স্টাফ রিপোর্টার ।।
নগরীর লবণচরা থানাধীন পুটিমারি বাজারস্থ শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামীকে ১একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের মৃত. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. আশরাফুল আলম (৫৫)।
র্যাব-৬ জানায়, ৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন পুটিমারি বাজারস্থ শ্মশান ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও নগদ ২ হাজার ৮৫০ টাকাসহ আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী আসন্ন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশী/বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জন সাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে র্যাব-৬, এর গোয়েন্দা তথ্য প্রাপ্ত হয়। পরবর্তীতে খোঁজখবর নেয়া সাপেক্ষে তার বিরুদ্ধে অদ্যাবধি সর্বমোট ১৫টি চুরি, মারামারি, চাঁদাবাজিসহ অস্ত্র মামলার তথ্য পাওয়া যায়। এ সকল মামলাগুলি বিচারাধীন রয়েছে।










































