রূপসা প্রতিনিধি।।
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে মতবিনিময় সভা ২৫অক্টোবর বেলা ১১টায় অফিসার্সক্লাব মিলনায়তনে অনুষ্টিত হ য়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্লা, অধ্যাক্ষ (ভার:) খান মারুফুল হক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, এসহাক সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামী ফান্ডেশনের মডেল কেয়ার টেকার মো: আব্দুস ছালাম,
উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী শেখ, মাওলানা ইউসুফ আলী,
মাও :আব্দুল হান্নান, মো: নাদির হোসেন,মুফতি আবুল কালাম, আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল, শিক্ষক আসাদুজ্জামান সরদার, মেজবা উদ্দিন খান সেলিম, সাধারণ সম্পাদক ভক্ত রঞ্জন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখসহ অনেকেই।











































