Home আঞ্চলিক খুলনায় অস্ত্র মামলায় দু’জনের জেল-জরিমানা

খুলনায় অস্ত্র মামলায় দু’জনের জেল-জরিমানা

10

স্টাফ রিপোর্টার   ।।

তেরখাদা থানার অস্ত্র মামলার দু’আসামীকে অস্ত্র আইনে বিভিন্ন মেয়াদের জেল-জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ নভেম্বর) জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেছেন। 

রায়ে খুলনা জেলার তেরখাদা থানার নেবুদিয়া গ্রামের মৃত. জহুর মোল্যার ছেলে শওকত ওরফে ভুলু মোল্যা (৫২) কে অস্ত্র আইনের এ ধারায় ১০ বছর সশ্রম কারাদন্ড এবং দশভাইয়া গ্রামের মো. মহসীন ফকিরের ছেলে মো. বশির ফকির (৩৮) কে অস্ত্র আইনের এ ধারায় ১০ বছর সশ্রম কারাদ-  ও এফ ধারায় আরো ৭ বছরের সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হোসেন মিনা নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ৮ জুলাই বিকেল ৩টার দিকে তেরখাদা থানার নেবুদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ভুলু মোল্যার বসত বাড়ি থেকে একটি দেশীয় তৈরী রিভলবা, একটি ওয়ান শ্যূটারগান ও একটি গুলিসহ ভুলু মোল্যা ও বশিরকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায়  জেলা ডিবির এসআই মো. আলীমুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং-৮। ওই বছরের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া  ২জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান। ।