Home আন্তর্জাতিক নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত ৯; নিখোঁজ কয়েক শত পর্যটক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত ৯; নিখোঁজ কয়েক শত পর্যটক

1


অনলাইন ডেস্ক।।

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বুধবার পাহাড়ি মাটি ও পাথরের বিশাল স্তর নদীতে ধসে ভয়াবহ প্রাণহানি হয়েছে। আকস্মিক বন্যা দেখা দিয়েছে সেখানে। এতে নেপাল অংশে কমপক্ষে ৯ জন নিহত এবং শত শত পর্যটক নিখোঁজ রয়েছেন। ভারতীয় মিডিয়া জানিয়েছে নিখোঁজ পর্যটকদের মধ্যে কমপক্ষে ১০৫ জন ভারতীয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এখনও উদ্ধার অভিযান চলমান। যাচাই করা ভিডিওতে সীমান্ত এলাকায় বহু মানুষকে পানির স্রোতে ভেসে যেতে দেখা গেছে। দুই দেশের কর্তৃপক্ষই আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।নেপালে ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ প্রকল্প পানির স্রোতে ভেসে গেছে।History


অন্যদিকে তিব্বতের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী গিরং এলাকায় ভূমিধসের পর ‘বড় ধরনের প্রাণহানির’ আশঙ্কা রয়েছে এবং কয়েকজন নিখোঁজ হয়েছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বুধবার দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, ওই এলাকায় একটি ভূমিকম্পের কারণে তুষারধস বা পাহাড়ধস সৃষ্টি হয়ে বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে।


নেপালের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চল থেকে কমপক্ষে ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৯৩ জন নেপালি, তিনজন মার্কিন নাগরিক এবং ১২ জন বৃটিশ নাগরিক রয়েছেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আরও প্রায় আটজন দক্ষিণ কোরীয় নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে নেপালের সীমান্তবর্তী ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। হিমালয় থেকে নেমে আসা কয়েকটি নদী এসব রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।সংবাদ বিশ্লেষণ

চীন-নেপাল সীমান্তের চীনা অংশে থাকা নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিশাল পাথর, কাদা ও পানির স্রোত ধেয়ে আসার আগে মানুষজন দ্রুত পালানোর চেষ্টা করছেন। এরপর ওই স্রোত ভবন ও যানবাহন ভাসিয়ে নিয়ে যায়।
ভূমিধসের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।