খবর বিজ্ঞপ্তি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম.এ. মান্নানের সাথে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মতবিনিময় করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এসময় তিনি কয়রা-পাইকগাছার টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রেইন ওয়াটার হার্ভেস্টিং সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের সাথে উল্লেখিত প্রকল্প গুলো নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ তসলিম হুসাইন তাজ প্রমুখ।











































