স্টাফ রিপোর্টার ।।
খুলনা সদর থানার মাদক মামলার এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, নগরীর টুটপাড়া ইস্ট লিংক রোড দারোগা পাড়ার বদরুদ্দোজার বাড়ির ভাড়াটিয়া মৃত. জাকির হোসেনের ছেলে মো. কাজল (৩১)। রায় ঘোষণাকালে আসামি কাজল পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৬ মে দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা আসামি কাজলের বাড়ি ঘেরাও করে। এরপর তারা আসামির ঘরের খাটের নীচে রাখা একটি ব্যাগ থেকে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার অনুমানিক মূল্য ৬২ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেনযার নং-৯। ওই বছরের ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম কাজলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।










































