স্টাফ রিপোর্টার ।।
খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ক এসিসটেন্ট ও ঘের ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে মাহবুবকে হত্যার দায়ে তার কর্মচারী মিন্টু রহমান (২৯) কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশ ও ৩০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ৩৮০ ধারায় মিন্টুকে আরও ২ বছরের সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তসনীম জোহরা এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গঙ্গানন্দপুর গ্রমের মৃত. হাবিবর রহমান বিশ্বাসের ছেলে। রায় ঘোষণাকালে আসামি মিন্টু পলাতক ছিলেন। মাহবুব সিটি কর্পোরেশনে চাকরির সুবাদে নগরীর বয়রা ক্রস রোডে বসবাস করতেন। চাকরির পাশাপাশি সে ডুমুরিয়া থানাধীন চক আসানখালি মৌজায় পৈত্রিক জমিতে ঘের করতেন। আদালতের স্টোনোগ্রাফার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কালাম আজাদ নথীর বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১লা ডিসেম্বর রাতে মৎস্য ঘের ব্যবসায়ী মাহবুব ও তার কর্মচারী মিন্টুর মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এরপর মাহবুব তার কর্মচারী মিন্টুকে চড় থাপ্পর মারেন। প্রতিশোধ নিতে ওই দিন রাত ১টার দিকে মিন্টু মৎস্য ঘেরে থাকা বটি দিয়ে মাহাবুবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরদিন সকালে ডুমুরিয়া উপজেলার চক আহসানখালী এলাকার মৎস্য ঘের থেকে মাহবুবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী মোছা. নুপুর আক্তার বাদী হয়ে ৩ ডিসেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-৫। পুলিশ সন্দেহভাজন হিসেবে কর্মাচারী মিন্টুকে আটক করেন। মিন্টু হত্যাকা-ে জড়িত থাকার কথা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন। ২০১৩ সালের ২২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাজুল ইসলাম আদালতে মিন্টুকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ২৫জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী।











































