Home আঞ্চলিক ১৭ বছর পর সম্মান ফিরল: মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ে কাল ফিরছেন অধ্যক্ষ...

১৭ বছর পর সম্মান ফিরল: মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ে কাল ফিরছেন অধ্যক্ষ তরিকুল

81


স্টাফ রিপোর্টার।।


দীর্ঘ ১৭ বছরের এক কঠিন আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে পুনঃযোগদান করতে যাচ্ছেন সবার শ্রদ্ধেয় শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম। আগামীকাল ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে পুনরায় অধ্যক্ষ হিসেবে তাঁর এই পদে যোগদান করবেন।


আইনি লড়াই শেষে প্রিয় শিক্ষক ও অধ্যক্ষের এই পুনঃযোগদানের খবরে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।


আগামীকাল ২৭ আগস্ট সকাল ১১টায় শহীদ জিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অধ্যক্ষের অভ্যর্থনা ও যোগদান অনুষ্ঠানে খুলনার সর্বস্তরের সুধীজন, সহপাঠী, সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।