ইজাবুল মোল্লা, তৌহিদ মোল্লা, দেলোয়ার হোসেন, আলম ফকির প্রমুখ । উঠান বৈঠকে এলাকার শত শত নারী পুরুষ দের উপস্থিতি ছিলেন ।
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে নানা আয়োজন
বাগেরহাট প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে সপ্তাহব্যাপি এই কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। এসময়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার, সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে একটি যান্ত্রিক র্যা লী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যা লিটি শেষ হয়। র্যা লী থেকে আগুন নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের পক্ষ থেকে র্যা লী ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উপলক্ষে বাগেরহাটে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। উদ্বোধনী দিনে আমরা র্যা লী ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছি। সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানে সচেতনতা মূলক কার্যক্রম, মহোড়া পরিচালনা ও শিল্প প্রতিষ্ঠান-কলকারখানা পরিদর্শণের পরিকল্পনা রয়েছে।
কচুয়ায় সুপারি চুরির হিড়িক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ার আন্ধারমানিক এলাকায় সুপারি চুরির হিড়িক পড়েছে। প্রায় প্রতি রাতেই কোন না কোন বাগানের কাঁচা-পাকা সব ধরণের সুপারি নিয়ে যাচ্ছে চোরেরা। দিশেহারা হয়ে পড়েছেন সুপারি বাগান মালিকরা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (০৩ নভেম্বর) রাতে স্থানীয় শওকত ব্যাপারীর মৎস্য ঘেরের বাসা থেকে ১০ বস্তা ও তার বসতবাড়ি থেকে ৯ বস্তা সুপারি উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এঘটনায় কচুয়া থানায় মামলাও হয়েছে।
মৎস্য ঘেরের বাসায় পাওয়া সুপারির মালিক আন্দারসানিক গ্রামের মোঃ ইলিয়াস ব্যাপারী জানান, এলাকায় গেল একমাস ধরে বিভিন্ন লোকের সুপারি চুরি যাচ্ছে। মঙ্গলবার (০২ নভেম্বর) রাতে আমার বাগানের সুপারি চুরি হয়। এরপর থেকে আমি এলাকার বিভিন্ন জায়গায় খুজতে থাকি। এক পর্যায়ে শওকত ব্যাপারীর ঘেরের বাসায় সুপারির সন্ধান পাই। পরে কচুয়া থানায় খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘেরের বাসা থেকে ১০ বস্তা সুপারি এবং তার বাড়ি থেকে ৯ বস্তা সুপারি উদ্ধার করে।
শুধিু ইলিয়াস ব্যাপারির সুপারি নয়, গেল এক মাসে ওই গ্রামের অন্তত ৫০ জনের সুপারি চুরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ নাসির উদ্দীন বলেন, একের পর এক বিভিন্ন লোকের সুপারি চুরি হচ্ছে। কোনভাবেই সুপারি চুরি বন্ধ করা যাচ্ছে না। যে বাগানে ঢোকে সেই বাগানের কাচা পাকা সব সুপারি নিয়ে যায় চোরেরা।
ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, আমাদের এলাকার মানুষ কৃষি নির্ভর, এখনকার সুপারি বিক্রির অর্থ আগামী মৌসুমে ধান চাষ করার প্রধান উৎস। সুপারি চুরির যাওয়ায় আগামী মৌসুমে ধানের ফলনেও নেতিবাচক প্রভাব পড়বে। সুপারি চুরি নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
অভিযুক্ত শওকত ব্যাপারীর সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোন করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রী তাসলিমা বেগম বলেন, তাদের ঘেরের বাসায় কে বা কারা সুপারি রেখেছে তারা জানেন না। ঘর থেকে পাওয়া সুপারি তাদের নিজেদের বাগানের বলে দাবি করেন তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, চুরি যাওয়া মালামাল উদ্ধার করে জব্দ করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান করল সেনাবহিনী
বাগেরহাট প্রতিনিধি
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের তত্ত্বাবধানে বরিশাল সিএমএইচএ‘র পক্ষ থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে কোভিড- ১৯ প্রতিরোধে চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসে মহামরী করোনা প্রতিরোধে এসব চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জামাদি ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন বরিশাল সিএমএইচএ’র মেজর রুবিনা ইয়াসমিন। এসময়, ৪৩ বীর ব্যাটালিয়নের কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন শাকিল আহমেদসহ বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন, বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৪০টি বিপি মেশিন এবং স্টেথেস্কোপ, ২৭টি নেবুলাইজার মেশিন, ৪০টি পালস অক্সিমিটার, ১৩টি ডায়াগনস্টিক সেট, ২০টি ওজন মাপা মেশিন, ২৭টি থার্মোমিটার ও ২৮টি টর্চ লাইট প্রদান করা হয়।
ঘুরে ঘুরে তরুণরা জানালো “চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন”
বাগেরহাট প্রতিনিধি
“এসেছে দেশে নতুন নীতি, তথ্য দিতে নেই ভীতি”, “চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন”, তথ্য অধিকার আইন, বাস্তবায়নের দায়িত্ব সকলের- তাই আসুন তথ্য অধিকার আইন সম্পর্কে জানি, তথ্য অধিকার নিশ্চিত করি। এমনও নানা স্লোগানে বাগেরহাটে দিনব্যাপি তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে দুই শতাধিক তরুণ। স্বেচ্ছাসেবক। বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় বৃহস্পতিবার (৪নভেম্বর) দিনব্যাপি বাগেরহাট সদর উপজেলা ও ফকিরহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তথ্য কুটির এবং ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এই প্রচারণা চালানো হয়। এদিন সহস্রাধিক মানুষকে হাতে-কলমে তথ্য অধিকার আইন-২০০৯ এর ক ফরম পূরণের পাশাপাশি ভ্রাম্যমাণ প্রচারণা দলের মাধ্যমে ৫ হাজার মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানায় তারা।
সকালে বাগেরহাট সদর উপজেলা চত্বর থেকে এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, বাঁধনের (এফোরআই) প্রকল্পের সম্বনয়কারী খন্দকার মুশফিকুল ইসলাম, একশনএইড এর ইন্সপাইরেটর ওবায়দুল্লাহ আল ইমনসহ তরুণ স্বেচ্ছাসেবকরা।
প্রচারণা গাড়িতে থাকা স্বেচ্ছাসেবক ইমরান ও স্নিগ্ধা বলেন, রাষ্ট্রীয়ভাবে আমাদের অনেক অধিকার আছে তার মধ্যে অন্যতম হলো তথ্য পাওয়ার অধিকার। কিন্তু আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষ এই আইন সম্পর্কে জানে না। তাই আমরা স্বেচ্ছাসেবকরা নিয়মিত মানুষকে তথ্য অধিকার বিষয়ে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি।
রুপা ও মারজানাসহ কয়েকজন স্বেচ্ছাসেবক বলেন, আমরা বাঁধন ও একশন এইডের সহযোগীতায় জেলার বিভিন্ন এলাকায় সেবামূলক কাজ করি। তার-ই অংশ হিসেবে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করছি। এতে করে একদিকে যেমন আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানছি পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করছি। মানুষের জন্য কিছু করতে পেরে আমরা খুব খুশি।
তরুণদের মাধ্যমে তথ্য অধিকার ফরম পূরণ করা সদর উপজেলার কাড়াপাড়া এলাকার বাশার শেখ বলেন, তথ্য অধিকার আইনের নাম আগে শুনেছি। কিন্তু এত কিছু জানতাম না। আজ আমাদের ছেলে-মেয়েদের সহযোগীতায় জানতে পারলাম যে জনগণ এই আইন দিয়ে প্রায় সব প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারবে। তথ্যপ্রাপ্তির পর তা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, কোন প্রতিষ্ঠান কী ধরনের সেবা দেয় তা জানা জনগণের অধিকার। জনগণ এগুলো যত বেশি জানবেন আমাদের প্রশাসন ও শাসনব্যবস্থায় ততবেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। বাঁধনের স্বেচ্ছাসেবকরা মানুষকে যে বিভিন্ন ভাবে তথ্য, তথ্য অধিকার আইন জানানোর উদ্যেগ নিয়েছে আমি এই উদ্যেগকে সাধুবাদ জানাই। পাশাপাশি সামনের দিনগুলিতে তাদের এ ধরনের কর্মকান্ডে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগীতা ও যৌথ ভাবে কাজ করবে বলে জানান এই কর্মকর্তা।
রূপসার আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকের গণসংযোগ অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। আগামী ১১নভেম্বর নির্বাচনকে সামনে রেখে তিনি বৃহস্পতিবার ইউনিয়নের আবদুলের মোড়, রাজাপুর বাজার, শোলপুর, মিলকী ড়েয়াড়া ও বেঙ্গল ওয়াটারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় ভোটারদের মধ্যে প্রচারনপত্র বিতরণ করা হয়। তিনি নির্ভয় ভোটারদের কেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
এ সময় শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন, আবু হোসেন বাবু, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ ও মো. সাকিলসহ তার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে শক্তিশালী ইউনিয়ন গড়ার প্রত্যয় ১৩জনপ্রতিনিধির
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যাক্ত করলেন নবনির্বাচিত ১৩জনপ্রতিনিধি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পরিষদ চত্তরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্বভার গ্রহন, প্রথম সভা এবং অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত ১৩জনপ্রতিনিধি এ প্রত্যয় ব্যাক্ত করেন। ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, দপ্তর সম্পাদক আবু দাউদ হায়দার বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক ফকির মনিরুজ্জামান, শিক্ষিকা বিথি রানী সরকার, সুপার মাওলানা মোহম্মদ মিজানুর রহমান, যুবলীগের সভাপতি মাহাফুজুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা খোকন প্রমুখ। সভার পূর্বে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট বিতরন করা হয়। শেষে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত ও ১৩টি স্ট্যাডিং কমিটি বন্ঠন করা হয়েছে। ##
৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস
তথ্য বিবরনী।।
আগামী ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের আয়োজনে সকাল সাড়ে নয়টায় খুলনা অফিসার্স ক্লাব চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।











































