Home আঞ্চলিক খুলনায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

খুলনায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

13

স্টাফ রিপোর্টার

নগরীর সাঊথ সেন্ট্রাল রোডের ড্রেজার ব্যবসায়ী ও রূপসা থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মফিজুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। ২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় তিনি খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী  করেছেন।

অভিযুক্তরা হলেন নগরীর দারোগা পাড়া ২৯/২, আজিজুর রহমান রোডের মৃত. আব্দুর রাজ্জাক মোল্যার দু’ছেলে হাফিজুর রহমান টিটু (৪০) ও মো. মাহবুবুর রহমান টুলু (৫০), টুলুর বড় ভাইয়ের ছেলে লিমন (৩৩), দক্ষিন টুটপাড়া বায়তুল আমান জামে মসজিদ রোডের আবু নাঈম কবিরের ছেলে আরিফ মাহমুদ রনি (৩৬) ও টুটপাড়া ময়দার মিলের পাশের বাসিন্দা সাইদুর (৪২)।   

জিডি সুত্রে জানা যায়, নগরীর সাঊথ সেন্ট্রাল রোডের ডাক্তার গলির বাসিন্দা আকবর আলী শেখের ছেলে ড্রেজার ব্যবসায়ী ও রূপসা থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মফিজুল ইসলামকে ব্যবসা সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে ২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্তরাসহ আরও ১৪/১৫জন বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এঘটনার প্রতিবাদ করলে তারা মফিজের স্ত্রীর প্রতি মারমুখি আচারণ করে এবং প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়। চলে যাওয়ার সময় তারা মফিজুলকে মিথ্যা মামলায় ফাঁসানো ও দেখে নেয়ার হুমকি দেয়। এঘটনা মফিজুল ইসলাম খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী  করেছেন যার নং- ২৩৫।