Home আঞ্চলিক খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই’র কর্মকর্তা নিহত

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই’র কর্মকর্তা নিহত

4

স্টাফ রিপোর্টার:>

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তারিয়েফ সুনাম দীপ (৩০) নামে ডিরেক্টরেট অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতীরা মহাসড়কের কাঁঠালতলা বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার বন্ধু এস এম ফাহাদ (৩০) আহত হয়েছেন। নিহত তারিয়েফ সুনাম দীপ খুলনা মহানগরীর ময়লাপোতা ডালমিল মোড় এলাকার কাজী গোলাম মোর্তজার ছেলে। তিনি ঢাকায় ডিজিএফআইয়ের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, সড়ক দুর্ঘটনায় ঢাকায় কর্মরত ডিজিএফআইয়ের সহকারী পরিচালক তারিয়েফ সুনাম দীপ নিহত হয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। ভরদুপুরে দুর্ঘটনা ঘটায় রাস্তাটি জনশূন্য থাকায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাক এবং চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত তারিয়েফ সুনাম দীপের বন্ধু আহত এস এম ফাহাদ জানান, বুধবার সকালে একটি মোটরসাইকেলে (খুলনা মেট্রো ন-১১-৮৭৬৬) তারিয়েফ সুনাম দীপ ও তিনি (এসএম ফাহাদ) যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়নায় পতœতত্ত্ব নিদর্শন ‘ভরতের দেউল’ দেখতে যান। ভরতের দেউল দেখে তারা উপজেলার চুকনগর বাজারে ‘আব্বাসের হোটেলে’ দুপুরের খাবার খান। ভাত খাওয়ার পর তারা খুলনার উদ্দেশ্যে রওনা করেন। দ্রুতগামী মোটরসাইকেলটি খুলনা-সাতীরা মহাসড়কের কাঁঠালতলা বিশ্বাস বাড়ির সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীতগামী আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক তারিয়েফ সুনাম দীপ নিহত। ফাহাদ মোটরসাইকেল থেকে রাস্তার বাইরে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন বলেও জানান।