স্টাফ রিপোর্টার:>
বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার সাম্বাগাত গ্রামের ওমর আলীর ছেলে মহিবুল শেখ (৩২)।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় নওয়াপাড়া কাটাখালী মোড়ের পশ্চিম পাশে আল্লার দান হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে ৪৫পিস ইয়াবাসহ মহিবুল শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। তাকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
- কালিয়ায় র্যাবের অভিযানে ৪৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন নড়াইল জেলার কালিয়া থানার নওয়া গ্রামের মৃত. শফি শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫) ও মো. হারিচ ফকিরের ছেলে মো. মিজানুর রহমান (৩৩)।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন এএসপি মো. মাহবুব-উল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় নওয়াগ্রামস্থ মিজানুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে ৪৫০গ্রাম গাঁজাসহ মোস্তফা শেখ ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন নড়াইল জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তাদে বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
- নগরীতে ডিবি’র অভিযানে গাঁজাসহ আটক ১
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর পিপলস নিউ কলোনী থেকে ৫৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা হলেন খালিশপুর পিপলস নিউ কলোনীর
সৈয়দ মো. ইসমাইল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন বাবু (২৪)। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময়ে তার কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, তিনি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।’








































