মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজেলা সদরের বাসিন্দা প্রয়াত সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর হাজী এনায়েতুল্লাহর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসেছেন খুলনাস্থ ভারতীয় দুতাবাসের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। এ সময় তার স্ত্রীও সাথে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি রামপাল সদরে প্রয়াত এনায়েতুল্লাহর পরিবারের এই পারিবারিকক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় রামপাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও রামপাল টাইমসের সম্পাদক খৈয়াম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রায়নার সফর সঙ্গী হিসেবে ছিলেন হোসাইন মোহাম্মদ শফিউল্লাহ, মিসেস কিসমত আরা, সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান খুশবু। মরহুম হাজী এনায়েতউল্লাহর স্মৃতিচারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল জলিল, রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। #











































